ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
উজানের ঢল-বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা টানা বৃষ্টিতে বিপর্যস্ত চুয়েট, ক্লাস-পরীক্ষা স্থগিত খামেনির মরদেহ ইরানে, বৃহস্পতিবার দাফন ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অধিকার দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প সিংড়ায় দৃষ্টিনন্দন ব্রিজে রাতে বাড়ে ছিনতাই, আতঙ্কে এলাকাবাসী হরিণাকুণ্ডুতে লাইসেন্সবিহীন অবৈধ ডায়াগনস্টিক সিলগালা শালিক পাখি নিয়ে ঝগড়া, ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন ইতিবাচক বার্তায় ন্যাটো সম্মেলন শেষ করলেন ট্রাম্প জামালপুরে শিশু ধর্ষণের ঘটনায় আসামি গ্রেপ্তার ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার ঘোষণা ট্রাম্পের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদরাসায় পাহাড়ধস: নিহত ৮ নয়, চূড়ান্ত সংখ্যা ৫ বিপৎসীমা ছাড়াল মাতামুহুরী, হাহাকার প্লাবিত জনপদে দুর্নীতির মামলায় সাবেক মন্ত্রী মেননকে গ্রেপ্তার দেখানোর আদেশ রায়পুরায় অতিবৃষ্টিতে মাটির ঘরের দেয়ালধসে শিশুর মৃত্যু চামড়া খাতে বৈদেশিক মুদ্রা অর্জনে রোডম্যাপ করছে সরকার ইউরোপের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নেতৃত্ব দেবে যুক্তরাজ্য বজ্রাঘাতে প্রাণহানি কমাতে মাল্টিপারপাস আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ সংসদে তিন মন্ত্রী অনুপস্থিত থাকায় প্রশ্নোত্তর পর্ব স্থগিত গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবি, উদ্ধার ১৬, নিখোঁজ ২ জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: আজম খান হেয়ার কাট ছাড়াই সুদসহ আমানত ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী মাছের ড্রামে পাচারকালে ৫৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ জাতির পথনির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনন্য: ডেপুটি স্পিকার আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ সম্মাননা পাবেন বিজয়ী ৫৭ জন ব্যক্তি–প্রতিষ্ঠান হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু ডেঙ্গুতে বাড়ছে উদ্বেগ, আরও ৩ জনের মৃত্যু মানি লন্ডারিং মামলায় আ’লীগ নেতা এনু-রুপনের কারাদণ্ড মনোযোগ ও একাগ্রতা ধরে রাখার সুন্নাতি ফর্মুলা কক্সবাজারে পাহাড়ধসে ৪ দিনে ১৯ জনের মৃত্যু

উজানের ঢল-বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১১:৫৬ পিএম
উজানের ঢল-বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা
খাগড়াছড়ি জেলার নদীগুলো কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: খবরের কাগজ

দেশের অভ্যন্তরে ও ভারতের উজানে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। এর ফলে ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র। 

এদিকে সারা দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৮ জুলাই) সকালে আগামী চার দিনের আবহাওয়ার পূর্বাভাস জারি করে এই তথ্য জানিয়েছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় রয়েছে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ভারতের ছত্রিশগড় এবং তৎসংলগ্ন উত্তর ও মধ্য প্রদেশে অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন উত্তর প্রদেশে অবস্থান করছে এবং এটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। বর্তমানে মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বান্দরবানে ৩১৪ মিলিমিটার এবং দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ২৮৭ মিলিমিটার। তাপমাত্রার তথ্যে দেখা গেছে, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের দায়িত্বরত সহকারী প্রকৌশলী ইমন কল্যাণ দাস জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে ভারতের মেঘালয়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও অরুণাচল প্রদেশেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। উজানের ঢলে বাংলাদেশের উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যার পরবর্তী দুই দিন মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৯টি স্টেশনে পানি বৃদ্ধি পেয়েছে এবং ৫৩টি স্টেশনে পানি হ্রাস পেয়েছে। ৫টি স্টেশনে পানি অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাঙ্গু নদী বান্দরবান স্টেশনে বিপৎসীমার ৯৬ সেন্টিমিটাও ওপর দিয়ে এবং মাতামুহুরী নদী লামা স্টেশনে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সাঙ্গু নদীতে ৩৪৮ সেন্টিমিটার এবং মাতামুহুরী নদীতে ১৭৩ সেন্টিমিটার পানি বেড়েছে। 

চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তায় বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে, যা আগামী তিন দিন আরও দ্রুত বাড়তে পারে। এর ফলে আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় বান্দরবান ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। এ ছাড়া ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নদীগুলো কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। একই সঙ্গে লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সিলেট ও ময়মনসিংহ বিভাগের মনু, ধলাই, খোয়াই, কংস, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভুগাই নদীর পানিও দ্রুত বাড়ছে। কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ ও মারকুলি স্টেশনে এবং সোমেশ্বরী নদী কলমাকান্দা স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় এই নদীগুলো সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। সুরমা নদীর পানিও দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে।

