ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
৬ মিনিটে দুই গোল, মরক্কোর বিপক্ষে এগিয়ে ফ্রান্স দুর্দান্ত বুনু, এমবাপ্পের পেনাল্টি মিসে প্রথমার্ধ গোলশূন্য এমবাপ্পের পেনাল্টি শট ঠেকিয়ে দিলেন বুনু ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে ব্যাংক হলিডের ইঙ্গিত প্রধানমন্ত্রীর ফ্রান্স ও মরক্কোর শুরুর একাদশে আছেন যারা হলুদের ফাঁদে ১৮ তারকা ফ্রান্স-মরক্কো লড়াই অনলাইনে দেখবেন যেভাবে কেন গুগলে নিজের নাম সার্চ দিতে বললেন আর্লিং হালান্ড? দুই ম্যাচ নিষিদ্ধ ইংলিশ ডিফেন্ডার মাশহাদে সমাহিত হলেন খামেনি ফ্রান্স-মরক্কো ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০ হামে মৃত্যু ৭৪৭, এক দিনেই শনাক্ত ৯৪৬ মুক্তাগাছায় প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইলচেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ হঠাৎ দিক হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ মুনিরের সঙ্গে আরাঘচির ফোনালাপ, মার্কিন বক্তব্যের কড়া সমালোচনা সাঙ্গু নদীতে কাঠ সংগ্রহ করতে গিয়ে যুবদল কর্মী নিখোঁজ সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্রীয় শোকযাত্রা শেষে মাশহাদে খামেনির মরদেহ সিএফমোটো ও ব্রেম্বোর নতুন অধ্যায় শুরু রাঙামাটিতে পাহাড়ধসের মধ্যেই বন্যার আশঙ্কা উখিয়ার পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুর্যোগ সচিব গোপালগঞ্জে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, পুলিশসহ আহত ১২ দুই দিন পর ফিরলেন সাজেকে আটকে পড়া ১৫০ পর্যটক চীনে জুতা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮ সাতকানিয়ায় পানিবন্দি ৮ নারী ও শিশুকে উদ্ধার করলেন এসিল্যান্ড ইরান হামলা না থামালে যুক্তরাষ্ট্রের হামলা আরও ভয়ানক হবে: ট্রাম্প চট্টগ্রাম-২ আসনের এমপি হলেন সরোয়ার আলমগীর চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকার সভাপতি মোবারক, সম্পাদক সবুজ

দুর্দান্ত বুনু, এমবাপ্পের পেনাল্টি মিসে প্রথমার্ধ গোলশূন্য

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৫৮ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৩:০৪ এএম
দুর্দান্ত বুনু, এমবাপ্পের পেনাল্টি মিসে প্রথমার্ধ গোলশূন্য
ছবি: সংগৃহীত

ফ্রান্স ও মরক্কোর মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু ফ্রান্সের একাধিক সুযোগ ঠেকিয়ে দেন। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি শট ঠেকিয়ে দিয়ে মরক্কোকে ম্যাচে রাখেন। আর সুবর্ণ সুযোগ হাতছাড়া করে হতাশ হতে হয় ফ্রান্সকে। তাতে প্রথমার্ধে গোলহীন থাকে দুই দল।  

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে শুরু হয় এই ম্যাচ।

ম্যাচের শুরুতে বল দখলে রেখে আক্রমণে উঠে ফ্রান্স। বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শট নেন কিলিয়ান এমবাপ্পে। বলটি লক্ষ্যে না থাকলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি বাইরে পাঠিয়ে দেন। 

এর পরপরই বাম প্রান্ত থেকে ভেসে আসা নিখুঁত ক্রসে কোনো বাধা ছাড়াই হেড করার সুযোগ পান দায়ো উপামেকানো। তবে ইয়াসিন বুনু দুর্দান্ত ক্ষিপ্রতায় বলের গতিপথ বুঝে সেভ করে দলকে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করেন। পাঁচ মিনিটের মধ্যে দুবার আক্রমণ চালায় ফ্রান্স।

ম্যাচের ১৩ মিনিটে আক্রমণে উঠে মরক্কো। তবে শেষ পর্যন্ত ব্রাহিম দিয়াজকে থামিয়ে দেন ফরাসি ডিফেন্ডার জুলেস কুন্দে। এরপর হেডের সুযোগ পেয়েও বল জালে পাঠাতে পারেননি উসমান দেম্বেলে। ম্যাচের ১৯ মিনিটে বাম দিক থেকে ক্রসে বল বক্সে পাঠান দেজিরে দুয়ে। সেটি দেম্বেলেকে খুঁজে নিলেও তার হেডে বল চলে যায় বাইরে। তাতে সুযোগ নষ্ট হয় ফ্রান্সের।

