তোমার সাড়া পেয়ে পা কেঁপে ওঠে কেন?
হাত থেকে পড়ে যায় লেখার কলম।
মেঘে মেঘে কোন ইশারায়
গুরু গুরু শব্দে ভরে ওঠে সমস্ত আকাশ?
আমি তো এখনও বুঝিনি কেন
সমস্ত রাত্রিজুড়ে তুমি আসো
স্বপ্নের মতন।
বৃষ্টির রেখা ধরে দিগন্ত পারে
ফিরে যাও একা একা–
আমাকে স্পর্শও করো না কখনও…
ভুলে যাওয়া কথাগুলো মনে পড়ে যায়
আবার ধুয়ে যায় বৃষ্টিধারায়…
সে তো কতদিন হলো তোমাকে ভুলেছি।
তবুও তোমার পদশব্দ ডেকে আনে ঝড়,
ডেকে আনে কেন মহাপ্রলয়ের রাত্রির অঙ্গীকার।