ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
প্রকৃতির নয়, লোভের ধসে মরছে মানুষ রাঙামাটিতে পাহাড়ধস ও ভূমিধসের সতর্কতা থানার গ্রিল ভেঙে নারী আসামির পালানো, এসআই-কনস্টেবল প্রত্যাহার শৈলকুপায় সরকারি সহায়তার চেক ও পুরস্কার পেলেন উপকারভোগীরা বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুনামগঞ্জে বৃষ্টি কমলেও পাহাড়ি ঢলে বাড়ছে হাওর-নদীর পানি রাজপাল যাদবের তিন মাসের কারাদণ্ড তহবিল সংকটে ১০ লাখ নারী জরুরি সেবাবঞ্চিত: জাতিসংঘ চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু, জুলাই-সেপ্টেম্বরে সর্বোচ্চ ঝুঁকি ফিলিপাইনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ মৌলভীবাজারে মনু নদের ভাঙনে পানিবন্দি ১০ হাজার মানুষ রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা কাটেনি, আশ্রয়কেন্দ্রে ২৩৬৬ জন ফিলিপাইনে ভূমিধসে ৫ জন নিহত বেলজিয়ামের বিরুদ্ধে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে স্পেন: দে লা ফুয়েন্তে চট্টগ্রামে টানা বৃষ্টি কমলেও নগরে রয়ে গেছে পাহাড়ধসের শঙ্কা ঝুঁকিতে থাকা ১০০ পরিবার পেল সেভ দ্য চিলড্রেন ও ইপসার সহায়তা চকরিয়ায় নৌকাডুবির পর নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: তথ্যমন্ত্রী আরও ভালো করতে পারতাম: ডেম্বেলে একদিনে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বাংলাদেশের টেক্সটাইল খাতে প্রযুক্তি, বিনিয়োগ ও অংশীদারিত্ব সম্প্রসারণে ইতালির আগ্রহ নরওয়ে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা! এআই ব্যবহারে কম বয়স বলতে কতটুকু বয়স বোঝায়? এ মাসেই ঢাকায় আতিফ আসলামের কনসার্ট চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার গ্রহণ করলেন ৬ লেখক টানা বৃষ্টিতে বিপর্যস্ত কক্সবাজার, খোলা হয়েছে ৬৪০ আশ্রয়কেন্দ্র ভারতে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যু চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ফ্রান্সে বন্দুকধারীদের গুলিতে আহত ৪

আরও ভালো করতে পারতাম: ডেম্বেলে

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম
আরও ভালো করতে পারতাম: ডেম্বেলে
ওসমানে ডেম্বেল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। মরক্কোর বিপক্ষে গোল করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন ওসমানে ডেম্বেলে। ফরাসি এই ফরোয়ার্ডের বিশ্বাস, টুর্নামেন্ট যত এগোচ্ছে তিনি ততই নিজের সেরা ছন্দ ফিরে পাচ্ছেন। তবে এখনো উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে বলেই মনে করেন তিনি।

বস্টন স্টেডিয়ামে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ চারে জায়গা নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। ম্যাচে ফ্রান্সের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও ডেম্বেলে। জয়ের পর সম্প্রচারকারী প্রতিষ্ঠান ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে ডেম্বেলে বলেন, ‘আমি খুব ভালো অনুভব করছি। ফ্রান্স ও পিএসজির হয়ে এই পজিশনে খেলার অভিজ্ঞতা আমার আছে। প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’

নিজের বর্তমান ফর্ম নিয়ে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘টুর্নামেন্ট যত এগোচ্ছে, আমি আমার চেনা ছন্দ ফিরে পাচ্ছি। নিজের পারফরম্যান্সে আমি খুশি, তবে আরও একটু ভালো করতে পারতাম। কিন্তু দিনশেষে দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য একটাই-শেষ পর্যন্ত গিয়ে ট্রফি জেতা।’

মরক্কোর বিপক্ষে জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। ফাইনালে ওঠার লড়াইয়ে দেশমের দলের প্রতিপক্ষ হবে বেলজিয়াম অথবা স্পেন।

পাপ্পু/রিফাত/

বেলজিয়ামের বিরুদ্ধে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে স্পেন: দে লা ফুয়েন্তে

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৫:৪৪ পিএম
বেলজিয়ামের বিরুদ্ধে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে স্পেন: দে লা ফুয়েন্তে
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে স্পেন। কঠিন এই ম্যাচের আগে বেশ সতর্ক স্প্যানিশ শিবির। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে মনে করেন, চলতি টুর্নামেন্টে এটাই তাদের সবচেয়ে কঠিন পরীক্ষা।