তবে ম্যাচের ২৫ মিনিটে পাল্টা আক্রমণে উঠে বক্সের ভেতর ফাউলের শিকার হন কিলিয়ান এমবাপ্পে। বল নিয়ে এগিয়ে যাওয়া এমবাপ্পেকে ট্যাকল করেন নুসাইর মাজরাউই। তাতে পেনাল্টি পায় ফ্রান্স। কিন্তু তা গোলে রূপান্তর করতে পারেননি এমবাপ্পে। তার নেওয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন মরক্কোর গোলরক্ষক। তাতে গোলবঞ্চিত হয় ফ্রান্স। 

হাইড্রেশন বিরতি থেকে ফিরে আরও একবার গোলের সুযোগ তৈরি করে ফ্রান্স। কিন্তু এবারও বাধা হয়ে দাঁড়ান ইয়াসিন বুনু। মাঝমাঠে বল হারিয়ে বিপদে পড়ে মরক্কো। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত আক্রমণে ওঠে ফ্রান্স। বল নিয়ে এগিয়ে বক্সের ঠিক বাইরে থেকে শট নেন দেজিরে দুয়ে। তার নিচু শটটি গোলপোস্টের পাশ দিয়ে চলে যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে তা রুখে দেন বুনু।

ফ্রান্সের আরও এক সুযোগ নষ্ট হয় ক্রসবারে লেগে। প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২) প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন ফরাসি ডিফেন্ডার লুকা দিনে। তার সেই শট মরক্কোর গোলরক্ষককে পরাস্ত করলেও ক্রসবারে গিয়ে লাগে। তাতে অল্পের জন্য গোল পাওয়া থেকে বঞ্চিত হয় ফ্রান্স, আর স্বস্তি পায় মরক্কো।

তাতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি ফ্রান্স। তারা ১৩টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল চারটি। অন্যদিকে, মরক্কো একটি শট নিলেও সেটি লক্ষ্যে রাখতে পারেনি।

এসজি/ 

৬ মিনিটে দুই গোল, মরক্কোর বিপক্ষে এগিয়ে ফ্রান্স

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:৩৮ এএম
৬ মিনিটে দুই গোল, মরক্কোর বিপক্ষে এগিয়ে ফ্রান্স
ছবি: সংগৃহীত

প্রথমার্ধে একের পর এক আক্রমণেও গোলের দেখা পায়নি ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পান কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে। মাত্র ৬ মিনিটের ব্যবধানে দুই গোল করে ফ্রান্স। তাতে মরক্কোর বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। 

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাতে যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত কিছু সেভে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ। 

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে ফ্রান্স। ম্যাচের ৫৬ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে শট নেন দেজিরে দুয়ে। কিন্তু তার সেই শট প্রথম চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে না পারলেও দ্বিতীয় প্রচেষ্টায় দ্রুত বলটি দখলে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

তবে ম্যাচের ৬০ মিনিটে এমবাপ্পের গোলে ভাঙে ডেডলক। বাঁ প্রান্তে লড়াইয়ের পর বলটি চলে আসে দেজিরে দুয়ের কাছে। তিনি বল বাড়িয়ে দেন বক্সের প্রান্তে থাকা কিলিয়ান এমবাপ্পের দিকে। সেখান থেকে অসাধারণ দক্ষতায় বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দেন ফরাসি অধিনায়ক। ইয়াসিন বুনু ঝাঁপিয়ে পড়েও সেটি ঠেকাতে পারেননি। 

তবে আক্রমণের শুরুতে হ্যান্ডবলের দাবি জানায় মরক্কো। শেষ পর্যন্ত ভিএআর পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করেন রেফারি। তাতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

এর ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। আক্রমণের সময় এমবাপ্পের দৌড়ে তৈরি হওয়া ফাঁকা জায়গা কাজে লাগান দেম্বেলে। সেই জায়গা দিয়ে দ্রুত ঢুকে পড়ে নিচের কোণ লক্ষ্য করে নিখুঁত শট নেন পিএসজির এই ফরোয়ার্ড।

গোলরক্ষক ইয়াসিন বুনু বলের নাগাল পাওয়ার চেষ্টা করলেও দেম্বেলের শট থামাতে পারেননি। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স।

এসজি/ 

এমবাপ্পের পেনাল্টি শট ঠেকিয়ে দিলেন বুনু

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৩৬ এএম
এমবাপ্পের পেনাল্টি শট ঠেকিয়ে দিলেন বুনু
ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পেনাল্টি থেকে এগিয়ে যাওয়া দারুণ সুযোগ পেয়েছিল ফ্রান্স। কিন্তু কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে শুরু হয় এই ম্যাচ।

