ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
‘পাওয়ারহাউস’ ইংল্যান্ডের  অপেক্ষায় মেসি সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান জনবল নেবে ব্যাংক এশিয়া এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার খাটের উপর ধসে পড়ল পাহাড়, অল্পে রক্ষা মা-ছেলের লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ ৯৭ পদ শূন্য, বন্ধ আছে অস্ত্রোপচার গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পূর্বাচল ভ্যালীতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিচার শুরু রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব কার্ড এড়াতে মায়ের কী পরামর্শ পেয়েছিলেন বেলিংহাম? বেরোবি অধ্যাপকের গবেষণা জালিয়াতির অভিযোগ, দেওয়া হলো লঘুদণ্ড বিয়েতে কুফুর গুরুত্ব টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হাতির মৃত্যু এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা জবির বাসে ভেঙে পড়ল গাছ গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কে? সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার পঞ্চগড়ে নেওয়া হচ্ছে না ব্যারিস্টার জমির উদ্দিনের মরদেহ ভারতে আবার কোভিডের হানা, ২ জনের মৃত্যু যেভাবে পাওয়া যাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঢাবি ও ঢামেক এলাকা থেকে এক দিনে ৩ মরদেহ উদ্ধার দীর্ঘ প্রতীক্ষার পর আলোর মুখ দেখল চাঁদপুর মেডিকেল কলেজ প্রকল্প মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি শীর্ষক প্রশিক্ষণ ৮৩ সদস্য ও ৬ প্রজন্ম, এক অনন্য যৌথ পরিবার প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী আর্জেন্টিনা ভুগতে জানে: আলভারেজ দাউদকান্দিতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

৪ সমুদ্রবন্দরের সতর্কসংকেত প্রত্যাহার

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৪:১৯ পিএম
৪ সমুদ্রবন্দরের সতর্কসংকেত প্রত্যাহার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে শনিবার (১১ জুলাই) সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

শনিবার (১১ জুলাই) আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছিল।

চট্টগ্রামসহ আশপাশের এলাকায় বৃষ্টিপাত গত কয়েক দিনের তুলনায় বৃষ্টি নেমেছে প্রায় অর্ধেকে। বৃষ্টি আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সকালে আবহাওয়া অফিসে ব্রিফিংয়ে এ কথা জানান আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ।

তিনি বলেছিলেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় শিগগিরই তুলে নেয়া হবে সতর্কতা সংকেতও। তবে দেশের উত্তরাঞ্চলের চিত্র ভিন্ন। তিনি জানান, আগামী ২ থেকে ৩ দিনে রংপুর ময়মনসিংহ রাজশাহী অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে।

এএফ/

মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিচার শুরু

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম
মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিচার শুরু
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনের ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় করা মামলায় সজীব ব্যাপারীসহ ২১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার একটি আদালত। 

অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়েছে।

রবিবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৯ জুলাই দিন ধার্য করেন আদালত।

ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৫ সালের ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট-সংলগ্ন রজনী ঘোষ লেনে পাকা রাস্তার ওপর একদল লোক ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করে। 

ওই ঘটনায় পরের দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। 
এই মামলায় অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়।

নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন যাবৎ মিটফোর্ড এলাকার রজনী ঘোষ লেনে ব্যবসা করে আসছিলেন।

মামলাটি তদন্ত শেষে একই বছরের ২৯ ডিসেম্বর সজীব ব্যাপারীসহ ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। 

২১ আসামির মধ্যে ১০ জন কারাগারে আটক আছে। তিন জন জামিনে ও বাকি আট জন শুরু থেকে পলাতক রয়েছে।

আজহার/

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেঙ্গু প্রকোপ নিয়ন্ত্রণে জনসাধারণকে সম্পৃক্ত করতে শুরু হয়েছে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’। 

শনিবার (১১ জুলাই) থেকে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে সমন্বিত সচেতন সমাজের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

এ সময় হাবিবুর রশিদ হাবিব বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন।

