ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
ভারতে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যু চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ফ্রান্সে বন্দুকধারীদের গুলিতে আহত ৪ চুয়াডাঙ্গায় টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার কোটি কোটি নতুন সমর্থকই বেলজিয়ামের প্রেরণা: গার্সিয়া তিস্তার 'ক্রেডিট' নিতে জামায়াতের আন্দোলন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ভেজা বাতাস চারিত্রিক অবক্ষয় রোধে পর্দা রক্ষাকবচ কালো মেঘ শাদা মেঘ কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী: প্রস্তুতি শেষ, শিগগিরই চালু হচ্ছে জুলাই জাদুঘর বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, সড়ক যোগাযোগ এখনও ব্যাহত সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার শ্রাবণের চিঠি জলছবি কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল দিনাজপুরে ট্রাকের ধাক্কায় আরোহী মৃত্যু, স্ত্রী আহত আদি বৃষ্টি সাজেকে আটকা পড়া ৩১১ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী চকরিয়ায় আশ্রয়ের খোঁজে নৌকাডুবিতে কিশোরী নিখোঁজ মৌলভীবাজারে বন্যার পানিতে বৃদ্ধের মৃত্যু ব্যাঙের শিক্ষা নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫ জলের আঙুল মেঘ আষাঢ়ের জলাভিসার আষাঢ়ের মুখ চবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইসরাত ও বাবলু যদিও এই সজল বর্ষা

কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম
কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ সংলগ্ন কচুবুনিয়া-কাটাবুনিয়া ঘাট এলাকার সমুদ্রতীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির সম্পূর্ণ গলিত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে টেকনাফ বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সমুদ্রের তীরে কঙ্কালটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে শাহপরীরদ্বীপ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। পরবর্তীতে আইনি কার্যক্রম শুরু করেন।

স্থানীয়দের ভাষ্য, মিয়ানমারের চলমান সংঘাত, সীমান্ত এলাকায় গোলাগুলি, অথবা সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি কিংবা নিখোঁজ হওয়া কোনো জেলের মরদেহ এটি হতে পারে। দীর্ঘদিন সমুদ্রে ভেসে থাকার কারণে মরদেহটি সম্পূর্ণ গলিত অবস্থায় কঙ্কালে পরিণত হয়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

পুলিশ সূত্রে জানা গেছে, কঙ্কালটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সব ধরনের আইনি ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে ফরেনসিক পরীক্ষাও করা হবে।

উল্লেখ্য, এর আগের দিন সেন্টমার্টিন, শাহপরীরদ্বীপ ও সদর উপকূলীয় এলাকার বিভিন্ন স্থান থেকে আরও তিন অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

 শাহীন/খাদিজা রুমি/

চুয়াডাঙ্গায় টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম
চুয়াডাঙ্গায় টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গায় ৬ ঘণ্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে- এতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। টানা ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শুক্রবার (১০ জুলাই) রাত ৩টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র প্রায় ৬ এই বৃষ্টিপাত রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার।

অবিরাম বৃষ্টিতে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। ফলে জলাবদ্ধতায় মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় বাসিন্দারা ঘরবন্দি হয়ে পড়েন। অনেক ফসলি মাঠ পানিতে তলিয়ে গেছে এবং পুকুর ও জলাশয়ের মাছ পানির স্রোতে ভেসে বাইরে চলে গেছে। এ ছাড়াও বিভিন্ন স্থানে রাস্তার পাশের মাটি ধসে পড়ার ঘটনাও ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

তবে ভারী বৃষ্টিতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে প্রশাসন, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

দুপুর ২টার পর বৃষ্টিপাত না থাকায় শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা পানি ধীরে ধীরে নামতে শুরু করে। তবে অনেক নিচু এলাকায় তখনও পানি জমে ছিল।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পরিদর্শক জামিনুর রহমান খবরের কাগজকে বলেন, ‘শুক্রবার রাত ৩টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি অতি ভারী বৃষ্টিপাতের মধ্যে পড়ে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায়ও জেলার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।’

মিজানুর রহমান/থিওটোনিয়াস

সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:৪৮ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম
সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

সাতক্ষীরার সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কুলপোতা গ্রাম থেকে নিখোঁজের ২ দিন পর আব্দুর রহমান (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকালে নিহতের বসতঘরের পেছনে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। 

এর আগে বুধবার (৮ জুলাই) থেকে আব্দুর রহমান নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় তার পরিবার সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

নিহত আব্দুর রহমান শফিকুল ইসলামের ছেলে। সে তার পরিবারের সঙ্গে সরকারি আবাসন প্রকল্পে বসবাস করতেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।

সাতক্ষীরা সদর থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

নাজমুল জাকির/খাদিজা রুমি

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, সড়ক যোগাযোগ এখনও ব্যাহত

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৩:৩৩ পিএম
বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, সড়ক যোগাযোগ এখনও ব্যাহত
ছবি: খবরের কাগজ