ম্যাচের শুরুতে বল দখলে রেখে আক্রমণে উঠে ফ্রান্স। বক্সের ঠিক বাইরে থেকে জোরালো শট নেন কিলিয়ান এমবাপ্পে। বলটি লক্ষ্যে না থাকলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলটি বাইরে পাঠিয়ে দেন। 

এর পরপরই বাম প্রান্ত থেকে ভেসে আসা নিখুঁত ক্রসে কোনো বাধা ছাড়াই হেড করার সুযোগ পান দায়ো উপামেকানো। তবে ইয়াসিন বুনু দুর্দান্ত ক্ষিপ্রতায় বলের গতিপথ বুঝে সেভ করে দলকে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা করেন। ম্যাচের পাঁচ মিনিটের মধ্যে দুবার আক্রমণ চালায় ফ্রান্স।

ম্যাচের ১৩ মিনিটে আক্রমণে উঠে মরক্কো। তবে শেষ পর্যন্ত ব্রাহিম দিয়াজকে থামিয়ে দেন ফরাসি ডিফেন্ডার জুলেস কুন্দে। এরপর হেডের সুযোগ পেয়েও বল জালে পাঠাতে পারেননি উসমান দেম্বেলে। ম্যাচের ১৯ মিনিটে বাম দিক থেকে ক্রসে বল বক্সে পাঠান দেজিরে দুয়ে। সেটি দেম্বেলেকে খুঁজে নিলেও তার হেডে বল চলে যায় বাইরে। তাতে সুযোগ নষ্ট হয় ফ্রান্সের।

তবে ম্যাচের ২৫ মিনিটে পাল্টা আক্রমণে উঠে বক্সের ভেতর ফাউলের শিকার হন কিলিয়ান এমবাপ্পে। বল নিয়ে এগিয়ে যাওয়া এমবাপ্পেকে ট্যাকল করেন নুসাইর মাজরাউই। তাতে পেনাল্টি পায় ফ্রান্স। কিন্তু তা গোলে রূপান্তর করতে পারেনি তারা। এমবাপ্পের নেওয়া শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। তাতে গোলবঞ্চিত হয় ফ্রান্স। অন্যদিকে মরক্কোকে ম্যাচে টিকিয়ে রাখেন বুনু। 

এসজি/

ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে ব্যাংক হলিডের ইঙ্গিত প্রধানমন্ত্রীর

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:৪১ এএম
ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে ব্যাংক হলিডের ইঙ্গিত প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে দেশজুড়ে অতিরিক্ত একটি ব্যাংক হলিডে ঘোষণা করা হতে পারে বলে জোরালো ইঙ্গিত দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। আগামী শনিবার রাতে কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হবে টমাস টুখেলের দল। আর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই।

ব্রিটিশ গণমাধ্যমের ধারণা, ফাইনালের পরদিনই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে পারেন স্টারমার। তার স্থলাভিষিক্ত হওয়ার কথা রয়েছে অ্যান্ডি বার্নহ্যামের। তবে ইংল্যান্ড যদি ফাইনালে ওঠে, তাহলে স্টারমার খেলা দেখতে মাঠে যেতে পারেন। সেক্ষেত্রে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সাময়িকভাবে বিলম্বিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে অতিরিক্ত ব্যাংক হলিডে ঘোষণা করা হবে কি না–এমন প্রশ্নের জবাবে স্টারমার বলেন, ‘ব্যাংক হলিডের প্রশ্নে আমি অমঙ্গল ডেকে আনতে চাই না। আমরা যদি ফাইনালে উঠি, তাহলে আমাকে আবার জিজ্ঞাসা করবেন।’

জানা গেছে, ইংল্যান্ড শিরোপা জিততে পারলে অতিরিক্ত ব্যাংক হলিডে হতে পারে ২৪ জুলাই, অর্থাৎ সম্ভাব্য বিশ্বকাপ জয়ের পরের শুক্রবার। তবে সেই সম্ভাবনা বাস্তবে রূপ দিতে হলে ইংল্যান্ডকে প্রথমে কোয়ার্টার ফাইনাল, এরপর সেমিফাইনাল এবং সবশেষে ফাইনাল জয়ের কঠিন চ্যালেঞ্জ উতরে যেতে হবে।

ফ্রান্স ও মরক্কোর শুরুর একাদশে আছেন যারা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:১৯ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০১:২১ এএম
ফ্রান্স ও মরক্কোর শুরুর একাদশে আছেন যারা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আজ মাঠে নামছে ফ্রান্স ও মরক্কো। যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে এই ম্যাচ।

