ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
প্রকৃতির কোলে এক নির্মল জলভূমি নারীরা কেন এত ক্লান্ত? অদৃশ্য শ্রম ও মানসিক চাপের বোঝা সুনামগঞ্জে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড বান্দরবানে পাহাড়ধসে পৃথক দুই পরিবারের ৫ জনের মৃত্যু সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই: হাইকোর্ট ফেনীতে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সিংড়ায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের ষোলশহর-জানালীহাট সেকশন রেললাইনকে ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মৌলভীবাজারে বেড়েছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা পার্বতীপুরে বিলের জন্য সন্তানহারা প্রসূতিকে আটকে রাখার অভিযোগ কাশিয়ানীতে ওয়াকিটকিসহ প্রতারক গ্রেপ্তার মাঝ আকাশে প্রশিক্ষকের আত্মহত্যা, বিমান অবতরণ শিক্ষানবীসের বেরোবিতে আবদুল হাই শিকদারের ১০ হাজার বই সংরক্ষণের ইউজিসির উদ্যোগ দুর্ভোগ লাঘবে জরুরি ব্যবস্থা নিন পড়ে পাওয়া গল্পের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা মতলবে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার রাজৈরে আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যান ও ১২ মেম্বারের অব্যাহতি ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা, নিহত ৩ গাংনীতে লাটাহাম্বা উল্টে নিহত ১ হাতিয়ায় নিম্নাঞ্চল প্লাবিত, লক্ষাধিক মানুষ পানিবন্দি কুমিল্লায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ময়নামতি’ ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ পড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাল সিরিয়া প্রাথমিকের শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ চুয়াডাঙ্গায় শিক্ষার্থীকে শাসনের জেরে প্রধান শিক্ষককে পেটালেন অভিভাবক বাঁশখালীতে পানিবন্দি দুই শতাধিক পরিবার ঝিনাইদহে সেনাপ্রধানের গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন ইরান যুদ্ধ থেকে বের হতে চাইলেও পারছেন না ট্রাম্প ভূমিদস্যু মামুন-জসিম পাহাড়ের সীমাহীন ক্ষতি করেছে: চসিক মেয়র দিল্লিতে ভবনধস, নিহত ৪

মতলবে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:১৪ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম
মতলবে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
ছবিঃ খবরের কাগজ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকলের দায়ে সাত পরীক্ষার্থীকে বহিষ্কার এবং পাঁচ শিক্ষককে মৌখিক অব্যাহতি দেওয়া হয়েছে। 

বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করে অসদুপায় অবলম্বনের দায়ে ওই পরীক্ষার্থীদের বহিষ্কার করেন এবং কক্ষ পরিদর্শক পাঁচ শিক্ষককে অব্যাহতি দেন।  

কেন্দ্রসচিব মাসুদ পারভেজ পাঁচ শিক্ষকের অব্যাহতির সত্যতা নিশ্চিত করে বলেন, অসদুপায়ের দায়ে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।

বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ৬ জন নাউরী আদর্শ কলেজের অনিয়মিত ছাত্র-ছাত্রী ও একজন নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের নিয়মিত ছাত্রী। কেন্দ্রে প্রবেশের সময়ে তাদের পরিহিত শার্টে লিখে নকল নিয়ে আসেন তারা। পরিদর্শনের সময় তাদের কাছে নকল পাওয়া গেলে তাদেরকে বহিষ্কার করা হয়।    

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, কেন্দ্র পরিদর্শনের সময় নকল পাওয়ায় সাত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সাহাদাত হোসেন/অদিতি/

সুনামগঞ্জে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০১:২৩ পিএম
সুনামগঞ্জে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
সুনামগঞ্জের সুরমা নদী লঞ্চঘাট এলাকা/ ছবি: খবরের কাগজ

সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এই সময়ে বৃষ্টি হয়েছে ২৬৫ মিলিমিটার।

সুনামগঞ্জের সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্ট দিয়ে বিপদসীমা ৫৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই ভাবে যাদুকাটা, চলতি, চেলা ও খাসিয়ামারা নদীর পানি বিপৎসীমার কাছে। যেকোনো সময় সব নদী বিপৎসীমা অতিক্রম করবে।

