ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনের কারাদণ্ড মুক্তির আগেই বাজিমাত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন আত্মিক প্রশান্তি লাভের দারুণ উপায় ৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন সেভাবে কাজ করবে: রাষ্ট্রদূত ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০ দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড ভার্চুয়াল শত্রুতার বলি আমার প্রিয় ঠিকানা হালদা নদীর সব মাছেই মিলছে মাইক্রোপ্লাস্টিকের কণা বর্তমান কোচিং স্টাফ থাকলে দলে ফিরবেন না পেপে গুয়ে! ঢাবিতে ২৭৭ প্রজাতির ১৭ হাজারের বেশি গাছ আছে বর্ষাকালের ভাইরাল জ্বর বাংলাদেশের পর্যটনশিল্প বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র ফিনিক্স সামিটে দেশের সেরা জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সন্তানের সবচেয়ে বড় যা প্রয়োজন রোনালদোর চেয়েও ছোট! পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে কে এই রহস্যময় রেফারি? ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত সিলেটে ওসমানী হাসপাতালে ডিউটিরত ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর ওয়ার্ড বয়দের হামলা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় বাগ্‌দান, পরে গ্রেপ্তার দম্পতি রপ্তানি বাড়াতে পণ্যে বৈচিত্র্য বাড়াতে হবে ঘাটাইল উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু পেটের আলসারের কারণ, লক্ষণ ও চিকিৎসা বরিশালে নারী ব্যবসায়ীদের মারধর, ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল চুয়েটে স্নাতক প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন সম্পন্ন এ মাসেই ‘শিকার’ শুরু করছেন অপু বিশ্বাস

কুমিল্লায় মানহানির মামলায় সাংবাদিক গ্রেপ্তার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম
কুমিল্লায় মানহানির মামলায় সাংবাদিক গ্রেপ্তার
অভিযুক্ত সাংবাদিক ও বিএনপি নেতা। ছবি: খবরের কাগজ

কুমিল্লার মুরাদনগরে বিএনপির নেতার করা এক হাজার কোটি টাকার মানহানি মামলায় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুব আলম আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের ২০ ঘণ্টা পর বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে তাকে কুমিল্লা আদালতে নেওয়া হয়।

তিনি জাতীয় দৈনিক মানবকণ্ঠের মুরাদনগর প্রতিনিধি। বুধবার বিকেলে উপজেলার গাইঢুলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ জুন উপজেলার পাচকিত্তা এলাকায় একটি ধর্ষণকাণ্ডের ঘটনায় প্রকাশিত সংবাদে অভিযুক্ত ফজর আলীকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ওই বছরের ৯ জুলাই মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বাদী হয়ে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১১ নম্বর আমলি আদালতে হাজার কোটি টাকার মানহানির মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আরিফের বিরুদ্ধে সমন জারি করেন।

বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী বলেন, ‘সে (আরিফ) সাংবাদিকতার নামে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ায়। ৫ আগস্টের পূর্বে সে ফ্যাসিস্টের দোসর ছিল। বিএনপির নেতা-কর্মীদের নির্যাতন করেছে, পুলিশকে সহায়তা করেছে। ৫ আগস্টের পরও সে আসিফ মাহমুদের (সাবেক উপদেষ্টা) কাধে ভর করে বিএনপির বিরুদ্ধে নানা কর্মকাণ্ড করেছে। সেই ধারাবাহিকতায় পাচকিত্তার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে উসকানি দিয়েছে। অভিযুক্তকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করেছে। যদিও সে বিএনপির কেউ না এটা তদন্তেও প্রমাণিত হয়েছে।’

জহির শান্ত/তামান্না রুপা/

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হলেন নবীন হাসান

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হলেন নবীন হাসান
ছবি: খবরের কাগজ

ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন দৈনিক খবরের কাগজ ও ডিবিসি টেলিভিশনের ঠাকুরগাঁও প্রতিনিধি নবীন হাসান।

এছাড়া লুৎফর রহমান মিঠু সভাপতি ও তানভীর হাসান তানু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৭ জুন) বিকেলে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ এই ফলাফল ঘোষণা করেন।

