ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
মেসির বিকল্প হওয়া অসম্ভব: নিকো পাজ ‘সতীর্থদের কাছ থেকে সহযোগিতা পাননি রোনালদো’ সেমিফাইনালে স্পেনের প্রতিপক্ষ ফ্রান্স, খেলা কবে? শেষ মুহূর্তে মেরিনো ম্যাজিক, বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন নীরবতা ভেঙে আবেগঘন বার্তা ভিনিসিয়ুসের রুইজ-কেটেলারের গোলে প্রথমার্ধ শেষে সমতায় স্পেন-বেলজিয়াম পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, দিলেন প্রতিশ্রুতিও ডোকু-ডি ব্রুইনাকে নিয়ে মাঠে নামছে বেলজিয়াম, স্পেনের বেঞ্চে পেদ্রি আর্চবিশপের কণ্ঠে মেসির বার্তা স্পেন-বেলজিয়াম ম্যাচ পরিচালনার দায়িত্বে ইংলিশ রেফারি দাওয়াতের আড়ালে চুরির চেষ্টা, ‘মুরুব্বী’ বিবেচনায় রেহাই শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন সালাহরা বন্যা মোকাবিলায় ৭ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলা, তদন্তে ধীরগতিতে ক্ষোভ চুয়েট হলে গাঁজাসহ ৯ শিক্ষার্থী আটক স্পেনে নিয়ন্ত্রণের বাইরে দাবানল, বাড়ছে প্রাণহানি জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর ট্রাম্পকে হত্যার ছক: ইসরায়েলের গোয়েন্দা তথ্য ওয়াশিংটনের হাতে বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশন বেরোবিতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বৃষ্টিতে টেকনাফে ১২শ পরিবার পানিবন্দি, ৫০০ পরিবার পেল ত্রাণ সহায়তা মাদারীপুর থানায় নারী আসামি পালানোর অভিযোগ ফ্যামিলি কার্ড কার্যক্রমে অবহেলা, ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা কিয়ার স্টারমারের উত্তরসূরি হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম কুষ্টিয়ার খোকসায় খবরের কাগজ ‘বন্ধুজন’-এর কমিটি গঠন

ইসির ওয়েবসাইট থেকে সাংবাদিকদের তথ্য উন্মুক্ত, জিডি নিতে গড়িমসি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম
আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ পিএম
ইসির ওয়েবসাইট থেকে সাংবাদিকদের তথ্য উন্মুক্ত, জিডি নিতে গড়িমসি
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সাংবাদিকের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য জনসমক্ষে উন্মুক্ত হওয়ার ঘটনায় জিডি করতে গিয়ে হয়রানির মুখে পড়েছেন সিলেটের এক লেখক-সাংবাদিক।

জানা গেছে. সিলেট টুডে২৪ ডটনিউজের প্রধান সম্পাদক ও আইনিউজের এডিটর-অ্যাট-লার্জ কবির আহমদ চৌধুরী (কবির য়াহমদ) গত রবিবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট কোতোয়ালি থানায় অনলাইনে জিডির আবেদন করেন। বর্তমানে সব জিডি অনলাইনে নিলেও কবির আহমদ চৌধুরীর জিডির জন্য অধিকতর তথ্যসহ থানায় এসে যোগাযোগ করা জন্য বলা হয়েছে। তবে সাংবাদিক কবির আহমদ চৌধুরীর দাবি সব তথ্য দিয়েই অনলাইনে জিডির আবেদন করেছেন তিনি।

