ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
গোমতীর পানি বাড়ছে, কুমিল্লার চরাঞ্চলে তলিয়ে গেছে ফসল আনোয়ারায় পানিবন্দি অর্ধশতাধিক গ্রাম, সহস্রাধিক পরিবারকে ত্রাণ বিতরণ বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে জাস্টিন বিবার প্রথমবার সিনেমায় শাহরুখ সুহানা এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পেল ‘দ্য পিট’ বদনজর লাগলে যে দুটি কাজ করবেন স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা সাজানোর চেষ্টা, গ্রেপ্তার স্বামী ময়মনসিংহে শিশু হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, একজনের কারাদণ্ড বিশ্বকাপ ফাইনাল মাতাবেন যারা ইরানে ২০ গুণ বড় মার্কিন হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প টেক্সাসে ‘চেতনাতে নজরুল’: হৃদি হকের ব্যতিক্রমী সংগীত-নাট্য উপস্থাপনা ঘুষ নিয়ে ধরা বিমান কর্মকর্তা রাশেদ দণ্ডিত রিকশাচালক সাকিবুল হত্যার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় নতুন ধারণা দিচ্ছে ডক্টরস২৪ জামালপুরে গৃহবধূ হত্যায় ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড চীনে বন্যায় নিহত ৩৯ আর্জেন্টিনার সঙ্গে বিতর্কিত ম্যাচের পর কোচ নিয়ে বড় পদক্ষেপ মিশরের মিসর-আর্জেন্টিনা ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে রেফারিদের পাশে কলিনা কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বর্ষায় সঙ্গে রাখতে হবে যেসব জিনিস পর্তুগালের নতুন কোচ হতে যাচ্ছেন জর্জ জেসুস! আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যেও স্থিতিশীল: এডিবি আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফ্যাটি লিভারের চিকিৎসায় ওষুধের কার্যকারিতা নারীর মুড সুইংয়ের বৈজ্ঞানিক কারণ পরিবেশ ও জাতীয় বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রকৃতির কোলে এক নির্মল জলভূমি সিরাজগ‌ঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ১০ নারীরা কেন এত ক্লান্ত? অদৃশ্য শ্রম ও মানসিক চাপের বোঝা

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন যারা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম
বিশ্বকাপ ফাইনাল মাতাবেন যারা
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ফাইনাল মানেই কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ মাঠের দিকে। তবে এবারের আসরে মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে সংগীতের এক বর্ণাঢ্য আয়োজনও। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতিতে অনুষ্ঠিত হবে বিশেষ হাফটাইম শো, যেখানে অংশ নেবেন আন্তর্জাতিক অঙ্গনের একাধিক জনপ্রিয় শিল্পী।

আগামী ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হওয়া এই ম্যাচের বিরতিতে অনুষ্ঠিত হবে ১১ মিনিটের বিশেষ সংগীতানুষ্ঠান।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। তার সঙ্গে পারফর্ম করবেন লাতিন সংগীতের জনপ্রিয় মুখ শাকিরা, বিশ্বখ্যাত শিল্পী ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার তারকাখ্যাত ব্যান্ড বিটিএস।

বিশেষ এই আয়োজনের সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। ফিফা জানিয়েছে, অনুষ্ঠানের মাধ্যমে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংগৃহীত অর্থ বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে ব্যয় করা হবে।

হাফটাইম শোর শিল্পীদের তালিকায় আরও রয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান সঙ্গীত পরিচালক গুস্তাভো দুদামেল এবং নিউইয়র্কভিত্তিক পিএস২২ কোরাস। তাদের সঙ্গে পরিবেশনায় অংশ নেবে কোল্ডপ্লেও।

বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এর শিল্পী বার্না বয় বলেন, বিশ্বকাপ এমন একটি আয়োজন যা ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করে। এই মঞ্চে পারফর্ম করার সুযোগ পাওয়া তার জন্য বিশেষ সম্মানের।

অন্যদিকে জাস্টিন বিবারও এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিশ্বব্যাপী মানুষের মিলনমেলা। একই সঙ্গে শিশুদের শিক্ষা সহায়তায় যুক্ত হতে পারাও তার জন্য আনন্দের বিষয়।

