তপ্ত রৌদ্রের খরতাপে
জীবন প্রকৃতির গহ্বরে দগদগে আগুন;
অঙ্কুরিত শব্দের দ্যোতনা ছুঁয়ে যায়
এক পশলা বৃষ্টির উন্মত্ত চুম্বন,
হৃদয়ের গহিনে নববধূর শাড়ির আঁচলে ওড়ে
নতুন ক্যানভাসে আঁকা
‘সান’ গুহাচিত্রের আধ্যাত্ম নৃত্যকলা।
মিইয়ে যাক আরো একবার
পুষ্পিত অগ্নিগর্ভের বাঁধভাঙা প্লাবন;
আষাঢ়ের বাদলধারা ছড়িয়ে পড়ুক
বিশ্বজুড়ে উত্তপ্ত উনুনের দেহপল্লব আর
সভ্যতার অলিন্দে আশ্রিত বুভুক্ষু সত্তায়।