ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
টানা বৃষ্টিতে বিপর্যস্ত কক্সবাজার, খোলা হয়েছে ৬৪০ আশ্রয়কেন্দ্র ভারতে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যু চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ফ্রান্সে বন্দুকধারীদের গুলিতে আহত ৪ চুয়াডাঙ্গায় টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার কোটি কোটি নতুন সমর্থকই বেলজিয়ামের প্রেরণা: গার্সিয়া তিস্তার 'ক্রেডিট' নিতে জামায়াতের আন্দোলন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ভেজা বাতাস চারিত্রিক অবক্ষয় রোধে পর্দা রক্ষাকবচ কালো মেঘ শাদা মেঘ কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী: প্রস্তুতি শেষ, শিগগিরই চালু হচ্ছে জুলাই জাদুঘর বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, সড়ক যোগাযোগ এখনও ব্যাহত সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার শ্রাবণের চিঠি জলছবি কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল দিনাজপুরে ট্রাকের ধাক্কায় আরোহী মৃত্যু, স্ত্রী আহত আদি বৃষ্টি সাজেকে আটকা পড়া ৩১১ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী চকরিয়ায় আশ্রয়ের খোঁজে নৌকাডুবিতে কিশোরী নিখোঁজ মৌলভীবাজারে বন্যার পানিতে বৃদ্ধের মৃত্যু ব্যাঙের শিক্ষা নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫ জলের আঙুল মেঘ আষাঢ়ের জলাভিসার আষাঢ়ের মুখ চবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইসরাত ও বাবলু

প্রাইমারি স্কুলের অনিয়মে নজর দিন

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম
প্রাইমারি স্কুলের অনিয়মে নজর দিন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় প্রাইমারি স্কুল একটি গুরুত্বপূর্ণ অন্যতম বিদ্যানগর। এটি ছোট্ট সোনামণিদের প্রাথমিক জ্ঞানের কেন্দ্র। তারা শিখবে নৈতিকতা, সুন্দর আচরণ ও আদর্শ। সম্প্রতি ভিডিও ফুটেজে লক্ষ করা যায় একজন শিক্ষিকা স্টুডেন্ট কর্তৃক পা ম্যাচেজ করাচ্ছেন এবং অন্য একজন ফোন ব্যবহার করছেন ইত্যাদি।

এটি শিশুদের জন্য যেমন ক্ষতিকর ও অনৈতিক শিক্ষাদানের লক্ষণ। তেমনি শিক্ষকদের জন্যও বড় লজ্জার এবং সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক আচরণ। এমন আচরণ ছোট্ট শিক্ষার্থীদের আচরণে বিরূপ প্রভাব পড়বে। শিক্ষকদের পরিস্থিতি এরূপ হওয়ায় সাধারণ মানুষের কাছে অনাগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফলে প্রাইমারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অতএব, শিক্ষাব্যবস্থা সুন্দর পরিচালনায় দ্রুত অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।

আবদুর রশিদ
শিক্ষক, উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি, সাতকানিয়া, চট্টগ্রাম
[email protected]

প্রাইমারি স্কুলের অনিয়মে নজর দিন

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম
প্রাইমারি স্কুলের অনিয়মে নজর দিন

বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় প্রাইমারি স্কুল একটি গুরুত্বপূর্ণ অন্যতম বিদ্যানগর। এটি ছোট্ট সোনামণিদের প্রাথমিক জ্ঞানের কেন্দ্র। তারা শিখবে নৈতিকতা, সুন্দর আচরণ ও আদর্শ। সম্প্রতি ভিডিও ফুটেজে লক্ষ করা যায় একজন শিক্ষিকা স্টুডেন্ট কর্তৃক পা ম্যাচেজ করাচ্ছেন এবং অন্য একজন ফোন ব্যবহার করছেন ইত্যাদি।

এটি শিশুদের জন্য যেমন ক্ষতিকর ও অনৈতিক শিক্ষাদানের লক্ষণ। তেমনি শিক্ষকদের জন্যও বড় লজ্জার এবং সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক আচরণ। এমন আচরণ ছোট্ট শিক্ষার্থীদের আচরণে বিরূপ প্রভাব পড়বে। শিক্ষকদের পরিস্থিতি এরূপ হওয়ায় সাধারণ মানুষের কাছে অনাগ্রহের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ফলে প্রাইমারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। অতএব, শিক্ষাব্যবস্থা সুন্দর পরিচালনায় দ্রুত অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।

