ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
স্বাস্থ্যসেবায় নতুন ধারণা দিচ্ছে ডক্টরস২৪ মিসর-আর্জেন্টিনা ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে রেফারিদের পাশে কলিনা বর্ষায় সঙ্গে রাখতে হবে যেসব জিনিস পর্তুগালের নতুন কোচ হতে যাচ্ছেন জর্জ জেসুস! আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা বাংলাদেশের অর্থনীতি চ্যালেঞ্জের মধ্যেও স্থিতিশীল: এডিবি আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফ্যাটি লিভারের চিকিৎসায় ওষুধের কার্যকারিতা নারীর মুড সুইংয়ের বৈজ্ঞানিক কারণ পরিবেশ ও জাতীয় বৃক্ষমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রকৃতির কোলে এক নির্মল জলভূমি সিরাজগ‌ঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ১০ নারীরা কেন এত ক্লান্ত? অদৃশ্য শ্রম ও মানসিক চাপের বোঝা সুনামগঞ্জে বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড বান্দরবানে পাহাড়ধসে পৃথক দুই পরিবারের ৫ জনের মৃত্যু সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই: হাইকোর্ট ফেনীতে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সিংড়ায় মাছ শিকারে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের ষোলশহর-জানালীহাট সেকশন রেললাইনকে ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মৌলভীবাজারে বেড়েছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা পার্বতীপুরে বিলের জন্য সন্তানহারা প্রসূতিকে আটকে রাখার অভিযোগ কাশিয়ানীতে ওয়াকিটকিসহ প্রতারক গ্রেপ্তার মাঝ আকাশে প্রশিক্ষকের আত্মহত্যা, বিমান অবতরণ শিক্ষানবীসের বেরোবিতে আবদুল হাই শিকদারের ১০ হাজার বই সংরক্ষণের ইউজিসির উদ্যোগ দুর্ভোগ লাঘবে জরুরি ব্যবস্থা নিন পড়ে পাওয়া গল্পের ৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা মতলবে ৭ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার রাজৈরে আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যান ও ১২ মেম্বারের অব্যাহতি ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা, নিহত ৩

ইরান যুদ্ধ থেকে বের হতে চাইলেও পারছেন না ট্রাম্প

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৩৮ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম
ইরান যুদ্ধ থেকে বের হতে চাইলেও পারছেন না ট্রাম্প
ছবি: সংগৃহীত

কমছে আকাশচুম্বী জনপ্রিয়তা, আবার সামনেই মধ্যবর্তী নির্বাচন, সব মিলিয়ে তীব্র রাজনৈতিক চাপের মুখে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেকোনো মূল্যে নিজেকে মুক্ত করতে চান এই অজনপ্রিয় ‘ইরান যুদ্ধ’ থেকে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দুই পক্ষের সাম্প্রতিক হামলা-পাল্টা হামলা ট্রাম্পের সেই আকাঙ্ক্ষাকে বড় এক বাধার মুখে দাঁড় করিয়েছে। 

বিশ্লেষকরা বলছেন, এ মুহূর্তে প্রেসিডেন্টের হাতে ভালো কোনো বিকল্প নেই এবং গত মাসে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটিও এখন টালমাটাল অবস্থায় রয়েছে।

এক হামলার জবাবে আরও চার হামলা

হরমুজ প্রণালীতে বাণিজ্যিক তেলের ট্যাংকারের ওপর হামলার জবাবে ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। 

বুধবার (৮ জুলাই) ট্রাম্প ঘোষণা করেন, দুই দেশের সংঘাত নিরসনের অন্তর্বর্তীকালীন চুক্তিটি এখন শেষ। একই সঙ্গে তিনি নতুন করে বিমান হামলার নির্দেশ দেন।

অথচ মাত্র তিন সপ্তাহ আগে, গত ১৭ জুন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো, পূর্ণাঙ্গ শান্তিচুক্তি এবং যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সম্মানজনকভাবে বেরিয়ে আসা কঠিন।

ট্রাম্পের সামনে সব পথই ‘খারাপ’

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সামনে এখন যে কয়েকটি পথ আছে, তার সবগুলোই নেতিবাচক। পাল্টা হামলার বাইরে যুক্তরাষ্ট্র যদি বড় ধরনের সামরিক পদক্ষেপ নেয়, তবে তা আঞ্চলিক যুদ্ধ ডেকে আনবে। 

