আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি। তিন দশকেরও বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালনকালে হয়ে ওঠেন প্রজাতন্ত্রের নীতি-নির্ধারণের কেন্দ্রবিন্দু।
ইউরোপের নিরাপত্তা জোরদারে আগামী প্রজন্মের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়নে অর্থায়ন বাড়াতে প্রায় এক ডজন ইউরোপীয় দেশের একটি জোটের নেতৃত্ব দেবে যুক্তরাজ্য।
বুধবার (৮ জুলাই) ব্রিটিশ সরকার এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে এই কর্মসূচির বিস্তারিত ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানায়, স্টারমার বুধবার সম্মেলনের ফাঁকে প্রায় এক ডজন ইউরোপীয় অংশীদার দেশের নেতাদের নিয়ে নতুন এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করবেন।
বিবৃতিতে বলা হয়, এই উদ্যোগের আওতায় আগামী ১০ বছরে ন্যাটো মিত্ররা ইউরোপজুড়ে প্রতিরক্ষা ও প্রতিরোধ সক্ষমতা জোরদারে অত্যন্ত নির্ভুল দীর্ঘপাল্লার হামলা পরিচালনায় সক্ষম ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে ৫০ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৭ বিলিয়ন ইউরো) ব্যয় করবে বলে ঘোষণা দেওয়া হবে।
এতে আরও বলা হয়, এই বিনিয়োগের মাধ্যমে ন্যাটোর ভবিষ্যৎ অস্ত্রভাণ্ডারে সবচেয়ে আধুনিক অস্ত্র যুক্ত হবে। এসব ক্ষেপণাস্ত্র অন্তত ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে এবং কিছু ক্ষেত্রে ২ হাজার কিলোমিটারেরও বেশি দূরে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হবে।
স্টারমার বুধবার এক বিবৃতিতে ইউক্রেন যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষাপটে ন্যাটো নেতাদের প্রতি জোটের ঐক্য ও শক্তি প্রদর্শনের আহ্বান জানান।
তিনি বলেন, ‘নিজ নিজ দেশের নিরাপত্তা জোরদার এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি সুরক্ষিত রাখতে ভবিষ্যতের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে আমাদের মিত্র হিসেবে একসঙ্গে কাজ চালিয়ে যেতে হবে।’
৭৭ বছর পুরোনো এই ট্রান্স-আটলান্টিক সামরিক জোটের জন্য এমন এক সময়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে ধীরে ধীরে নিজেদের ভূমিকা কমিয়ে আনছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোর কঠোর সমালোচনা করছেন।
তুরস্কের রাজধানী আঙ্কারায় উত্তেজনাপূর্ণ এই সম্মেলনের দ্বিতীয় দিনে ট্রাম্প ন্যাটোর ৩২টি সদস্য দেশের নেতাদের সঙ্গে ঐতিহ্যবাহী যৌথ আলোকচিত্রে অংশ নেন। পরে তিনি কার্য অধিবেশনে যোগ দেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বহুল প্রতীক্ষিত বৈঠক করেন। সূত্র: এএফপি
নাঈম/