ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
রোনালদো চাইলে পর্তুগাল দলেই থাকবেন: নতুন কোচ জেসুস বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণেই রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেনাপোল বন্দরে জলাবদ্ধতায় শত কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত ৪ সমুদ্রবন্দরের সতর্কসংকেত প্রত্যাহার ঘরেই বানান প্রাকৃতিক সাবান জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা আর্জেন্টিনার দুর্বলতা খুঁজে পেয়েছে সুইজারল্যান্ড শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার দাবি বিএসকেএফ সভাপতির ইরানের দিকে তাক করা আছে ১০০০ ক্ষেপণাস্ত্র: ট্রাম্প শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিসরকে হারানোর পর এএফএর ই-মেইল সিস্টেমে সাইবার হামলা বৃক্ষরোপণে নিষেধাজ্ঞা জাককানইবি প্রশাসনের শত বছরের অমলিন কীর্তি তাজহাট জমিদারবাড়ি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ময়মনসিংহে লালনের গানে শেকড়ের সংস্কৃতি তুলে ধরল ‘ভাব তরঙ্গ’ নীলাম্বরী সাজে লালপুরে মেয়ের ধর্ষণের মামলায় গ্রেপ্তার বাবা কোয়ার্টারের আগে রক্ষণে সতর্ক আর্জেন্টিনা জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফিফা বিক্রি করছে, আপনি কিনবেন বিশ্বকাপ ফাইনাল ভেন্যুর মাঠের ঘাস? প্রধানমন্ত্রীর দেশপ্রেম দেখে অনেকেই অপপ্রচারে লিপ্ত: এমপি খোকন কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ খুলনায় নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার, দুই বার পালিয়ে বিয়ে করায় হত্যা! মিসর কোচের অভিযোগ ভিত্তিহীন: লিওনেল স্কালোনি ১১ দলের রংপুর বিভাগীয় সমাবেশ বয়কট : সহকারী পরিচালক মাগুরার কালভার্ট ধস, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ সেন্টমার্টিনে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ

ইরানের দিকে তাক করা আছে ১০০০ ক্ষেপণাস্ত্র: ট্রাম্প

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম
ইরানের দিকে তাক করা আছে ১০০০ ক্ষেপণাস্ত্র: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ট্রাম্পকে হত্যার যেকোনো ধরনের চেষ্টা চালানো হলে ইরানের ওপর নজিরবিহীন ও ভয়াবহ সামরিক বিপর্যয় নেমে আসবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার জন্য ইতিমধ্যেই হাজার হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে হত্যার হুমকির বিষয়ে ইরান সরকার কোনো পদক্ষেপ নিলে তার উপযুক্ত জবাব দিতে মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি লেখেন, ‘১ হাজার ক্ষেপণাস্ত্র লক ও লোড করা অবস্থায় সরাসরি ইরানের দিকে তাক করা আছে। এগুলো ছোড়ার পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত হানবে।’

ট্রাম্প আরও যোগ করেন, এই অভিযানের বিষয়ে ইতিমধ্যেই চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন এলাকা ‘সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন’ করতে সক্ষম এবং এই সামরিক অভিযান এক বছর বা তার চেয়েও বেশি সময় ধরে চলতে পারে।

উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেমানি নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

ট্রাম্প এর আগেও একাধিকবার দাবি করেছেন যে, তিনি ইরানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু।

সম্প্রতি নিউইয়র্ক পোস্টের সাথে আলাপকালেও ট্রাম্প জানান, ইরান যদি তাকে হত্যা করতে সফল হয়, তবে তিনি বড় আকারের পাল্টা হামলার নির্দেশ দিয়ে রেখেছেন।

ট্রাম্প বলেন, ‘আমি অনেকদিন ধরেই তাদের হিটলিস্টে রয়েছি।’ তবে তার কোনো ক্ষতি হলে মার্কিন বাহিনীকে ইরানে এমন ভয়াবহ হামলার নির্দেশ দেওয়া আছে, যা ইরানিরা আগে কখনও কল্পনা বা অনুভব করেনি।