যদিও ট্রাম্প গণমাধ্যমকে বলেন, এই উত্তেজনা ‘খুব দ্রুত’ শেষ হয়ে যাবে। কিন্তু তার এই আশ্বাসের পরেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা।

অন্যদিকে, ট্রাম্প যদি সামরিক শক্তি প্রদর্শন না করে পিছু হটেন, তবে ইরান যখন-তখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হরমুজ প্রণালীর ওপর নিজেদের একচ্ছত্র প্রভাব খাটানোর সাহস পাবে।

চরম রাজনৈতিক সংকটে হোয়াইট হাউস

এ যুদ্ধের স্থায়ী সমাধানের জন্য নিজ জনগণও চাপ দিচ্ছেন ট্রাম্পকে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে, যা যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক সংকট তৈরি করেছে।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ যুদ্ধের জন্য ইতোমধ্যেই ট্রাম্পের জনপ্রিয়তা ৩৪ শতাংশে নেমে এসেছে। ফলে কংগ্রেসে রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণ ঝুঁকিতে রয়েছে।

থিওটোনিয়াস/অমিয়/

মাঝ আকাশে প্রশিক্ষকের আত্মহত্যা, বিমান অবতরণ শিক্ষানবীসের

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:২৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
মাঝ আকাশে প্রশিক্ষকের আত্মহত্যা, বিমান অবতরণ শিক্ষানবীসের
ছবি: সংগৃহীত

মাঝ আকাশেই চলন্ত বিমানের দরজা খুলে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক অভিজ্ঞ পাইলট। আর ককপিটে বসা প্রশিক্ষকের এমন আকস্মিক ঘটনার পর মানসিক ধাক্কা সামলে একাই বিমানটিকে নিরাপদে অবতরণ করান ২২ বছর বয়সি এক অনভিজ্ঞ  শিক্ষানবীস।

মঙ্গলবার (৭ জুলাই) আর্জেন্টিনার পাবলিক প্রসিকিউটরের কার্যালয় বলেন, গত শনিবার এ ঘটনাটি ঘটে।

নিহত পাইলটের নাম লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো (৪২), যিনি অত্যন্ত অভিজ্ঞ একজন ফ্লাইট ইন্সট্রাক্টর ছিলেন।

সংবাদমাধ্যম টিএনের প্রতিবেদন অনুযায়ী, বেরতাজ্জো ‘সেসনা ১৫০’ মডেলের একটি প্রশিক্ষণ বিমানে রোজারিও নামের ২২ বছর বয়সি এক ছাত্রকে নিয়ে আকাশে উড়ছিলেন। জবানবন্দিতে শিক্ষার্থী রোজারিও জানান, মাঝ আকাশে থাকা অবস্থায় বেরতাজ্জো আকস্মিক নিজের মাথার হেডসেট এবং সিটবেল্ট খুলে ফেলেন। এরপর বিমানের দরজা খোলার আগে তিনি ছাত্রকে ‘তুমি জানো তোমাকে কী করতে হবে, চালিয়ে যাও’ বলেই চলন্ত বিমান থেকে নিচে ঝাঁপিয়ে পড়েন। পরে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

বেরতাজ্জো যে ‘ফ্লাইং প্যারট কর্ডোবা’ ফ্লাইং স্কুলে কর্মরত ছিলেন, তার পরিচালক এদুয়ার্দো আলভারেজ সংবাদমাধ্যমকে বলেন, ‘বেরতাজ্জো অত্যন্ত চমৎকার হাসিখুশি একজন মানুষ ছিলেন। সেদিন সকালেই তিনি আরেক ছাত্রকে নিয়ে সফলভাবে ফ্লাইট পরিচালনা করেছিলেন। তিনি যে এমন কিছু করতে পারেন, তার কোনো আভাসই ছিল না।’

আলভারেজ আরও বলেন, ‘ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে ছুটে চলা কোনো গাড়ির দরজা খোলার চেষ্টা করার মতোই কঠিন ছিল কাজটি। পাশে শিক্ষার্থী থাকা অবস্থায় কিভাবে তিনি এই মর্মান্তিক সিদ্ধান্তটি নিলেন, তা ব্যাখ্যা করা অসম্ভব।’

এ দিকে প্রশিক্ষকের এমন আকস্মিক আত্মহননে, আকাশেই সম্পূর্ণ হতবাক ও আতঙ্কিত হয়ে পড়েছিলেন রোজারিও। তবে অবিশ্বাস্য মানসিক শক্তি ও সাহসের পরিচয় দিয়ে বিমানটিকে অক্ষত অবস্থায় নিরাপদে অবতরণ করান তিনি।

