ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
জনবল নেবে ব্যাংক এশিয়া এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার খাটের উপর ধসে পড়ল পাহাড়, অল্পে রক্ষা মা-ছেলের লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ ৯৭ পদ শূন্য, বন্ধ আছে অস্ত্রোপচার গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পূর্বাচল ভ্যালীতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিচার শুরু রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব কার্ড এড়াতে মায়ের কী পরামর্শ পেয়েছিলেন বেলিংহাম? বেরোবি অধ্যাপকের গবেষণা জালিয়াতির অভিযোগ, দেওয়া হলো লঘুদণ্ড বিয়েতে কুফুর গুরুত্ব টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হাতির মৃত্যু এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা জবির বাসে ভেঙে পড়ল গাছ গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কে? সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন, শিক্ষক-শিক্ষার্থী গ্রেপ্তার পঞ্চগড়ে নেওয়া হচ্ছে না ব্যারিস্টার জমির উদ্দিনের মরদেহ ভারতে আবার কোভিডের হানা, ২ জনের মৃত্যু যেভাবে পাওয়া যাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ঢাবি ও ঢামেক এলাকা থেকে এক দিনে ৩ মরদেহ উদ্ধার দীর্ঘ প্রতীক্ষার পর আলোর মুখ দেখল চাঁদপুর মেডিকেল কলেজ প্রকল্প মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি শীর্ষক প্রশিক্ষণ ৮৩ সদস্য ও ৬ প্রজন্ম, এক অনন্য যৌথ পরিবার প্রাথমিকে বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী আর্জেন্টিনা ভুগতে জানে: আলভারেজ দাউদকান্দিতে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার আমরা চলনসই খেলেছি: লিওনেল স্কালোনি ৬ বিভাগে হতে পারে ভারী বৃষ্টিপাত

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা
বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবি: খবরের কাগজ

ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে চরফ্যাশন থানায় ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মহিউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। রবিবার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে চরফ্যাশন সরকারি কলেজের ৮৮৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। শনিবার অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষার এমসিকিউ পর্ব শেষে কেন্দ্রের ৩০৪ নম্বর কক্ষের কিছু পরীক্ষার্থী অভিযোগ করেন, প্রশ্ন তাদের কমন পড়েনি। পরে তারা নকলের চেষ্টা করলে দায়িত্বরত শিক্ষকরা কঠোরভাবে তা প্রতিহত করেন। একপর্যায়ে পরীক্ষার্থীদের একটি অংশ নকলের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করে।

অভিযোগ রয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পর দুপুর ১টা ৫ মিনিটের দিকে একদল বিক্ষুব্ধ পরীক্ষার্থী কলেজের পকেট গেট ভেঙে কেন্দ্রে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা কয়েকটি শ্রেণীকক্ষ ভাঙচুর করে এবং পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।

এ ঘটনায় কলেজের গভর্নিং বডির সভাপতিসহ পরীক্ষাকক্ষে দায়িত্ব পালনকারী সাতজন শিক্ষক আহত হন। একই সঙ্গে কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক ও পরীক্ষা সংশ্লিষ্টদের অবরুদ্ধ করার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, হামলা, ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ঘটনায় ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাদী হয়ে শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ইমতিয়াজুর রহমান/আজহার/

খাটের উপর ধসে পড়ল পাহাড়, অল্পে রক্ষা মা-ছেলের

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৩৮ পিএম
খাটের উপর ধসে পড়ল পাহাড়, অল্পে রক্ষা মা-ছেলের
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের পেকুয়ায় টানা প্রবল বর্ষণের জেরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের ঘটনা না ঘটলেও মাত্র ৫ মিনিটের ব্যবধানে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন এক মা ও তার দেড় বছর বয়সী সন্তান।