সূত্র: গালফ নিউজ

এএফ/

ইরানের দিকে তাক করা আছে ১০০০ ক্ষেপণাস্ত্র: ট্রাম্প

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম
ইরানের দিকে তাক করা আছে ১০০০ ক্ষেপণাস্ত্র: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ট্রাম্পকে হত্যার যেকোনো ধরনের চেষ্টা চালানো হলে ইরানের ওপর নজিরবিহীন ও ভয়াবহ সামরিক বিপর্যয় নেমে আসবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার জন্য ইতিমধ্যেই হাজার হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে হত্যার হুমকির বিষয়ে ইরান সরকার কোনো পদক্ষেপ নিলে তার উপযুক্ত জবাব দিতে মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

তিনি লেখেন, ‘১ হাজার ক্ষেপণাস্ত্র লক ও লোড করা অবস্থায় সরাসরি ইরানের দিকে তাক করা আছে। এগুলো ছোড়ার পরপরই আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত হানবে।’

ট্রাম্প আরও যোগ করেন, এই অভিযানের বিষয়ে ইতিমধ্যেই চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের বিভিন্ন এলাকা ‘সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন’ করতে সক্ষম এবং এই সামরিক অভিযান এক বছর বা তার চেয়েও বেশি সময় ধরে চলতে পারে।

উল্লেখ্য, ২০২০ সালে মার্কিন বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেমানি নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়।

ট্রাম্প এর আগেও একাধিকবার দাবি করেছেন যে, তিনি ইরানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু।

সম্প্রতি নিউইয়র্ক পোস্টের সাথে আলাপকালেও ট্রাম্প জানান, ইরান যদি তাকে হত্যা করতে সফল হয়, তবে তিনি বড় আকারের পাল্টা হামলার নির্দেশ দিয়ে রেখেছেন।

ট্রাম্প বলেন, ‘আমি অনেকদিন ধরেই তাদের হিটলিস্টে রয়েছি।’ তবে তার কোনো ক্ষতি হলে মার্কিন বাহিনীকে ইরানে এমন ভয়াবহ হামলার নির্দেশ দেওয়া আছে, যা ইরানিরা আগে কখনও কল্পনা বা অনুভব করেনি।

সূত্র: গালফ নিউজ

এএফ/

জ্বালানি সংকটে কিউবাজুড়ে লোডশেডিং

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৩২ এএম
জ্বালানি সংকটে কিউবাজুড়ে লোডশেডিং
ছবি: সংগৃহীত।

জ্বালানি সংকটের কারণে কিউবাজুড়ে আবারও ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্বালানি-সংক্রান্ত নিষেধাজ্ঞার প্রভাবে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী রাষ্ট্রীয় সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি নিশ্চিত করেছে।

শুক্রবার (১০ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিপর্যয় দেখা দেয়। এর ফলে সন্ধ্যার আগেই পুরো দ্বীপ অন্ধকারে ডুবে যায়।

সরকার এ ঘটনার নির্দিষ্ট কারণ জানায়নি। তবে সোমবারও একই ধরনের দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল। এ নিয়ে চলতি বছরে কিউবায় চারবার জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ল। এর আগে মার্চ মাসেও দুই দফা একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

বিশ্লেষকদের মতে, কিউবার বিদ্যুৎ অবকাঠামোর বেশিরভাগই ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যে নির্মিত। পুরোনো বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি সংকটের কারণে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক অবস্থায় রয়েছে।

চলতি বছরের জানুয়ারি থেকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ট্রাম্প প্রশাসন কিউবার জ্বালানি সরবরাহ সীমিত করতে একাধিক পদক্ষেপ নেয়। কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপের হুমকিও দেওয়া হয়। এরপর থেকে দেশটিতে বিদেশি তেলের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, ২০২৩ সাল পর্যন্ত কিউবা নিজস্ব চাহিদার মাত্র ৪০ শতাংশ তেল উৎপাদন করত। বাকি ৬০ শতাংশ আমদানির ওপর নির্ভরশীল।

২০২২ সালের হিসাবে, কিউবার মোট জ্বালানি ব্যবহারের মাত্র ১৮ শতাংশ আসে নবায়নযোগ্য উৎস থেকে। ২০৩০ সালের মধ্যে এ হার প্রায় ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।

এএফ/

জাপানের দক্ষিণাঞ্চলে টাইফুন বাভির আঘাত

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:০৫ এএম
জাপানের দক্ষিণাঞ্চলে টাইফুন বাভির আঘাত
ছবি: সংগৃহীত