জিডি তিনি উল্লেখ করা হয়, ‘গত ৩১ জানুয়ারি দেশের অধিকাংশ গণমাধ্যমে প্রকাশিত সংবাদে আমি গভীর উদ্বেগের সঙ্গে অবগত হয়েছি যে, রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান নির্বাচন কমিশন-ইসি থেকে ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য (এনআইডি, ছবি, স্বাক্ষর, মোবাইল নম্বর ও পেশাগত পরিচয়) জনসমক্ষে উন্মুক্ত হয়ে পড়েছে। ২০২৬ এর সংসদ নির্বাচন ও গণভোটের জন্যে সাংবাদিক কার্ডের আবেদন করতে ৩০ জানুয়ারি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আমার ব্যবহৃত ০১৯৯৬**** নম্বর থেকে নিবন্ধনের সবগুলো ধাপ সম্পন্ন করি। নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং পেশাদার সাংবাদিক হিসেবে এই নির্বাচনে আমি আমার পেশাগত দায়িত্বও পালন করেছি। ইসির ওয়েবসাইটে সাংবাদিকদের দেওয়া তথ্য উন্মুক্ত হয়ে যাওয়ার সংবাদ ও প্রেক্ষাপটে আমি ভবিষ্যৎ বিবিধ ঝুঁকির উদ্বেগের মধ্যে রয়েছি। ডিজিটাল সিকিউরিটি নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এই তথ্যের অপব্যবহারে সৃষ্ট যেকোনো অপরাধের দায়ভার থেকে মুক্ত থাকার লক্ষ্যে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার প্রয়োজন মনে করছি। তবে নির্বাচন সংক্রান্ত কাজে ব্যস্ততার কারণে আমি তাৎক্ষণিক সাধারণ ডায়েরি করতে পারিনি।’

তথ্য ফাঁসের ঘটনা নানা রকম ঝুঁকির মধ্যে আছেন উল্লেখ করে সাংবাদিক কবির আহমদ চৌধুরী খবরের কাগজকে বলেন, ‘নির্বাচন কমিশন রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যদি নাগরিকের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের (এনআইডি, ছবি, স্বাক্ষর, মোবাইল নম্বর ও পেশাগত পরিচয়) গোপনীয়তা রক্ষা করতে না পারে তবে আমরা যাব কোথায়? রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে ইসির প্রতি আমাদের সর্বোচ্চ পর্যায়ের আস্থা ছিল। কিন্তু আমাদের তথ্য ফাঁসের ঘটনা আমাদেরকে নানা রকম ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। অন্য অনেকের মতো আমার ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা থাকার কারণে আমি পরিচয় চুরি, ব্ল্যাকমেইল এবং পেশাগত কারণে বিবিধ সমস্যার মুখে পড়ার তীব্র আশঙ্কায় রয়েছি। আমার এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে আমার ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং (বিকাশ-নগদ-রকেট) হ্যাকিং বা আমার অজান্তে আর্থিক দায়বদ্ধতা তৈরির প্রবল ঝুঁকি তৈরি হয়েছে। আমার ব্যক্তিগত তথ্যের এই উন্মুক্ততা আমার সম্মান, সামাজিক ও পেশাগত ভাবমূর্তিকে সংকটের মুখে ফেলে দেওয়ার শঙ্কার মধ্যে রয়েছি।’

অনলাইনে জিডির আবেদন ও তথ্য নিয়ে থানায় আসার নির্দেশনা বিষয়ে সাংবাদিক কবির আহমদ চৌধুরী খবরের কাগজকে বলেন, ‘আমার এই ব্যক্তিগত তথ্যগুলো যদি দুষ্টু লোকের হাতে পড়ে তবে আমাদের রক্ষা করবে কে? এই তথ্য যদি ডার্ক ওয়েবে যায়, তবে যে শঙ্কা-সেটা আমরা কীভাবে মোকাবিলা করব। এখানে আমাদের সুরক্ষার প্রাথমিক যে ধাপ, সেটা হচ্ছে রাষ্ট্রকে এবং আইনশৃঙ্খলার রক্ষার দায়িত্বে থাকা কর্তৃপক্ষকে অবহিত করা। অবহিত করার প্রাথমিক পথ হচ্ছে থানায় সাধারণ ডায়েরি-জিডি করে রাখা। কিন্তু অনলাইনে জিডির আবেদনের পর যদি থানা কর্তৃপক্ষ তথ্যসহ থানায় উপস্থিত হওয়ার পরামর্শ দেয়, তবে অনলাইনে জিডি আবেদনের কী দরকার? সিলেট কোতোয়ালি থানা পুলিশ যা করছে এটাকে হয়রানি এবং নাগরিককে অসহযোগিতা বলে মনে করছি।’