টানা কয়েকদিনের ভারী বর্ষণের পর বান্দরবানের বিভিন্ন উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি।

শুক্রবার (১০ জুলাই) সকাল থেকে পানি কমে গেলেও উন্নতি হয়নি যোগাযোগ ব্যবস্থার।

স্থানীয় সূত্রে জানা যায়, কালাঘাটা, কাসেমপাড়া, মেম্বারপাড়া, ইসলামপুর, বনরূপাপাড়া, হাফেজঘোনা, বাসস্টেশন এলাকা, ক্যাচিংঘাটা, নোয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় দুপুর পর্যন্ত ৩ ফুট পানি কমে গেছে। তবে এখনও জেলার সাঙ্গু, মাতামুহুরি ও বাঁকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে নৌ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এ দিকে বান্দরবান-চট্টগ্রাম সড়ক গত দুই দিন বিচ্ছিন্ন থাকলেও, সকাল থেকে পানি কিছুটা কমে যাওয়ায় অল্প সংখ্যাক ছোট যানবাহন চলাচল করছে। তবে রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে।

এ ছাড়াও জেলার ৭টি উপজেলা বন্যায় প্লাবিত হয়ে ও সড়কে পাহাড় ধসে অনেক উপজেলার সড়কে যান চলাচল এখনও বিচ্ছিন্ন রয়েছে। ফলে বাড়ছে নিত্য পণ্যের দাম। উপজেলায় বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।

অন্য দিকে জেলার লামা-আলীকদম সড়কের শীবাতলী, রেপারপাড়া, পশ্চিম শীলের তুয়া এলাকায় সড়কের উপর পানি থাকায় সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন আছে।

আলীকদমের বাসিন্দা সুজন চৌধুরী খবরের কাগজকে বলেন, বন্যায় প্লাবিত হওয়ার কারনে গত ৩দিন ধরে লামা-আলীকদমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ এখনও স্বাভাবিক হয়নি।

গত কয়েকদিন ধরে টানা প্রবল বৃষ্টিপাতের কারনে জেলার সাঙ্গু ও মাতামুহুরি নদীতে পানি বৃদ্ধি পাওয়ার কারনে বন্যা ও পাহাড় ধসের আশংকায় স্থানীয়দের নিরাপদে আশ্রয় নিতে জেলার ৭টি উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে বৃহস্পতিবার পর্যন্ত সরকারি হিসাবে ২ হাজার ১৭৩ জন এবং বেসরকারি হিসাবে অন্তত ৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

এ ছাড়াও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় এবং পর্যটক নিরাপত্তা নিশ্চিতে আগামী ১২ জুলাই (রবিবার) পর্যন্ত ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মনজুরুল হক জানান, আশ্রয় নেওয়া বাসিন্দাদের শুকনো খাবারের পাশাপাশি রান্নাকরা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মশার কয়েল প্রদান করা হচ্ছে।

রিজভী রাহাত/থিওটোনিয়াস/

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
প্রত্যাহারকৃত ওসি শফিকুল ইসলাম খান/ খবরের কাগজ

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। কোম্পানীগঞ্জ থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে তাকে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক স্বাক্ষরিত এক আদেশে কোম্পানীগঞ্জের ওসিকে প্রত্যাহার করা হয়। তবে কোম্পানীগঞ্জ থানায় এখনো নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বালু ও পাথর সিন্ডিকেটের কাছ থেকে পুলিশের চাঁদা আদায়ের অভিযোগে কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খানের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল উঠে।

এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘সফিকুল ইসলাম খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

তামান্না রুপা/

কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম
কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ সংলগ্ন কচুবুনিয়া-কাটাবুনিয়া ঘাট এলাকার সমুদ্রতীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির সম্পূর্ণ গলিত কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে টেকনাফ বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সমুদ্রের তীরে কঙ্কালটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে শাহপরীরদ্বীপ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। পরবর্তীতে আইনি কার্যক্রম শুরু করেন।

স্থানীয়দের ভাষ্য, মিয়ানমারের চলমান সংঘাত, সীমান্ত এলাকায় গোলাগুলি, অথবা সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি কিংবা নিখোঁজ হওয়া কোনো জেলের মরদেহ এটি হতে পারে। দীর্ঘদিন সমুদ্রে ভেসে থাকার কারণে মরদেহটি সম্পূর্ণ গলিত অবস্থায় কঙ্কালে পরিণত হয়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। 

পুলিশ সূত্রে জানা গেছে, কঙ্কালটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সব ধরনের আইনি ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে ফরেনসিক পরীক্ষাও করা হবে।

উল্লেখ্য, এর আগের দিন সেন্টমার্টিন, শাহপরীরদ্বীপ ও সদর উপকূলীয় এলাকার বিভিন্ন স্থান থেকে আরও তিন অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

 শাহীন/খাদিজা রুমি/