লক্ষ্মীপুরে শালিক পাখি নিয়ে খেলতে গিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে কিশোর ছোট ভাই বাবুল হোসেন (১১) এর ছুরিকাঘাতে তারই বড় ভাই কিশোর আল আমিন(১৪) নিহত হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে সদর উপজেলার দিলসাদপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।হত্যাকারি বাবুল হোসেন ও নিহত আল আমিন দিলশাদপুর গ্রামের রিকসা চালক জাফর আহমদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে সদর উপজেলার দিলসাদপুর গ্রামে একটি শালিক পাখি নিয়ে বাবুল হোসেন ও তার ছোট ভাই আল আমিন বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ পাখি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই বাবুল হোসেন ঘর থেকে একটি চুরি নিয়ে এসে বড় ভাই আল আমিনকে ছুরিকাঘাত করে। এতে আল আমিন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল,পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আল আমিনকে ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যার কিছুক্ষণ আগে ঢাকা নেয়ার পথে মারা যায় আল আমিন। ঘটনার পর থেকে ছোট ভাই বাবুল হোসেন পলাতক রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি জড়িতকে ধরতে পুলিশি অভিযান চলছে। আসলে কি কারণে এমন ঘটনা সেটা তদন্ত করে বের করা হবে।
মোহাম্মদ রফিকুল ইসলাম/এসএন