উল্লেখ্য, নিহত লিয়ান্দ্রো আন্দ্রেস বেরতাজ্জো কেবল আর্জেন্টিনাতেই নয়, প্রতিবেশী দেশ চিলিতেও দীর্ঘদিন ফ্লাইট প্রশিক্ষক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন।

থিওটোনিয়াস/

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা, নিহত ৩

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১২:০৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:২৫ পিএম
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা, নিহত ৩
ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কাছে মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে দেশটির খুজেস্তান প্রদেশের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর ভ্যালিওল্লাহ হায়াতি জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) সকালে আহভাজের উপকণ্ঠে একটি স্থানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনার বরাত দিয়ে হায়াতি সাংবাদিকদের বলেন, 'এই হামলায় তিনজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।'

তিনি আরও জানান, বর্তমানে উদ্ধারকারী ও মেডিকেল টিম ঘটনাস্থলে কাজ করছে।

এর আগে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল যে, হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার ইরানি সক্ষমতাকে আরও দুর্বল করতে মার্কিন বাহিনী ইরানের ওপর অতিরিক্ত হামলা চালিয়েছে।

এই হামলাগুলো এমন সময় চালানো হলো যার মাত্র কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ অবসানের জন্য ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক 'শেষ' হয়ে গেছে এবং বুধবার যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানে আবারও হামলা চালাবে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

তামান্না রুপা/অমিয়/

মার্কিন সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ পড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাল সিরিয়া

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:২০ পিএম
মার্কিন সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ পড়ার সিদ্ধান্তকে স্বাগত জানাল সিরিয়া
ছবি: সংগৃহীত

সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক দেশের তালিকা থেকে সিরিয়াকে বাদ দেওয়ায় মার্কিন প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দামেস্ক। এই পদক্ষেপকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি 'গুরুত্বপূর্ণ অগ্রগতি' হিসেবে উল্লেখ করেছে দেশটি।

তুরস্কের রাজধানী আঙ্কারায় সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের পর ওয়াশিংটনের পক্ষ থেকে এই ঘোষণা আসে।

পরবর্তীতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন এই সিদ্ধান্ত এবং ট্রাম্পের পক্ষ থেকে কংগ্রেসকে দেওয়া আনুষ্ঠানিক নোটিশকে স্বাগত জানায়।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'এই পদক্ষেপটি সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং যৌথ স্বার্থের ওপর ভিত্তি করে সিরিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।'

বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাবনা বাড়বে। সেই সঙ্গে এটি দেশ পুনর্গঠনের পরিবেশ তৈরি করবে, আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করবে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে।' এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছে সিরিয়া।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ৪৫ দিনের কংগ্রেসনাল নোটিশ পিরিয়ড শেষে সিরিয়াকে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকা থেকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ইচ্ছা কংগ্রেসকে জানিয়েছেন।

রুবিও এক বিবৃতিতে বলেন, 'সিরিয়ার জনগণকে একটি ভালো ভবিষ্যৎ গড়ার সুযোগ দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের এটি আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ।'

তিনি আরও যোগ করেন, 'সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের পথ উন্মুক্ত হবে, সিরিয়াকে নতুন করে গড়ে তোলার সুযোগ দেবে এবং দেশটির জনগণের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।'

আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে ট্রাম্প এবং আল-শারার মধ্যকার বৈঠকের পর এই ঘোষণাটি আসে।

ওই বৈঠকেই মার্কিন প্রেসিডেন্ট সিরিয়াকে এই তালিকা থেকে বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

উল্লেখ্য, বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ওপর থেকে বেশিরভাগ মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও, ১৯৭৯ সাল থেকে দেশটি ওয়াশিংটনের সন্ত্রাসবাদী তালিকায় অন্তর্ভুক্ত ছিল। সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের ক্ষেত্রে এই তালিকাটিকে অন্যতম প্রধান বাধা হিসেবে দেখা হতো।সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

তামান্না রুপা/অমিয়/

দিল্লিতে ভবনধস, নিহত ৪

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:২৮ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১২:০৩ পিএম
দিল্লিতে ভবনধস, নিহত ৪
ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকাজ চলছে/ সংগৃহীত

দিল্লিতে একটি ভবনধসে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। ভারতে মৌসুমি বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বিভিন্ন দুর্ঘটনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, দিল্লির ওই ভবনধসের ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে দিল্লি এবং পার্শ্ববর্তী রাজ্য হরিয়ানার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে। এদিকে রাস্তাঘাটে পানি জমে যাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে।

