ইরানের ওপর পূর্বের তুলনায় ২০ গুণ বড় আকারের ভয়াবহ মার্কিন বিমান হামলার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ট্রাম্প।
টানা দ্বিতীয় দিনের মতো মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা চালানোর সময় ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) এই বিমানঘাঁটির কিছু অংশ ব্যবহার করেছিল। ট্রাম্প তার হুমকিও আরও জোরদার করেছেন এবং সাংবাদিকদের বলেছেন, ‘হরমুজ প্রণালীতে তেহরান যেভাবে জাহাজ লক্ষ্য করে হামলা চালায়, তার চেয়ে ২০ গুণ বেশি কঠোরভাবে মার্কিন সামরিক বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত হানবে।’
ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়, দেশটির দক্ষিণ উপকূলীয় অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এর মধ্যে বুশেহরে অবস্থিত ইরানের প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কমপ্লেক্সের পাশাপাশি গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী চাবাহার, কোনারক, বন্দর আব্বাস এবং সিরিক অন্যতম। এ ছাড়াও ইরানশাহরে অবস্থিত একটি প্রধান বিমান ঘাঁটিও মার্কিন সামরিক বাহিনীর তীব্র হামলার শিকার হয়েছে।
উল্লেখ্য, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে সাম্প্রতিক ইরানি হামলা এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আক্রমণের জবাবে ওয়াশিংটন এই পাল্টা জোরালো সামরিক অভিযান শুরু করে।
প্রেসিডেন্ট ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরানের সঙ্গে পূর্বের যুদ্ধবিরতির চুক্তিটি এখন পুরোপুরি ‘অকার্যকর’ হয়ে গেছে। সূত্র: এনডিটিভি
আজহার/