আবদুর রশিদ
শিক্ষক, উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি, সাতকানিয়া, চট্টগ্রাম
[email protected]

বহিরাগত প্রবেশে নিরাপত্তা শঙ্কায় ইবির শিক্ষার্থীরা

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:৫৩ পিএম
বহিরাগত প্রবেশে নিরাপত্তা শঙ্কায় ইবির শিক্ষার্থীরা

‎‎কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। সারা দিন বহিরাগতদের আনাগোনা ১৭৫ একর ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে। বহিরাগতরা ঘুরতে আসা ছাড়াও এমন কিছু কাজ করে থাকে যা নিতান্তই দৃষ্টিকটু। ক্যাম্পাসের মীর মুগ্ধ সরোবর, স্মৃতিসৌধ অথবা বিভিন্ন নিরিবিলি এলাকায় তাদের অশোভনীয় আচরণ দেখতে পাওয়া যায়। আবার বহিরাগত ছেলেরা বা বখাটেরা ক্যাম্পাসের গাছের ফলমূল অযথা নষ্ট করে। বখাটেদের দ্বারা ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার ঘটনাও ঘটে থাকে। বহিরাগতরা কোনো নেতার ট্যাগ দিয়ে ক্যাম্পাস মোটরসাইকেল শোডাউন করে থাকে। ছুটির দিনে বা কোনো বড়সড় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন কোনো ছোটখাটো বিনোদন কেন্দ্র হয়ে ওঠে। বহিরাগতদের এসব ক্রিয়াকলাপ ইবি ক্যাম্পাসের শান্ত পরিবেশকে নষ্ট করছে। এ ছাড়া ক্যাম্পাসে তারা শিক্ষার্থীদের ওপর জোর খাটানোর চেষ্টা করে থাকে। দুর্বল নিরাপত্তাব্যবস্থার জন্য ইতোমধ্যই নানা নেতিবাচক ঘটনা ঘটে গেছে যা দেশজুড়ে আলোড়ন তৈরি করেছে। কিন্তু ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ আনাগোনা কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। বহিরাগতদের কাছে ক্যাম্পাসের শিক্ষার্থীদের এভাবে কোণঠাসা হয়ে থাকা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। শাহ আজিজুর রহমান হলের পকেট গেটের পাশে ভাঙা প্রাচীর নাজুক নিরাপত্তাব্যবস্থার দিকে ইঙ্গিত দেয়। তাই ভবিষ্যতে কোনো বড় বিপদ হওয়ার আগেই ইবি ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা সীমিত করতে হবে। সেই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষীদের কাজে অবহেলা বন্ধ করতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহিরাগত প্রবেশ সীমিতকরণে ও নিরাপত্তা জোরদার করতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। এ ব্যাপারে তাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। 
‎‎
মো. শাহরিয়ার সৌরভ
‎শিক্ষার্থী, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
[email protected]

প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম
প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

শুভ জন্মদিন প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। তোমার বয়স প্রতি বছর যেমন বাড়ে, তেমনি হাজারো স্বপ্নেরও বয়স বাড়ে তোমার প্রাঙ্গণে। মাত্র কিছুদিন আগেও আমি ছিলাম তোমার কাছে এক অপরিচিত মুখ। আজ তোমার ৭৫৩ একরের প্রতিটি পথ, প্রতিটি গাছ, প্রতিটি বিকেল আর প্রতিটি মুখ ধীরে ধীরে আমার আপন হয়ে উঠেছে। তোমার আঙিনায় আমি শুধু পড়াশোনা করতে আসিনি; নিজেকে গড়ে তুলতে, মানুষ হতে এবং স্মৃতির ভাণ্ডার পূর্ণ করতে এসেছি। তোমার ৭৩ বছরের অভিজ্ঞতা আমাকে পূর্ণ করুক, তুমি পূর্ণতা দিও। আমি তোমাকে হৃদয় আসনে রেখে দেব আমৃত্যু, আজীবন।