প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি এবং আঙিনা পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে। সমন্বিত সচেতন সমাজের এই উদ্যোগ প্রশংসনীয়। এই সচেতনতা ঢাকার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর পাশাপাশি মাদক নির্মূলেও আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মাদক সমাজকে ধ্বংস করে দিয়েছে। এটি প্রতিরোধ করা না গেলে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা কঠিন হবে। তবে মাদক নির্মূলে প্রশাসনকেও ভূমিকা রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী প্রজন্মের জন্য একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সামাজিক বিভিন্ন খাতে কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, নাগরিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার কাজ করছে সরকার। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও সমাজকল্যাণ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী শফিউল আলম লস্কর রাসেল তার বক্তব্যে বলেন, আজ থেকে শুরু হওয়া আমাদের এই ৩০ দিনব্যাপী কর্মসূচির আওতায় খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশক নিধন ওষুধ, স্প্রে, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের এই কর্মসূচির বিষয়ে উদ্বুদ্ধ করা হবে।

অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সফিউল্লাহ সিদ্দিক ভূইয়া বলেন, ডিএসসিসি ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রোগ্রাম বাস্তবায়ন করে আসছে। তবে এবার নতুন করে স্থানীয় জনগণকে এই সচেতনমূলক প্রোগ্রামে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই চেষ্টা করলে ডেঙ্গু রোগ নির্মূল হবে।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে জনসচেতনতামূলক একটি র‌্যালি খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশেপাশের এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সমন্বিত সচেতন সমাজের সমন্বয়কারী ইমরান, মাহমুদ, ফারুক, রবিন, হাসান ও সাইফুলসহ স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষ অংশ নেন।

এ সময় স্থানীয় বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতারা ও স্বেচ্ছাসেবকেরা জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট বিতরণ করেন।

পঞ্চগড়ে নেওয়া হচ্ছে না ব্যারিস্টার জমির উদ্দিনের মরদেহ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
পঞ্চগড়ে নেওয়া হচ্ছে না ব্যারিস্টার জমির উদ্দিনের মরদেহ
ছবি: খবরের কাগজ

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকারের মরদেহ পঞ্চগড়ে দাফনের কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। বরেণ্য এ আইনজীবীর জানাজা বা দাফন তার গ্রামের বাড়িতে বাবা-মায়ের পাশে করার ইচ্ছে থাকলেও পরিবারের সিদ্ধান্তে বিকাল ৫টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। পরে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনেই তাকে দাফন করা হবে।

রবিবার (১২ জুলাই) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার।

তার মৃত্যুতে গ্রামের বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুর নয়াবাড়িসহ পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে। তার বাড়িতে সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও তার আত্মীয়স্বজনসহ সাধারণ মানুষ ভিড় করছেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মরদেহ জানাজার জন্য পঞ্চগড়ে নেওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বিমানবাহিনীর হেলিকপ্টার উড্ডয়নে অপারগতা প্রকাশ করে, তাই পঞ্চগড়ে তার মরদেহ আনা হবে না বলে নিশ্চিত করেছেন তার পরিবারের লোকজন।

এ দিকে জমির উদ্দিন সরকারের মরদেহ আনা না হলেও পঞ্চগড় সদর,আটেয়ারী ও তেঁতুলিয়ায় গায়েবানা জানাজার আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুল হাসান লাবু খবরের কাগজকে বলেন, আজকে আমরা আমাদের অভিভাবককে হারালাম। একজন রাষ্ট্রপতি ও স্পিকার হয়েও তিনি সাধারণ জীবন যাপন করেছেন। তার একটি কাঠের ঘর ছাড়া কিছুই নেই। তার দাফন পারিবারিক কবরস্থানে হওয়ার কথা থাকলেও, পরিবারের সিদ্ধান্তে তার জানাজা ঢাকায় হবে। তবুও আমরা বিকাল সাড়ে ৫টায় গায়েবানা জানাজার আয়োজন করেছি।

রনি মিয়াজী/থিওটোনিয়াস/

যেভাবে পাওয়া যাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:২৬ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০১:২৭ পিএম
যেভাবে পাওয়া যাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল
ছবি: সংগৃহীত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সবমিলিয়ে প্রাথমিকে বৃত্তি পেয়েছেন ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী।

