ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
ফ্রান্স-মরক্কো লড়াই অনলাইনে দেখবেন যেভাবে কেন গুগলে নিজের নাম সার্চ দিতে বললেন আর্লিং হালান্ড? দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ ডিফেন্ডার মাশহাদে সমাহিত হলেন খামেনি ফ্রান্স-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০ হামে মৃত্যু ৭৪৭, এক দিনেই শনাক্ত ৯৪৬ মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইলচেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ হঠাৎ দিক হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ মুনিরের সঙ্গে আরাঘচির ফোনালাপ, মার্কিন বক্তব্যের কড়া সমালোচনা সাঙ্গু নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রীয় শোকযাত্রা শেষে মাশহাদে খামেনির মরদেহ সিএফমোটো ও ব্রেম্বোর নতুন অধ্যায় শুরু রাঙামাটিতে পাহাড়ধসের মধ্যেই বন্যার আশঙ্কা উখিয়ার পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুর্যোগ সচিব গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, পুলিশসহ আহত ১২ দুই দিন পর ফিরলেন সাজেকে আটকে পড়া ১৫০ পর্যটক চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮ সাতকানিয়ায় পানিবন্দি ৮ নারী ও শিশুকে উদ্ধার করলেন এসিল্যান্ড ইরান হামলা না থামালে যুক্তরাষ্ট্রের হামলা আরও ভয়ানক হবে: ট্রাম্প চট্টগ্রাম-২ আসনের এমপি হলেন সরোয়ার আলমগীর চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ মাছ ধরতে গিয়ে তলিয়ে যাওয়া নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার জঙ্গি সন্দেহে সিঙ্গাপুর ফেরত ২ জন রিমান্ডে লাল কার্ডের রাজা এবার ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত, আশাবাদ ব্যক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দুইটি বিল প্রত্যাহার এবার বাস্তবের ‘মোয়ানা’ আসছে পর্দায়

হঠাৎ দিক হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:৩৬ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১০:৩৭ পিএম
হঠাৎ দিক হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

হঠাৎ দিক হারিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও হেরে গেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) হারারেতে ২৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে সঠিক পথেই ছিল সফরকারীরা। কিন্তু মাঝ পথে হয়ে যায় গড়বড়। ফলে তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয়ের ফিফটির পরও ১৩ রানে হেরে যায় মেহেদী হাসানের মিরাজের দল।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৪১ রানের পুঁজি নিয়েও ২৫ রানে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। ফলে এক ম্যাচ হাতে থাকতেই ২-০তে সিরিজ নিশ্চিত করল তারা। সফরের শুরুতে একমাত্র টেস্টেও মাত্র তিন দিনে হেরে যায় বাংলাদেশ। ফলে এখন পর্যন্ত হারের বৃত্তে বন্দি টাইগাররা।

এই হারটিকে বিস্ময়করই বলতে হবে। লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেটে ১২২ রান তুলে ফেলেছিল সফরকারীরা। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে প্রতিপক্ষকে জয় উপহার দিয়েছে টাইগাররা। তৃতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়েছিলেন হৃদয় ও তানজিদ। ৭০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৭ রানের ইনিংস খেলে ফিরেন তানজিদ। পরে হৃদয় ৯০ বলে ৫ চারে ৬০ রান করে বিদায় নেন। এরপর নুরুল হাসান সোহানের ৪১ বলে ৩৮ ও অধিনায়ক মিরাজের ৩৩ বলে ২৭ রানের ইনিংসের পরও ১১ বল হাতে থাকতে ২৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মিরাজ শেষ ব্যাটার হিসেবে আউট হন। জিম্বাবুয়ের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নেন রিচার্ড নাগারাভা।

এর আগে টস জিতে প্রতিপক্ষকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় সফরকারী বাংলাদেশ। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকরা চাপে পড়লেও ওপেনার বেন কারেন ধাক্কা সামলে নেন। ইংলিশ বংশোদ্ভূত এই ওপেনার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়ে অপরাজিত থাকেন। ৯ চারে ১৩৫ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন এই বাঁ হাতি। আট নম্বরে নেমে ২ চার ও ৫ ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন ব্র্যাড ইভান্স। ক্যারিয়ারে প্রথম ফিফটির পথে তাসকিন আহমেদের করা ইনিংসের শেষ ওভারে তিন ছক্কা ও এক চারে ২২ রান তোলেন তিনি।

কারেন-ইভেন্স অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে আসে ৮০ বলে ৯৯ রান। সুবাদে ৬ উইকেটে ২৪৭ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে। বাংলাদেশের পক্ষে সর্বাধিক ২টি করে উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

ম্যাচসেরা হয়েছেন জিম্বাবুয়ের বেন কারেন।

তোফায়েল/নাঈম

ফ্রান্স-মরক্কো লড়াই অনলাইনে দেখবেন যেভাবে

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:৪০ এএম
ফ্রান্স-মরক্কো লড়াই অনলাইনে দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে এই লড়াই।

গত আসরের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও মরক্কো। সেবার মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। কিন্তু ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় কিলিয়ান এমবাপ্পদের। 

এবার মরক্কোর সামনে সুযোগ রয়েছে সেই হারের প্রতিশোধ নিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার। অন্যদিকে, মরক্কোকে হারিয়ে তৃতীয় দল হিসেবে টানা তিন বিশ্বকাপের সেমিফাইনালে উঠার কীর্তি গড়তে চাইবে দিদিয়ের দেশমের দল।   

ফ্রান্স-মরক্কো ম্যাচটি রাষ্ট্রীয় চ্যানেল বিটিভিতে সরাসরি দেখতে পারবেন বাংলাদেশি দর্শকরা। এ ছাড়া টি-স্পোর্টস ও সময় টেলিভিশন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। 

আর যারা মোবাইলে খেলা দেখতে চান তাদের জন্য রয়েছে অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা। মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এর বাইরে কিপমাইআইডি (keepmyid.org) ওয়েবসাইটে এবং ডিজিটাল স্পোর্টস প্ল্যাটফর্ম স্পোর্টসজফাই (Sportszyfy) এবং স্পোর্টজেডএক্স (SportzX) অ্যাপে ম্যাচটি দেখা যাবে। 

এসজি/

কেন গুগলে নিজের নাম সার্চ দিতে বললেন আর্লিং হালান্ড?

