ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
ফ্রান্সের বিপক্ষে কোনো চমক নয়: ওয়াহবি ‘আর্জেন্টিনা অজেয় নয়’ সুইস কোচের হুংকার লক্ষ্যমাত্রা পূরণে এনবিআর কঠোর হলেও ঘাটতির আশঙ্কা বিশেষজ্ঞদের আর্জেন্টাইন রেফারি নিয়ে চিন্তিত নন দেশম মেসি কি আর পেনাল্টি নেবেন? ৯ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ৯ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল ৮ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি উজানের ঢল-বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা টানা বৃষ্টিতে বিপর্যস্ত চুয়েট, ক্লাস-পরীক্ষা স্থগিত খামেনির মরদেহ ইরানে, বৃহস্পতিবার দাফন ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অধিকার দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প সিংড়ায় দৃষ্টিনন্দন ব্রিজে রাতে বাড়ে ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী হরিণাকুণ্ডুতে লাইসেন্সবিহীন অবৈধ ডায়াগনস্টিক সিলগালা শালিক পাখি নিয়ে ঝগড়া, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন ইতিবাচক বার্তায় ন্যাটো সম্মেলন শেষ করলেন ট্রাম্প জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় আসামি গ্রেপ্তার ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার ঘোষণা ট্রাম্পের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসায় পাহাড়ধস: নিহত ৮ নয়, চূড়ান্ত সংখ্যা ৫ বিপৎসীমা ছাড়াল মাতামুহুরী, হাহাকার প্লাবিত জনপদে দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ রায়পুরায় অতিবৃষ্টিতে মাটির ঘরের দেয়ালধসে শিশুর মৃত্যু চামড়া খাতে বৈদেশিক মুদ্রা অর্জনে রোডম্যাপ করছে সরকার ইউরোপের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নেতৃত্ব দেবে যুক্তরাজ্য বজ্রাঘাতে প্রাণহানি কমাতে মাল্টিপারপাস আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ সংসদে তিন মন্ত্রী অনুপস্থিত থাকায় প্রশ্নোত্তর পর্ব স্থগিত গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবি, উদ্ধার ১৬, নিখোঁজ ২ জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: আজম খান হেয়ার কাট ছাড়াই সুদসহ আমানত ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী

৮ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:০০ এএম
৮ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি
জুলাই, ২০২৬ তারিখের নামাজের সময়সূচির ছবি

প্রতিদিন সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নামাজ (সালাত) ইসলাজুলাইর পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং ইসলাজুলাইর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলাম, (হে আল্লাহর রাসুল!) আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘নামাজ (বুখারি মুসলিম)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সেভাবে নামাজ আদায় করো, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ।’ (বুখারি, ৬৩১)

সঠিকভাবে নামাজ আদায় করতে হলে, নামাজের সময় জানতে হবে।

 

আজ ৮ জুলাই ২০২৬, বুধবার ঢাকা পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো— 

 

জোহর

১২.০ মিনিট

 

আসর

৪.৩ মিনিট

 

মাগরিব

৬.৪ মিনিট

 

এশা

৮.১ মিনিট

 

ফজর (৯ জুলাই)

.৫২ মিনিট

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগকরতে হবে।

বিয়োগ

চট্টগ্রাম: মিনিট

সিলেট: মিনিট

যোগ

খুলনা: মিনিট

রাজশাহী: মিনিট

রংপুর: মিনিট

বরিশাল: মিনিট

 

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন

৮ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:০০ এএম
৮ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি
জুলাই, ২০২৬ তারিখের নামাজের সময়সূচির ছবি

প্রতিদিন সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নামাজ (সালাত) ইসলাজুলাইর পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং ইসলাজুলাইর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলাম, (হে আল্লাহর রাসুল!) আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘নামাজ (বুখারি মুসলিম)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সেভাবে নামাজ আদায় করো, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ।’ (বুখারি, ৬৩১)

সঠিকভাবে নামাজ আদায় করতে হলে, নামাজের সময় জানতে হবে।

 

আজ ৮ জুলাই ২০২৬, বুধবার ঢাকা পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো— 

 

জোহর

১২.০ মিনিট

 

আসর

৪.৩ মিনিট

 

মাগরিব

৬.৪ মিনিট

 

এশা

৮.১ মিনিট

 

ফজর (৯ জুলাই)

.৫২ মিনিট

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগকরতে হবে।

বিয়োগ

চট্টগ্রাম: মিনিট

সিলেট: মিনিট

যোগ

খুলনা: মিনিট

রাজশাহী: মিনিট

রংপুর: মিনিট

বরিশাল: মিনিট

 

