ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬

সর্বশেষ
বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবি, উদ্ধার ১৬, নিখোঁজ ২ জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: আজম খান হেয়ার কাট ছাড়াই সুদসহ আমানত ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী মাছের ড্রামে পাচারকালে ৫৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ জাতির পথনির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অনন্য: ডেপুটি স্পিকার আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ড-২০২৬ সম্মাননা পাবেন বিজয়ী ৫৭ জন ব্যক্তি–প্রতিষ্ঠান হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু ডেঙ্গুতে বাড়ছে উদ্বেগ, আরও ৩ জনের মৃত্যু মানি লন্ডারিং মামলায় আ’লীগ নেতা এনু-রুপনের কারাদণ্ড মনোযোগ ও একাগ্রতা ধরে রাখার সুন্নাতি ফর্মুলা কক্সবাজারে পাহাড়ধসে ৪ দিনে ১৯ জনের মৃত্যু জুলাই একদিনে সংঘটিত হয়নি, আবার আওয়ামী লীগের পতনও একদিনে হয়নি : ডা. জাহেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাদকের ভয়াবহতা জিরো রিটার্নের গ্যাঁড়াকল ওভারব্রিজ দ্রুত সংস্কার করা হোক ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইউরোপের আধিপত্য চীনে কাঁঠাল রপ্তানি করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী বিএসএফের ঠেলে পাঠানো ৪ ভারতীয় নাগরিক ফিরলেন ভারতে ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু খুলনায় ভালো কাজের পুরস্কার পেলেন ট্রাফিকের ৩১ সদস্য বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর কোষ ও এর গঠন অধ্যায়ের ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ১ম পত্র উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, মক্তবে ৮ শিশুর মর্মান্তিক মৃত্যু ইবি ছাত্রদলের নতুন কমিটি, নেতৃত্বে যারা মাদারীপুরে ‘পদ্মা পাড়ে জীবন যুদ্ধ’ মাঠ মহড়া বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চাই: প্রধানমন্ত্রী নালা-নর্দমা পরিষ্কার রাখা সিডিএর মূল দায়িত্ব নয়: সিডিএ চেয়ারম্যান ছায়া বৃক্ষের নীরব বিদায় কাঁচপুর বাস টার্মিনালে অবকাঠামো উন্নয়ন প্রকল্প নীতিগত অনুমোদন

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
খবরের কাগজ গ্রাফিকস

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ নিয়ে মারা গেছে ৬৫২ জন।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৮৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৯ জন, সিলেটে ৮৬ জন, চট্টগ্রামে ৫৩ জন, বরিশালে ৪১ জন, ময়মনসিংহে ৬২ জন, খুলনায় ২৯ জন এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।

হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরো ৭৯৬ জন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ৭৪৮ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর এই সময়ে নমুনা পরীক্ষায় আরো ১০৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে এক লাখ ৮ হাজার ১৮০ জন হাসপাতালে গেছে। নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৭০ জনের ক্ষেত্রে সংক্রমণ নিশ্চিত করা গেছে।

এসএন/

হেয়ার কাট ছাড়াই সুদসহ আমানত ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৫ পিএম
হেয়ার কাট ছাড়াই সুদসহ আমানত ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

ব্যাংক খাতে অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তি নিশ্চিত করে তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার দাবি তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। একই সঙ্গে তিনি আমানত ফেরতের ক্ষেত্রে আলোচিত ‘হেয়ার কাট’ নীতি বাতিলের দাবি জানান। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে আশ্বস্ত করে বলেন, কোনো আমানতকারীর অর্থে ‘হেয়ার কাট’ হবে না; সবাই সুদসহ তাদের আমানত ফেরত পাবেন, তবে এর জন্য কিছুটা সময় প্রয়োজন।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২১তম দিনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের আলোচনায় এ দাবি ও আশ্বাস আসে।

রেহানা আক্তার রানু বলেন, কয়েকটি ব্যাংকের অনিয়ম, দুর্নীতি ও মালিকপক্ষের অর্থ পাচারের কারণে লাখো আমানতকারী আজ নিজেদের কষ্টার্জিত অর্থ তুলতে পারছেন না। এই অর্থ কোনো বিলাসিতার জন্য নয়; কারও মেয়ের বিয়ের সঞ্চয়, কারও চিকিৎসার শেষ ভরসা, কারও সন্তানের লেখাপড়ার খরচ কিংবা অবসরের সম্বল। ব্যাংকের প্রতি মানুষের আস্থা নষ্ট হলে বিনিয়োগ ও অর্থনীতিও গভীর সংকটে পড়বে বলে তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, অনেক মানুষ প্রয়োজনের সময় টাকা না পেয়ে চিকিৎসা করাতে পারছেন না, এমনকি প্রাণও হারাচ্ছেন। অথচ অভিযুক্ত মালিকরা বিদেশে অবস্থান করছেন। এসব ‘ব্যাংক লুটেরার’ সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে বিক্রির মাধ্যমে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