 

রবিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল দেখার নিয়ম

ওয়েবসাইটের অতিরিক্ত সার্ভার লোড বা ইন্টারনেট সমস্যা এড়াতে সবচেয়ে দ্রুত ও সহজে মোবাইল ফোনের মেসেজ অপশন ব্যবহার করে ফলাফল জানা যাবে। টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল বা বাংলালিংক—যেকোনো মোবাইল অপারেটরের সিম থেকে নিচের নিয়মে এসএমএস পাঠাতে হবে:

  • প্রথমে মোবাইলের মেসেজ অপশনে (Message option) যান।
  • ইংরেজিতে বড় হাতের অক্ষরে লিখুন: DPE
  • এরপর একটি স্পেস (Space) বা ফাঁকা জায়গা দিয়ে শিক্ষার্থীর রোল নম্বর লিখুন।
  • এবার মেসেজটি পাঠিয়ে দিন ১৬২২২ (16222) নম্বরে।
  • উদাহরণ (Example): কোনো শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 123456, তবে মেসেজ অপশনে লিখতে হবে- DPE 123456 এবং তা পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।
  • ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও প্রাপ্ত ফলাফল জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে মার্কশিটসহ ফলাফল দেখার অফিশিয়াল লিংক

স্মার্টফোন বা কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত মার্কশিটসহ ফলাফল দেখতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত অফিশিয়াল আইপেমিস পোর্টালে প্রবেশ করতে হবে। নিয়মটি নিচে দেওয়া হলো:

  • প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল আইপেমিস ওয়েবসাইট ipemis.dpe.gov.bd-এ প্রবেশ করুন।
  • হোমপেজে থাকা ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ (Primary Scholarship Exam) অপশনটি নির্বাচন করুন।
  • নির্ধারিত বক্সে শিক্ষার্থীর রোল নম্বর (Roll Number) সঠিকভাবে লিখুন।
  • এরপর ড্রপডাউন মেনু থেকে শিক্ষার্থীর নিজ জেলা (District) এবং উপজেলার নাম (Upazila Name) সিলেক্ট করুন।
  • সবশেষে নিচে থাকা ‘সাবমিট’ (Submit) অথবা ‘ফল দেখুন’ (View Result) বাটনে ক্লিক করুন।

সঠিক তথ্য ইনপুট দেওয়ার সাথে সাথেই স্ক্রিনে শিক্ষার্থীর গ্রেড ও মার্কশিটসহ বিস্তারিত ফলাফল চলে আসবে, যা ভবিষ্যতের জন্য প্রিন্ট বা ডাউনলোড (Result pdf download) করে রাখা যাবে।

এএফ/

ঢাবি ও ঢামেক এলাকা থেকে এক দিনে ৩ মরদেহ উদ্ধার

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম
ঢাবি ও ঢামেক এলাকা থেকে এক দিনে ৩ মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পাশ থেকে একজন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের পেছনের ফুটপাত থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকালে ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিক মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।

জানা যায়, আজ সকাল পৌনে ১০টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের পেছনে ফুটপাতে আনুমানিক ৩৫ বছর বয়সি এক ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে পথচারীরা তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডমাস্টার আইয়ুব আলী সংবাদমাধ্যমকে জানান,  যুবকের মরদেহ মর্গে রাখা হয়েছে। এখনো তার পরিচয় জানা যায়নি। পরিচয় জানতে সিআইডিকে খবর দেওয়া হয়েছে। এ ছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

অন্যদিকে বেলা ১১টার দিকে অমর একুশে হলের ফুটপাত থেকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে তারা অমর একুশে হলের ফুটপাত থেকে দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মৃতদের বয়স আনুমানিক ৫০ ও ৬০ বছর হবে।

তিনি বলেন, ‘ঘটনাস্থলের আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে আমরা তাদের নাম-পরিচয় জানতে পারিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের পরিচয় জানতে সিআইডির ক্রাইমকে খবর দেওয়া হয়েছে।’

অমিয়/