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন

মনোযোগ ও একাগ্রতা ধরে রাখার সুন্নাতি ফর্মুলা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম
মনোযোগ ও একাগ্রতা ধরে রাখার সুন্নাতি ফর্মুলা
ছবি: সংগৃহীত

ধরুন, আপনি খুব গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় বা প্রাতিষ্ঠানিক মিটিংয়ে গভীর মনোযোগ দিয়ে কথা বলছেন ঠিক সেই মুহূর্তে যদি বারবার কেউ আপনার সামনের ব্যক্তির মাঝখান দিয়ে যাতায়াত করে, তবে কেমন লাগবে? নিশ্চয়ই বিরক্ত হবেন এবং মনোযোগের সুতোটা ছিঁড়ে যাবে

অথচ মহাবিশ্বের মহান প্রতিপালক আল্লাহর সঙ্গে যখন আমরা নামাজে কথোপকথন করি, তখন আমাদের মনোযোগের দিকে কতটা খেয়াল রাখি? নামাজে দাঁড়ানোর পর সামনে দিয়ে মানুষের অবাধ যাতায়াত আমাদের একাগ্রতা নষ্ট করে দেয় আর এই যান্ত্রিক অসচেতনতার যুগে মনোযোগের এই বিঘ্নতা থেকে নামাজকে সুরক্ষিত রাখার এক জাদুকরী সুন্নাহ হলো–সুতরা ব্যবহার করা

নামাজের সামনে কোনো প্রতিবন্ধক রাখা রাসুলুল্লাহ (সা.)-এর এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অনন্য সুন্নত হজরত মুসা ইবনে তালহা (রা.) তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন তোমাদের কেউ নিজের সামনে বাহনের জিনের পিছনের কাঠের ন্যায় কিছু রেখে নিয়ে নামাজ পড়লে সামনের দিকে কেউ অতিক্রম করলে তার কোনো পরোয়া করার দরকার নেই (মুসলিম, ৪৯৯)

সুতরাহলো এমন একটি বস্তু, যা সামনে রেখে একজন মুসল্লি নামাজে দাঁড়ান এটি হতে পারে মসজিদের দেয়াল, কোনো খুঁটি, কাঠের টুকরো কিংবা অন্য যেকোনো জিনিস ইসলামি বিধান অনুযায়ী, এই সুতরার উচ্চতা কমপক্ষে প্রায় ১২ ইঞ্চি বা এক ফিট পরিমাণ হওয়া উচিত

আমরা যখন ঘরে, অফিসে বা কোনো খোলা জায়গায় একা নামাজে দাঁড়াই, তখন সামান্য অবহেলার কারণে অনেকেই সুতরা দিতে ভুলে যাই ফলে সামনে দিয়ে কেউ হেঁটে গেলে আমাদের গুনাহ না হলেও, যিনি পার হন তার কঠিন গুনাহ হয়

সুতরা ব্যবহারের মাধ্যমে আমরা যেমন নিজের নামাজের একাগ্রতা বজায় রাখতে পারি, তেমনি অন্য কোনো মুসলিম ভাইকেও গুনাহের হাত থেকে রক্ষা করতে পারি আসুন, নামাজের মতো পরম ইবাদতকে ত্রুটিমুক্ত রাখতে এবং প্রিয় নবির এই হারিয়ে যাওয়া সুন্নতকে বাঁচিয়ে তুলতে আজ থেকেই সুতরা ব্যবহারে সচেতন হই

 লেখক: আলেম ও সাংবাদিক 

মোনাফিকদের চেনার সুনির্দিষ্ট কিছু আলামত

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৩:২১ পিএম
মোনাফিকদের চেনার সুনির্দিষ্ট কিছু আলামত
ছবি: সংগৃহীত

মুখের মিষ্টি কথায় পটে গিয়ে কারোর ওপর ভরসা করলেন, আর শেষ মুহূর্তে জানলেন মানুষটি আসলে আপনার চরম ক্ষতি করার ছক কষছিল–এমন অভিজ্ঞতার মুখোমুখি আমরা কম-বেশি সবাই হয়েছি বিশ্বাসঘাতকতার এই ক্ষত সহজে শুকায় না আমাদের প্রাত্যহিক জীবনে যেমন এমনকপটমানুষের আনাগোনা থাকে, তেমনি দীনের জগতেও একদল চরম ক্ষতিকর মানুষের অস্তিত্ব রয়েছে, যাদের পবিত্র কোরআনেমোনাফিকবা কপট বলা হয়েছে ইমানের ভেক ধরে থাকা এই মানুষগুলো মুসলিম সমাজের জন্য প্রকাশ্য শত্রুর চেয়েও বিপজ্জনক