তিনি আরও বলেন, ‘আমিসহ হাজার হাজার নিবন্ধিত সাংবাদিকের তথ্য ফাঁসের ঘটনা জাতিসংঘ স্বীকৃত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের ১২ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন, যেখানে বলা হয়েছে- কারও ব্যক্তিগত গোপনীয়তা, পরিবার, গৃহ কিংবা চিঠিপত্রের আদান-প্রদানে যথেচ্ছ হস্তক্ষেপ করা যাবে না এবং তার সম্মান ও সুনামের ওপর আঘাত করা যাবে না। এ রূপ হস্তক্ষেপ বা আঘাতের বিরুদ্ধে প্রত্যেকেরই আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই অধিকারকে বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৪৩, ৩২ এবং ৩১ দেশীয় আইনে সুপ্রতিষ্ঠিত ও সুরক্ষিত করলেও ইসির এই দায়িত্বহীনতা সেই সুরক্ষা বলয়কে ঝুঁকির মুখে ফেলে দিয়ে ইসিতে নির্বাচনের জন্যে সাংবাদিক পরিচয়পত্রের জন্যে আবেদিত সাংবাদিকদের জন্যে আশঙ্কা তৈরি হয়েছে, এবং আমিও এর অংশ। কিন্তু অনলাইনে আবেদনের পর যদি তথ্যের দোহাই দিয়ে থানায় যাওয়ার নির্দেশনা দেয় পুলিশ প্রশাসন, তাহলে এটাকে হয়রানি আর অসহযোগিতা ছাড়া আর কিছু বলা যায় না।’

এই বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির খবরের কাগজকে বলেন, উনি অনলাইনে যে জিডি করেছেন সেটা অসম্পূর্ণ তাই তাকে থানায় এসে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে জিডির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর জিডিটি গ্রহণ করা হবে।

শাকিলা ববি/সুমন/  

দাওয়াতের আড়ালে চুরির চেষ্টা, ‘মুরুব্বী’ বিবেচনায় রেহাই

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:২৬ পিএম
দাওয়াতের আড়ালে চুরির চেষ্টা, ‘মুরুব্বী’ বিবেচনায় রেহাই
ছবি: সংগৃহীত
নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর গ্রামে একটি কুলখানি অনুষ্ঠানে দাওয়াত খেতে এসে ভ্যান চুরির চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা।
 
শুক্রবার (১০ জুলাই) বিকেলে খাওয়ার আগে একটি ভ্যানকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে অনুসরণ শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে নজরদারির একপর্যায়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
 
প্রত্যক্ষদর্শীরা ও কুলখানির আয়োজকরা জানান, আবুল কাশেমের কুলখানীতে একটু দূরে বসা মুরুব্বী হঠাৎ খাওয়া শেষ না করেই উঠে সন্তর্পনে ওই ভ্যানের কাছে যান। নিজ হাতের চাবীর গেছা থেকে একটা চাবী দিয়ে ভ্যানের তালা খুলে চালিয়ে রওনা হতেই তাকে ধরেন আগে থেকেই খেয়ালে রাখা কয়েকজন যুবক। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা ওই দুইজনকে গাছের সাথে বাঁধেন।
 
সাবেক কাউন্সিলর এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন টিপু জানান, তিনি দাওয়াতে খেতে বসার আগেই বিষয়টি জানতে পেরে ছুটে গিয়ে দুই মুরুব্বীকে বয়স আর সম্মান বিবেচনায় গাছ থেকে বাঁধন খোলেন। জিজ্ঞাসাবাদে জানতে পারেন, একজনের দুই ছেলে বিদেশে থাকেন। অপরজনের মেয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থী। তাদের বয়স, পারিবারিক, মানসিক ও সামাজিক সম্মান বিবেচনায় নিয়ে চুরির পথ থেকে ফেরার অঙ্গীকার নিয়ে মুক্ত করেন।
 