রবিবার (১২ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার জারুল বুনিয়ার সাপের গাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে তসলিমা বেগম তার দেড় বছরের সন্তানকে নিয়ে খাটে ঘুমাচ্ছিলেন। হঠাৎ এক অজানা শঙ্কায় তিনি খাট থেকে নেমে সন্তানকে নিয়ে মেঝেতে শুয়ে পড়েন। এর ঠিক পাঁচ মিনিট পরই বিকট শব্দে পাহাড়ের একটি অংশ ধসে তাদের ওই খাটে পড়ে। মাটির একটি বড় অংশ তাদের ওপরও এসে পড়ায় শিশুটি প্রায় চাপা পড়তে যাচ্ছিল। এতে তসলিমা কোমরে প্রচণ্ড আঘাত পান। তবে তাৎক্ষণিক পরিবারের সদস্যরা মাটি সরিয়ে তাদের উদ্ধার করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তসলিমা তার  শ্বশুর-শাশুড়ি থেকে আলাদা ঘরে বসবাস করেন। পাহাড়ের পাদদেশে তাদের ঘরটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শ্বশুর মো. ইসমাইল দুদিন আগেই তাদের ওই ঘরে এবং খাটে ঘুমাতে বারণ করেছিলেন। নিরাপত্তার কথা ভেবে তাদের নিজেদের ঘরে নিয়েও গিয়েছিলেন তারা। কিন্তু এলাকায় চুরি-ডাকাতির উপদ্রব বেশি থাকায়, ঘরের জিনিসপত্র খোয়া যাওয়ার ভয়ে তসলিমা ও তার স্বামী পুনরায় নিজেদের ঝুঁকিপূর্ণ ঘরে ফিরে আসেন।

ভয়াবহ এই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে শিউরে ওঠেন তসলিমা বেগম। তিনি বলেন, ‘মাত্র ৫ মিনিটের ব্যবধান! আল্লাহ নিজ হাতে আমাদের বাঁচাইছে, না হলে আজ আমরা ওপারে চলে যেতাম।’

নাতি ও পুত্রবধূর অক্ষত ফিরে আসার ঘটনায় স্তব্ধ হয়ে গেছেন তসলিমার শাশুড়ি। বিষণ্ণ চেহারায় ঘরের দরজার সামনে বসে তিনি বলেন, ‘আল্লাহ আমার নাতি ও বউয়ের প্রতি রহম করেছেন। তা না হলে আজ আমরা তাদের চিরতরে হারাতাম।’

শ্বশুর মো. ইসমাইল বলেন, ‘আমি দুদিন আগেই তাদের ওই খাটে ঘুমাতে বারণ করেছিলাম। আজ সকাল থেকেই প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই ভয়টা বেশি ছিল। তবুও তারা জিনিসপত্রের মায়ায় সেখানে ফিরে যায়।’

টানা বৃষ্টির কারণে পাহাড়বেষ্টিত সাপের গাড়া এলাকায় এর আগেও অসংখ্য পাহাড় ধসের ঘটনা ঘটেছে। চরম ঝুঁকি নিয়েই এসব পাহাড়ের পাদদেশে বসবাস করছেন অসংখ্য পরিবার। স্থানীয় প্রশাসন বারবার সতর্ক ও মাইকিং করলেও চুরি-ডাকাতি বা সহায়-সম্বল হারানোর ভয়ে অনেকেই নিজেদের ভিটেমাটি ছাড়তে চান না, যা প্রতিনিয়ত বড় ধরণের দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছ।

রকিবুল হাসান/অমিয়/

লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ ৯৭ পদ শূন্য, বন্ধ আছে অস্ত্রোপচার

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ ৯৭ পদ শূন্য, বন্ধ আছে অস্ত্রোপচার
ছবি: খবরের কাগজ

লক্ষ্মীপুরের রায়পুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ ৯৭টি পদ শূন্য। এতে অস্ত্রোপচারসহ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ৫ লাখ মানুষ।

বর্তমানে এ হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স, কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীসহ ২০৩টি অনুমোদিত পদ রয়েছে। তবে ৯৭টি পদেই জনবল শূন্য রয়েছে। ফলে প্রতিদিন চিকিৎসা নিতে আসা শত শত রোগী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সার্জারিসহ বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে প্রায় দুই বছর ধরে নিয়মিত অস্ত্রোপচারও বন্ধ রয়েছে এ হাসপাতালে।

হাসপাতাল সূত্র জানান, প্রায় পাঁচ লাখ মানুষের জন্য একমাত্র সরকারি হাসপাতাল এই স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন প্রায় ৫০০ রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা সীমিত থাকায়, অনেক রোগীকেই বাইরে তিনগুণ পর্যন্ত বেশি খরচে পরীক্ষা করাতে হচ্ছে।

হাসপাতালে আধুনিক অপারেশন থিয়েটার, অস্ত্রোপচারের প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও সার্জারি ও গাইনি সার্জনসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে অস্ত্রোপচার করা যাচ্ছে না। ফলে প্রসূতিসহ জরুরি রোগীদের অতিরিক্ত ব্যয়ে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে যেতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর হাসপাতালটিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করেন। তবে শয্যা বাড়লেও সেই অনুপাতে জনবল বাড়েনি। গত দুই দশক ধরে জনবল সংকটে চলছে হাসপাতালটির কার্যক্রম।