ইসলামি শরিয়ত ওহির আলোতে মোনাফিকদের চেনার সুনির্দিষ্ট কিছু আলামত মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য তুলে ধরা হলো:

. কথার ধরন বাহ্যিক অবয়ব

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে লক্ষ্য করে বলেছেন, তিনি চাইলে মোনাফিকদের চেহারা দেখিয়ে দিতে পারতেন তবে বিশেষভাবে তিনি উল্লেখ করেছেন, তুমি অবশ্যই তাদের কথার ভঙ্গি ধরন দেখে তাদের চিনতে পারবে (সুরা মুহাম্মাদ, ৩০) এদের বাহ্যিক অবয়ব কথা হয়তো খুব আকর্ষণীয় মুগ্ধকর হতে পারে, কিন্তু ভেতর থেকে এরা সম্পূর্ণ অন্তঃসারশূন্য কোরআন এদের দেয়ালে ঠেস দেওয়া কাঠের সঙ্গে তুলনা করেছে (সুরা মুনাফিকুন, )

. ইবাদতে চরম অবহেলা রিয়া

মুনাফিকদের আরেকটি বড় লক্ষণ হলো লোক দেখানো ইবাদত হযরত আবদুল্লাহ ইবনু মাসঊদ (রা.) বলেন, সাহাবিদের যুগে কেবল নিশ্চিত মোনাফিক কিংবা গুরুতর অসুস্থ ব্যক্তি ছাড়া কেউ জামাআতে সালাত ত্যাগ করত না (জামাআতে সালাত আদায়) এ ছাড়া যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য বারিয়া উদ্দেশ্যে ইবাদত করত, কিয়ামতের দিন তারা আল্লাহর সামনে সিজদা করতে পারবে না; তাদের মেরুদণ্ড কাঠের তক্তার মতো শক্ত হয়ে যাবে (মিশকাতুল মাসাবিহ, ৫৫৭৯)

. ষড়যন্ত্র, অপবাদ খেয়ানত

মুসলিম সমাজে বিশৃঙ্খলা তৈরি এবং সচ্চরিত্রবান মুমিনদের নামে মিথ্যা অপবাদ রটানো মোনাফিকদের মজ্জাগত স্বভাব, যেমনটি তারা উম্মুল মুমিনিন আয়েশা (রা.)-এর ক্ষেত্রে করেছিল (সুরা আন-নূর, ২৪:১১) পাশাপাশি, তারা সর্বদা আমানতের খেয়ানত করে এবং সমাজে অন্যায়ভাবে খেয়ানতকারীদের পক্ষ অবলম্বন করে (সুরা আন-নিসা, ১০৫)

মোনাফিকরা সব সময় এক ধরনের মনস্তাত্ত্বিক ভয়ে (Paranoia) ভোগে যে, যেকোনো শোরগোল বুঝি তাদের বিরুদ্ধেই যাচ্ছে তাই সমাজে সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং নিজের ইমান রক্ষা করতে এই কপট চরিত্রগুলো চিনে রাখা এবং তাদের থেকে দূরে থাকা প্রতিটি মুমিনের দায়িত্ব

 লেখক: আলেম ও সাংবাদিক 

সাহাবিদের গল্প-০৬ নবিজির বিছানায়, মৃত্যুর মুখোমুখি

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৩১ এএম
নবিজির বিছানায়, মৃত্যুর মুখোমুখি
ছবি: সংগৃহীত

রাত গভীর। মক্কার একটি ঘর ঘিরে রেখেছে উন্মুক্ত তরবারি হাতে কুরাইশের বাছাই করা যুবকরা। প্রতিটি গোত্র থেকে একজন–যেন হত্যার রক্ত ভাগ হয়ে যায় সবার মধ্যে, আর বনু হাশিম কারও কাছে প্রতিশোধ নিতে না পারে। পরিকল্পনা চূড়ান্ত, ভোর হলেই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হত্যা করা হবে।
ঘরের ভেতরে বিছানায় শুয়ে আছেন একজন, গায়ে নবিজির সবুজ চাদর। ঘাতকরা ফাঁক দিয়ে উঁকি দিয়ে নিশ্চিন্ত, শিকার বিছানাতেই আছে।

কিন্তু সেই বিছানায় নবিজি নেই। আছেন এক তরুণ, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। নবিজি তাকে দুটি দায়িত্ব দিয়ে হিজরতের পথে বেরিয়ে গেছেন। তার বিছানায় শুয়ে থাকা, আর মানুষের গচ্ছিত আমানতগুলো ফিরিয়ে দেওয়া।

