জ্যৈষ্ঠের ভেপসা বাতাসে ওষ্ঠাগত দিন শেষে,
প্রাণ ফিরে পেল মানুষ আষাঢ়ের বৃষ্টিতে।
প্রচণ্ড দাবদাহে প্রকৃতি পড়েছে যেন নুইয়ে,
ঝর ঝর বৃষ্টিতে তারা সেজেছে সবুজ রূপে।
দিকে দিকে কদম ফুলের মিষ্টি গন্ধ,
আষাঢ়ের রূপ যেন মোহনীয় কবিতার ছন্দ।
কালো মেঘের ঘনঘটা আর রিমঝিম বৃষ্টি,
পাপ-তাপ ধুয়ে মুছে জনমনে দেয় স্বস্তি।
অতি বৃষ্টি হলে আবার ঘরেই রান্না গল্প
পানি, কাঁদা-মাটি মাখা আষাঢ়ের রূপ চিরায়ত।।