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লড়তে একাদশে একটি পরিবর্তন এনেছেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। শুরুর একাদশে জায়গা পেয়েছেন দেজিরে দুয়ে। তার জায়গায় বেঞ্চে নেমে গেছেন ব্র্যাডলি বারকোলা।

অন্যদিকে, একাদশে দুটি পরিবর্তন এনেছেন মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি। হ্যামস্ট্রিং চোটের কারণে দলে নেই ইসমাইল সাইবারি। এ ছাড়া রেদুয়ান হালহালকে বদলি হিসেবে বেঞ্চে রাখা হয়েছে। তাদের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন শেমসেদ্দিন তালবি ও আনাস সালাহ-এদ্দিন।

ফ্রান্সের একাদশ: মাইক মাইনিয়ঁ (গোলরক্ষক), জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো, লুকাস দিনিয়ে, আদ্রিয়াঁ রাবিও, দেজিরে দুয়ে, মানু কোনো, মাইকেল ওলিসে, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে (অধিনায়ক)।

মরক্কোর একাদশ: ইয়াসিন বুনু (গোলরক্ষক), আশরাফ হাকিমি (অধিনায়ক), ইসা দিয়প, নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, আয়ুব বুয়াদ্দি, নিল এল আয়নাউই, শেমসেদ্দিন তালবি, আজ্জেদিন উনাহি, বিলাল এল খান্নুস, ব্রাহিম দিয়াজ।

এসজি/

হলুদের ফাঁদে ১৮ তারকা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:৫৩ এএম
হলুদের ফাঁদে ১৮ তারকা
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন ফ্রান্সের মাইকেল ওলিসে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুধু প্রতিপক্ষকে হারালেই চলবে না, অনেক ফুটবলারের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ; হলুদ কার্ড এড়িয়ে খেলা। কারণ এই পর্বে আরেকটি হলুদ কার্ড দেখলেই ১৮ জন ফুটবলার সেমিফাইনালে খেলতে পারবেন না।

সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে ইংল্যান্ড ও মরক্কো। দুই দলেরই চারজন করে খেলোয়াড় ঝুঁকিতে আছেন। ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, নিকো ও’রাইলি, ডেক্লান রাইস ও মার্ক গেয়িকে বাড়তি সতর্ক থাকতে হবে। একই পরিস্থিতিতে রয়েছেন মরক্কোর ইসা দিওপ, আশরাফ হাকিমি, রেদোয়ান হালহাল ও বিলাল এল খানুস।

এ ছাড়া ফ্রান্সের মানু কোনে, মাইকেল ওলিসে ও ব্রাডলি বারকোলা, সুইজারল্যান্ডের গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া ও মিরো মুহাইম, আর্জেন্টিনার গঞ্জালো মন্টিয়েল, স্পেনের ফেরান তোরেস, বেলজিয়ামের ব্র্যান্ডন মেচেলে এবং নরওয়ের আন্তোনিও নুসাও একই ঝুঁকিতে রয়েছেন। ফলে একটি ভুল ট্যাকল, অপ্রয়োজনীয় ফাউল কিংবা রেফারির সঙ্গে তর্কও তাদের সেমিফাইনালের স্বপ্ন শেষ করে দিতে পারে।

এবারের বিশ্বকাপে হলুদ কার্ডের নিয়মেও পরিবর্তন এনেছে ফিফা। ৪৮ দলের আসরে অতিরিক্ত একটি নকআউট পর্ব যুক্ত হওয়ায় আগের নিয়ম বহাল থাকলে অনেক বেশি ফুটবলার নিষেধাজ্ঞায় পড়ার আশঙ্কা ছিল। তাই গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড গ্রুপ পর্বেই বাতিল করে দেওয়া হয়েছে। এরপর শেষ ৩২ ও শেষ ষোলোর ম্যাচে পাওয়া হলুদ কার্ডের হিসাব কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বহাল থাকবে। ফিফার মতে, নতুন এই নিয়মের উদ্দেশ্য হলো বড় ম্যাচগুলোতে তারকা ফুটবলারদের অযথা নিষিদ্ধ হওয়া কমিয়ে আনা। কারণ নতুন ফরম্যাটে দলগুলোকে আগের চেয়ে বেশি নকআউট ম্যাচ খেলতে হচ্ছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, নকআউট পর্বের ভিন্ন দুটি ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলেই এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে। তাই কোয়ার্টার ফাইনালে যাদের নামের পাশে ইতোমধ্যে একটি হলুদ কার্ড রয়েছে, তাদের জন্য প্রতিটি মুহূর্তই বাড়তি সতর্কতার। কারণ আরেকটি কার্ড শুধু একজন ফুটবলারের নয়, বদলে দিতে পারে পুরো দলের সেমিফাইনালের পরিকল্পনাও।