সিরাতে ইবনে হিশামে ঘটনাটির বিস্তারিত বিবরণ এসেছে; মুসনাদে আহমাদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার দীর্ঘ বর্ণনায়ও হিজরতের রাতে আলীর নবিজির বিছানায় শয়নের উল্লেখ রয়েছে। (পাঠকের জন্য স্বচ্ছতা: এটি মূলত সিরাত ও ইতিহাসগ্রন্থের বর্ণনা; বিস্তারিত খুঁটিনাটির সনদ নিয়ে মুহাদ্দিসদের আলোচনা আছে, তবে মূল ঘটনাটি সিরাত-গবেষকদের কাছে স্বীকৃত)

ভাবুন তো সেই রাতের কথা। তরবারিগুলো যেকোনো মুহূর্তে নেমে আসতে পারে, আর সেগুলোর নিচে শুয়ে আছেন মাত্র বিশের কোঠার এক তরুণ। কীসের জোরে? ভালোবাসার জোরে। আনুগত্যের জোরে। এই বিশ্বাসের জোরে যে, আল্লাহর রাসুল যে দায়িত্ব দিয়েছেন, তাতে কল্যাণ ছাড়া কিছু নেই।

আর লক্ষ করুন দ্বিতীয় দায়িত্বটি, আমানত ফেরত দেওয়া। যারা নবিজিকে হত্যা করতে চাইছে, সেই মক্কাবাসীরাই নিজেদের মূল্যবান সম্পদ গচ্ছিত রাখত তারই কাছে! শত্রুও জানত, ‘আল-আমিন’-এর চেয়ে নিরাপদ হাত আর নেই। মৃত্যুর হুমকির মুখেও ইসলাম শেখায়, আমানতের খেয়ানত নয়।

আজ আমরা সামান্য ঝুঁকিতেই দায়িত্ব এড়িয়ে যাই, আর সুযোগ পেলেই আমানতে শিথিল হই। আলী রাদিয়াল্লাহু আনহুর সেই রাত শেখায়; ভালোবাসার দাবি মুখে নয়, ঝুঁকি নেওয়ায়, আর ঈমানের সৌন্দর্য আমানতদারিতায়। হে আল্লাহ! আমাদের অন্তরে আপনার রাসুলের জন্য সেই ভালোবাসা দিন, যা আমাদের দায়িত্বশীল ও আমানতদার বানায়। আমিন।

লেখক: আলেম ও সাংবাদিক

বাংলাদেশে মসজিদের সংখ্যা প্রকাশ, শীর্ষে কোন বিভাগ?

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৯:২০ পিএম
বাংলাদেশে মসজিদের সংখ্যা প্রকাশ, শীর্ষে কোন বিভাগ?
মদিনা মসজিদ, ময়মনসিংহ। ছবি: সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রকাশিত হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে মোট ৩ লাখ ৫০ হাজার ৪৬৫টি মসজিদ রয়েছে। সম্প্রতি সংস্থাটির সমন্বয় বিভাগ থেকে প্রকাশিত বিভাগভিত্তিক দাপ্তরিক তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, দেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মসজি‌দ রয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মোট মসজিদের সংখ্যা ৭১ হাজার ৫৯৬টি। দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, যেখানে মসজিদের সংখ্যা ৬৩ হাজার ৭০৩টি।

এছাড়া রাজশাহী বিভাগে ৪৫ হাজার ৮৭৯টি, রংপুর বিভাগে ৪৫ হাজার ৭৯২টি, বরিশাল বিভাগে ৩৫ হাজার ৬৯১টি, খুলনা বিভাগে ৩৪ হাজার ৫৮৬টি, ময়মনসিংহ বিভাগে ৩১ হাজার ২১২টি এবং সিলেট বিভাগে ২২ হাজার ৬টি মসজিদ রয়েছে।

প্রতিষ্ঠানটি আলাদা করে জেলা ও উপজেলাভিত্তিক পরিসংখ্যানও প্রকাশ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এ দাপ্তরিক তথ্যে উপ-পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন এবং সহকারী পরিচালক আয়েশা আক্তারেরও স্বাক্ষর রয়েছে।

ধারণা করা হচ্ছে, জরিপের বাইরে রয়ে গেছে অনেক মসজিদের তথ্য।

এর আগে ২৫ জুন (২০২৬) জাতীয় সংসদে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানান, দেশে বর্তমানে কতজন ইমাম ও মোয়াজ্জিন কর্মরত, তার সুনির্দিষ্ট কোনো তথ্য সরকারের কাছে নেই। তবে ২০২০ সালের একটি হিসাব অনুযায়ী দেশে মসজিদের সংখ্যা ছিল ৩ লাখ ৩১ হাজার ১২৫। সেই হিসাবে ইমাম ও মোয়াজ্জিনের সংখ্যা ৬ লাখ ৬২ হাজার ২৫০ হতে পারে।

এসএন/