প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাস নিয়ে জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে টাইফুন বাভি। ঝড়ের প্রভাবে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঝড়ের প্রভাব মোকাবিলায় তাইওয়ানে পাহাড়ি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১৪ হাজারের বেশি মানুষকে।

শনিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

শনিবার জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের ইশিগাকি দ্বীপে ব্যাপক বৃষ্টি ও শক্তিশালী বাতাস বয়ে যায়। ঝড়ের কারণে রাস্তায় ছোট ছোট ধ্বংসাবশেষ উড়ে যেতে দেখা গেছে। সমুদ্রবন্দরে নোঙর করা নৌযানগুলোও প্রবল ঢেউয়ের কারণে দুলতে থাকে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, টাইফুন বাভির কেন্দ্রে সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার। তবে কোথাও কোথাও ঝোড়ো বাতাসের গতি ঘণ্টায় ১৯৮ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

ঝড়ের কারণে ইশিগাকিতে শনিবার (১১ জুলাই) সব ধরনের বিমান ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বাতিল করা হয়েছে ৩৪৫টি ফ্লাইট। এছাড়া ও কিনাওয়া অঞ্চলের ২৪ হাজারের বেশি বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে আছে।

এদিকে, তাইওয়ানের উত্তরাঞ্চলের দিকে এগিয়ে আসা বাভির কারণে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। মূলত পাহাড়ি এলাকার বাসিন্দাদের মধ্যে ১৪ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও ঝড়টি তাইওয়ানের স্থলভাগে আঘাত করবে না বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে ভারী বৃষ্টির আশঙ্কায় দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। কিছু এলাকায় প্রায় ১ মিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। ঝড়ের কারণে ৯২০টি আন্তর্জাতিক ও ২৮০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

তাইওয়ানের প্রায় সব শহর ও কাউন্টিতে শনিবার ‘টাইফুন ছুটি’ ঘোষণা করা হয়। বন্ধ রাখা হয়েছে সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান। রাজধানী তাইপেতে বাতাস ও বৃষ্টি থাকলেও অনেক মানুষকে বাইরে চলাচল করতে দেখা গেছে।

তবে শহরের বেইতোউ এলাকায় ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে বাতাসের কারণে গাছ উপড়ে পড়েছে এবং নদীর পানি বেড়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, টাইফুন বাভি রোববার (১২ জুলাই) ভোরে চীনের পূর্বাঞ্চলীয় শহর ওয়েনঝৌতে আঘাত হানতে পারে। শহরটিতে প্রায় এক কোটি মানুষের বসবাস। সূত্র: রয়টার্স।

এএফ/

ইরান তাকে হত্যা করলে কী করতে হবে, নির্দেশনা দিয়েছেন ট্রাম্প

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:২১ এএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১১:৪৭ এএম
ইরান তাকে হত্যা করলে কী করতে হবে, নির্দেশনা দিয়েছেন ট্রাম্প
ন্যাটো সম্মেলনের পর যুক্তরাষ্ট্রে ফেরার পথে ট্রাম্প তার পরিকল্পনা পরিবর্তন করেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি তাকে হত্যা করতে সফল হয়, তবে দেশটির ওপর ব্যাপক মাত্রায় বোমা বর্ষণ করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে রেখেছেন।

শুক্রবার (১০ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরেই তিনি ইরানের হিট লিস্টে রয়েছেন।

ট্রাম্প বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে তাদের তালিকায় আছি। আমরা এমন পরিস্থিতির মুখোমুখি। তবে বড় কথা হলো, আমি নির্দেশনা দিয়ে রেখেছি যে, যদি আমার কোনো ক্ষতি হয়, তবে আক্ষরিক অর্থেই তাদের ওপর এমন মাত্রায় বোমা হামলা চালানো হবে যা তারা এর আগে কখনো দেখেনি।'

ইসরায়েলের পক্ষ থেকে ট্রাম্পকে হত্যার নতুন ইরানি ষড়যন্ত্রের বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। এই নতুন ষড়যন্ত্রের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘নতুন কোনো পরিকল্পনা নয়, বরং বহু বছর ধরেই ইরান তাকে মৃত দেখতে চায়’।