চিকিৎসকের ৩১টি পদের মধ্যে কর্মরত আছেন ১৮ জন। চিকিৎসা কর্মকর্তার আটটি পদের চারটি এবং জুনিয়র কনসালট্যান্টের ১০টি পদের পাঁচটি শূন্য। অর্থোপেডিক, চক্ষু, চর্ম ও যৌনরোগ, নাক-কান-গলা এবং হৃদরোগ বিশেষজ্ঞের পদ থাকলেও সেখানে কোনো চিকিৎসক নেই।

এ ছাড়া সিনিয়র স্টাফ নার্সের ৩০টি পদের মধ্যে রয়েছেন ১৫ জন। ওয়ার্ড বয়, আয়া ও পরিচ্ছন্নতাকর্মীর ২৪টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১১ জন। হাসপাতালের চারটি আবাসিক কোয়ার্টার থাকলেও ভবনগুলো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে চিকিৎসকেরা বসবাস করেন না।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে অস্ত্রোপচার করা হয়। তবে বিদ্যুৎ বিভ্রাটের সময় বিকল্প ব্যবস্থার দুর্বলতার কারণে অস্ত্রোপচার পরিচালনায় চরম ভোগান্তি তৈরি হয়।

রফিকুল ইসলাম/থিওটোনিয়াস/

গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম
গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত/ খবরের কাগজ

গোপালগঞ্জে ‘তারুণ্যের আশা আকাঙক্ষা বাস্তবায়ন করি-আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে দিবসটি পালন করে।

জেলা প্রশাসক মো. অরিফ-উজ-জামানের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক মো. রফিকউজ্জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সোহেল পারভেজ বক্তব্য রাখেন।

পরে দিবসটি উপলক্ষে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য ২০ জনের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

বাংলাদেশে পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, 'একটি দেশে জনসংখ্যার ওপর সে দেশের শিক্ষা, অর্থনীতি, উন্নয়ন, জীবনযাত্রার মান, সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন দিক জড়িত থাকে। বাল্যবিবাহ, অল্প বয়সে মাতৃত্ব এবং পুরুষদের মধ্যে পরিবার পরিকল্পনা বিষয়ে উদাসীনতা এই ৩টি বিষয়ে এখনও বড় চ্যালেঞ্জ রয়েছে। 

বাদল সাহা/তামান্না রুপা/

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা
বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবি: খবরের কাগজ

ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা ডিগ্রি কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রে নকল করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে চরফ্যাশন থানায় ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. মহিউদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। রবিবার (১২ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে চরফ্যাশন সরকারি কলেজের ৮৮৪ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। শনিবার অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষার এমসিকিউ পর্ব শেষে কেন্দ্রের ৩০৪ নম্বর কক্ষের কিছু পরীক্ষার্থী অভিযোগ করেন, প্রশ্ন তাদের কমন পড়েনি। পরে তারা নকলের চেষ্টা করলে দায়িত্বরত শিক্ষকরা কঠোরভাবে তা প্রতিহত করেন। একপর্যায়ে পরীক্ষার্থীদের একটি অংশ নকলের সুযোগ দেওয়ার দাবি জানিয়ে শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুরু করে।

অভিযোগ রয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পর দুপুর ১টা ৫ মিনিটের দিকে একদল বিক্ষুব্ধ পরীক্ষার্থী কলেজের পকেট গেট ভেঙে কেন্দ্রে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা কয়েকটি শ্রেণীকক্ষ ভাঙচুর করে এবং পরীক্ষার খাতা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে।

এ ঘটনায় কলেজের গভর্নিং বডির সভাপতিসহ পরীক্ষাকক্ষে দায়িত্ব পালনকারী সাতজন শিক্ষক আহত হন। একই সঙ্গে কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক ও পরীক্ষা সংশ্লিষ্টদের অবরুদ্ধ করার চেষ্টা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া বলেন, হামলা, ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর ঘটনায় ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাদী হয়ে শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ইমতিয়াজুর রহমান/আজহার/

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৩৩ পিএম
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির গুলি
ছবি: খবরের কাগজ

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল চলাকালে দুই ভারতীয় চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে বাহিনীটি।

রবিবার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সীমান্তের মেইন পিলার-১৩–সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখতে পান টহল সদস্যরা। তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণ করতে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করেন।

এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন এবং নিরাপত্তার স্বার্থে ও গতিরোধের উদ্দেশে গুলি ছোড়েন। পরে ওই দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করা যায়নি। বাহিনীটির দাবি, গুলির ঘটনায় কেউ আহত হননি।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নাজমুল শাহাদাৎ/আজহার/