ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
হঠাৎ দিক হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ মুনিরের সঙ্গে আরাঘচির ফোনালাপ, মার্কিন বক্তব্যের কড়া সমালোচনা সাঙ্গু নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রীয় শোকযাত্রা শেষে মাশহাদে খামেনির মরদেহ সিএফমোটো ও ব্রেম্বোর নতুন অধ্যায় শুরু রাঙামাটিতে পাহাড়ধসের মধ্যেই বন্যার আশঙ্কা উখিয়ার পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুর্যোগ সচিব গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, পুলিশসহ আহত ১২ দুই দিন পর ফিরলেন সাজেকে আটকে পড়া ১৫০ পর্যটক চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮ সাতকানিয়ায় পানিবন্দি ৮ নারী ও শিশুকে উদ্ধার করলেন এসিল্যান্ড ইরান হামলা না থামালে যুক্তরাষ্ট্রের হামলা আরও ভয়ানক হবে: ট্রাম্প চট্টগ্রাম-২ আসনের এমপি হলেন সরোয়ার আলমগীর চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর ফেরত ২ জন রিমান্ডে লাল কার্ডের রাজা এবার ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত, আশাবাদ ব্যক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দুইটি বিল প্রত্যাহার এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায় দুই বছর পর খুলল আখাউড়া-ভারত ভ্রমণ ভিসার পথ মার্কিন বিমান হামলায় ৩ আইআরজিসি সদস্য নিহত সাতকানিয়ায় পানির স্রোতে ভেসে উঠলো ৩টি মরদেহ ফ্যান্টাসী কিংডম-খবরের কাগজ প্রতিদিনের অনলাইন কুইজ বিজয়ী আরও দুটি নতুন ইলেকট্রিক বাইক আনলো রিভো বাংলাদেশ ৩১ আগস্ট স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করবে ইসি আর্জেন্টিনা কি সত্যিই বাড়তি সুবিধা পাচ্ছে? আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবর

চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:১১ পিএম
চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ
ছবি: সংগৃহীত

পেশাগত সংহতি, সহমর্মিতা এবং প্রিয় জন্মভূমি চাঁপাইনবাবগঞ্জের সম্ভাবনা ও স্বার্থকে জাতীয় পরিসরে আরও জোরালোভাবে তুলে ধরার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা (সিজেএফডি)। সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচন ও বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ডেইলি টাইমস অব বাংলাদেশের চিফ নিউজ এডিটর মো. ফেরদাউস মোবারক সভাপতি ও বাংলাভিশনের বিজনেস এডিটর জিয়াউল হক সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

একই সঙ্গে ২০২৬-২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের ভারপ্রাপ্ত প্রধান বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম।

বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এজিএম ও দ্বিবার্ষিক নির্বাচনে ঢাকার বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ও দৈনিক খবরের কাগজের সিটি এডিটর আবদুল্লাহ আল মামুন। বার্ষিক সাধারণ সভায় নির্বাচন পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও লাইফ টিভির সম্পাদক আনোয়ার হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্রের ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির যোগাযোগ বিভাগের সহকারী অধ্যাপক মুহা. খাদিমুল ইসলাম হৃদয়। 

নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার মেসবাহুল হক, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরের কাগজের কান্ট্রি এডিটর (অনলাইন) মীম ওবাইদুল্লাহ, অর্থ সম্পাদক দৈনিক খবরের কাগজের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী, দপ্তর সম্পাদক বাংলাদেশ কণ্ঠের সিনিয়র রিপোর্টার তাসকিনা ইয়াসমিন এবং প্রচার, প্রকাশনা ও গবেষণা সম্পাদক মুহূর্ত নিউজের সম্পাদক শাহানাত হোসেন মাসুম নির্বাচিত হয়েছেন।

১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হক, বিদায়ী সভাপতি আবদুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক ও খবরের কাগজের সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম, আমার দেশের সিনিয়র রিপোর্টার মো. আল আমিন, নকশী ডট টিভির সম্পাদক মামুনুর রশিদ এবং একাত্তর টেলিভিশনের সৈয়দ রাশিদুল হাসান।

অনুষ্ঠানে নবনির্বাচিত ও বিদায়ী নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি সদস্যদের পেশাগত কল্যাণ, পারস্পরিক সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং চাঁপাইনবাবগঞ্জের উন্নয়ন-সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ঢাকায় কর্মরত চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য এবং জেলার অধিকার ও সম্ভাবনার প্রশ্নে সমন্বিত ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে ২০১৪ সালের ১৮ জুন প্রতিষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন পেশাগত, সামাজিক ও জনস্বার্থমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজধানীতে চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধিত্বকে আরও সুদৃঢ় করে চলেছে।