পৌর যুবদলের সেক্রেটারী আব্দুল খালেক জানান,পাশের সলঙ্গা এলাকার গরীব সাইদুর রহমান ভ্যানটি ঋণ করে কিনেছেন। ভ্যান চালিয়েই তার সংসার চলে। ভ্যানটি চুরি হলে ভ্যান চালক তার পরিবার নিয়ে যে সমস্যায় পড়বে তা সহজেই অনুমেয়। তারপরও মারপিট না করে বরং বোঝানের মাধ্যমে অপরাধ থেকে মানুষকে ফেরানোর চিন্তা থেকেই দুইজনকে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
 
কামাল মৃধা/এসএন
 

ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলা, তদন্তে ধীরগতিতে ক্ষোভ

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৫৫ পিএম
ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলা, তদন্তে ধীরগতিতে ক্ষোভ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মাজহারুল ইসলামের বিরুদ্ধে মামলা তদন্তে  রহস্যজনক ভূমিকা নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

জানা যায়, গত বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের প্রত্যন্ত এলাকার একটি গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয়। 

এ সময় প্রতিবেশী আবু সাঈদ (৫০) নামের এক লম্পট ওই কিশোরীকে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় ধর্ষিতার ভাইয়ের স্ত্রী ধর্ষককে হাতে নাতে ধরে ফেললে সে তার পা জাপটে ধরে ক্ষমা চেয়ে  কৌশলে পালিয়ে যায়।

সরেজমিন গিয়ে দেখা যায়, ভুক্তভোগী কিশোরী তার বাবা এবং ভাই ৩ জনই বুদ্ধি প্রতিবন্ধী।

ঘটনাটি মীমাংসার জন্য স্থানীয়রা একাধিকবার সালিশ বৈঠকে বসে কাল ক্ষেপন করে কোনো সুরাহা না হওয়ায় কিশোরীর মা বাদী হয়ে আবু সাঈদকে আসামী করে থানায় একটি অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে গত  ৮ জুলাই থানায় ধর্ষণ মামলা রুজু হয়।মামলাটি তদন্তের দায়িত্ব পান আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মাজহারুল ইসলাম।

পরিবারের লোকজন জানান, তদন্ত কর্মকর্তা এ পর্যন্ত এলাকায়ই আসেনি। আসামী এলাকায় থাকলেও তাকে ধরতে কোনো তোড়জোড় নেই। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মামলার পর থেকে পরিবারকে নানাভাবে হুমকি ধমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। 

এস.আই মাজহারুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, আসামী ধরতে চেষ্টা চলছে।

আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন জানান, আমি ৩ দিনের ছুটিতে আছি। ধর্ষণ মামলার বিষয়টি আমার জানা নেই।

এসএন/

ভারী বৃষ্টিতে টেকনাফে ১২শ পরিবার পানিবন্দি, ৫০০ পরিবার পেল ত্রাণ সহায়তা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৫৯ পিএম
ভারী বৃষ্টিতে টেকনাফে ১২শ পরিবার পানিবন্দি, ৫০০ পরিবার পেল ত্রাণ সহায়তা
ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার ২০০ পরিবার পানিবন্দি ও জলাবদ্ধতার শিকার হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সহায়তায় প্রথম ধাপে ৫০০ পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তিনটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়। 

এর মধ্যে সাবরাং ইউনিয়নে ২০০, হ্নীলা ইউনিয়নে ২০০ এবং হোয়াইক্যং ইউনিয়নে ১০০ পরিবার ত্রাণ পেয়েছে। পর্যায়ক্রমে বাকি ৭০০ পরিবারের মাঝেও ত্রাণ সহায়তা বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

পানিবন্দি এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এ সময় উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টেকনাফ উপজেলা প্রশাসন জানিয়েছে, গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মো. অনীক চৌধুরী বলেন, টানা বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ত্রাণ সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে অধিকাংশ এলাকার পানি কমতে শুরু করেছে। সেন্টমার্টিন দ্বীপ ছাড়া শনিবারের মধ্যে ক্ষতিগ্রস্ত সব ইউনিয়নে সরকারি ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

মোঃ শাহীন/এসএন

মাদারীপুর থানায় নারী আসামি পালানোর অভিযোগ

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম
মাদারীপুর থানায় নারী আসামি পালানোর অভিযোগ
ছবি: খবরের কাগজ

