ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
বাবার মামলায় ছেলের জেল, হাজতেই আত্মহত্যা মাদক ও বিচারহীনতার বিষবৃক্ষ সন্দ্বীপে টর্নেডো, ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি বিশ্ব পরিবেশ দিবসে টেকসই ভবিষ্যতের ছয় দিকনির্দেশনা নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আমদানি সহজীকরণসহ বহুমুখী পদক্ষেপ নিয়েছে সরকার রাজনীতির পালাবদলে বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গ চুয়েট সাংবাদিক সমিতির নেতৃত্বে গালিব ও ফাইয়াজ খবরের কাগজের সংবাদের পর মেট্রোরেল স্টেশনে উচ্ছেদ অভিযান চালায় ডিএমটিসিএল ‘বাঘে ধরলে ছাড়ে, কিন্তু আমি ধরলে ছাড়ি না’ সাংবাদিকদের বিএনপি নেতার হুমকি হাতিয়ায় জোয়ার-বৃষ্টিতে জনদুর্ভোগ, ৫ হাজার পরিবার পেল খাদ্যসহায়তা প্রবল স্রোতে বিধ্বস্ত বেড়িবাঁধ, দুর্ভোগে হাতিয়ার লক্ষাধিক মানুষ বাঁশখালীতে বিদ্যুৎ বিপর্যয়, পানিবন্দি অর্ধলক্ষাধিক মানুষ নড়িয়ায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা আটক ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার স্মার্টফোন থেকে নিয়ন্ত্রণ করা যাবে ‘ক্লড কোওয়ার্ক’ ওলিসের হলুদ কার্ড বহাল রাখল ফিফা খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান সাঙ্গুর পানি বিপৎসীমার উপরে, সাতকানিয়ায় পানিবন্দি লক্ষাধিক মানুষ সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী লোহাগাড়ায় বন্যা পরিস্থিতির মাঝেই পানিবন্দি প্রসূতিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় সেনা-পুলিশসহ নিহত ৪২ ধামরাইয়ে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ২৫ বছরের তরুণীর বিয়ে চারঘাটে শিশু ধর্ষণের ৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ধর্ষক ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়া সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ফ্রান্সের বিপক্ষে মহালড়াইয়ে সাইবারিকে হারাচ্ছে মরক্কো সিরাজগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু নোয়াখালীতে ফিফা সভাপতিসহ রেফারির বিরুদ্ধে মামলার আবেদন গোমতীর পানি বাড়ছে, কুমিল্লার চরাঞ্চলে তলিয়ে গেছে ফসল আনোয়ারায় পানিবন্দি অর্ধশতাধিক গ্রাম, সহস্রাধিক পরিবারকে ত্রাণ বিতরণ বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে জাস্টিন বিবার

ওলিসের হলুদ কার্ড বহাল রাখল ফিফা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম
ওলিসের হলুদ কার্ড বহাল রাখল ফিফা
ছবি: সংগৃহীত

ফ্রান্সের উইঙ্গার মাইকেল ওলিসের হলুদ কার্ড বাতিলের আবেদন নাকচ করেছে ফিফা। ফলে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া কার্ডটি বহাল থাকছে। বায়ার্ন মিউনিখের এই তারকা এখন কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকছেন।

বুধবার (৮ জুলাই) ফক্সবরোতে সাংবাদিকদের মুখোমুখি হন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি জানান, ফিফা সকালে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। কার্ডের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি।

ফিলাডেলফিয়ায় শেষ ষোলোর ম্যাচের শেষ দিকে ঘটনাটি ঘটে। প্যারাগুয়ের মাতিয়াস গালারসার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে ওলিসে হলুদ কার্ড দেখেন। তবে টেলিভিশন রিপ্লেতে দুই খেলোয়াড়ের মধ্যে তেমন কোনো শারীরিক সংস্পর্শ দেখা যায়নি। ওলিসে প্রতিপক্ষকে চুপ থাকার ইঙ্গিত করেছিলেন। তখন গালারসা মাটিতে পড়ে মুখে আঘাতের নাটক করেন।

