ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
আর্জেন্টিনার দুর্বলতা খুঁজে পেয়েছে সুইজারল্যান্ড ইরানের দিকে তাক করা আছে ১০০০ ক্ষেপণাস্ত্র: ট্রাম্প শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিসরকে হারানোর পর এএফএর ই-মেইল সিস্টেমে সাইবার হামলা বৃক্ষরোপণে নিষেধাজ্ঞা জাককানইবি প্রশাসনের শত বছরের অমলিন কীর্তি তাজহাট জমিদারবাড়ি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ময়মনসিংহে লালনের গানে শেকড়ের সংস্কৃতি তুলে ধরল ‘ভাব তরঙ্গ’ নীলাম্বরী সাজে লালপুরে মেয়ের ধর্ষণের মামলায় গ্রেপ্তার বাবা কোয়ার্টারের আগে রক্ষণে সতর্ক আর্জেন্টিনা জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফিফা বিক্রি করছে, আপনি কিনবেন বিশ্বকাপ ফাইনাল ভেন্যুর মাঠের ঘাস? প্রধানমন্ত্রীর দেশপ্রেম দেখে অনেকেই অপপ্রচারে লিপ্ত: এমপি খোকন কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ খুলনায় নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার, দুই বার পালিয়ে বিয়ে করায় হত্যা! মিসর কোচের অভিযোগ ভিত্তিহীন: লিওনেল স্কালোনি ১১ দলের রংপুর বিভাগীয় সমাবেশ বয়কট : সহকারী পরিচালক মাগুরার সেতু ধস, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ সেন্টমার্টিনে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ সাঙ্গুর পানি বিপৎসীমার উপরে, লোকালয়ে কমছে বন্যার পানি পেনাল্টিতে মেসির সিদ্ধান্তই চূড়ান্ত: স্কালোনি বীরগঞ্জে ধানের চারা রোপণ করে শিশুদের নীরব প্রতিবাদ জ্বালানি সংকটে কিউবাজুড়ে লোডশেডিং ভোমরা স্থলবন্দরে বিজিবির অভিযানে ডায়মন্ডের নাকফুলসহ ২ ভারতীয় আটক ফ্রান্সকে হারাতে আমরা প্রস্তুত: স্প্যানিশ কোচ ঢামেকের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী টাঙ্গাইল মেডিকেলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাধবদী পৌরসভার নিখোঁজ গাড়ি উদ্ধার

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:১০ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত।

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

বিস্তরিত আসছে......

এএফ/

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:১০ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম
জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত।

জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

বিস্তরিত আসছে......

এএফ/

ঢামেকের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:২২ এএম
ঢামেকের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই ঢামেক ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশে রওনা দেয়।

শহীদ মিনার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া বৃক্ষরোপণ ও প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

এএফ/

বাংলাদেশসহ ৭ দেশকে ভিসা নিয়ে সুখবর দিল সৌদি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:৪৮ এএম
বাংলাদেশসহ ৭ দেশকে ভিসা নিয়ে সুখবর দিল সৌদি
ছবি: সংগৃহীত।

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ই-ভিসা সুবিধা চালু করেছে সৌদি আরব। নতুন এই ব্যবস্থায় একটি ট্রাভেল প্যাকেজ বুকিংয়ের মাধ্যমেই বিমান টিকিট, হোটেল বুকিং এবং ইলেকট্রনিক পর্যটক ভিসার (ই-ভিসা) প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজ এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকভাবে এই সুবিধা পাচ্ছে সাতটি দেশের নাগরিকরা। দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া এবং মেক্সিকো।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, পর্যায়ক্রমে আরও বিভিন্ন দেশের নাগরিকদেরও এই কর্মসূচির আওতায় আনা হবে।