আয়োজকরা জানিয়েছেন, সংগীতানুষ্ঠানে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর কয়েকটি পরিচিত চরিত্রও অংশ নেবে। দর্শকরা সেখানে কারমিট দ্য ফ্রগ ও মিস পিগির উপস্থিতি দেখতে পাবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা সুপার বোলের হাফটাইম শো দীর্ঘদিন ধরেই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু। সেই ধারা অনুসরণ করে এবার প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের ফাইনালেও এমন আয়োজন করছে ফিফা। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচের উত্তেজনার পাশাপাশি সংগীতপ্রেমীদের জন্যও অপেক্ষা করছে এক বিশেষ আয়োজন।

/এমটি 

প্রথমবার সিনেমায় শাহরুখ সুহানা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:০৯ পিএম
প্রথমবার সিনেমায় শাহরুখ সুহানা

‘কিং’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। বলিউড এই তারকা এবার প্রথমবারের মতো মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করছেন। 

বর্তমানে সিনেমাটির শুটিং চলছে। জানা গেছে, প্রায় ১৫০ দিন ধরে বিভিন্ন স্থানে শুটিং হবে। আগস্ট মাসে শুটিং শেষ হওয়ার পর শুরু হবে পোস্ট-প্রোডাকশনের কাজ।

নির্মাতারা জানিয়েছেন, ‘কিং’-এ থাকবে আন্তর্জাতিক মানের অ্যাকশন দৃশ্য এবং উন্নত ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স)। ভিএফএক্সের কাজ করছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।

এটি সুহানা খানের প্রথম বড় পর্দার সিনেমা হওয়ায় নির্মাণে বিশেষ গুরুত্ব দিচ্ছেন শাহরুখ।

সিনেমাটি শুরুতে ছোট পরিসরে পরিকল্পনা করা হলেও পরে আরো বড় আকারে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘কিং’ শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের সিনেমা। এর আগে ‘জওয়ান’ সিনেমার বাজেট ছিল প্রায় ৪০০ কোটি রুপি এবং ‘পাঠান’-এর বাজেট ছিল প্রায় ৩৫০ কোটি রুপি। তবে সূত্রের খবর, এই ছবিটি বাজেটের দিক থেকে 'জওয়ান'কেও টেক্কা দেবে। 'কিং' ছবিটি প্রায় ৪৫০ কোটি টাকা বাজেটে তৈরি হচ্ছে। প্রচারের খরচ এবং শাহরুখ খানের পারিশ্রমিক যদিও এই সাড়ে চারশো কোটি টাকার মধ্যে ধরা নেই।

সিনেমাটিতে শাহরুখ ও সুহানা ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ এবং খরাজ মুখার্জি। সংগীত পরিচালনা করছেন সচিন-জিগর।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।

/এসএল

এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পেল ‘দ্য পিট’

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম
এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পেল ‘দ্য পিট’

টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৮তম আসরের মনোনয়ন তালিকায় আধিপত্য দেখিয়েছে মেডিক্যাল ড্রামা সিরিজ ‘দ্য পিট’। এবারের আসরে সর্বোচ্চ ২৫টি বিভাগে মনোনয়ন পেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সিরিজটি।

সেরা ড্রামা সিরিজের পাশাপাশি অভিনয়, পরিচালনা, চিত্রনাট্য এবং বিভিন্ন কারিগরি বিভাগেও জায়গা করে নিয়েছে ‘দ্য পিট’। মনোনয়নের সংখ্যার বিচারে এর সবচেয়ে কাছাকাছি রয়েছে জনপ্রিয় কমেডি সিরিজ ‘হ্যাকস’, যা পেয়েছে ২৪টি মনোনয়ন। নতুন সিরিজ ‘উইডোজ বে’ অর্জন করেছে ১৯টি এবং ‘প্লুরিবাস’ পেয়েছে ১৮টি মনোনয়ন।