এদিকে সুনামগঞ্জের সব ছোটবড় হাওর পানিতে পূর্ণ থাকায় সুনামগঞ্জে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, সুনামগঞ্জে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো দুই দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় সুনামগঞ্জে বন্যার শঙ্কা রয়েছে। ভারতের মেঘালয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই পানি ঢল হয়ে বাংলাদেশে প্রবেশ করলে সীমান্ত এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

দেওয়ান গিয়াস চৌধুরী/তামান্না রুপা/

বান্দরবানে পাহাড়ধসে পৃথক দুই পরিবারের ৫ জনের মৃত্যু

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:০৭ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম
বান্দরবানে পাহাড়ধসে পৃথক দুই পরিবারের ৫ জনের মৃত্যু
ছবি: খবরের কাগজ

টানা ভারী বর্ষণের কারণে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া (পাগলির ঝিরি) এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় একই এলাকার পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন এবং অপর ঘটনায় স্বামী-স্ত্রী রয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে এ দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম ঘটনাটি ঘটে ভোর রাত আনুমানিক ৪টার দিকে। ওই সময় পাহাড়ধসে বসতঘরের ওপর মাটি এসে পড়লে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের মো. ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. সোলেমান মাটিচাপা পড়ে মারা যান।

এর প্রায় দেড় ঘণ্টা পর, ভোর সাড়ে ৫টার দিকে একই এলাকার আরেকটি পাহাড়ধসে একতলা পাকা ঘরের দেয়াল ও মাটির নিচে চাপা পড়ে মারা যান স্বামী-স্ত্রী মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫)।

স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।

পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, একই এলাকায় পৃথক দুই ঘটনায় নিহত হয়েছে শিশুসহ ৫জন। মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে টানা বৃষ্টির কারণে লামাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন ও সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও অনেকেই এখনও সেখানে যেতে অনাগ্রহী। অন্যদিকে টানা বৃষ্টির কারণে বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ,বিদ্যুত সংযোগ ও নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়াতে যোগাযোগ ব্যাহত।

রিজভী রাহাত/অন্তরা/

ফেনীতে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০১:২১ পিএম
ফেনীতে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ছবি: খবরের কাগজ

ফেনীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুৃলাই) সকালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

​পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. দিদারুল আলম।

​আলোচনা সভায় প্রধান অতিথি মো. দিদারুল আলম তার বক্তব্যে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পরিবেশ সংরক্ষণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে ও বেশি করে গাছ লাগাতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম এবং অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় দিবসের মূল প্রতিপাদ্য ও এর গুরুত্ব বিশদভাবে তুলে ধরেন ফেনী সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন মিলন।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর ফেনীর সিনিয়র কেমিস্ট গোলাম বাশির আহমেদ।

​সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সোহরাব আল হোসাইন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, হাসপাতাল ও নার্স অ্যাসোসিয়েশনের সদস্যসচিব হাফেজ আহাম্মদ, সাংবাদিক ইলিয়াস সুমন ও পরিবেশকর্মী নজরুল বিন মাহমুদুল প্রমুখ। 

বক্তারা পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের ব্যবহার বর্জন ও বনায়ন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

​আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সমাজের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তোফায়েল নিলয়​/খাদিজা রুমি/

সিংড়ায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:৫৭ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০১:১০ পিএম
সিংড়ায় মাছ শিকারে গিয়ে  বজ্রপাতে প্রাণ গেল যুবকের
ছবি: খবরের কগজ

নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।  

ওই যুবকের নাম ইসমাইল হোসেন (৩৫)। তিনি ওই গ্রামের কামিল উদ্দিনের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি মেম্বার মকবুল হোসেন নিহতর স্বজনদের বরাতে জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে দগ্ধ হন ইসমাইল। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কামাল মৃধা/আজহার/

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহে ‘জলবায়ু পরিবর্তন; আজকের পদক্ষেপ , আগামীর নিরাপত্তা' এই শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

পরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মো. নোমান হোসেন, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সে সময় বক্তারা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, নদী-খাল ও জলাশয় দূষণমুক্ত রাখা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফুজুর রহমান/খাদিজা রুমি/