জবাবে অর্থমন্ত্রী বলেন, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর সংকট মোকাবিলায় সরকার ‘ব্যাংক রেজুলেশন আইন-২০২৬’-এর আওতায় একটি সমন্বিত কাঠামো গড়ে তুলেছে। এর অংশ হিসেবে পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে নতুন ‘ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে, যাতে আমানতকারীদের স্বার্থ সুরক্ষিত থাকে। একই সঙ্গে আমানত সুরক্ষা আইনে সুরক্ষিত আমানতের সীমা এক লাখ টাকা থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করা হয়েছে।

মন্ত্রী জানান, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনায় বিশেষ ফরেনসিক অডিট চলছে। প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের সম্পদ জব্দ, নিয়ন্ত্রণ গ্রহণ এবং প্রয়োজনে নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ পুনরুদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হয়েছে।
পরে বক্তব্যে রেহানা আক্তার রানু বলেন, ৭৫ লাখ গ্রাহকের সবচেয়ে বড় উদ্বেগ ‘হেয়ার কাট’ নিয়ে। তিনি প্রশ্ন রাখেন, ব্যাংক ডাকাতদের অপরাধের দায় কেন আমানতকারীরা বহন করবেন। তার ভাষায়, ‘হেয়ার কাট’ যেন ‘মরণ কাট’; এটি সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।

এর জবাবে অর্থমন্ত্রী স্পষ্টভাবে বলেন, “আমানতকারীদের টাকা সুদসহ ফেরত দেওয়া হবে। ‘হেয়ার কাট’ থাকবে না। তবে লোকসানি ব্যাংকগুলোর আর্থিক অবস্থা বিবেচনায় এই প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে।”

এলিস/এসএন

মাছের ড্রামে পাচারকালে ৫৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:৪৩ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৭:৫৬ পিএম
মাছের ড্রামে পাচারকালে ৫৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জব্দ করা ভারতীয় শাড়ি। ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে মাছের ড্রামে পাচারকালে ৫৩ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি।

বুধবার (৮ জুলাই) সকালে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকা থেকে অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এ সব শাড়ি জব্দ করে। বিকেলে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল ইসলামপুর এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে সিলেট থেকে আসা কুমিল্লাগামী একটি বাসে তল্লাশি করা হয়। এ সময় বাসের মালামাল রাখার বক্সের ভেতরে মাছের ড্রামের ওপরে বরফ দিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ভারতীয় ৪২২ পিস শাড়ি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ভারতীয় শাড়িগুলোর আনুমানিক মূল্য ৫৩ লাখ ৬৮ হাজার টাকা। শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমাদানের প্রক্রিয়া চলছে।

আজিজুল/নাঈম

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
খবরের কাগজ গ্রাফিকস

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ নিয়ে মারা গেছে ৬৫২ জন।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৮৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৯ জন, সিলেটে ৮৬ জন, চট্টগ্রামে ৫৩ জন, বরিশালে ৪১ জন, ময়মনসিংহে ৬২ জন, খুলনায় ২৯ জন এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।

হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরো ৭৯৬ জন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ৭৪৮ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আর এই সময়ে নমুনা পরীক্ষায় আরো ১০৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে এক লাখ ৮ হাজার ১৮০ জন হাসপাতালে গেছে। নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৭০ জনের ক্ষেত্রে সংক্রমণ নিশ্চিত করা গেছে।

এসএন/

ডেঙ্গুতে বাড়ছে উদ্বেগ, আরও ৩ জনের মৃত্যু

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম
ডেঙ্গুতে বাড়ছে উদ্বেগ, আরও ৩ জনের মৃত্যু
খবরের কাগজ গ্রাফিকস

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের ‍মৃত্যু হয়েছে। একইসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫১ জন।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ঢাকা বিভাগে ১৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪ জন, দক্ষিণে ৩৩ জন, খুলনায় ৪০ জন, ময়মনসিংহে ১৫ জন, রাজশাহীতে ১২ জন এবং সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর ৭৫২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৮৭৫ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হয়েছে।

এসএন/

চীনে কাঁঠাল রপ্তানি করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম
চীনে কাঁঠাল রপ্তানি করতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

বৈদেশিক মুদ্রা অর্জনে বাংলাদেশের কাঁঠাল চীনে রপ্তানি করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চীনের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, কাঁঠাল রপ্তানির মাধ্যমে দেশ উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম দিনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান ফুলবাড়িয়ায় লেবু, আনারস ও কাঁঠালভিত্তিক কৃষিশিল্প অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, সেখানে আলাদা শিল্পাঞ্চল গঠনের পরিকল্পনা সরকারের নেই। তবে অতীতে স্থাপিত আনারস প্রক্রিয়াজাতকরণ কারখানাসহ বন্ধ কৃষিভিত্তিক শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সম্প্রতি চীন সফরে দেশটির সঙ্গে কাঁঠাল রপ্তানিবিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চীনের মানুষের কাছে বাংলাদেশের কাঁঠালের ভালো চাহিদা রয়েছে। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা চীনে কাঁঠাল রপ্তানি করব।’

তিনি আরও জানান, মালয়েশিয়া সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে জানিয়েছেন, মালয়েশিয়া প্রতিবছর চীনে বিলিয়ন ডলারের ডুরিয়ান রপ্তানি করে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা যদি পারে, নিশ্চয়ই আমরা কাঁঠালও রপ্তানি করতে পারব। এর মাধ্যমে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে।’

এলিস/এএফ