নতুন ব্যবস্থায় অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে একটি ট্রাভেল প্যাকেজ বুকিং করলেই একই সঙ্গে ফিরতি বিমান টিকিট, লাইসেন্সপ্রাপ্ত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসার আবেদন সম্পন্ন হবে। ফলে আলাদা করে ভিসার আবেদন কিংবা দূতাবাসে যাওয়ার প্রয়োজন থাকবে না।

পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ট্রাভেল প্যাকেজ কেনা সম্পন্ন হওয়ার সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যেই ই-ভিসা ইস্যু করা হবে। বুকিং সম্পন্ন হওয়ার পর আবেদনকারীরা ই-মেইলের মাধ্যমে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত নথিপত্র হাতে পাবেন।

নতুন কর্মসূচির আওতায় ইস্যুকৃত ই-ভিসার মেয়াদ হবে তিন মাস। এটি একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল এন্ট্রি) ভিসা। এই ভিসায় ভ্রমণকারীরা ন্যূনতম ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন।

তবে এই সুবিধা পেতে ট্রাভেল প্যাকেজে নিশ্চিত ফিরতি বিমান টিকিট, সৌদি পর্যটন মন্ত্রণালয় অনুমোদিত ন্যূনতম চার তারকা মানের হোটেলে থাকার ব্যবস্থা এবং ই-ভিসার আবেদন অন্তর্ভুক্ত থাকতে হবে।

প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন ট্রাভেল প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল বা ১৩০,০০০ টাকা। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল করে যোগ হবে। এছাড়া ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।

অবশ্য প্যাকেজগুলোতে মক্কা ও মদিনায় উমরাহ-সম্পর্কিত কোনো পরিষেবা বা ব্যবস্থা অন্তর্ভুক্ত নয়। তবে, ভিসাধারীরা সৌদি আরবে পৌঁছানোর পর মক্কা ও মদিনাসহ দেশটির যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন।

অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ফ্লাইট বা থাকার ব্যবস্থা বাতিল হলে অর্থ ফেরত এবং বুকিং পরিবর্তনের বিষয়টি অনুমোদিত ভ্রমণসেবা প্রদানকারীর নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে।

এএফ/

দুপুরেরর মধ্যে ১৬ জেলায় ঝড়ের আশঙ্কা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:২৩ এএম
দুপুরেরর মধ্যে ১৬ জেলায় ঝড়ের আশঙ্কা
ছবি: খবরের কাগজ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের অন্তত ১৬টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশংকা রয়েছে। একই সঙ্গে ঢাকাসহ দেশের আট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। 

এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এর আগে শুক্রবার (১০ জুলাই) রাত ৯টা থেকে থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৫ দিন দেশজুড়ে দাপটে থাকতে পারে বৃষ্টি। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। 

অন্তরা/

বৃষ্টির পর স্বস্তির নিঃশ্বাস ঢাকায়

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:০৩ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১০:০৪ এএম
বৃষ্টির পর স্বস্তির নিঃশ্বাস ঢাকায়
ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায়ই শীর্ষ কয়েকটি অবস্থানে থাকে ঢাকা। তবে টানা কয়েক দিনের বৃষ্টির প্রভাবে শনিবার (১১ জুলাই) সকালেও সেই তালিকার শীর্ষে নেই রাজধানী। বরং সকাল ১০টায় ঢাকার অবস্থান রয়েছে ১৩তম।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৮৮। এ স্কোর অনুযায়ী রাজধানীর বাতাসের মান মাঝারি পর্যায়ে রয়েছে।

একই সময়ে ২০৬ একিউআই স্কোর নিয়ে তালিকার শীর্ষে ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা। শহরটির বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালে টানা বৃষ্টিপাত বাতাসে ভাসমান ধুলাবালি ও অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম২.৫) ধুয়ে ফেলতে সাহায্য করে। ফলে বায়ুদূষণের মাত্রা সাময়িকভাবে কমে আসে। গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় রাজধানীর বায়ুর মানও আগের তুলনায় উন্নত রয়েছে।

একিউআই সূচকে ০ থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

অন্তরা/