এছাড়াও নির্বাচনে সহসভাপতি আব্দুল লতিফ,সহ-সাধারণ সম্পাদক আল ফারাবী হাসান নবীন, অর্থ সম্পাদক আহসান হাবীব বুলবুল, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, সাহিত্য সাংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক গোলাম সারোয়ার সম্রাট, দপ্তর সম্পাদক আসদুজ্জামান শামীম নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মনসুর আলী, ফিরোজ আমিন সরকার ও এসএম জসিম উদ্দিন।

নবীন হাসান এর আগে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়া তিনি ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০০০ সাল থেকে তিনি এ পেশায় সম্পৃক্ত। তার সাংবাদিকতার হাতেখড়ি হয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ পত্রিকার মাধ্যমে। এরপর তিনি ধারাবাহিকভাবে দৈনিক পত্রালাপ, সোনালী সংবাদ, মানবকণ্ঠ, দৈনিক জনতা, এশিয়ান টেলিভিশন, রেডিও ধ্বনি, স্থানীয় দৈনিক লোকায়ন, দ্য রিপোর্ট, ডেইলি বাংলাদেশ এবং বর্তমানে ডিবিসি টেলিভিশন ও দৈনিক খবরের কাগজ ও দ্যা ফিনাল্সিয়াল পোস্টে দায়িত্ব পালন করে আসছেন।

সাংবাদিকতার পাশাপাশি নবীন হাসান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত।

নির্বাচিত হওয়ার পর নবীন হাসান বলেন, এই বিজয় আমার একার নয়, এটি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সব সদস্যের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমি ভোটার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। প্রেসক্লাবকে আরও আধুনিক, ঐক্যবদ্ধ ও সাংবাদিকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

এর আগে সকাল ১০টায় ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভা শেষে দুপুর ৩টা থেকে হওয়া এ নির্বাচন চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচেন ১১টি পদের মধ্যে চারটি পদে  আটজন প্রার্থী প্রতিদ্বদ্বিতা করেন। নির্বাচনে ভোটারের সংখ্যা ৩৫ জন।

অমিয়/

হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে স্মরণসভা, বিচার বাস্তবায়নের দাবি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:২০ পিএম
হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে স্মরণসভা, বিচার বাস্তবায়নের দাবি
সাংবাদিক হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা শেষে দোয়া মাহফিল। ছবি: সংগৃহীত

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমির সম্পাদক হুমায়ুন কবীর বালুর ২২তম হত্যাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 
শনিবার (২৭ জুন) খুলনা প্রেসক্লাবের আয়োজনে স্মরণসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

স্মরণসভায় বক্তারা বলেন, হুমায়ুন কবীর বালু হত্যার সঠিক বিচার হয়নি। এই মামলার পুনরায় তদন্ত এবং প্রকৃত আসামি ও এর মদদদাতাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। এছাড়া এই হত্যা মামলার আসামিদের সাজা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

স্মরণ সভায় বক্তৃতা করেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন ও কাজী শামীম আহমেদ, সাংবাদিক নেতা মোঃ সাহেব আলী, মল্লিক সুধাংশু, বেল্লাল হোসেন সজল, আবু তৈয়ব, মাকসুদুর রহমান মাকসুদ, কে এম জিয়াউস সাদাত, আতিয়ার পারভেজ,  রকিব উদ্দিন পান্নু, আনোয়ারুল ইসলাম কাজল, এ এইচ এম শামিমুজ্জামান।

এর আগে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। 

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ জুন নগরীর ইসলামপুর রোডে অবস্থিত নিজ কার্যালয় জন্মভূমি ভবনের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় তিনি শাহাদাৎ বরণ করেন।

মাকসুদ রহমান/এসএন

খবরের কাগজের বাগেরহাট প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি!