ফিফার এই সিদ্ধান্তের ফলে ওলিসে বড় ঝুঁকিতে পড়লেন। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড পেলে তিনি সেমিফাইনালে খেলতে পারবেন না। শেষ চারে ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন বা বেলজিয়াম।

একই শাস্তির ঝুঁকিতে রয়েছেন ফ্রান্সের ব্র্যাডলি বারকোলা ও মানু কোনো। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে তারাও হলুদ কার্ড পেয়েছিলেন।

এদিকে ফরাসি শিবিরে কিছু স্বস্তির খবরও আছে। উরুর চোটে প্যারাগুয়ে ম্যাচে না খেলা মিডফিল্ডার অরেলিয়ে চুয়ামেনি সুস্থ হয়ে উঠছেন। দেশম জানান, চুয়ামেনির অবস্থার উন্নতি হয়েছে। তিনি অনুশীলনে ফিরতে পারেন। তবে তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অনুশীলনের অবস্থা দেখে। দলের বাকি সব খেলোয়াড় সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।

ওলিসের হলুদ কার্ড বহাল রাখল ফিফা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম
ওলিসের হলুদ কার্ড বহাল রাখল ফিফা
ছবি: সংগৃহীত

ফ্রান্সের উইঙ্গার মাইকেল ওলিসের হলুদ কার্ড বাতিলের আবেদন নাকচ করেছে ফিফা। ফলে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া কার্ডটি বহাল থাকছে। বায়ার্ন মিউনিখের এই তারকা এখন কোয়ার্টার ফাইনালে নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকছেন।

বুধবার (৮ জুলাই) ফক্সবরোতে সাংবাদিকদের মুখোমুখি হন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি জানান, ফিফা সকালে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। কার্ডের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি।

ফিলাডেলফিয়ায় শেষ ষোলোর ম্যাচের শেষ দিকে ঘটনাটি ঘটে। প্যারাগুয়ের মাতিয়াস গালারসার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে ওলিসে হলুদ কার্ড দেখেন। তবে টেলিভিশন রিপ্লেতে দুই খেলোয়াড়ের মধ্যে তেমন কোনো শারীরিক সংস্পর্শ দেখা যায়নি। ওলিসে প্রতিপক্ষকে চুপ থাকার ইঙ্গিত করেছিলেন। তখন গালারসা মাটিতে পড়ে মুখে আঘাতের নাটক করেন।

ফিফার এই সিদ্ধান্তের ফলে ওলিসে বড় ঝুঁকিতে পড়লেন। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আরেকটি হলুদ কার্ড পেলে তিনি সেমিফাইনালে খেলতে পারবেন না। শেষ চারে ফ্রান্সের সম্ভাব্য প্রতিপক্ষ স্পেন বা বেলজিয়াম।

একই শাস্তির ঝুঁকিতে রয়েছেন ফ্রান্সের ব্র্যাডলি বারকোলা ও মানু কোনো। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে তারাও হলুদ কার্ড পেয়েছিলেন।

এদিকে ফরাসি শিবিরে কিছু স্বস্তির খবরও আছে। উরুর চোটে প্যারাগুয়ে ম্যাচে না খেলা মিডফিল্ডার অরেলিয়ে চুয়ামেনি সুস্থ হয়ে উঠছেন। দেশম জানান, চুয়ামেনির অবস্থার উন্নতি হয়েছে। তিনি অনুশীলনে ফিরতে পারেন। তবে তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অনুশীলনের অবস্থা দেখে। দলের বাকি সব খেলোয়াড় সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন।

ফ্রান্সের বিপক্ষে মহালড়াইয়ে সাইবারিকে হারাচ্ছে মরক্কো

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম
ফ্রান্সের বিপক্ষে মহালড়াইয়ে সাইবারিকে হারাচ্ছে মরক্কো
ছবি: সংগৃহীত

ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে তারকা ফরোয়ার্ড ইসমায়েল সাইবারিকে পাচ্ছে না মরক্কো। দলের কোচ মোহামেদ ওয়াহবি বিষয়টি নিশ্চিত করেছেন।