দেশের অন্যান্য প্রান্তেও বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

কেরালা: মঙ্গলবার (৭ জুলাই) দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়ানাদে ভূমিধসের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

মহারাষ্ট্র: মহারাষ্ট্রে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১৩ জন মারা গেছেন বলে চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। এছাড়া পুণে শহরের একটি বর্জ্য শোধনাগারে বিশাল আবর্জনার স্তূপ ধসে পড়েছে। সেখান থেকে অন্তত সাতজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নয়জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যান্য অঞ্চল: দেশের অন্যান্য এলাকা থেকেও বন্যার খবর আসছে। আগ্রার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে এবং গুজরাটের মহাসড়কগুলো প্লাবিত হয়েছে, যেখানে বাসিন্দাদের হাঁটু সমান পানি ভেঙে চলাচল করতে দেখা গেছে। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/

আবারও ইরানে একের পর এক মার্কিন হামলা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:২১ এএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১১:২০ এএম
আবারও ইরানে একের পর এক মার্কিন হামলা
ছবি: সংগৃহীত

মাত্র এক মাস আগে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণ ভেস্তে গেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানের ওপর নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী।

মঙ্গলবার (৭ জুলাই) থেকে শুরু হওয়া মার্কিন হামলায় কেঁপে উঠেছে দক্ষিণ ইরানের বিস্তীর্ণ অঞ্চল। এর পর গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আজ রাতেই ইরানের ওপর আবার কঠোর আঘাত হানা হবে।’

পাল্টা জবাবে ইরানও স্পষ্ট জানায়, ‘আঘাত করলে, পাল্টা আঘাত পেতে হবে।’

দুই পরাশক্তির এই মুখোমুখি অবস্থানে পারস্য উপসাগরীয় অঞ্চলসহ পুরো মধ্যপ্রাচ্যে এক চরম যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি হয়েছে।

দক্ষিণ ইরানে একের পর এক বিস্ফোরণ, সক্রিয় আকাশ প্রতিরক্ষা

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ অংশগুলোতে, বিশেষ করে হুরমুজ প্রণালীর বন্দর শহর সিরিক ও বান্দার আব্বাসে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। বন্দর আব্বাসে অন্তত আটটি বিস্ফোরণ হয়েছে এবং সেখানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এ ছাড়া দক্ষিণ ইরানের জাস্ক বন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দীর্ঘদিনের মালিকানা বিরোধপূর্ণ 'আবু মুসা' দ্বীপেও মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এ হামলায় চাবাহার শহরে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে এবং বুশেহরে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি ব্যারাকে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে।

ওরা নিকৃষ্ট, চুক্তি শেষ: ট্রাম্প

হামলার পর ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রুথ সোশ্যাল’ জানান, ‘ইরানের জাহাজ বোমা হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে। যদি এটি আবার ঘটে, তবে পরিস্থিতি আরও অনেক খারাপ হবে।’

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘গত ১৭ জুন ইরানের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি এখন শেষ।’

তিনি ইরানকে ‘নিকৃষ্ট’ ও ‘অসুস্থ’ আখ্যা দিয়ে বলেন, ‘আমি ওদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না।’ তবে ট্রাম্প দাবি করেন, হামলার পর ইরান “খুবই মরিয়া হয়ে” চুক্তি করার জন্য মার্কিন প্রশাসনকে ফোন করেছিল। কিন্তু তারা চুক্তি সম্মান করার যোগ্য কি না, তা নিয়ে ট্রাম্প সংশয় প্রকাশ করেন।

আঘাত করলে, পাল্টা আঘাত পাবে: ইরান

মার্কিন হামলার মুখে নতি স্বীকার করতে নারাজ তেহরান। ইরানের সংসদীয় স্পিকার ও প্রধান পরমাণু আলোচক মোহাম্মদ বাঘের গালিবফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ‘তোমরা আঘাত করলে, তোমরাও আঘাত পাবে। হুরমুজ প্রণালী কেবল ইরানের ব্যবস্থাপনায় খুলবে, মার্কিন হুমকিতে নয়।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘আমরা অভদ্রতার জবাব অভদ্রতা দিয়ে দিই না, বরং কাজের মাধ্যমে দিই নির্ভয়ে এবং অসীম সাহসিকতার সঙ্গে।’

থিওটোনিয়াস/