ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
কালকিনিতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, পাঁচটি ড্রেজার জব্দ ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসক টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১ ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত অন্তত ১৬ জুন মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অবশেষে ইরানকে ১২ বিলিয়ন ডলার ছাড়তে বাধ্য হলো যুক্তরাষ্ট্র কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান এইচএসসির আগেই থেমে যাচ্ছে শিক্ষা সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড মুক্তির আগেই বাজিমাত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন আত্মিক প্রশান্তি লাভের দারুণ উপায় ৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন সেভাবে কাজ করবে: রাষ্ট্রদূত ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০ দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড ভার্চুয়াল শত্রুতার বলি আমার প্রিয় ঠিকানা হালদা নদীর সব মাছেই মিলছে মাইক্রোপ্লাস্টিকের কণা বর্তমান কোচিং স্টাফ থাকলে দলে ফিরবেন না পেপে গুয়ে! ঢাবিতে ২৭৭ প্রজাতির ১৭ হাজারের বেশি গাছ আছে বর্ষাকালের ভাইরাল জ্বর বাংলাদেশের পর্যটনশিল্প বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র ফিনিক্স সামিটে দেশের সেরা জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি

আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১০:৩০ এএম
আদাবরে ‘বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বে’ বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আবুল বাশার বাদশা

রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপের খেলা দেখা ও জয় উদযাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সালিসি বৈঠকে হামলায় আবুল বাশার বাদশা নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আদাবরের নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আবুল বাশার বাদশা নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পেশায় প্রাইভেটকারচালক ছিলেন এবং তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুন ব্রাজিল–জাপান ম্যাচের পর জয় উদযাপন, ঢোল বাজানো ও বাঁশি ফুঁকানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। ওই ঘটনার জেরে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের সঙ্গে নিরব ও রিপনদের বিরোধ তৈরি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য বুধবার রাতে নবোদয় বাজারে সালিসি বৈঠক ডাকা হয়।

অভিযোগ, বৈঠক চলাকালে বা বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে সাদ্দাম হোসেন ও আবুল বাশার বাদশা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বাশারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, হামলায় জড়িতদের মধ্যে রিপন, নিরব, পারভেজ ও মাসুম রয়েছেন। তাদের স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য বলেও অভিযোগ করা হচ্ছে। তবে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার বিভিন্ন পক্ষের বক্তব্য যাচাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

অমিয়/

ভোলায় কলেজছাত্রকে হত্যা করে থানায় আত্মসমর্পণ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
ভোলায় কলেজছাত্রকে হত্যা করে থানায় আত্মসমর্পণ
ছবি: খবরের কাগজ

ভোলার লালমোহন উপজেলায় মো. নয়ন (১৯) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক (১৮) থানায় আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে ৫নং ওয়ার্ডের স্বনির্ভর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত নয়ন পৌরসভার ৯নং ওয়ার্ডের ট্রান্সপোর্ট ব্যবসায়ী মো. সালাউদ্দিনের ছেলে। তিনি ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তিনি লাঙ্গলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন খবরের কাগজকে বলেন, ‘এ ঘটনায় একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এক সূত্রে জানা যায়, প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইমতিয়াজুর রহমান/থিওটোনিয়াস/

বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইকে খুন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:০৭ পিএম
বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইকে খুন
অভিযুক্ত প্রধান আসামী পারভেজ আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ফুটবল বিশ্বকাপের ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গোর মধ্যকার ম্যাচ চলাকালে চিৎকার করায় আপন চাচাতো ভাইকে ছুরিকাঘাতে খুন করেছেন এক যুবক।
 
বুধবার (১ জুলাই) রাত অনুমান ১১টা ৪৫ মিনিটে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে আলম হোসেনকে (২৮) তার আপন চাচাতো ভাই পারভেজ আহমদ (৩২) চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।
 
এই ঘটনায় পুলিশের অভিযানে হত্যাকাণ্ডের দুই ঘণ্টার মধ্যে আসামি পারভেজকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করে। পারভেজ আহমদ মোস্তকিন আলীর ছেলে।

নিহত আলম হোসেন লামার গ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে পারভেজ ছুরি দিয়ে আলমকে বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যান। উপস্থিত লোকজন আহত আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক খবরের কাগজকে বলেন, 'ফুটবল খেলা নিয়ে সামান্য চিৎকার করা থেকেই এই বিরোধের সূত্রপাত হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে নিহতের বড় ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে খুনের মামলা করেন। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শাকিলা ববি/আজহার/

লক্ষ্মীপুরে অস্ত্রসহ অপু গ্রুপের প্রধান গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:২২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
লক্ষ্মীপুরে অস্ত্রসহ অপু গ্রুপের প্রধান গ্রেপ্তার
ছবিঃ খবরের কাগজ

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদের গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত ‘অপু গ্রুপ’এর প্রধান আবু হানিফ অপুকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১ জুলাই) লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

তার দেওয়া তথ্যের ভিত্তিতে জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষের দিন ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গত ২৪ জুন কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে ২৫ জুন প্রকাশ্যে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। 

ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে জড়িতদের গ্রেপ্তারে কুমিল্লা জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করে।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এর আগে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তবে ঘটনার মূল হোতা অপু আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তারে কিছুটা সময় লাগে। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় লক্ষ্মীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও বলেন, অপুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

জহির শান্ত/অদিতি/

টঙ্গীতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া, গ্রেপ্তার ৩

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:১৩ পিএম
টঙ্গীতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া, গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে অস্ত্র উঁচিয়ে কয়েকশত মোটরসাইকেলের মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন, টঙ্গীর পাগার এলাকার মো. মানোয়ার হোসেন (২৮), একই এলাকার কাজী তৌহিদুল ইসলাম সজিব (৩৫) ও আমতলী কেরানীরটেক এলাকার রনি খা (৩৯)।

পুলিশ জানায়, গত ২৮ জুন টঙ্গীর পাগার আলেরটেক এলাকায় ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানার ঝুট দখল করতে শতাধিক মোটরসাইকেলের মধ্যে অস্ত্রের মহড়া দেয় একদল দুর্বৃত্ত। মহড়াকালীন সময়ে কারখানাটির উপস্থিত ছিলেন বিদেশি কয়েকজন ক্রেতা।

এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় তাদের। অন্যান্যদের গ্রেপ্তারেও বিভিন্ন স্থানে অভিযান চলছে।

জানা যায়, ২৮ জুন বেলা ১১টার দিকে টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকায় ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেডে কয়েকশত মোটরসাইকেল মহড়া দিয়ে কারখানার সামনে অবস্থান নেয়। এরপর ১০ জনের একটি প্রতিনিধি দল ভেতরে গিয়ে নিজেদেরকে ‘সিটি প্রশাসকের লোক’ দাবি করে কারখানার এডমিন অফিসার আল আমিনকে তাদের অনুমতি ছাড়া ঝুট না দেয়ার নির্দেশ দিয়ে চলে যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে ওই মহড়ায় অংশগ্রহণকারী ও গডফাদারদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার (৩০জুন) মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার ও মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

পলাশ/এএফ

ভুয়া ইঞ্জিনিয়ার সেজে মোবাইল টাওয়ারে ডাকাতির ছক, গ্রেপ্তার ৪

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম
ভুয়া ইঞ্জিনিয়ার সেজে মোবাইল টাওয়ারে ডাকাতির ছক, গ্রেপ্তার ৪
গ্রেপ্তার ডাকাত ও জব্দ করা সরঞ্জাম। ছবি: খবরের কাগজ

ভুয়া ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও ড্রাইভার পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন টাওয়ারের পাওয়ার হাউজে ডাকাতির পরিকল্পনা ও বাস্তবায়নের অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে দিনাজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম, ভুয়া পরিচয়পত্র, মোবাইল ফোন, সিম কার্ড এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দিনাজপুর শহরের বাহাদুর বাজার স্টেশন রোড এলাকার হোটেল রাজ-এর তৃতীয় তলার ৩০৬ নম্বর কক্ষে অভিযান চালায়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও বিভিন্ন যন্ত্রপাতিসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় দলের আরও দুই সদস্য কৌশলে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের সোহানুল ইসলাম (৪০), ভোলা সদর উপজেলার 
রাজাপুরা পশ্চিম ইলিশা এলাকার মোহাম্মদ খলিলুর রহমান খলিল (৩০), গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মুসুরিয়া গ্রামের বরুণ বালা (৪৩) এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার মুরাদপুর গ্রামের দুলাল মিয়া (৪০)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোন টাওয়ারের পাওয়ার হাউজে থাকা ব্যাটারি ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম ডাকাতির সঙ্গে জড়িত। তারা সাধারণ মানুষের সন্দেহ এড়াতে বিভিন্ন কোম্পানির ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ও ড্রাইভার পরিচয় ব্যবহার করতেন। এ জন্য তারা ভুয়া পরিচয়পত্রও বহন করতেন।

ডিবি পুলিশের অভিযানে তাদের কাছ থেকে একটি ১২ ভোল্ট কর্ডলেস ড্রিল মেশিন, দুটি ২০ ভোল্ট কর্ডলেস অ্যাঙ্গেল গ্রাইন্ডার, বিভিন্ন ধরনের মেটাল কাটার, বড় স্ক্রু-ড্রাইভার, টেস্টার, এল-কি সেট, স্কেল লেস তালা, লিথিয়াম ব্যাটারি চার্জার, লোহার পাইপ, বিভিন্ন আকারের ৬৭টি চাবি, ১০টি চাবির থোকা, ইউটিলিটি নাইফ, বিভিন্ন গ্রিল কাটার ব্লেড, স্ক্রু-ড্রাইভার বিট, একটি প্রতিষ্ঠানের ভুয়া পরিচয়পত্র, একাধিক মোবাইল ফোন, সিম কার্ড এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, প্রতারণা ও মারামারিসহ পাঁচ থেকে আটটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য হওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ ছাড়া দেশের বিভিন্ন মোবাইল টাওয়ারকে লক্ষ্য করে পরিচালিত এ চক্রের সঙ্গে বৃহত্তর কোনো সংঘবদ্ধ বা আন্তর্জাতিক নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করছে ডিবি পুলিশ।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সুলতান মাহমুদ/নাঈম