ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
সুনামগঞ্জে বৃষ্টি কমলেও পাহাড়ি ঢলে বাড়ছে হাওর-নদীর পানি রাজপাল যাদবের তিন মাসের কারাদণ্ড তহবিল সংকটে ১০ লাখ নারী জরুরি সেবাবঞ্চিত: জাতিসংঘ চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু, জুলাই-সেপ্টেম্বরে সর্বোচ্চ ঝুঁকি ফিলিপাইনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ মৌলভীবাজারে মনু নদের ভাঙনে পানিবন্দি ১০ হাজার মানুষ রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা কাটেনি, আশ্রয়কেন্দ্রে ২৩৬৬ জন ফিলিপাইনে ভূমিধসে ৫ জন নিহত বেলজিয়ামের বিরুদ্ধে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে স্পেন: দে লা ফুয়েন্তে চট্টগ্রামে টানা বৃষ্টি কমলেও নগরে রয়ে গেছে পাহাড়ধসের শঙ্কা ঝুঁকিতে থাকা ১০০ পরিবার পেল সেভ দ্য চিলড্রেন ও ইপসার সহায়তা চকরিয়ায় নৌকাডুবির পর নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী আরও ভালো করতে পারতাম: ডেম্বেলে একদিনে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বাংলাদেশের টেক্সটাইল খাতে প্রযুক্তি, বিনিয়োগ ও অংশীদারিত্ব সম্প্রসারণে ইতালির আগ্রহ নরওয়ে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা! এআই ব্যবহারে কম বয়স বলতে কতটুকু বয়স বোঝায়? এ মাসেই ঢাকায় আতিফ আসলামের কনসার্ট চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার গ্রহণ করলেন ৬ লেখক টানা বৃষ্টিতে বিপর্যস্ত কক্সবাজার, খোলা হয়েছে ৬৪০ আশ্রয়কেন্দ্র ভারতে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যু চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ফ্রান্সে বন্দুকধারীদের গুলিতে আহত ৪ ঝিনাইদহে শিশু যৌন হয়রানির ঘটনায় দোকানি আটক চুয়াডাঙ্গায় টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার কোটি কোটি নতুন সমর্থকই বেলজিয়ামের প্রেরণা: গার্সিয়া তিস্তার 'ক্রেডিট' নিতে জামায়াতের আন্দোলন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কবিতা কালো মেঘ শাদা মেঘ

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৫৮ পিএম
কালো মেঘ শাদা মেঘ

আমার সমস্ত আকাশজুড়ে
ঘন ঘন কালো মেঘ
শাদা মেঘ কবে ছিল মনে নেই! 
ষোড়শ বছরে ঢের হারালাম। 

বিষাদে বিষাদ যোগ হয়ে 
শাদা মেঘগুলি 
কালো বর্ণ ধারণ করে
সমগ্র আকাশে বরষা
এখন, আমার মেঘগুলির নেই ভরসা
কেবল নির্বুদ্ধিতায় ভেসে বেড়ায়
কেউ করে না যতন।

কবিতা ভেজা বাতাস

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম
ভেজা বাতাস

শহর থেকে অনেক দূরে থাকে সে 
যেখানে চোখের পাশে বর্ষার জল 
হারানো দিনের গান, নীপবনে কাক 
ভেজা বাতাস লাগে বুকে, রুখে কে?
তার কথায় অসময়ে পাগল হই শুধু 
বারান্দার ওপাশে গভীর জগৎ
থেকে থেকে বৃষ্টি থামে, কথার জোয়ারে 
ছন্দপতন হয় না। আসে সুরের পাখি। 
দুজনার সুবাসে হারাই দুজন 
নদীতে প্রবল ঢেউ, আশপাশে নেই কেউ 
দীর্ঘ হয় রাত, কীসের  জাতপাত?
হৃদয়ে বর্ষা নামুক, খুলে যাক দ্বার...।

কবিতা শ্রাবণের চিঠি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম
শ্রাবণের চিঠি

