ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
আনোয়ারায় পানিবন্দি অর্ধশতাধিক গ্রাম, সহস্রাধিক পরিবারকে ত্রাণ বিতরণ বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে জাস্টিন বিবার প্রথমবার সিনেমায় শাহরুখ সুহানা এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পেল ‘দ্য পিট’ বদনজর লাগলে যে দুটি কাজ করবেন স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা সাজানোর চেষ্টা, গ্রেপ্তার স্বামী ময়মনসিংহে শিশু হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, একজনের কারাদণ্ড বিশ্বকাপ ফাইনাল মাতাবেন যারা ইরানে ২০ গুণ বড় মার্কিন হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প টেক্সাসে ‘চেতনাতে নজরুল’: হৃদি হকের ব্যতিক্রমী সংগীত-নাট্য উপস্থাপনা ঘুষ নিয়ে ধরা বিমান কর্মকর্তা রাশেদ দণ্ডিত রিকশাচালক সাকিবুল হত্যার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় নতুন ধারণা দিচ্ছে ডক্টরস২৪ জামালপুরে গৃহবধূ হত্যায় ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড চীনে বন্যায় নিহত ৩৯ মিসর-আর্জেন্টিনা ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে রেফারিদের পাশে কলিনা কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বর্ষায় সঙ্গে রাখতে হবে যেসব জিনিস পর্তুগালের নতুন কোচ হতে যাচ্ছেন জর্জ জেসুস! আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যেও স্থিতিশীল: এডিবি আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফ্যাটি লিভারের চিকিৎসায় ওষুধের কার্যকারিতা নারীর মুড সুইংয়ের বৈজ্ঞানিক কারণ পরিবেশ ও জাতীয় বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রকৃতির কোলে এক নির্মল জলভূমি সিরাজগ‌ঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ১০ নারীরা কেন এত ক্লান্ত? অদৃশ্য শ্রম ও মানসিক চাপের বোঝা সুনামগঞ্জে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড বান্দরবানে পাহাড়ধসে পৃথক দুই পরিবারের ৫ জনের মৃত্যু

হাতিয়ায় নিম্নাঞ্চল প্লাবিত, লক্ষাধিক মানুষ পানিবন্দি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম
হাতিয়ায় নিম্নাঞ্চল প্লাবিত, লক্ষাধিক মানুষ পানিবন্দি
হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত/ খবরের কাগজ

টানা বর্ষণ ও জোয়ারের পানি বেড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দ্বীপের সাত ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, 'অবিরাম বর্ষণে অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া বেড়িবাঁধ না থাকা এলাকাগুলোতে জোয়ারের পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে।'

ইউএনও আরও বলেন, "সাময়িক দূর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত শুকনো খাবার, ১০ টন চাল ও নগদ ৪ লাখ টাকা মজুদ রয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান ও প্রশাসকদের মাধ্যমে খোঁজখবর নিয়ে জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

নোয়াখালী আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দ্বীপ উপজেলা হাতিয়ায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামি ২-৩ দিনও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

​স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতের বৃষ্টিতে এবং অস্বাভাবিক জোয়ারের পানিতে হাতিয়ার নিঝুমদ্বীপ, তমরদ্দি, সুখচর, চরকিং, জাহাজমারা ও নলচিরাসহ অন্তত সাত ইউনিয়নের বীজতলা, ফসলের খেত, মাছের ঘের ও কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকস্থানে বাসিন্দারা রান্নার চুলা ডুবে খাবারের কষ্টে আছেন।

নিঝুম দ্বীপের বাসিন্দা আবদুর রহিম  বলেন, 'জাতীয় উদ্যান হওয়ায় এখানে কোনো বেড়িবাঁধ নেই। তাই অনায়াসে জোয়ারের পানি প্রবেশ করে। তার উপর অতিবৃষ্টিতে পুরো ইউনিয়ন জলমগ্ন। দূর্যোগ মোকাবিলায় প্রশাসনের সহায়তা জরুরি।;

এদিকে পাচঁ দিন ধরে জেলার সঙ্গে হাতিয়ায় ফেরি চলাচল বন্ধ থাকায় চেয়ারম্যান ঘাটে মালবাহী ট্রাকসহ শত-শত যানবাহন আটকা পড়েছে। এতে অনেক কাঁচা পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে থাকা-খাওয়াসহ পয়ঃনিস্কাশনে কষ্ট পাচ্ছেন আটকে থাকা যানবাহনের চালকরা।