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৯:৪১ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০২:১৮ পিএম
খবরের কাগজের বাগেরহাট প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি!
রিফাত আল মাহমুদ

দৈনিক খবরের কাগজ পত্রিকার বাগেরহাট প্রতিনিধি রিফাত আল মাহমুদকে সংবাদ প্রকাশের জেরে মোবাইল ফোনে হুমকি এবং পরবর্তীতে পথরোধ করে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। 

রবিবার (২০ জুন) এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বাগেরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক। 

জিডি সূত্রে জানা গেছে, গত ১৬ জুন ‘দৈনিক খবরের কাগজ’ পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর ওই দিন রাত ৮টা ৪৪ মিনিটে সাংবাদিক রিফাত আল মাহমুদের মোবাইল ফোনে একটি অপরিচিত নাম্বার (০১৭১৩০০৪০৩১) থেকে কল আসে। ফোনে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি সংবাদ প্রকাশের কারণ জানতে চেয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওয়ার হুমকি দেয়।

পরে শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর বাগেরহাট আগমন উপলক্ষে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিক রিফাত আল মাহমুদ তার চাচাতো ভাই মো. ইকবাল হোসেনকে নিয়ে মোটরসাইকেলে মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রাম থেকে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে পিরোজপুর মহাসড়কের ফতেপুর বাজার এলাকায় মোটরসাইকেলে হেলমেট পরা অজ্ঞাতনামা ২-৩ জন তাদের পথরোধ করেন। তারা মোটরসাইকেল থেকে সাংবাদিক রিফাতকে নামানোর চেষ্টা করে এবং অত্যন্ত অশালীন ভাষায় গালাগাল করে।

এই আকস্মিক ও পরিকল্পিত হামলার চেষ্টার পর থেকে সাংবাদিক রিফাত আল মাহমুদ ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর তারা বাগেরহাটে না গিয়ে তাৎক্ষণিকভাবে মোড়েলগঞ্জের গ্রামের বাড়িতে ফিরে যেতে বাধ্য হন।

ভুক্তভোগী সাংবাদিক জানান, উক্ত খবর প্রকাশের পর থেকে একটি নির্দিষ্ট মহল বিভিন্ন মাধ্যমে তাকে অনবরত হয়রানি ও হুমকি দিয়ে আসছে।

বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন সংশ্লিষ্ট কর্মকর্তাকে ডায়েরি সংক্রান্ত বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

রিফাত মাহামুদ/খাদিজা রুমি/

রামিসাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবি বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৯:৩১ পিএম
রামিসাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবি বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের
ছবি: খবরের কাগজ

দেশে একের পর এক শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। একই সঙ্গে রামিসাসহ এ পর্যন্ত সংঘটিত সব শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। 

রবিবার (২৪ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে) আয়োজিত প্রতিবাদী মানববন্ধন থেকে তারা এসব দাবি জানান। কর্মসূচির স্লোগান ছিল-'কোনো প্রতিশ্রুতি চাই না, WE WANT JUSTICE'।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু।

এ সময় তিনি বলেন, গত ৫ মাসে দেশে ১১৮ শিশু ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে ১৭ শিশু। এসব ঘটনায় শিশুদের নিয়ে তাদের মা-বাবা ও অভিভাবকরা উদ্বিঘ্ন। এমন পরিস্থিতিতে রামিসা, ইরাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তি এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের নেতৃবৃন্দ ও সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

নাঈম/

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৩৭ এএম
আপডেট: ০৯ জুন ২০২৬, ১০:৫৯ এএম
ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই
ওছমান হারুন মাহমুদ দুলাল

ফেনীর প্রবীণ সাংবাদিক, এনটিভি ও দৈনিক জনকণ্ঠের সাবেক জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

মঙ্গলবার (৯ জুন) ভোরে ফেনী ডায়াবেটিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ক্যানসার আক্রান্ত ছিলেন। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফেনী ডায়াবেটিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ বাদ জোহর ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 

ওছমান হারুন মাহমুদ দুলাল দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে ফেনীর জনপদে সাংবাদিকতা করেছেন। তার মৃত্যুতে জেলার সাংবাদিক, রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক জানিয়েছেন। 

তোফায়েল আহাম্মদ/খাদিজা রুমি/