উত্তরাঞ্চলের রংপুর বিভাগে তিস্তা নদীর পানি বেড়েছে এবং নদীটি ডালিয়া, কাউনিয়া ও তারাপুর স্টেশনে সতর্কসীমায় রয়েছে। তবে ধরলা ও দুধকুমার নদীর পানি আপাতত স্থিতিশীল রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। যার ফলে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় ধরলা ও দুধকুমার নদও লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সতর্কসীমায় প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে।

গঙ্গা নদীর পানি স্থিতিশীল ও পদ্মা নদীর পানি হ্রাস পেয়েছে, যা আগামী তিন দিন বাড়লেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। অন্যান্য অববাহিকার মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে এবং এটি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী চার দিন এই অববাহিকায় পানি বৃদ্ধি পেলেও তা বিপৎসীমার নিচেই থাকবে বলে আশা করা হচ্ছে। ঢাকা ও এর চারপাশের বুড়িগঙ্গা নদীর পানি হ্রাস পেয়েছে। 

চামড়া খাতে বৈদেশিক মুদ্রা অর্জনে রোডম্যাপ করছে সরকার

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম
চামড়া খাতে বৈদেশিক মুদ্রা অর্জনে রোডম্যাপ করছে সরকার
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও পরিবেশসম্মত শিল্পে রূপান্তর করে বার্ষিক রপ্তানি আয় ১০ থেকে ১২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে একটি সমন্বিত রোডম্যাপ প্রণয়ন করছে সরকার।

একই সঙ্গে সাভার চামড়া শিল্পনগরীর দীর্ঘদিনের পরিবেশগত সমস্যা সমাধান এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায়ও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, চামড়া শিল্পের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে সরকার একটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি)-এর কারিগরি মূল্যায়ন ইতোমধ্যে ইতালীয় প্রতিষ্ঠান ইতালপ্রোজেত্তি সম্পন্ন করেছে।

পরিকল্পনা অনুযায়ী সিইটিপির বর্জ্য শোধন সক্ষমতা জরুরি ভিত্তিতে ২৫ হাজার ঘনমিটারে উন্নীত করা হবে। পরবর্তী সময়ে এটি ৪০ হাজার এবং পরে ৫০ হাজার ঘনমিটারে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান, কেন্দ্রীয় শোধনাগারের ওপর চাপ কমাতে ছয়টি ট্যানারিকে নিজস্ব বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি চালু হয়েছে এবং আরও ২০ থেকে ২৫টি বড় ট্যানারিকে নিজস্ব ইটিপি স্থাপনের জন্য উৎসাহিত করা হচ্ছে।

শিল্পমন্ত্রী বলেন, ট্যানারি বর্জ্যকে মূল্যসংযোজিত পণ্যে রূপান্তরের মাধ্যমে সার্কুলার ইকোনমি বাস্তবায়নে কাজ করছে সরকার। ক্রোম শেভিং ডাস্ট থেকে প্রোটিন পাউডার, ফ্লেশিং বর্জ্য থেকে ট্যালো ও জৈবসার এবং কাঁচা কাটিং বর্জ্য থেকে জেলাটিন উৎপাদন ও রপ্তানি কার্যক্রম এগিয়ে চলছে।

তিনি আরও জানান, চামড়া শিল্প উদ্যোক্তাদের জন্য ব্যাংক ঋণ ও নগদ সহায়তা সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মান অর্জন এবং লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদ পেতে ট্যানারি মালিকদের নিয়ে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এলিস/এএফ

বজ্রাঘাতে প্রাণহানি কমাতে মাল্টিপারপাস আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৫০ পিএম
বজ্রাঘাতে প্রাণহানি কমাতে মাল্টিপারপাস আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: সংগৃহীত

বজ্রাঘাতে প্রাণহানি কমাতে দেশের অধিক বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্র-নিরোধক ব্যবস্থা সম্বলিত মাল্টিপারপাস আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

এসব আশ্রয়কেন্দ্রে বজ্র নিরোধক দণ্ড ও সতর্কীকরণ অ্যালার্ম থাকবে, যাতে বজ্রঝড়ের সময় কৃষক, জেলে ও সাধারণ মানুষ নিরাপদ আশ্রয় নিতে পারেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানার উত্থাপিত জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

আসাদুল হাবিব দুলু বলেন, বাংলাদেশে বজ্রপাত ক্রমেই একটি বড় প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। এ কারণে সরকার বজ্রপাতকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে এবং প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা বৃদ্ধি, প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি জানান, প্রতিবছর মার্চ থেকে জুন পর্যন্ত জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে বজ্রপাত সম্পর্কে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