এসএন/

রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল-সম্পাদক শান্ত

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম
আপডেট: ০৭ জুলাই ২০২৬, ০২:২২ পিএম
রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মৃদুল-সম্পাদক শান্ত
সভাপতি মৃদুল ও সাধারণ সম্পাদক শান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নূরাহসান মৃদুল সভাপতি এবং দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইবতেসাম শান্ত সাধারণ সম্পাদক হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) নবগঠিত কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেলে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের প্রতিষ্ঠাকালীন অর্থ সম্পাদক ও যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান ১১ সদস্যবিশিষ্ট এই নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন, সহসভাপতি আরিফ-উজ-জামান কোরবান (বিডিনিউজ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক ইনসান আলী (স্টুডেন্ট জার্নাল), অর্থ সম্পাদক দীন ইসলাম (আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক মুন্নান হাওলাদার (দ্য ঢাকা ডায়েরি), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তাজনিন নিশাত ঋতু (ঢাকা স্ট্রিম), দপ্তর সম্পাদক তারিফুল ইসলাম (আরটিভি নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা (ডেইলি সানশাইন) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাহাত আল খালেদ (ব্রেকিং নিউজ)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আতিকুর রহমান (দৈনিক আজকের বাংলা)।

বিদায়ী সভাপতি সোহাগ আলী (চ্যানেল ২৪) এবং সাধারণ সম্পাদক আলজাবের আহমেদ (সময়ের আলো) নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটি ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক আসিফ আহমেদ দিগন্ত, বিদায়ী কমিটির উপদেষ্টা লাবু হক ও মারুফ হাসান মিলু।

শাকিবুল হাসান/তামান্না রুপা/

কুমিল্লায় মানহানির মামলায় সাংবাদিক গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম
কুমিল্লায় মানহানির মামলায় সাংবাদিক গ্রেপ্তার
অভিযুক্ত সাংবাদিক ও বিএনপি নেতা। ছবি: খবরের কাগজ

কুমিল্লার মুরাদনগরে বিএনপির নেতার করা এক হাজার কোটি টাকার মানহানি মামলায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুব আলম আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে তাকে কুমিল্লা আদালতে নেওয়া হয়।

তিনি জাতীয় দৈনিক মানবকণ্ঠের মুরাদনগর প্রতিনিধি। বুধবার বিকেলে উপজেলার গাইঢুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ জুন উপজেলার পাচকিত্তা এলাকায় একটি ধর্ষণকাণ্ডের ঘটনায় প্রকাশিত সংবাদে অভিযুক্ত ফজর আলীকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ওই বছরের ৯ জুলাই মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে হাজার কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আরিফের বিরুদ্ধে সমন জারি করেন।

বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী বলেন, ‘সে (আরিফ) সাংবাদিকতার নামে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়। ৫ আগস্টের পূর্বে সে ফ্যাসিস্টের দোসর ছিল। বিএনপির নেতা-কর্মীদের নির্যাতন করেছে, পুলিশকে সহায়তা করেছে। ৫ আগস্টের পরও সে আসিফ মাহমুদের (সাবেক উপদেষ্টা) কাধে ভর করে বিএনপির বিরুদ্ধে নানা কর্মকাণ্ড করেছে। সেই ধারাবাহিকতায় পাচকিত্তার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে উসকানি দিয়েছে। অভিযুক্তকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করেছে। যদিও সে বিএনপির কেউ না এটা তদন্তেও প্রমাণিত হয়েছে।’

জহির শান্ত/তামান্না রুপা/

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হলেন নবীন হাসান

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হলেন নবীন হাসান
ছবি: খবরের কাগজ

ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক খবরের কাগজ ও ডিবিসি টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসান।

এছাড়া লুৎফর রহমান মিঠু সভাপতি ও তানভীর হাসান তানু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ জুন) বিকেলে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ এই ফলাফল ঘোষণা করেন।

এছাড়াও নির্বাচনে সহসভাপতি আব্দুল লতিফ,সহ-সাধারণ সম্পাদক আল ফারাবী হাসান নবীন, অর্থ সম্পাদক আহসান হাবীব বুলবুল, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, সাহিত্য সাংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, দপ্তর সম্পাদক আসদুজ্জামান শামীম নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মনসুর আলী, ফিরোজ আমিন সরকার ও এসএম জসিম উদ্দিন।

