ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
বিশ্বকাপে লাল-হলুদের ঝড় বিশ্বকাপের নির্মম বাস্তবতা উত্থানের বিশ্বকাপে উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন ক্লিন্সমান সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কারা? এমবাপ্পে-দেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স ৬ মিনিটে দুই গোল, মরক্কোর বিপক্ষে এগিয়ে ফ্রান্স দুর্দান্ত বুনু, এমবাপ্পের পেনাল্টি মিসে প্রথমার্ধ গোলশূন্য এমবাপ্পের পেনাল্টি শট ঠেকিয়ে দিলেন বুনু ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে ব্যাংক হলিডের ইঙ্গিত প্রধানমন্ত্রীর ফ্রান্স ও মরক্কোর শুরুর একাদশে আছেন যারা হলুদের ফাঁদে ১৮ তারকা ফ্রান্স-মরক্কো লড়াই অনলাইনে দেখবেন যেভাবে কেন গুগলে নিজের নাম সার্চ দিতে বললেন আর্লিং হালান্ড? দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ ডিফেন্ডার মাশহাদে সমাহিত হলেন খামেনি ফ্রান্স-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০ হামে মৃত্যু ৭৪৭, এক দিনেই শনাক্ত ৯৪৬ মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইলচেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ হঠাৎ দিক হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ মুনিরের সঙ্গে আরাঘচির ফোনালাপ, মার্কিন বক্তব্যের কড়া সমালোচনা সাঙ্গু নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রীয় শোকযাত্রা শেষে মাশহাদে খামেনির মরদেহ সিএফমোটো ও ব্রেম্বোর নতুন অধ্যায় শুরু রাঙামাটিতে পাহাড়ধসের মধ্যেই বন্যার আশঙ্কা উখিয়ার পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুর্যোগ সচিব গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, পুলিশসহ আহত ১২ দুই দিন পর ফিরলেন সাজেকে আটকে পড়া ১৫০ পর্যটক

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম
চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮
ছবি: সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) জিনজিয়াং শহরে এ ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার জানায়, প্রাথমিক হিসাবে নিহতের সংখ্যা অন্তত ২৮ জন।

কর্তৃপক্ষ জানায়, জিনজিয়াং শহরের ওই কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল ও উদ্ধারকর্মীদের কয়েক ডজন সদস্য কাজ করছেন।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় দুপুরের দিকে ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের  হুইতেং শুজ কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কয়েক ঘণ্টা পরও কারখানার ভেতরে মানুষ আটকে ছিলেন। তাদের উদ্ধারে ১৮৩ জন দমকল ও উদ্ধারকর্মী এবং ৩৫টি যানবাহন মোতায়েন করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে। তবে কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় ‘ব্যাপক প্রাণহানির’ কথা উল্লেখ করে শোক প্রকাশ করেছেন। তবে তিনি নিহতের নির্দিষ্ট সংখ্যা জানাননি।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির সরাসরি সম্প্রচারিত দৃশ্যে দেখা যায়, দমকলকর্মীরা আগুনে পুড়ে যাওয়া বহুতল ভবনে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ভবনের ভাঙা জানালা দিয়ে ঘন ধূসর ধোঁয়া বের হতে দেখা যায়।

শোকবার্তায় শি জিনপিং বলেন, ‘অনুসন্ধান ও উদ্ধারকাজে কোনো ধরনের প্রচেষ্টার ঘাটতি রাখা যাবে না।’ তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোরও নির্দেশ দেন।

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার কারণ যত দ্রুত সম্ভব উদঘাটন করতে হবে এবং দায়ীদের কঠোরভাবে জবাবদিহির আওতায় আনতে হবে।’

জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের চিকিৎসায় ‘সর্বাত্মক’ প্রচেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সিনহুয়া জানিয়েছে, কয়েকজন ব্যক্তি এখনও কারখানার ভেতরে আটকে রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

গত নভেম্বরে হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পর চীন দেশজুড়ে উঁচু ভবনগুলোতে অগ্নিঝুঁকি প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করে। এর এক মাস পর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুন লেগে ১২ জন নিহত হন।