যুক্তরাষ্ট্রের পিটসবার্গ শহরের একটি ব্যস্ত ট্রমা হাসপাতালের জরুরি বিভাগের বাস্তবধর্মী গল্প নিয়ে নির্মিত ‘দ্য পিট’ ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। সিরিজটির বিশেষত্ব হলো, প্রতিটি পর্ব বাস্তব সময়ের ঘটনাপ্রবাহ অনুসরণ করে নির্মিত হয়েছে। ফলে দর্শক হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একইসঙ্গে সংকট, চাপ ও সিদ্ধান্ত গ্রহণের মুহূর্তগুলো অনুভব করতে পারেন।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র ডা. মাইকেল ‘রবি’ রবিনাভিচের ভূমিকায় অভিনয় করেছেন নোয়া ওয়াইল। তার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে এবং তিনি সেরা ড্রামা অভিনেতা বিভাগে মনোনয়নও পেয়েছেন।

এবারের এমিতে সেরা ড্রামা সিরিজ বিভাগে ‘দ্য পিট’-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ‘দ্য ডিপ্লোম্যাট’, ‘দ্য গিল্ডেড এজ’, ‘প্যারাডাইস’, ‘সেভারেন্স’, ‘স্লো হর্সেস’, ‘টাস্ক’ এবং ‘দ্য লাস্ট অব আস’।

অন্যদিকে সেরা কমেডি সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘হ্যাকস’, ‘দ্য বেয়ার’, ‘অ্যাবট এলিমেন্টারি’, ‘নোবডি ওয়ান্টস দিস’, ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’, ‘প্লুরিবাস’, ‘শ্রিংকিং’ এবং ‘উইডোজ বে’।

অভিনয় বিভাগেও রয়েছে তারকাদের শক্তিশালী উপস্থিতি। সেরা ড্রামা অভিনেতার বিভাগে নোয়া ওয়াইলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন স্টার্লিং কে. ব্রাউন, মার্ক রাফালো, গ্যারি ওল্ডম্যান ও রুফাস সিওয়েল। সেরা ড্রামা অভিনেত্রীর বিভাগে মনোনয়ন পেয়েছেন জেনডায়া, কেরি রাসেল, বেলা র্যামজি, ক্যারি কুন এবং শ্যারন হরগান।

কমেডি বিভাগে আবারও মনোনয়ন পেয়েছেন জিন স্মার্ট, জেরেমি অ্যালেন হোয়াইট, আইও এডেবিরি, মার্টিন শর্ট এবং কুইন্টা ব্রানসনসহ আরও কয়েকজন জনপ্রিয় অভিনয়শিল্পী।

এ ছাড়া সীমিত পর্ব বা অ্যান্থোলজি সিরিজ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে ‘বিফ’, ‘অল হার ফল্ট’, ‘ডিটিএফ সেন্ট লুইস’, ‘দ্য বিস্ট ইন মি’ এবং ‘লাভ স্টোরি: জন এফ. কেনেডি জুনিয়র অ্যান্ড ক্যারোলিন বেসেট’।

আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের জমকালো আয়োজন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি এবং অনলাইনে দেখা যাবে পিকক স্ট্রিমিং প্ল্যাটফর্মে। এবারের আসরের সঞ্চালনায় থাকবেন জনপ্রিয় অভিনেত্রী মারিস্কা হারগিটে।

/এমটি 

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন যারা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম
বিশ্বকাপ ফাইনাল মাতাবেন যারা
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ফাইনাল মানেই কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ মাঠের দিকে। তবে এবারের আসরে মাঠের লড়াইয়ের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে সংগীতের এক বর্ণাঢ্য আয়োজনও। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালের বিরতিতে অনুষ্ঠিত হবে বিশেষ হাফটাইম শো, যেখানে অংশ নেবেন আন্তর্জাতিক অঙ্গনের একাধিক জনপ্রিয় শিল্পী।

আগামী ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হওয়া এই ম্যাচের বিরতিতে অনুষ্ঠিত হবে ১১ মিনিটের বিশেষ সংগীতানুষ্ঠান।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চে থাকবেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। তার সঙ্গে পারফর্ম করবেন লাতিন সংগীতের জনপ্রিয় মুখ শাকিরা, বিশ্বখ্যাত শিল্পী ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার তারকাখ্যাত ব্যান্ড বিটিএস।

বিশেষ এই আয়োজনের সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। ফিফা জানিয়েছে, অনুষ্ঠানের মাধ্যমে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর জন্য ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংগৃহীত অর্থ বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে ব্যয় করা হবে।

