ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপ ফাইনাল মাতাবেন যারা ইরানে ২০ গুণ বড় মার্কিন হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প টেক্সাসে ‘চেতনাতে নজরুল’: হৃদি হকের ব্যতিক্রমী সংগীত-নাট্য উপস্থাপনা ঘুষ নিয়ে ধরা বিমান কর্মকর্তা রাশেদ দণ্ডিত স্বাস্থ্যসেবায় নতুন ধারণা দিচ্ছে ডক্টরস২৪ জামালপুরে গৃহবধূ হত্যায় ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড চীনে বন্যায় নিহত ৩৯ মিসর-আর্জেন্টিনা ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে রেফারিদের পাশে কলিনা কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বর্ষায় সঙ্গে রাখতে হবে যেসব জিনিস পর্তুগালের নতুন কোচ হতে যাচ্ছেন জর্জ জেসুস! আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যেও স্থিতিশীল: এডিবি আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফ্যাটি লিভারের চিকিৎসায় ওষুধের কার্যকারিতা নারীর মুড সুইংয়ের বৈজ্ঞানিক কারণ পরিবেশ ও জাতীয় বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রকৃতির কোলে এক নির্মল জলভূমি সিরাজগ‌ঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ১০ নারীরা কেন এত ক্লান্ত? অদৃশ্য শ্রম ও মানসিক চাপের বোঝা সুনামগঞ্জে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড বান্দরবানে পাহাড়ধসে পৃথক দুই পরিবারের ৫ জনের মৃত্যু সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই: হাইকোর্ট ফেনীতে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সিংড়ায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের ষোলশহর-জানালীহাট সেকশন রেললাইনকে ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মৌলভীবাজারে বেড়েছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা পার্বতীপুরে বিলের জন্য সন্তানহারা প্রসূতিকে আটকে রাখার অভিযোগ কাশিয়ানীতে ওয়াকিটকিসহ প্রতারক গ্রেপ্তার

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম
আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ছবি: খবরের কাগজ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পলান উদ্দীন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার গোবিন্দপুর তামালতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে পলান উদ্দীনের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে জমিকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন পলান উদ্দীনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

মিজানুর রহমান/তামান্না রুপা/

কাশিয়ানীতে ওয়াকিটকিসহ প্রতারক গ্রেপ্তার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম
কাশিয়ানীতে ওয়াকিটকিসহ প্রতারক গ্রেপ্তার
ছবিঃ খবরের কাগজ

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রতারণা করার সময় ওয়াকিটকিসহ রহমান (৩৫) নামের প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (৮ জুলাই) উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।   

তিনি জানান, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে বিভিন্ন জনের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে ৪ হাজার টাকা করে দাবি করে রহমান। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা রহমানকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ একটি ওয়াকিটকিসহ তাকে গ্রেপ্তার করে। 

এ ঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা করা হয়েছে।

বাদল সাহা/অদিতি/

বিমানবন্দরের ‘অকশন ম্যানেজার’ পরিচয়ে প্রতারণা, মূল হোতা গ্রেপ্তার

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ এএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৯:০৫ এএম
বিমানবন্দরের ‘অকশন ম্যানেজার’ পরিচয়ে প্রতারণা, মূল হোতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

অকশনে আইফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি চক্রের মূল হোতা মো. ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদারকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৭ জুলাই) সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান জানান, গত সোমবার মধ্যরাতে উত্তর বাড্ডার কমিশনার গলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল। অভিযানকালে তার কাছ থেকে একটি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি মোবাইল ফোন ও সাতটি সিম জব্দ করা হয়।

সিআইডি বলছে, ইব্রাহিম নিজেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ‘অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার’ পরিচয় দিতেন বলে অভিযোগ রয়েছে। কম মূল্যে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের কথা বলে অর্থ হাতিয়ে নিতেন। এ ঘটনায় গত ২২ জুন ভুক্তভোগী পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। পরে প্রতারণার সঙ্গে অভিযুক্ত ইব্রাহিমের সম্পৃক্ততার সত্যতা পায় সিআইডি। এ ছাড়াও তিনি ভাটারা থানায় অন্য একটি ডিজিটাল প্রতারণা মামলার চার্জশিটভুক্ত আসামি, মামলাটি আদালতে বিচারাধীন।

তিনি জানান, ভুক্তভোগী রাজধানীর একটি বেসরকারি জীবন বিমা প্রতিষ্ঠানে কর্মরত। প্রতারক চক্রের সদস্যরা প্রথমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করেন। চক্রটি নিজেদের বিমানবন্দরের ‘অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার’ হিসেবে পরিচয় দেন। আস্থা অর্জনের পর ইব্রাহিম নিজেকে বিমানবন্দরের অকশনে জব্দকৃত আইফোন, স্যামসাং মোবাইল, ল্যাপটপ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য কম দামে দেওয়ার বিষয়টি জানান। পাশাপাশি তাদের অধীনে কর্মরত প্রায় ৫০ জন কর্মকর্তা-কর্মচারী জীবন বিমার পলিসি করবে বলেও দাবি করেন।