ইকবাল হোসেন মজনু/তামান্না রুপা/

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:১২ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম
কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ চয়ন নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়ঘোপ ছিন্নিখাইয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ চয়ন ওই এলাকার মোহাম্মদ পারভেজের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ পারভেজের ছেলে চয়ন সকালে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে পাশের পুকুর পড়ে যায়। এ সময় শিশুটির বাবা-মা ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নাব বেগম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ’শিশুটি পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তারেকুর রহমান/খাদিজা রুমি/

সিরাজগ‌ঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:২৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম
সিরাজগ‌ঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ১০
ছবি: খবরের কাগজ

সিরাজগঞ্জ পৌর শহরের মিরপুর মহল্লায় ফুটবল খেলা নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির জেরে এক রক্তক্ষয়ী সংঘর্ষের উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে মিশর ও আর্জেন্টিনা খেলা নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

রাত ২টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ থেমে থেমে বুধবার (৮ জুলাই) রাত পর্যন্ত চলতে থাকে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, ’দু'পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা নিয়ে উভয় পক্ষের অভিভাবকদের অবহিত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সতর্ক করা হয়েছে।’

 এ ঘটনায় কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি।

সিরাজুল শিশির/খাদিজা রুমি/

সুনামগঞ্জে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০১:২৩ পিএম
সুনামগঞ্জে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
সুনামগঞ্জের সুরমা নদী লঞ্চঘাট এলাকা/ ছবি: খবরের কাগজ

সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এই সময়ে বৃষ্টি হয়েছে ২৬৫ মিলিমিটার।

সুনামগঞ্জের সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্ট দিয়ে বিপদসীমা ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই ভাবে যাদুকাটা, চলতি, চেলা ও খাসিয়ামারা নদীর পানি বিপৎসীমার কাছে। যেকোনো সময় সব নদী বিপৎসীমা অতিক্রম করবে।

এদিকে সুনামগঞ্জের সব ছোটবড় হাওর পানিতে পূর্ণ থাকায় সুনামগঞ্জে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুনামগঞ্জে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো দুই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সুনামগঞ্জে বন্যার শঙ্কা রয়েছে। ভারতের মেঘালয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই পানি ঢল হয়ে বাংলাদেশে প্রবেশ করলে সীমান্ত এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

দেওয়ান গিয়াস চৌধুরী/তামান্না রুপা/

বান্দরবানে পাহাড়ধসে পৃথক দুই পরিবারের ৫ জনের মৃত্যু

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
বান্দরবানে পাহাড়ধসে পৃথক দুই পরিবারের ৫ জনের মৃত্যু
ছবি: খবরের কাগজ

টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অপর ঘটনায় স্বামী-স্ত্রী রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে এ দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে ভোর রাত আনুমানিক ৪টার দিকে। ওই সময় পাহাড়ধসে বসতঘরের ওপর মাটি এসে পড়লে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান মাটিচাপা পড়ে মারা যান।

পাহাড়ধসে মৃত্যু্। ছবি: খবরের কাগজ

এর প্রায় দেড় ঘণ্টা পর, ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকার আরেকটি পাহাড়ধসে একতলা পাকা ঘরের দেয়াল ও মাটির নিচে চাপা পড়ে মারা যান স্বামী-স্ত্রী মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫)।

স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, একই এলাকায় পৃথক দুই ঘটনায় নিহত হয়েছে শিশুসহ ৫জন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে টানা বৃষ্টির কারণে লামাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন ও সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও অনেকেই এখনও সেখানে যেতে অনাগ্রহী। অন্যদিকে টানা বৃষ্টির কারণে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ,বিদ্যুত সংযোগ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়াতে যোগাযোগ ব্যাহত।

রিজভী রাহাত/অন্তরা/

ফেনীতে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০১:২১ পিএম
ফেনীতে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ছবি: খবরের কাগজ

ফেনীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুৃলাই) সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

​পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. দিদারুল আলম।

​আলোচনা সভায় প্রধান অতিথি মো. দিদারুল আলম তার বক্তব্যে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পরিবেশ সংরক্ষণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে ও বেশি করে গাছ লাগাতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম এবং অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় দিবসের মূল প্রতিপাদ্য ও এর গুরুত্ব বিশদভাবে তুলে ধরেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন মিলন।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর ফেনীর সিনিয়র কেমিস্ট গোলাম বাশির আহমেদ।

​সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সোহরাব আল হোসাইন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, হাসপাতাল ও নার্স অ্যাসোসিয়েশনের সদস্যসচিব হাফেজ আহাম্মদ, সাংবাদিক ইলিয়াস সুমন ও পরিবেশকর্মী নজরুল বিন মাহমুদুল প্রমুখ। 

বক্তারা পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের ব্যবহার বর্জন ও বনায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

​আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সমাজের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তোফায়েল নিলয়​/খাদিজা রুমি/