তিনি বলেন, ‘না, না। ইসরায়েল নতুন কিছু বের করেনি। আমি দীর্ঘদিন ধরে তাদের তালিকায় এক নম্বরে আছি এবং এটাই জীবন, আপনারা জানেন।’ রসিকতা করে তিনি আরও বলেন, ‘আশাকরি আপনারা আমাকে মিস করবেন’।

তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে ট্রাম্প তার ভ্রমণের পরিকল্পনা পরিবর্তন করেন। পরে হোয়াইট হাউস স্বীকার করে যে, প্রেসিডেন্টের নিরাপত্তার স্বার্থে এটি একটি কৌশলগত পদক্ষেপ ছিল।

২০২০ সালে ট্রাম্পের নির্দেশনায় ড্রোন হামলায় ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই তিনি ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এটিই প্রথম নয়, এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন যে তিনি ইরানের তথাকথিত ‘হিট লিস্টে’ এক নম্বর লক্ষ্যবস্তু।

আঙ্কারায় ন্যাটো সম্মেলনের এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘তাদের (ইরানের) একদল নেতা চলে গেছেন। তারপর আরেক দল নেতা এসেছিলেন, তারাও শেষ। এখন আরেক দল নেতা আছেন, তারাও হয়তো চলে যাবেন, কে জানে।’

তিনি আরও যোগ করেন, ‘এবং আপনারা জানেন কি? আমিও হয়তো চলে যেতে পারি। কারণ আমিই তাদের এক নম্বর লক্ষ্যবস্তু। এটি সব জায়গায় ছড়িয়ে পড়েছে যে আমি তাদের প্রধান লক্ষ্য।’

রিপাবলিকান এই নেতা আরও দাবি করেন, ‘‘এতদিন তিনি ‘ভাগ্যবান’ হলেও, সবসময় ভাগ্য একরকম নাও থাকতে পারে। গত বুধবার তিনি বলেছিলেন, ‘আজ সকালে আমি একটি বিষয় দেখলাম, আমি তাদের প্রতিটি তালিকায় আছি। এ পর্যন্ত আমি কিছুটা ভাগ্যবান ছিলাম বলতে হবে। তবে হয়তো এটি খুব বেশিদিন স্থায়ী হবে না।’’

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি শেষ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘শেষ’ বলে ঘোষণা করার পর ট্রাম্প এই মন্তব্য করলেন। ইরানের মধ্যস্থতাকারীদের ‘নিন্দনীয়’ আখ্যা দিয়ে তিনি বলেন, তাদের তিনি মোটেও পছন্দ করেন না।

ইরানের ৮০টি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রথম প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘আমি তাদের একেবারেই পছন্দ করি না। সত্যি বলতে, আমার মনে হয় আমরা তাদের পেছনে অনেক সময় নষ্ট করেছি, এখন আমাদের নিজেদের কাজ করা উচিত।’

তিনি আরও বলেন, ‘তারা অত্যন্ত নিষ্ঠুর ও হিংস্র প্রকৃতির মানুষ। আমার দৃষ্টিকোণ থেকে, সব শেষ।’

ট্রাম্প বলেন, মার্কিন প্রতিনিধিরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন, তবে এর ফলাফল নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, ‘তারা আলোচনা করতে পারে, তবে আমার মনে হয় তারা শুধু সময়ই নষ্ট করছে।’

সম্প্রতি গুপ্তহত্যার শিকার হওয়া ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির জানাজায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হত্যার স্লোগান দিতে দেখা গেছে। সেখানকার বিভিন্ন পোস্টার ও গ্রাফিতিতেও ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার আহ্বান জানানো হয়।

যুক্তরাষ্ট্র ও ইরান যখন একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে, ঠিক তখনই ইরান তাকে হত্যা করতে চায় বলে ট্রাম্প এই দাবি করলেন। সূত্র: এনডিটিভি