হাফটাইম শোর শিল্পীদের তালিকায় আরও রয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান সঙ্গীত পরিচালক গুস্তাভো দুদামেল এবং নিউইয়র্কভিত্তিক পিএস২২ কোরাস। তাদের সঙ্গে পরিবেশনায় অংশ নেবে কোল্ডপ্লেও।

বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এর শিল্পী বার্না বয় বলেন, বিশ্বকাপ এমন একটি আয়োজন যা ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমানা পেরিয়ে মানুষকে একত্রিত করে। এই মঞ্চে পারফর্ম করার সুযোগ পাওয়া তার জন্য বিশেষ সম্মানের।

অন্যদিকে জাস্টিন বিবারও এই আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিশ্বব্যাপী মানুষের মিলনমেলা। একই সঙ্গে শিশুদের শিক্ষা সহায়তায় যুক্ত হতে পারাও তার জন্য আনন্দের বিষয়।

আয়োজকরা জানিয়েছেন, সংগীতানুষ্ঠানে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর কয়েকটি পরিচিত চরিত্রও অংশ নেবে। দর্শকরা সেখানে কারমিট দ্য ফ্রগ ও মিস পিগির উপস্থিতি দেখতে পাবেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা সুপার বোলের হাফটাইম শো দীর্ঘদিন ধরেই বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু। সেই ধারা অনুসরণ করে এবার প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের ফাইনালেও এমন আয়োজন করছে ফিফা। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচের উত্তেজনার পাশাপাশি সংগীতপ্রেমীদের জন্যও অপেক্ষা করছে এক বিশেষ আয়োজন।

/এমটি 

টেক্সাসে ‘চেতনাতে নজরুল’: হৃদি হকের ব্যতিক্রমী সংগীত-নাট্য উপস্থাপনা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম
টেক্সাসে ‘চেতনাতে নজরুল’: হৃদি হকের ব্যতিক্রমী সংগীত-নাট্য উপস্থাপনা

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সিডার পার্কে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী একটি লাইভ মিউজিক্যাল শো। নাট্যনির্দেশক হৃদি হকের নির্দেশনায় আয়োজিত ‘চেতনাতে নজরুল’ শীর্ষক এই আয়োজন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, দর্শন ও সৃষ্টিকে নতুন আঙ্গিকে দর্শকদের সামনে তুলে ধরে।

প্রদীপ্ত আয়োজিত এই পরিবেশনায় প্রচলিত উপস্থাপনার বাইরে সংগীত, নাট্যভাষ্য ও কথনের সৃজনশীল সমন্বয় দর্শকদের ভিন্নধর্মী অভিজ্ঞতা দিয়েছে। নজরুলের বিদ্রোহ, প্রেম ও মানবিক চেতনাকে কেন্দ্র করে সাজানো পুরো অনুষ্ঠানটি দর্শকদের মুগ্ধ করে।

মঞ্চে সংগীত পরিবেশন করেন কামরুজ্জামান রনি ও সুমনা ব্যানার্জী। সবশেষে রনির সঙ্গে নজরুলের আরও কয়েকটি গান যুগলভাবে পরিবেশন করেন আফরোজ মিদৌরি। শিল্পীদের সঙ্গে লাইভ মিউজিক্যাল টিমের তবলা, ভায়োলিন, গিটারসহ সমন্বিত বাদ্যযন্ত্রের পরিবেশনা পুরো মিলনায়তনে তৈরি করে মনোমুগ্ধকর এক সাউন্ডস্কেপ।

হৃদি হক বলেন, “প্রতিটি পরিবেশনার মধ্য দিয়ে নজরুলের বিদ্রোহ, প্রেম ও মানবিক চেতনাকে দর্শকদের সামনে নতুন আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করেছি। সংগীত, নাট্যভাষ্য ও কথনের এই সমন্বিত উপস্থাপনা দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দিয়েছে। সিডার পার্কে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আন্তরিক সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে।”

