কুমিল্লার ময়নামতিতে ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসার এবং ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের উদবুদ্ধ করতে পুবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস ময়নামতি’ শীর্ষক ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে গোমতী টাওয়ার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয় কুমিল্লার অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম এবং কুমিল্লা প্রধান শাখার শাখা ব্যবস্থাপক ও উপমহাব্যবস্থাপক মোসাম্মৎ রেহেনা আক্তার ও আঞ্চলিক কার্যালয়ে সহকারী মহাব্যবস্থাপক, ধূর্জটি প্রসাদ ভট্টাচার্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক পিএলসি, ময়নামতি শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ ইলিয়াস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে নিরাপদ, দ্রুত ও সহজ আর্থিক সেবা নিশ্চিত করতে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবায় আরও বেশি সম্পৃক্ত করতে পুবালী ব্যাংক ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নিয়ে আসছে।
ক্যাম্পেইনে ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা ও পণ্য সম্পর্কে গ্রাহকদের জানানো হয়। এর মধ্যে ছিল বাংলা কিউআর, পাই ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড, এটিএম, সিআরএম, সিডিএম এবং মার্চেন্ট পস সেবা। পাশাপাশি ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ব্যবহারবিধি সম্পর্কে উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকদের ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. আশিকুর রহমান ভূঁইয়া, শাখা ব্যবস্থাপক, বরুড়া কুমিল্লা।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, ডেপুটি জুনিয়র অফিসার ময়নামতি শাখা, মো. আব্দুল মোতালিব, ডেপুটি জুনিয়র অফিসার ও এডিসি, ময়নামতি শাখা, মো. আনোয়ারুল ইসলাম।
জহির শান্ত/হীরা