আজহার/অমিয়/

আয়াতুল্লাহ খামেনির দাফন অনুষ্ঠানেও যুদ্ধের ছায়া

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৯:৩৬ এএম
আয়াতুল্লাহ খামেনির দাফন অনুষ্ঠানেও যুদ্ধের ছায়া
আয়াতুল্লাহ আলী খামেনির দাফনে অংশ নিতে দেশটির পবিত্র নগরী মাশহাদের প্রধান সড়কে সমবেত হন শোকাহত মানুষ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে দেশটির পবিত্র নগরী মাশহাদে দাফন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ইরানের সবচেয়ে পবিত্র শিয়া মুসলিম ধর্মীয় স্থান ইমাম রেজা মাজারে তার মরদেহ দাফন করা হয়। এর মাধ্যমে ইরান ও প্রতিবেশী ইরাকের পাঁচটি শহরে টানা ছয় দিনের রাষ্ট্রীয় শোক এ জানাজা অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হলো। তবে দাফনের আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুরো আয়োজনজুড়ে যুদ্ধের ছায়া স্পষ্ট হয়ে ওঠে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ইরাক থেকে একটি বিমান খামেনি, তার নাতনি, জামাতা, মেয়ে এবং মোজতবার স্ত্রীর মরদেহ নিয়ে মাশহাদে পৌঁছায়। কালো পোশাক পরা হাজারও শোকাহত মানুষ মাশহাদের প্রধান সড়কে সমবেত হন। অনেকের হাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুদণ্ডের দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক হামলা-পাল্টাহামলার কারণে যুদ্ধ অবসানে প্রাথমিক সমঝোতা ভেস্তে যাওয়ার আশঙ্কার মধ্যেই এ দাফন সম্পন্ন হয়। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অভিযোগ করে, খামেনির দাফন অনুষ্ঠানকে ম্লান করে দিতে যুক্তরাষ্ট্র রাতের আঁধারে তেহরান থেকে মাশহাদগামী রেলপথের দুটি সেতুতে বোমা হামলা চালিয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম দিন তেহরানে নিজ বাসভবনে ইসরায়েলি হামলায় খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। তার মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন ছেলে মোজতবা খামেনি। তবে একই হামলায় গুরুতর আহত হওয়ার খবরের পর থেকে তিনি জনসমক্ষে আসেননি। তেহরান ও কোমে অনুষ্ঠিত জানাজা কিংবা মাশহাদের দাফন অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি।

ইমাম রেজা ছিলেন শিয়াদের দ্বাদশ ইমামদের মধ্যে অষ্টম। নবম শতকে নির্মিত তার সুবিশাল সোনালি গম্বুজ ও মিনারসমৃদ্ধ মাজারে প্রতিবছর লাখো ধর্মপ্রাণ মানুষ তীর্থযাত্রা করেন। ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদেই খামেনির জন্ম। সেখানকার ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শেষে তিনি কোমে যান, যা ইরানের শিয়া ধর্মীয় নেতৃত্বের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

১৯৮৯ সালে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। প্রায় ৩৭ বছর ক্ষমতায় থেকে তিনি দেশটির রাজনীতি ও সশস্ত্র বাহিনীর ওপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রাখেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুদ্ধ ও জানুয়ারির সরকারবিরোধী আন্দোলনের পর জাতীয় ঐক্য ও শক্তির বার্তা দিতেই খামেনির শোকানুষ্ঠান রাষ্ট্রীয়ভাবে ব্যাপক আয়োজনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। তবে শোকানুষ্ঠানের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে হামলা-পাল্টাহামলায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার (৯ জুলাই) টানা দ্বিতীয় রাতের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করে বলেন, ‘যুক্তরাষ্ট্রের হামলা এর চেয়েও ভয়াবহ হতে পারে।’ মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হামলার সক্ষমতা দুর্বল করতেই এসব অভিযান চালানো হয়েছে। জবাবে আইআরজিসি জানায়, কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানি বাহিনী।

তিন সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সব ধরনের শত্রুতা বন্ধ, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং ইরানের পারমাণবিক কর্মসূচি, মার্কিন নিষেধাজ্ঞা ও স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে দুই মাসের মধ্যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর বিষয়ে একমত হয়েছিল।

গত সপ্তাহে মধ্যস্থতাকারী কাতার জানায়, দোহায় পরোক্ষ বৈঠকে উভয় পক্ষ অগ্রগতি অর্জন করেছে এবং খামেনির শোকানুষ্ঠান শেষ হওয়ার পর আবার আলোচনা শুরু হবে।

সূত্র: বিবিসি