মেঘেরও দ্বি-চারিতা আছে... আছে বর্ন ক্লেশ,
শোষণ নিপুণ তেলবাজ এক ভোগবাদী
মানসিকতা... শ্রমজীবী মানুষের থেকে
দূরে এমন এক গিরগিটি ত্বকের মানসী; ‘মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ’...
এই আপ্তবাক্যের অসারত্ব প্রমাণে সিদ্ধহস্ত
অনর্গল মিথ্যা প্রচারে দক্ষ... ক্রমশ সস্তা
ধর্মীয় আবেগী চরিত্র এক দলকানা
মানববিরোধী শক্তি অসার আকাশচারী আষাঢ় নামের কদম বিহারী।