মো. আমিনুর রহমান 
বাংলা ভাষা ও সাহিত্য, শিক্ষাবর্ষ ২০২৪-২৫
[email protected]

জিরো রিটার্নের গ্যাঁড়াকল

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম
জিরো রিটার্নের গ্যাঁড়াকল

বর্তমান আয়কর আইনে ‘জিরো রিটার্ন’ বা ‘শূন্য রিটার্ন’ বলতে কোনো সুনির্দিষ্ট বিধান বা শব্দ নেই। অথচ আমাদের দেশের করদাতাদের মধ্যে ‘জিরো রিটার্ন’ শব্দটির প্রচলন এবং জনপ্রিয়তা ব্যাপক। আইনে বিধান না থাকলেও বাস্তবে অগণিত ট্যাক্স ফাইলে এর অবাধ প্রয়োগ ও অপপ্রয়োগ প্রতিনিয়ত লক্ষ করা যাচ্ছে।

এই তথাকথিত জিরো রিটার্নের ফাইলগুলোর ভেতরে তাকালে এক অদ্ভুত চিত্র দেখা যায়। অধিকাংশ ফাইলেই আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য বা যৌক্তিক মিল নেই; আয় ও ব্যয়ের খাতগুলো সম্পূর্ণ অস্পষ্ট এবং ধোঁয়াশাপূর্ণ। বিনিয়োগের খাতগুলো যেমন পূর্ণতা পায়নি, ঠিক তেমনি সম্পদ ও দায়ের ঘরগুলোও অলংকৃত হয়ে আছে শূন্যতায়। নিয়মতান্ত্রিক বিনিয়োগ বা সঠিক হিসাবের অভাব থাকায় কর রেয়াতের সুবিধা তো হাতছাড়া হয়েই গেছে, পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগারে প্রদত্ত করের পরিমাণও যথারীতি শূন্য! মূলত, এই হচ্ছে আমাদের দেশের সিংহভাগ জিরো রিটার্নের প্রকৃত হালচাল। প্রশ্ন উঠতেই পারে–এই দায়সারা ও ত্রুটিপূর্ণ ফাইলগুলো কারা তৈরি করছেন, আর কেনই বা তৈরি করছেন? আসল কথা হলো, বর্তমান তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল অনলাইনের যুগে এই ফাঁকিবাজি আর চলবে কতদিন?

পলাশ কুণ্ডু
আয়কর আইনজীবী ও সদস্য, নীলফামারী ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন
[email protected]

ওভারব্রিজ দ্রুত সংস্কার করা হোক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:২৮ পিএম
ওভারব্রিজ দ্রুত সংস্কার করা হোক

সাইনবোর্ড নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত সিদ্ধিরগঞ্জ থানার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মোড়। এটি রাজধানী ঢাকার প্রবেশপথগুলোর মধ্যে অন্যতম। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং ঢাকা-নারায়ণগঞ্জের  সংযোগস্থল হলো সাইনবোর্ড। প্রতিদিন অসংখ্য যানবাহন সাইনবোর্ড অতিক্রম করে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। কিন্তু রাস্তা পারাপারের  একমাত্র ওভারব্রিজ বন্ধ থাকায় জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আড়াআড়ি পার হচ্ছে। বিশেষত নারী, শিশু, স্কুলগামী ছাত্রছাত্রী, বয়োবৃদ্ধ এবং রোগীদের পারাপারের জন্য সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সন্ধ্যার পর এই সমস্যা আরও বেশি প্রকট হচ্ছে। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানি হওয়ার ঝুঁকি রয়েছে। এমতাবস্থায় ওভারব্রিজটি দ্রুত সংস্কারপূর্বক জনসাধারণের চলাচলের উপযোগী করে জরুরি ভিত্তিতে খুলে দেওয়া হোক। বিষয়টি জনগুরুত্বপূর্ণ ও জননিরাপত্তার সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকায় সংশ্লিষ্ট মহলকে দ্রুত পদক্ষেপ নেওয়ার উদাত্ত  আহ্বান জানানো হচ্ছে।

মঈনউদ্দীন মুনাওয়ার
কলামিস্ট ও সংবাদ বিশ্লেষক
[email protected]