এএফ/

মুনিরের সঙ্গে আরাঘচির ফোনালাপ, মার্কিন বক্তব্যের কড়া সমালোচনা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম
মুনিরের সঙ্গে আরাঘচির ফোনালাপ, মার্কিন বক্তব্যের কড়া সমালোচনা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যকে চুক্তি ভঙ্গের স্পষ্ট ইঙ্গিত উল্লেখ করে এর নিন্দা জানান এবং ওয়াশিংটনের যুদ্ধমুখী নীতির সমালোচনা করেন।

ইরানের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলাকে "জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন" এবং "ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন" বলে উল্লেখ করেন আরাঘচি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় ফোনালাপে আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর "যেকোনো বেপরোয়া পদক্ষেপ" সম্পর্কে সতর্ক করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে মধ্যস্থতাকারী পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি আরও জানান, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে ইরান তার আত্মরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত।

এসএন/

রাষ্ট্রীয় শোকযাত্রা শেষে মাশহাদে খামেনির মরদেহ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:২৬ পিএম
রাষ্ট্রীয় শোকযাত্রা শেষে মাশহাদে খামেনির মরদেহ
ছবি: সংগৃহীত

বৃহৎ জানাজা ও শোকযাত্রা শেষে ইরানের সর্বোচ্চ নেতা প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের মরদেহবাহী কফিন ইরানের মাশহাদে পৌঁছেছে।

ইরান ও প্রতিবেশী দেশ ইরাকের পাঁচটি শহরে ছয় দিন ধরে চলা রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

ধর্মীয় ও রাজনৈতিক প্রতীকপূর্ণ এসব আয়োজনে শেষ দিনে বিশাল জনসমাগম হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) শেষ দিনের শোকযাত্রা মাশহাদের প্রধান সড়ক পেরিয়ে স্বর্ণগম্বুজবিশিষ্ট ইমাম রেজার মাজারের দিকে যায়।

মাশহাদই ছিল আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থান।

শোকযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের অনেককে ইরানের পতাকা, খামেনির ছবি ও খামেনি হত্যার প্রতিশোধের দাবিসংবলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা গেছে।

এদিকে, খামেনির ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনিকে এখনও জনসমক্ষে দেখা যায়নি।

আধুনিক ইরানের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক ও ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি। তিন দশকেরও বেশি সময় ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালনকালে হয়ে ওঠেন প্রজাতন্ত্রের নীতি-নির্ধারণের কেন্দ্রবিন্দু।

জীবন্ত এই কিংবদন্তির চার দশকেরও দীর্ঘ রাজনৈতিক জীবনে সাম্রাজ্যবাদী পশ্চিমা নেতাদের সঙ্গে টক্কর দিয়েছেন সমানে সমানে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন বলে গণমাধ্যমে খবর হয়েছিল। গত ফেব্রুয়ারিতে ওই হামলাতেই নিহত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি।

চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৯:৩১ পিএম
চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮
ছবি: সংগৃহীত

চীনের পূর্বাঞ্চলের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এতে অন্তত ২৮ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) জিনজিয়াং শহরে এ ঘটনা ঘটে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার জানায়, প্রাথমিক হিসাবে নিহতের সংখ্যা অন্তত ২৮ জন।

কর্তৃপক্ষ জানায়, জিনজিয়াং শহরের ওই কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল ও উদ্ধারকর্মীদের কয়েক ডজন সদস্য কাজ করছেন।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় দুপুরের দিকে ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের  হুইতেং শুজ কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কয়েক ঘণ্টা পরও কারখানার ভেতরে মানুষ আটকে ছিলেন। তাদের উদ্ধারে ১৮৩ জন দমকল ও উদ্ধারকর্মী এবং ৩৫টি যানবাহন মোতায়েন করা হয়েছে।

মন্ত্রণালয় জানায়, অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেছে। তবে কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনায় ‘ব্যাপক প্রাণহানির’ কথা উল্লেখ করে শোক প্রকাশ করেছেন। তবে তিনি নিহতের নির্দিষ্ট সংখ্যা জানাননি।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির সরাসরি সম্প্রচারিত দৃশ্যে দেখা যায়, দমকলকর্মীরা আগুনে পুড়ে যাওয়া বহুতল ভবনে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ভবনের ভাঙা জানালা দিয়ে ঘন ধূসর ধোঁয়া বের হতে দেখা যায়।

