ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সর্বশেষ
ওলিসের হলুদ কার্ড বহাল রাখল ফিফা খাদ্য অধ্যায়ের ৩টি অনুশীলনীর প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বিজ্ঞান সাঙ্গুর পানি বিপৎসীমার উপরে, পানিবন্দি লক্ষাধিক মানুষ সবুজ ও জলবায়ু সহনশীল বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী লোহাগাড়ায় বন্যা পরিস্থিতির মাঝেই পানিবন্দি প্রসূতিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় সেনা-পুলিশসহ নিহত ৪২ ধামরাইয়ে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ২৫ বছরের তরুণীর বিয়ে চারঘাটে শিশু ধর্ষণের ৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ধর্ষক ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়া সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ফ্রান্সের বিপক্ষে মহালড়াইয়ে সাইবারিকে হারাচ্ছে মরক্কো সিরাজগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু নোয়াখালীতে ফিফা সভাপতিসহ রেফারির বিরুদ্ধে মামলার আবেদন গোমতীর পানি বাড়ছে, কুমিল্লার চরাঞ্চলে তলিয়ে গেছে ফসল আনোয়ারায় পানিবন্দি অর্ধশতাধিক গ্রাম, সহস্রাধিক পরিবারকে ত্রাণ বিতরণ বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে জাস্টিন বিবার প্রথমবার সিনেমায় শাহরুখ সুহানা এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পেল ‘দ্য পিট’ বদনজর লাগলে যে দুটি কাজ করবেন স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা সাজানোর চেষ্টা, গ্রেপ্তার স্বামী ময়মনসিংহে শিশু হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড, একজনের কারাদণ্ড বিশ্বকাপ ফাইনাল মাতাবেন যারা ইরানে ২০ গুণ বড় মার্কিন হামলার ভিডিও শেয়ার করলেন ট্রাম্প টেক্সাসে ‘চেতনাতে নজরুল’: হৃদি হকের ব্যতিক্রমী সংগীত-নাট্য উপস্থাপনা ঘুষ নিয়ে ধরা বিমান কর্মকর্তা রাশেদ দণ্ডিত রিকশাচালক সাকিবুল হত্যার রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় নতুন ধারণা দিচ্ছে ডক্টরস২৪ জামালপুরে গৃহবধূ হত্যায় ১৩ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড চীনে বন্যায় নিহত ৩৯ আর্জেন্টিনার সঙ্গে বিতর্কিত ম্যাচের পর কোচ নিয়ে বড় পদক্ষেপ মিসরের মিসর-আর্জেন্টিনা ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তে রেফারিদের পাশে কলিনা

সিরাজগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম
সিরাজগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে রিয়াদ হোসেন (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রিয়াদ বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রায়গঞ্জ থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজুল ইসলাম/তামান্না রুপা/

সাঙ্গুর পানি বিপৎসীমার উপরে, পানিবন্দি লক্ষাধিক মানুষ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৪:০২ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৪:৩১ পিএম
সাঙ্গুর পানি বিপৎসীমার উপরে, পানিবন্দি লক্ষাধিক মানুষ
সাঙ্গু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত। ছবি: খবরের কাগজ
সাঙ্গু নদীর পানি বিপৎসীমা অতিক্রম ও ডলু নদীর পাড় ভাঙনের ফলে পানি লোকালয়ে ঢুকে যাওয়ায় বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
 
অনেক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এ ছাড়াও পাহাড়ি ঢল ও বন্যার পানিতে শত শত হেক্টর ধানি জমি, সবজিখেত ও মাছের ঘের তলিয়ে গেছে।
 
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সাঙ্গু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার পর থেকে লোকালয়ে পানি প্রবেশ অব্যাহত রয়েছে। এতে বিভিন্ন ইউনিয়নের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে বাজালিয়া ইউনিয়নের চৌধুরীপাড়া পয়েন্ট দিয়ে লোকালয়ে পানি ঢুকছেই। এতে বৃহত্তর বড়দুয়ারা, মাহালিয়া, কাটাখালীকুল, নতুনপাড়া ও বটতল হিন্দুপাড়ার অধিকাংশ ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে।
 
আবার অনেক ইউনিয়নে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, হাট-বাজার ও গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে পানিবন্দি পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।
 