দেশের অধিক বজ্রপাতপ্রবণ ১৫টি জেলায় ‘বজ্রপাতের ফলে প্রাণহানি রোধে বজ্র নিরোধক ব্যবস্থা গ্রহণ’, ‘কৃষক ছাউনি’ এবং ‘বজ্র নিরোধক দণ্ড স্থাপন’ শীর্ষক প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এর আওতায় চলনবিল অঞ্চলের বগুড়া, পাবনা, রাজশাহী ও সিরাজগঞ্জসহ হাওর এলাকার ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, হাওর এলাকায় ধান কাটার সময় কৃষক এবং বর্ষাকালে মাছ ধরতে গিয়ে জেলেরা বেশি বজ্রপাতে প্রাণ হারান। তাই ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্রের আদলে বজ্রপাতের জন্যও বিশেষ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।

পাশাপাশি বজ্রপাতে নিহত ব্যক্তির পরিবারের আর্থিক সহায়তা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। গবাদিপশু বজ্রপাতে মারা গেলেও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।

এলিস/এএফ

সংসদে তিন মন্ত্রী অনুপস্থিত থাকায় প্রশ্নোত্তর পর্ব স্থগিত

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম
সংসদে তিন মন্ত্রী অনুপস্থিত থাকায় প্রশ্নোত্তর পর্ব স্থগিত
বাংলাদেশের জাতীয় সংসদ। ছবি: সংগৃহীত

প্রশ্নোত্তর তালিকাভুক্ত তিন মন্ত্রী সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকায় মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব মাঝপথে স্থগিত করা হয়েছে। 

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। এদিন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের জন্য সংসদ সদস্যদের প্রশ্ন নির্ধারিত ছিল।

আসরের নামাজের বিরতির আগে তিন মন্ত্রীই সংসদে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বিরতির ঘোষণা দেন এবং জানান, বিরতির পর প্রশ্নোত্তর পর্বের অবশিষ্ট অংশ আবার শুরু হবে।

বিকেল প্রায় ৫টা ২৫ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন পুনরায় শুরু হলে দেখা যায়, নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কোনো মন্ত্রী কক্ষে উপস্থিত নেই।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, “মাননীয় মন্ত্রীদের উদ্দেশে প্রশ্ন করার এবং তাদের উত্তর দেওয়ার কথা থাকলেও দুর্ভাগ্যজনকভাবে সংশ্লিষ্ট কোনো মন্ত্রী এখন কক্ষে উপস্থিত নেই। তাই আমরা এখানেই প্রশ্নোত্তর পর্ব সমাপ্ত ঘোষণা করছি।”

তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রীদের জন্য তালিকাভুক্ত প্রশ্নগুলো টেবিলে উত্থাপিত হয়েছে বলে গণ্য করা হবে। এরপর কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পরবর্তী কার্যসূচিতে এগিয়ে যায় সংসদ। পরে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ পান সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি ভারী বৃষ্টিতে চট্টগ্রামে সৃষ্ট জলাবদ্ধতার বিষয়টি সংসদে তুলে ধরেন।

এলিস/নাঈম

গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৮ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম
গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে গুজব, অপতথ্য ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। একই সঙ্গে মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) পরিচালিত ‘বাংলাফ্যাক্ট’ তথ্য যাচাই ও অপতথ্য প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফাহিমা নাসরিনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম-পরিচয় ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ চিহ্নিত করা হয়েছে। এছাড়া সংবাদমাধ্যমের আদলে পরিচালিত ১৬টি অপতথ্যভিত্তিক ওয়েবসাইট, ৩০০টির বেশি বিভ্রান্তিকর ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টও শনাক্ত করা হয়েছে।

মন্ত্রী জানান, পিআইবির তত্ত্বাবধানে পরিচালিত ‘বাংলাফ্যাক্ট’ এ পর্যন্ত ৮৬০টি ফ্যাক্টচেক, বিশ্লেষণধর্মী ও অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও এবং রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশিত হয়েছে ৩০৬টি। বর্তমানে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের ৬৪ জেলায় ১৪১টি প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ৬ হাজার ৭৭৪ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর ২০টি প্রশিক্ষণে অংশ নিয়েছেন ৭৩৯ জন সাংবাদিক। এসবের মধ্যে ডিজিটাল সাংবাদিকতা, এআই এবং ফ্যাক্টচেকিং বিষয়ে ১৪টি বিশেষ প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।

মন্ত্রী জানান, প্রতিটি প্রশিক্ষণে গুজব মোকাবিলা, তথ্য যাচাই এবং সাংবাদিকতায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে। তবে প্রশ্নে এআই ও ডিপফেক প্রযুক্তির ঝুঁকি মোকাবিলায় কোনো বিশেষ সেল বা দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হলেও মন্ত্রী এ বিষয়ে কোনো তথ্য দেননি।

এলিস/এএফ