পরে ব্যবসার বৈধতা প্রমাণের জন্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামে জাল অনুমোদনপত্র, কথিত সরকারি নথি, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) ভুয়া ডকুমেন্ট, পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন জাল কাগজপত্র সরবরাহ করে চক্রটি। এরপর ১১০টি আইফোন, ৭০টি স্যামসাং মোবাইল ও ৫৪৩টি ল্যাপটপ সরবরাহের কথা বলে বিভিন্ন ধাপে দুটি ব্যাংক হিসাব ও তিনটি এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) অ্যাকাউন্টে মোট ৩০ লাখ ৮৭ হাজার টাকা হাতিয়ে নেয়।

টাকা নেওয়ার পর কোনো পণ্য সরবরাহ না করে বিভিন্ন অজুহাত দিতে থাকে এবং একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে চলে যায়।
প্রাথমিক তদন্তের তথ্য জানিয়ে জসীম উদ্দিন খান বলেন, তদন্তে চক্রটির অন্য সদস্য, ব্যবহৃত ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং প্রতারণার নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কসবায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ পিএম
কসবায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা
নিহত ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ববিরোধের জেরে আরিফুল ইসলাম (৪৫) নামে এক ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরিফুল উত্তরা ব্যাংকের কসবার গোপীনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে গোপীনাথপুর বাজারে আরিফুলের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন আলীহোসেন নামে এক ব্যক্তি। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানেই আজ দুপুরে তিনি মারা যান।

স্থানীয়দের ভাষ্যমতে, আরিফুল ইসলাম ও আলী হোসেন একই এলাকায় বসবাস করতেন। আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে ঋণও নিয়েছিলেন। তবে হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. ওবায়দুর রহমান বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত আলী হোসেন পলাতক রয়েছেন। ঋণসংক্রান্ত কোনো বিরোধ থেকে ঘটনাটি ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আজিজুল/নাঈম

ঘিওরে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম
ঘিওরে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে চার বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পিস ফলের প্রলোভন দেখিয়ে চার বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে।

সোমবার (৬ জুলাই) রাতে ভুক্তভোগী শিশুটির পরিবার বাদী হয়ে ঘিওর থানায় একটি লিখিত অভিযোগ করে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান।

অভিযুক্ত আব্দুল গনি উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের উত্তর তরা এলাকার বাসিন্দা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার উত্তর তরা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর মা জানান, ওইদিন তিনি উত্তর তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই মেয়েকে নিয়ে বিদ্যালয়ে যান। ছোট মেয়েকে বিদ্যালয়ের বারান্দায় রেখে বড় মেয়ের সঙ্গে কথা বলতে শ্রেণিকক্ষে যান। সেখান থেকে বের হয়ে ছোট মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে দেখতে পান অভিযুক্ত আব্দুল গনি মিয়ার কোলে বসে আছে। তার হাতে রয়েছে পিস ফল।

তিনি আরও জানান, স্কুল শেষে বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তার প্রস্রাব-পায়খানা বন্ধ হয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হলে পরদিন শিশুটিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা পরিবারকে জানায়, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে। এদিকে, ঘটনাটি জানাজানি হলে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে চাপ সৃষ্টি করা হয়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ‘ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আসাদ জামান/খাদিজা রুমি/

স্ত্রীকে হত্যা করে থানায় জিডি করতে গেলেন স্বামী, তারপর...

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৪ পিএম
স্ত্রীকে হত্যা করে থানায় জিডি করতে গেলেন স্বামী, তারপর...
ছবি: খবরের কাগজ

মৌলভীবাজারের রাজনগরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ মাটিচাপা দিয়ে নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ঘাতক স্বামী আলমগীর হোসেন।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর গ্রামে আলমগীরের নিজ বাড়ির উঠান খুঁড়ে তার স্ত্রী জাহেদা বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুন রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক কলহের জেরে আলমগীর হোসেন তার স্ত্রী জাহেদা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর ঘটনাটি গোপন করতে গভীর রাতে বসতবাড়ির উঠানের একপাশে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দেন তিনি।

ঘটনার কয়েকদিন পর সন্দেহ এড়াতে কৌশল নেন আলমগীর। তিনি নিজেই রাজনগর থানায় গিয়ে স্ত্রী নিখোঁজ হওয়ার কথা জানিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চান। একই সঙ্গে পুলিশকে বিভ্রান্ত করতে দাবি করেন, তার স্ত্রী কাউকে না জানিয়ে গোপনে বিদেশে চলে গেছেন।

তবে জিডি করার সময় আলমগীরের অসংলগ্ন কথাবার্তা ও সন্দেহজনক আচরণে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং মরদেহ মাটিচাপা দেওয়ার বর্ণনা দেন।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে রাজনগর থানা পুলিশ আলমগীরের বাড়ির উঠান খুঁড়ে জাহেদা বেগমের মরদেহ উদ্ধার করে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমদ ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

পুলক পুরকায়স্থ/নাঈম