গতকাল বুধবার রাতে সাতকানিয়া পৌরসভার রামপুর বায়তুশ শরফ এলাকায় ডলু নদীর পাড় ভেঙে পানি লোকালয়ে ঢুকতে শুরু করলে বেশ কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়। এ সময় স্থানীয়রা পাড় রক্ষায় আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন।
 
পৌরসভার থানা ঘাট ও নুরুর দোকান এলাকায় পাড় উপচে পানি ঢুকে থানা, চৌকি আদালত, উপজেলা পরিষদ কমপ্লেক্স, পৌরসভা, সরকারি কলেজ, সার্কেল অফিস, ভূমি অফিস এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি ঢুকে পড়ে।
 
এ ছাড়াও সামিয়ার পাড়া, আশেকর পাড়া, বোয়ালিয়া পাড়া, খলিফা পাড়া, গোয়াজর পাড়া, চর পাড়া ও ইছামতিকুলের অসংখ্য বসতঘরে পানি প্রবেশ করেছে।
 
পানি বিজ্ঞান উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান হাসান বলেন, সাঙ্গু নদীর দোহাজারী পয়েন্টের বিপৎসীমা ৬.৫৫ মিটার। বৃহস্পতিবার সকাল ৬টায় ৬.৬০ মিটার, ৯টায় ৬.৬৯ মিটার এবং বেলা ১২টায় ৬.৭৫ মিটার সীমা বরাবর প্রবাহিত হচ্ছে। প্রতি ৩ ঘণ্টা পর পর পানির স্তরের তথ্য সংগ্রহ করছি। প্রতিমুহূর্তেই সাঙ্গু নদীর পানি বাড়ছে।
 
চট্টগ্রাম পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহীদ বলেন, বৃহস্পতিবার সকাল থেকে সাঙ্গু নদীর পানি দ্রুত বাড়ছে। বর্তমানে এ নদীর পানি বিপৎসীমার ০.২০ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় এ সীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে ডলু নদীটি ছোট হওয়ায় এর কোনো তথ্য আমাদের কাছে নেই।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের নিচের তলা পানিতে ডুবে গেছে। এসবের মধ্যেও আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছি। পানিবন্দি পরিবারগুলোর চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিয়নভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং তারা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, আমরা ইতোমধ্যে দেড় হাজার পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার পৌঁছানোর কার্যক্রম শুরু করেছি। তবে উপজেলার অধিকাংশ এলাকা ও সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় এ কাজে বেগ পেতে হচ্ছে। এরপরও যত দ্রুত সম্ভব সহায়তা পৌঁছাতে আমাদের সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি।
 
আরিফুল ইসলাম/আজহার/

লোহাগাড়ায় বন্যা পরিস্থিতির মাঝেই পানিবন্দি প্রসূতিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম
লোহাগাড়ায় বন্যা পরিস্থিতির মাঝেই পানিবন্দি প্রসূতিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বন্যার পানিতে অবরুদ্ধ হয়ে পড়া প্রসব বেদনায় কাতর এক গৃহবধূকে (২২) দ্রুততার সঙ্গে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার পশ্চিম আমিরাবাদ ইউনিয়নের খৈয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে নেওয়ার পর ওই গৃহবধূ একটি ছেলেসন্তানের জন্ম দিয়েছেন বলে জানা গেছে।

গৃহবধূ মিজবাহুল জান্নাত একই এলাকার প্রবাসী রিয়াজ উদ্দিনের স্ত্রী। টানা কয়েক দিনের ভারী বর্ষণে ডলু নদীর পানিতে গ্রাম প্লাবিত হয়ে গেছে।

জানা যায়, বুধবার (৮ জুলাই) গভীর রাতে গৃহবধূ মিজবাহুল জান্নাতের প্রসব বেদনা শুরু হলে পরিবারের সদস্যরা চরম উদ্বেগে পড়েন। তাদের চলাচলের একমাত্র রাস্তা পানিতে ডুবে যাওয়ায় হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না। বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্ট্রেচারের মাধ্যমে তাকে নিরাপদে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে হাসপাতালে পৌঁছে দেয়।

লোহাগাড়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ রিয়াদ বলেন, সময়মতো ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে না পৌঁছালে মা ও অনাগত শিশুর জীবন ঝুঁকির মুখে পড়তে পারত। তাদের এই মানবিক ও তাৎক্ষণিক পদক্ষেপ অবশ্যই প্রশংসার দাবি রাখে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র বলেন, ’খবর পেয়ে ওই গৃহবধূকে নিরাপদে উদ্ধার করা হয়। এরপর স্ট্রেচারের মাধ্যমে তাকে বহন করে অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়। বন্যাকবলিত এলাকায় যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি।’