শেষ ষোলোর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারায় মরক্কো। ম্যাচের ২২তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করায় সাইবারিকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এরপর তার চোটের মাত্রা নির্ণয়ে কয়েক দফা মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

বস্টনে পৌঁছানোর পর তার এমআরআই করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা গেছে, পেশিতে টান গুরুতর নয় এবং এতে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা নেই।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ ওয়াহবি বলেন, ‘সাইবারি ছাড়া দলের বাকি সবাই খেলার জন্য প্রস্তুত। তার চোট থেকে সেরে ওঠার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। তবে আশা করছি, সে টুর্নামেন্টের বাকি অংশে ফিরতে পারবে। আমরা কেবল শতভাগ ফিট খেলোয়াড়দেরই একাদশে রাখব।’

চলতি বিশ্বকাপে মরক্কোর অন্যতম সেরা পারফর্মার ২৫ বছর বয়সী সাইবারি। গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে প্রথম গোল, স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল এবং হাইতির বিপক্ষে সমতাসূচক গোল করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এছাড়া নকআউট পর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক পেনাল্টিটিও আসে তার পা থেকে।

অন্যদিকে, কানাডার বিপক্ষে চোটে কারণে না খেলতে পারা রেদুয়ান হালহালের ফ্রান্সের বিপক্ষে ফেরার সম্ভাবনা রয়েছে।

২০২২ সালের কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল মরক্কো। আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেবার বিশ্বকাপের শেষ চারে উঠে ইতিহাস গড়েছিল তারা। সেই হারের পর এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে আবার মুখোমুখি হচ্ছে দুই দল।

পাপ্পু/অন্তরা/

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে জাস্টিন বিবার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম
বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে জাস্টিন বিবার
ছবি: সংগৃহীত

চলমান ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো। আগামী ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালে এই বিশেষ আয়োজনের অন্যতম প্রধান পারফর্মার হিসেবে মঞ্চে উঠবেন কানাডীয় পপ তারকা জাস্টিন বিবার।

ফিফার ঘোষণায় জানানো হয়েছে, বিবারের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন বিশ্বখ্যাত শিল্পী শাকিরা, ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে সাজানো এই অনুষ্ঠানে আরও অংশ নেবেন নাইজেরীয় শিল্পী বার্না বয়, ভেনেজুয়েলার অর্কেস্ট্রা কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং পিএস ২২ কোরাস।

ফিফা জানিয়েছে, ম্যাচের স্বাভাবিক সূচিতে বিঘ্ন না ঘটিয়ে হাফটাইম শোটি মাত্র ১১ মিনিটের মধ্যে সম্পন্ন করা হবে।

এই আয়োজনের মাধ্যমে 'ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড'-এর জন্য ১০ কোটি (১০০ মিলিয়ন) মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তহবিলের অর্থ বিশ্বজুড়ে শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং ফুটবল খেলার সুযোগ সম্প্রসারণে ব্যয় করা হবে।

হাফটাইম শোতে অংশ নেওয়া প্রসঙ্গে জাস্টিন বিবার বলেন, ‘ফিফা বিশ্বকাপ যেভাবে পুরো বিশ্বকে একত্রিত করে, তা আর অন্য কোনো কিছু পারে না। এই হাফটাইম শো-র অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। তবে আরও বেশি আনন্দিত যে, এই উদ্যোগটি বিশ্বের শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে সহায়তা করছে।’

এ ছাড়া, জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সেসামি স্ট্রিট’ এবং ‘দ্য মাপেটস’-এর পরিচিত চরিত্রগুলোকেও এই বর্ণাঢ্য আয়োজনে দেখা যাবে বলে জানিয়েছে ফিফা।

পাপ্পু/অন্তরা/

আর্জেন্টিনার সঙ্গে বিতর্কিত ম্যাচের পর কোচ নিয়ে বড় পদক্ষেপ মিসরের

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:১৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম
আর্জেন্টিনার সঙ্গে বিতর্কিত ম্যাচের পর কোচ নিয়ে বড় পদক্ষেপ মিসরের
ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালীন মিসরীয় কোচ হোসাম হাসান