আকাশজুড়ে মেঘের ভেলা, কাজল কালো ছায়া 
কদম ফুলের গন্ধে মাতাল অদ্ভুত কিছু মায়া।
জানলা ভেজা জলের ফোঁটায় তোমার ছবি আঁকি 
বুকের ভেতর ভালোবাসার নাম না জানা পাখি! 
অঝোর ধারায় নামলো বৃষ্টি রিমঝিমিয়ে সুরে,
স্মৃতির খেয়া ভাসলো আবার অনেক অনেক দূরে।
জানলা ঘেঁষে একলা আমি, হাত বাড়িয়ে দিই 
বৃষ্টির প্রতি ফোঁটায় যেন তোমার ছোঁয়া নিই।
সবুজ পাতা ভিজছে দেখ, ভিজছে মাটির বুক 
মেঘের ডাকে লুকিয়ে আছে একলা থাকার সুখ।
শহরের বুকে এই যে নামলো স্নিগ্ধ শ্রাবণ ধারা 
তোমার কথা মনে হলে হই যে দিশেহারা ! 

কবিতা জলছবি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম
জলছবি

আকাশের গায়ে মেঘেদের আনাগোনা,
তা দেখে শহর দুচোখে স্বপ্ন সাজায়।
এই বুঝি ফের বৃষ্টির ফোঁটা ঝরবে,
দূরে আনমনে কে যেন বেহাগ বাজায়।

ধোঁয়া ওঠা কাপে রুগ্ন হাতের স্পন্দন,
মন পড়ে থাকে প্রবাসী ছেলের কাছে।
জানালার কাঁচে কাটাকুটি খেলে বৃষ্টি,
ডানা ভাঙা পাখি আশ্রয় খোঁজে গাছে।

ট্রাম ছুটে চলে রোজকার পথ ধরে,
ভিজে বাদামের ঠোঙাতে আটকে মন।
ঝড়ের দাপটে হলো না তো আজ দেখা,
ঝগড়া আদর ছুঁয়ে থাক টেলিফোন।

নোনা ধরা টবে হাসনুহেনার গাছ,
ভাঙা কার্নিশ ভরে ওঠে আগাছায়।
পুরোনো স্মৃতিকে কে আর আঁকড়ে বাঁচে,
ইলিশের প্রেমও জমে যায় বর্ষায়।

আমার শহরে আদুরে বৃষ্টি নামুক,
ধুয়ে যাক যত মন খারাপের দাগ।
ভালোবাসা হোক সে ধ্রুবতারার মতো,
থাক না যতই মান-অভিমান, রাগ।

কবিতা আদি বৃষ্টি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম
আদি বৃষ্টি

বেলকোনির বাইরে যে ঝুম বৃষ্টি
তা অবিকল বৃষ্টি নয়
কেবল টুপ টুপ শব্দের ভেতর
প্রকৃত বৃষ্টিরা যায় না

আদী বৃষ্টি–নিঃশব্দে ঝ’রে
শিরি ফরহাদের মতোন
সে রকম বৃষ্টি আমাকেও ছুঁয়ে যাক

যে বৃষ্টি পাহাড়ে যায়
মসজিদ, মন্দিরে যায়
আসলে তাদের নির্দিষ্ট পিতা নেই বলে

আমিও চাই, নন্দনে ভিজি, বৃষ্টিকুহুকে হাঁটি
সেরকম বৃষ্টি, আমার আসুক

কবিতা জলের আঙুল

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম
জলের আঙুল

তুমুল বৃষ্টির রাত
চৌচির মৃত্তিকাবুকে সজীব নিঃশ্বাস
তৃষ্ণাকাতর পাতার শরীরে জলের নাচন
ভেজা বাতাসের ডানায় ডানায় বৃষ্টির ঘ্রাণ

পাখি দম্পতিরা নিশিস্নান শেষে ফিরে যায় নীড়ে
আমার দুচোখে ঘুম নেই, এপাশ-ওপাশ
হিম বৃষ্টি–সোহাগী বৃষ্টির জলের আঙুল
হৃদয়ের জানালায় টোকা দিয়ে যায়।