আরিফুল/খাদিজা রুমি/

ধামরাইয়ে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ২৫ বছরের তরুণীর বিয়ে

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম
ধামরাইয়ে ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে ২৫ বছরের তরুণীর বিয়ে
ছবি: ভিডিও থেকে

ঢাকার ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়নের সূয়াপুর গ্রামে ৭৫ বছর বয়সি শ্রী গোপাল চন্দ্র ঘোষ ২৫ বছরের এক তরুণীকে বিয়ে করেছেন। ফেসবুকে ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

প্রায় ৫০ বছরের ব্যবধানের এই বিয়েকে স্থানীয়রা ‘স্বাভাবিক’ বিয়ে হিসেবে মেনে নিতে পারছেন না।

​স্থানীয় সূত্রে জানা যায়, শ্রী গোপাল চন্দ্র ঘোষ ‘সাধু’ হিসেবে পরিচিত। সম্প্রতি তিনি সাভারের ময়না সাহা পূজাকে বিয়ে করেন। পূজার মা দীর্ঘদিন ধরে সাধু গোপাল চন্দ্রের ভক্ত ছিলেন। সেই সুবাদে পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্র ধরেই এই অসম বিয়ে।

​নেটিজেনরা বলেন, ‘একজন সাধুর কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। আধ্যাত্মিকতার দোহাই দিয়ে এ বিয়ে সামাজিক ও নৈতিক অবক্ষয়ে রূপ নিয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভক্ত জানান, ‘সাধুর যদি বিয়ের এতই প্রয়োজন ছিল, তবে কোনো মধ্যবয়সী নারীকে বিয়ে করতে পারতেন। অল্প বয়সি তরুণীকে কেনো বিয়ে করবেন?’

মো. রুহুল আমিন/থিওটোনিয়াস/ 

সিরাজগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৩ পিএম
সিরাজগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বজ্রপাতে রিয়াদ হোসেন (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রিয়াদ বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রায়গঞ্জ থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিরাজুল ইসলাম/তামান্না রুপা/

আনোয়ারায় পানিবন্দি অর্ধশতাধিক গ্রাম, সহস্রাধিক পরিবারকে ত্রাণ বিতরণ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম
আপডেট: ০৯ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম
আনোয়ারায় পানিবন্দি অর্ধশতাধিক গ্রাম, সহস্রাধিক পরিবারকে ত্রাণ বিতরণ
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের আনোয়ারা কয়েক দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন।

বুধবার (৮ জুলাই) থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ বিতরণ শুরু করা হয়।

পানিবন্দি পরিবারগুলোর পাশাপাশি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষদেরও শুকনাে খাবার ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পূর্ব গহিরা, রায়পুর, সরেঙ্গা, বৈরাগ, বারখাইন, পরৈকোড়া ও বটতলী ইউনিয়নসহ অন্তত অর্ধশতাধিক গ্রাম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ সব এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ৫৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এক হাজার প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

দুর্যোগ মোকাবিলায় ১১টি ইউনিয়নে ১১ জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। তারা নিজ নিজ এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের পাশাপাশি জরুরি সহায়তা কার্যক্রম সমন্বয় করছেন।

এ দিকে টানা বৃষ্টিতে শুধু আনোয়ারা নয়, চট্টগ্রাম নগরী ও আশপাশের উপজেলাগুলোতেও ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের অতি ভারী বর্ষণ এবং জোয়ারের প্রভাবে নিম্নাঞ্চলগুলোতে দ্রুত পানি জমে যায়। পরিস্থিতির কারণে নগর ও উপকূলীয় জনপদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দীন খবরের কাগজকে বলেন, পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। আমরা চাই, আনোয়ারার কোনো ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষ যেন অনাহারে না থাকে। যে সব এলাকায় প্রয়োজন রয়েছে, সেখানে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোতেও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হচ্ছে।

তিনি আরও বলেন, পানি না নামা পর্যন্ত উপজেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারী প্রস্তুত রয়েছেন।

আতিকুল ইসলাম/থিওটোনিয়াস/