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:২৪ এএম
কেন গুগলে নিজের নাম সার্চ দিতে বললেন আর্লিং হালান্ড?
আর্লিং হালান্ড। ছবি: সংগৃহীত

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নরওয়ে। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এর আগে ভক্তদের কাছে এক ভিন্ন ধরনের অনুরোধ করেছেন দলটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘আজ একটি কাজই করো... গুগলে আমার নাম সার্চ করো।’

যারা গুগলে ‘Erling Haaland’ লিখে সার্চ করছেন, তাদের জন্য অপেক্ষা করছে একটি মজার চমক। সার্চ ফলাফলের নিচে ভেসে ওঠে বিশেষ একটি অ্যানিমেশন, যেখানে সাতজন ভাইকিং একসঙ্গে নৌকা বাইবার ভঙ্গিতে উদ্‌যাপন করছেন।

বিশ্বকাপ চলাকালে নরওয়ের ‘ভাইকিং রো’ উদ্‌যাপন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গ্যালারিতে থাকা দর্শকদেরও এই ভঙ্গিতে উদ্‌যাপন করতে দেখা যায়। যা দেশটির সমৃদ্ধ ভাইকিং ঐতিহ্য ও সামুদ্রিক ইতিহাস তুলে ধরে। 

এই উদ্‌যাপন নরওয়ের ঐতিহাসিক ভাইকিং লংশিপের (দীর্ঘ, সরু এবং অত্যন্ত দ্রুতগামী নৌকা) বৈঠা চালানোর দৃশ্য থেকে অনুপ্রাণিত বলে ধারণা করা হয়। 

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচে সাত গোল করেছেন হালান্ড। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই হালান্ডের নামে বিশেষ অ্যানিমেশন যুক্ত করেছে গুগল।

এসজি/

দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ ডিফেন্ডার

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:০১ এএম
দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ ডিফেন্ডার
জ্যারেল কোয়ানসা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে বড় ধাক্কা খেল ইংল্যান্ড। দলের ডিফেন্ডার জ্যারেল কোয়ানসাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফলে আগামী শনিবার নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল এবং জিতলে আগামী সপ্তাহে আর্জেন্টিনা বা সুইজারল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকোর বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন কোয়ানসা। ম্যাচের ৫৪ মিনিটে হেসুস গালিয়ার্দোর ওপর বেপরোয়া স্লাইডিং ট্যাকল করার ঘটনায় ভিএআর পর্যালোচনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।

লাল কার্ডের কারণে স্বাভাবিকভাবেই নরওয়ের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়েন তিনি। তবে ‘গুরুতর ফাউল’ করায় তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা। 

ফিফা নিশ্চিত করেছে, আচরণবিধির ১৪ নম্বর অনুচ্ছেদ ভঙ্গের দায়ে কোয়ানসাকে এই শাস্তি দেওয়া হয়েছে। ওই ধারায় গুরুতর ফাউল করলে দুই ম্যাচ নিষেধাজ্ঞার বিধান রয়েছে।

কোয়ানসা ছিটকে যাওয়ায় রাইট-ব্যাক পজিশন নিয়ে বড় সংকটে পড়েছেন ইংল্যান্ডের কোচ থমাস টুখেল। কেননা রিস জেমস ঘানার বিপক্ষে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর আর মাঠে নামেননি।

অন্যদিকে, জেড স্পেন্সও চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় মেক্সিকোর বিপক্ষে ম্যাচে কেবল বদলি হিসেবে বেঞ্চে জায়গা পেয়েছিলেন। ফলে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে রক্ষণভাগ নিয়ে টুখেলের দুশ্চিন্তা আরও বেড়ে গেছে।

এসজি/

ফ্রান্স-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:২৭ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ১১:২৯ পিএম
ফ্রান্স-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে শুরু হবে এই লড়াই।

এর আগে, ৮ বার মুখোমুখি হয়েছে ফ্রান্স ও মরক্কো। যেখানে ফ্রান্সের জয় ৬ ম্যাচে, আর বাকি দুটি হয়েছে ড্র। 

২০২২ সালে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। তবে ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে হেরে শিরোপা বঞ্চিত হয় তারা। এবার তাদের সামনে সুযোগ রয়েছে আরও একবার সেমিফাইনালে উঠার। তাহলে তৃতীয় দল হিসেবে টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে উঠার কীর্তি গড়বে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

সেমিফাইনালে উঠার লড়াইয়ে মরক্কোর বিপক্ষে ফ্রান্সকেই এগিয়ে রাখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।

সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬২.২ শতাংশ। অন্যদিকে, মরক্কোর জয়ের সম্ভাবনা ১৫.৭ শতাংশ। আর ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২২.১ শতাংশ।