ফুটবল বিশ্বকাপ এলে বাংলাদেশের রাস্তাঘাটে, বাড়ির ছাদে, গাড়িতে বাংলাদেশি বিভিন্ন দেশের ফুটবল সমর্থকরা নিজ নিজ সমর্থিত দলের পতাকা লাগিয়ে দেন। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা নিজেদের বাড়ি-গাড়ি পতাকা ও জার্সির রঙে রাঙিয়ে তোলেন। তারা প্রায় প্রতিটি পাড়ামহল্লা ও বাজারে শত শত ফুট লম্বা বিশাল পতাকা উত্তোলন করেন। এই উন্মাদনা বিশ্বে বিরল।
কিন্তু দুঃখের বিষয় আর্জেন্টিনা ও ব্রাজিলের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এই বাংলাদেশি ভালোবাসার কথা তেমন জানেন না। তাদের জাতীয় দলের জন্য বাংলাদেশে কী পরিমাণ আবেগ ও উৎসাহ। আমরা নিজেদের এই উৎসবের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি বাংলা কিংবা ইংরেজিতে। আর্জেন্টিনার মানুষ স্প্যানিশ আর ব্রাজিলের মানুষ পর্তুগিজ ভাষায় কথা বলেন। তারা বাংলা কিংবা ইংরেজি না জানায় আমাদের এই বিশাল সমর্থন তাদের কাছে পুরোপুরি পৌঁছায় না।
কে করবে এই উদ্যোগ? সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো আলাদাভাবে কাজ করতে পারে। করপোরেট কোম্পানিগুলো স্পন্সরশিপ দিয়ে কাউকে আনলে তাদেরও ব্র্যান্ডিং হবে বাংলাদেশ ও বিশ্বমঞ্চে। বাংলাদেশের ফুটবলপ্রেম আবেগের পাশাপাশি একটি শক্তিশালী সফট পাওয়ার। এই শক্তিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে বিশ্বের দরবারে বাংলাদেশ আরও উজ্জ্বল হয়ে উঠবে। শুধু আর্জেন্টিনা ও ব্রাজিল নয়, সারা বিশ্বে বাংলাদেশি ফ্যানদের কার্যক্রম পৌঁছে দেওয়ার সময় এসেছে। এখনই শুরু করতে হবে।
আরাবী নূর লিমা
কবি ও প্রাবন্ধিক
[email protected]