নবীন হাসান এর আগে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া তিনি ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০০ সাল থেকে তিনি এ পেশায় সম্পৃক্ত। তার সাংবাদিকতার হাতেখড়ি হয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ পত্রিকার মাধ্যমে। এরপর তিনি ধারাবাহিকভাবে দৈনিক পত্রালাপ, সোনালী সংবাদ, মানবকণ্ঠ, দৈনিক জনতা, এশিয়ান টেলিভিশন, রেডিও ধ্বনি, স্থানীয় দৈনিক লোকায়ন, দ্য রিপোর্ট, ডেইলি বাংলাদেশ এবং বর্তমানে ডিবিসি টেলিভিশন ও দৈনিক খবরের কাগজ ও দ্যা ফিনাল্সিয়াল পোস্টে দায়িত্ব পালন করে আসছেন।

সাংবাদিকতার পাশাপাশি নবীন হাসান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত।

নির্বাচিত হওয়ার পর নবীন হাসান বলেন, এই বিজয় আমার একার নয়, এটি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সব সদস্যের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমি ভোটার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রেসক্লাবকে আরও আধুনিক, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

এর আগে সকাল ১০টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে দুপুর ৩টা থেকে হওয়া এ নির্বাচন চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচেন ১১টি পদের মধ্যে চারটি পদে  আটজন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। নির্বাচনে ভোটারের সংখ্যা ৩৫ জন।

অমিয়/

হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে স্মরণসভা, বিচার বাস্তবায়নের দাবি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:২০ পিএম
হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে স্মরণসভা, বিচার বাস্তবায়নের দাবি
সাংবাদিক হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা শেষে দোয়া মাহফিল। ছবি: সংগৃহীত

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবীর বালুর ২২তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 
শনিবার (২৭ জুন) খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

স্মরণসভায় বক্তারা বলেন, হুমায়ুন কবীর বালু হত্যার সঠিক বিচার হয়নি। এই মামলার পুনরায় তদন্ত এবং প্রকৃত আসামি ও এর মদদদাতাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। এছাড়া এই হত্যা মামলার আসামিদের সাজা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

স্মরণ সভায় বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন ও কাজী শামীম আহমেদ, সাংবাদিক নেতা মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু, বেল্লাল হোসেন সজল, আবু তৈয়ব, মাকসুদুর রহমান মাকসুদ, কে এম জিয়াউস সাদাত, আতিয়ার পারভেজ,  রকিব উদ্দিন পান্নু, আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান।

এর আগে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। 

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন নগরীর ইসলামপুর রোডে অবস্থিত নিজ কার্যালয় জন্মভূমি ভবনের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় তিনি শাহাদাৎ বরণ করেন।

মাকসুদ রহমান/এসএন

খবরের কাগজের বাগেরহাট প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি!

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৪১ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০২:১৮ পিএম
খবরের কাগজের বাগেরহাট প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি!
রিফাত আল মাহমুদ

দৈনিক খবরের কাগজ পত্রিকার বাগেরহাট প্রতিনিধি রিফাত আল মাহমুদকে সংবাদ প্রকাশের জেরে মোবাইল ফোনে হুমকি এবং পরবর্তীতে পথরোধ করে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

রবিবার (২০ জুন) এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বাগেরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। 

জিডি সূত্রে জানা গেছে, গত ১৬ জুন ‘দৈনিক খবরের কাগজ’ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর ওই দিন রাত ৮টা ৪৪ মিনিটে সাংবাদিক রিফাত আল মাহমুদের মোবাইল ফোনে একটি অপরিচিত নাম্বার (০১৭১৩০০৪০৩১) থেকে কল আসে। ফোনে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি সংবাদ প্রকাশের কারণ জানতে চেয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়।

পরে শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর বাগেরহাট আগমন উপলক্ষে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিক রিফাত আল মাহমুদ তার চাচাতো ভাই মো. ইকবাল হোসেনকে নিয়ে মোটরসাইকেলে মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রাম থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে পিরোজপুর মহাসড়কের ফতেপুর বাজার এলাকায় মোটরসাইকেলে হেলমেট পরা অজ্ঞাতনামা ২-৩ জন তাদের পথরোধ করেন। তারা মোটরসাইকেল থেকে সাংবাদিক রিফাতকে নামানোর চেষ্টা করে এবং অত্যন্ত অশালীন ভাষায় গালাগাল করে।

এই আকস্মিক ও পরিকল্পিত হামলার চেষ্টার পর থেকে সাংবাদিক রিফাত আল মাহমুদ ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর তারা বাগেরহাটে না গিয়ে তাৎক্ষণিকভাবে মোড়েলগঞ্জের গ্রামের বাড়িতে ফিরে যেতে বাধ্য হন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, উক্ত খবর প্রকাশের পর থেকে একটি নির্দিষ্ট মহল বিভিন্ন মাধ্যমে তাকে অনবরত হয়রানি ও হুমকি দিয়ে আসছে।

বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডায়েরি সংক্রান্ত বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

রিফাত মাহামুদ/খাদিজা রুমি/