২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত ও চরম উত্তেজনাকর পরিস্থিতির পর, জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসানকে নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন।

আর্জেন্টিনার বিপক্ষে অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার (৮ জুলাই) এই মিসরীয় কোচের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে প্রথমে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিসর। তবে এই হার ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে রেফারির কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ও ভিএআর বিতর্ক।

ম্যাচের পর ফিফার তীব্র সমালোচনা করে মিসরীয় কোচ হোসাম হাসান অভিযোগ তোলেন, টুর্নামেন্টটি লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার জন্য বিশেষভাবে সাজানো হয়েছে।

বিশ্বকাপ থেকে এমন নাটকীয় বিদায় এবং ম্যাচ পরবর্তী আন্তর্জাতিক বিতর্কের মাঝেই মিসর ফুটবল অ্যাসোসিয়েশন কোচের ওপর পূর্ণ আস্থা রাখল। সংস্থটি এক বিবৃতিতে হাসানকে দীর্ঘমেয়াদে দলের দায়িত্বে রাখার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মাঠের পরাজয় সত্ত্বেও দলের পারফরম্যান্স এবং কোচের নিবেদনে তারা সন্তুষ্ট।

আজহার/

মিসর-আর্জেন্টিনা ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে রেফারিদের পাশে কলিনা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০২:১৬ পিএম
মিসর-আর্জেন্টিনা ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে রেফারিদের পাশে কলিনা
ছবি: সংগৃহীত

ফিফার চিফ রেফারিং অফিসার পিয়েরলুইজি কলিনা মিসর ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর বিতর্কিত ম্যাচে রেফারির সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন। তার মতে, ভিএআর ফুটবলের আইন অনুসারেই হস্তক্ষেপ করেছে।

ম্যাচের ৬২তম মিনিটে মোস্তফা জিকোর করা গোলটি ভিএআর পর্যালোচনার পর বাতিল হয়। রিপ্লেতে দেখা যায়, আক্রমণের শুরুতে মিসরের মারওয়ান আতিয়া আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসকে ফাউল করেছিলেন। এ কারণে অন-ফিল্ড রিভিউয়ের পর গোলটি বাতিল করেন রেফারি।

কলিনা বলেন, প্রতিটি গোলের আগে ভিএআর আক্রমণের পুরো ‘অ্যাটাকিং পজিশন ফেজ’ পরীক্ষা করে। আক্রমণের সূচনায় কোনো ফাউল গোলের সঙ্গে সম্পর্কিত হলে ভিএআর রেফারিকে মনিটরে গিয়ে ঘটনাটি পুনরায় দেখার পরামর্শ দেয়। তার ভাষ্যে, ফাউল ও গোলের মধ্যে দূরত্ব বা সময়ের কোনো নির্দিষ্ট সীমা নেই; মাঠের রেফারি না দেখলেও স্পষ্ট ফাউল হলে ভিএআর হস্তক্ষেপ করতে পারে।

ম্যাচের শেষ দিকে মোহাম্মদ সালাহর পেনাল্টির আবেদন নাকচ হওয়াও বিতর্কের জন্ম দেয়। আর্জেন্টিনার জুলিয়ান আলভারেসের সঙ্গে সংঘর্ষকে কলিনা স্বাভাবিক ফুটবল কন্টাক্ট হিসেবে ব্যাখ্যা করেন। তার মতে, ডিফেন্ডার আগে বল স্পর্শ করলে পরবর্তী স্বাভাবিক শারীরিক সংঘর্ষকে ফাউল বলা যায় না।

রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তোলারও বিরোধিতা করেন কলিনা। তিনি বলেন, সিদ্ধান্ত নিয়ে গঠনমূলক আলোচনা হতে পারে, তবে ভিত্তিহীন অভিযোগ গ্রহণযোগ্য নয়। এমন অভিযোগ রেফারি ও তাদের পরিবারের জন্য হুমকির কারণ হতে পারে। তিনি আরও জানান, ফিফার রেফারিং বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে এবং ম্যাচ অফিসিয়ালরা সর্বোচ্চ সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।

পাপ্পু/অন্তরা/