শোকবার্তায় শি জিনপিং বলেন, ‘অনুসন্ধান ও উদ্ধারকাজে কোনো ধরনের প্রচেষ্টার ঘাটতি রাখা যাবে না।’ তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোরও নির্দেশ দেন।

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার কারণ যত দ্রুত সম্ভব উদঘাটন করতে হবে এবং দায়ীদের কঠোরভাবে জবাবদিহির আওতায় আনতে হবে।’

জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং আহতদের চিকিৎসায় ‘সর্বাত্মক’ প্রচেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সিনহুয়া জানিয়েছে, কয়েকজন ব্যক্তি এখনও কারখানার ভেতরে আটকে রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

গত নভেম্বরে হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হওয়ার পর চীন দেশজুড়ে উঁচু ভবনগুলোতে অগ্নিঝুঁকি প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করে। এর এক মাস পর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুন লেগে ১২ জন নিহত হন।

এএফ/

ইরান হামলা না থামালে যুক্তরাষ্ট্রের হামলা আরও ভয়ানক হবে: ট্রাম্প

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম
ইরান হামলা না থামালে যুক্তরাষ্ট্রের হামলা আরও ভয়ানক হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান হরমুজ প্রণালীতে জাহাজে হামলা অব্যাহত রাখলে তাদের ওপর যুক্তরাষ্ট্রের বোমা হামলা আরও ব্যাপক ও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের একটি স্থাপনায় কথিত বোমা হামলার একটি ছবি পোস্ট করে ট্রাম্প বলেন, ‘এটি ইরানের গতকালের জাহাজে বোমা হামলার প্রতিশোধ। যদি আবার এমনটি ঘটে, তাহলে পরিস্থিতি আরও অনেক ভয়াবহ হবে!’

পরে তুরস্কে ন্যাটো সম্মেলন শেষে এয়ার ফোর্স ওয়ানে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গেও একই ধরনের বক্তব্য দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোরভাবে আঘাত হেনেছি। আমি বলব, তারা আমাদের একবার আঘাত করলে আমরা তাদের ২০ গুণ জবাব দেব।’

তিনি আরও বলেন, ‘গত রাতেও আমরা সেটাই করেছি। তারা আজ সামান্য কিছু করেছে, কিন্তু সেটিও মূলত গত রাতের হামলার প্রতিশোধ হিসেবে।’ সূত্র: এএফপি 

নাঈম/

মার্কিন বিমান হামলায় ৩ আইআরজিসি সদস্য নিহত

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:০২ পিএম
মার্কিন বিমান হামলায় ৩ আইআরজিসি সদস্য নিহত
প্রতীকী ছবি।

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মার্কিন বিমান হামলায় দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে প্রদেশটির বিভিন্ন এলাকায় এই বিমান হামলা চালানো হয়।

আইআরজিসির জনসংযোগ ও তথ্য বিভাগের এক বিবৃতির বরাত দিয়ে ইরনা জানায়, যুক্তরাষ্ট্রের আকস্মিক এই হামলায় ঘটনাস্থলেই তিন সেনা সদস্য প্রাণ হারান।

বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত পানিপথ ‘হরমুজ প্রণালী’। সম্প্রতি এই প্রণালী দিয়ে চলাচলকারী বিভিন্ন জাহাজকে তেহরান লক্ষ্যবস্তু করার পর, যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় দিনের মতো ইরানের ওপর এই হামলা চালালো।

ইরান অবশ্য শুরু থেকেই জোর দিয়ে বলে আসছে যে, হরমুজ প্রণালী অতিক্রম করার আগে যেকোনো জাহাজকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের সাথে সমন্বয় করতে হবে। পাশাপাশি নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথ দিয়ে যাতায়াত করা যাবে না বলেও তেহরানের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ সামরিক সংঘাতের অবসান এবং একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে গত ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র পাকিস্তানের মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারকে (MoU) পৌঁছেছিল।

তবে সেই শান্তির সুবাতাস বেশিদিন স্থায়ী হয়নি। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ঘোষণা দেন যে, এই চুক্তিটি ‘শেষ’ হয়ে গেছে। ট্রাম্পের এই ঘোষণার পরপরই দুই দেশের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের সূত্রপাত হলো। সূত্র: আনাদোলু এজেন্সি।

এএফ/