মাদারীপুর সদর থানা থেকে হাসিনা বেগম নামে এক নারী আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় পুলিশ প্রশাসনের ভেতরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে। একইসঙ্গে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে সদর থানার ওসি আবুল কালাম আজাদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ জুলাই) মাদারীপুরের ইটেরপুল পুলিশ ফাঁড়ির এসআই (উপপরিদর্শক) মোকসেদ হাসিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মাদারীপুর সদর থানায় নিয়ে আসা হয়।

অভিযোগ রয়েছে, রাত ১টার দিকে তিনি থানা হেফাজত থেকে পালিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, নারী আসামির পালিয়ে যাওয়ার ঘটনাটি সত্য। 
ঘটনার পর শুক্রবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সদর থানা পরিদর্শন করেন এবং বিষয়টি নিয়ে খোঁজখবর নেন। তবে তিনি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, ঘটনাটি প্রকাশ না পায় সেজন্য মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি গোপন রাখার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে মাদারীপুর সদর থানার ওসি এবং মাদারীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি। এসএমএস করলেও জবাব দেননি।

তবে মাদারীপুর থানার ওসি (তদন্ত) মো. মহসিন বলেন, ‘ঘটনার বিষয়টি আমি শুনেছি। তবে আমি বর্তমানে অফিসের বাইরে রয়েছি।’ 

রফিকুল ইসলাম/রিফাত/

ফ্যামিলি কার্ড কার্যক্রমে অবহেলা, ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম
ফ্যামিলি কার্ড কার্যক্রমে অবহেলা, ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ফ্যামিলি কার্ড কার্যক্রমে অবহেলা ও মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে শৈথিল্যের অভিযোগে সমাজসেবা অধিদপ্তরের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-৪ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মমিনুর রহমান ও শৈলকুপা উপজেলা সমাজসেবা অফিসার মো. শরিফ উদ্দিন।

দুই জনকেই ঢাকার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে এবং বরখাস্তকালীন বিধি মোতাবেক তারা খোরপোষ ভাতা পাবেন।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার কার্যক্রম এবং নির্বাচনী ইশতেহারের অন্যতম বড় প্রতিশ্রুতি। এই কার্যক্রম বাস্তবায়নে যেকোনো গাফিলতি অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থি কাজ।

উভয় কর্মকর্তার বিরুদ্ধে ফ্যামিলি কার্ড কার্যক্রমে চূড়ান্ত মাত্রার অবহেলা প্রদর্শন ও মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে শৈথিল্য প্রদর্শনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী এ ধরনের অসদাচরণ শাস্তিযোগ্য অপরাধ। এই বিধিমালার ১২ (১) অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা সমীচীন মনে করেছে মন্ত্রণালয়।

জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়ে প্রজ্ঞাপনে সই করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।

সাময়িক বরখাস্তকৃত ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মমিনুর রহমান জানান, গত ৫ জুলাইয়ে সচিবের এক চিঠিতে তিনি ঢাকার আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সংযুক্ত হয়েছেন। কি কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তা তিনি জানেন না। শৈলকুপা উপজেলা সমাজসেবা অফিসার মো. শরিফ উদ্দিনও একই কথা জানান।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে মূলত প্রকৃত হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে খাদ্য ও নগদ সহায়তা দেওয়া হয়। যার সম্পূর্ণ সফলতা নির্ভর করে মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্যের নির্ভুলতার ওপর।

তবে ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মমিনুর রহমান এবং শৈলকুপা উপজেলা সমাজসেবা অফিসার মো. শরিফ উদ্দিনের বিরুদ্ধে ভুল ও ত্রুটিপূর্ণ তথ্য সরবরাহের অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টদের দাবি, দায়িত্বশীল পদে থেকে তাদের এমন অবহেলা ও ত্রুটিপূর্ণ কর্মকাণ্ডের কারণেই সরকারের এই জনকল্যাণমূলক ফ্যামিলি কার্ড প্রকল্পটি আজ মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ।

মাহফুজুর/এএফ