মঞ্চনির্দেশনার পাশাপাশি বর্তমানে চলচ্চিত্র নির্মাণেও ব্যস্ত সময় পার করছেন হৃদি হক। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’ যুক্তরাষ্ট্রের ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হয়েছে। ছবিটি সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছে। এছাড়া সেরা গল্পকার বিভাগে প্রয়াত নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক, সেরা সম্পাদক, সেরা গায়ক বিভাগে কামরুজ্জামান রনি এবং প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী বিভাগে যথাক্রমে সজল নূর ও সানজিদা প্রীতিও মনোনয়ন অর্জন করেছেন। আগামী ২ আগস্ট অনুষ্ঠিত হবে উৎসবের মূল গালা অনুষ্ঠান।

/এসএল

মুক্তির আগেই বিতর্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:৪৭ পিএম
মুক্তির আগেই বিতর্ক
ছবি: সংগৃহীত

বলিউডের বিতর্কের রানি বলা হয় অভিনেত্রী কঙ্গনা রনৌতকে। কারণ যেখানেই তার বিচরণ সেখানেই বিতর্কের স্পর্শ এঁকে দেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে কঙ্গনা যেমন জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন, ঠিক তেমনই বহু বিতর্কের জন্ম দিয়ে হয়েছেন উপহাসের পাত্রীও। কঙ্গনা অভিনীত নতুন সিনেমা ‘কুইন ২’। চলতি বছরের শুরুতে পরিচালক বিকাশ বহলের পরিচালনায় এর শুটিং শুরু হয়েছিল। সম্প্রতি শুটিং শেষ করে এখন পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে। শুটিং শেষ হতেই আইনি জটিলতায় কঙ্গনার ‘কুইন ২’। মূল ছবির মেধাস্বত্ব (আইপি) লঙ্ঘনের অভিযোগ তুলে বম্বে হাইকোর্টে জিয়োস্টারের বিরুদ্ধে ২৫০ কোটি টাকার মামলা দায়ের করেছে ফ্যান্টম স্টুডিওস। সংস্থার দাবি, তাদের অনুমতি ছাড়াই ‘কুইন’-এর সিক্যুয়েল তৈরি করা হয়েছে।
সংস্থার ঘনিষ্ঠ সূত্রের দাবি, আদালতের দ্বারস্থ হওয়ার আগে একাধিকবার জিয়োস্টার এবং সিনেমার নির্মাতার সঙ্গে যোগাযোগ করে আপত্তির কথা জানানো হয়েছিল। এমনকি প্রকাশ্যে আইনি নোটিশও জারি করা হয়। কিন্তু তাতে কোনো ইতিবাচক সাড়া না মেলায় শেষ পর্যন্ত মামলা দায়ের করা হয়েছে।
আরও একটি সূত্রের দাবি, ‘কুইন ২’-এর শুটিং সম্পূর্ণ হওয়ার খবর জানার পরেই আইনি পথে এগোয় ফ্যান্টম স্টুডিওস।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ সিনেমাটি প্রশংসা কুড়িয়েছিল। ছবিটি দুটি জাতীয় পুরস্কারও জেতে। সেরা অভিনেত্রীর পুরস্কার পান কঙ্গনা।
ছবির প্রযোজক ছিল ‘ভায়াকম১৮ মোশন পিকচার্স’ এবং ‘ফ্যান্টম ফিল্মস’। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানে, মধু মন্তেনা এবং বিকাশ বহেল মিলে গড়ে তুলেছিলেন সেই প্রযোজনা সংস্থা। ২০১৮ সালে ফ্যান্টম ফিল্মস বন্ধ হয়ে গেলেও ২০২১ সালে ফ্যান্টম স্টুডিওস নামে নতুন ভাবে পথচলা শুরু করে সংস্থাটি।
ফ্যান্টম স্টুডিওসের দাবি, ‘কুইন’ ছবির মেধাস্বত্বের ৫০ শতাংশ মালিকানা তাদের হাতে রয়েছে। সেই সূত্রেই ছবির সিক্যুয়েল বা অন্য কোনো কাজ তৈরির অধিকারও তাদের রয়েছে। চলতি বছরের এপ্রিলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থা স্পষ্ট জানিয়েছিল, ‘কুইন’-এর ওপর ভিত্তি করে কোনো সিক্যুয়েল বা অভিযোজন নির্মাণের অনুমতি তারা দেয়নি।
জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা এবং সমঝোতার উদ্যোগ চললেও শেষ পর্যন্ত সমাধান না হওয়ায় বিষয়টি আদালতের দ্বারস্থ হয়েছে।