স্পেন কোচ বলেন, ‘আগামীকালের ম্যাচটি টুর্নামেন্টে আমাদের খেলা সবচেয়ে কঠিন ম্যাচ হতে যাচ্ছে।’ বেলজিয়ামের অভিজ্ঞ স্কোয়াডের প্রশংসা করে তিনি জানান, দলটিতে ইউরোপের বড় বড় ক্লাবে খেলা ফুটবলাররা আছেন। তারা বড় ম্যাচের চাপ সামলাতে অভ্যস্ত।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। কোনো গোল হজম না করেই তারা শেষ আটে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছিল দে লা ফুয়েন্তের দল। বলের দখল, শক্তিশালী রক্ষণ ও ধারালো আক্রমণ মিলিয়ে স্পেন এখন টুর্নামেন্টের অন্যতম সেরা দল।
বেলজিয়ামকে নিয়ে স্পেন কোচ বলেন, ‘ওরা অত্যন্ত শক্তিশালী একটি দল। ওদের খেলোয়াড়রা ম্যাচ জিততে অভ্যস্ত। তাই এটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে।’

লস অ্যাঞ্জেলেসের এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে। তবে ফ্রান্সকে নিয়ে এখনই ভাবছেন না দে লা ফুয়েন্তে। তিনি স্পষ্ট বলেন, ‘বিশ্বাস করুন, আমরা এখন শুধুই বেলজিয়াম ম্যাচ নিয়ে ভাবছি।’

স্পেনের আক্রমণভাগের মূল ভরসা বার্সেলোনার তরুণ লামিন ইয়ামাল এবং টুর্নামেন্টে ৪ গোল করা মিকেল ওয়ারজাবাল। ইয়ামাল এবার গোল কম পেলেও তার ওপর কোচের পূর্ণ আস্থা আছে।

দে লা ফুয়েন্তে বলেন, ‘ইয়ামাল দিন দিন আরও পরিণত হচ্ছে। পর্তুগালের বিপক্ষে ও রক্ষণেও দারুণ খেলেছে। আক্রমণভাগেও ও নিজের সেরাটা দিতে প্রস্তুত।’

পাপ্পু/রিফাত/

আরও ভালো করতে পারতাম: ডেম্বেলে

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম
আরও ভালো করতে পারতাম: ডেম্বেলে
ওসমানে ডেম্বেল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। মরক্কোর বিপক্ষে গোল করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন ওসমানে ডেম্বেলে। ফরাসি এই ফরোয়ার্ডের বিশ্বাস, টুর্নামেন্ট যত এগোচ্ছে তিনি ততই নিজের সেরা ছন্দ ফিরে পাচ্ছেন। তবে এখনো উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে বলেই মনে করেন তিনি।

বস্টন স্টেডিয়ামে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ চারে জায়গা নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। ম্যাচে ফ্রান্সের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও ডেম্বেলে। জয়ের পর সম্প্রচারকারী প্রতিষ্ঠান ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে ডেম্বেলে বলেন, ‘আমি খুব ভালো অনুভব করছি। ফ্রান্স ও পিএসজির হয়ে এই পজিশনে খেলার অভিজ্ঞতা আমার আছে। প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’

নিজের বর্তমান ফর্ম নিয়ে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘টুর্নামেন্ট যত এগোচ্ছে, আমি আমার চেনা ছন্দ ফিরে পাচ্ছি। নিজের পারফরম্যান্সে আমি খুশি, তবে আরও একটু ভালো করতে পারতাম। কিন্তু দিনশেষে দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য একটাই-শেষ পর্যন্ত গিয়ে ট্রফি জেতা।’

মরক্কোর বিপক্ষে জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। ফাইনালে ওঠার লড়াইয়ে দেশমের দলের প্রতিপক্ষ হবে বেলজিয়াম অথবা স্পেন।

পাপ্পু/রিফাত/

নরওয়ে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা!

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:১১ পিএম
নরওয়ে ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা!
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। তবে এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুশ্চিন্তায় পড়েছে থ্রি লায়ন্সরা। দলের দুই তারকা মার্ক গেহি ও ডেক্লান রাইসের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এটি কোচ থমাস টুখেলের পরিকল্পনা ও কৌশলে বড় প্রভাব ফেলতে পারে।

শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে পুরো সময় খেলেছিলেন সেন্টার-ব্যাক মার্ক গেহি। কিন্তু বর্তমানে তিনি হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন। চোটের কারণে দলের অনুশীলনেও নামতে পারেননি তিনি। ইংল্যান্ড দল এখন প্রস্তুতির জন্য মায়ামিতে অবস্থান করছে। সেখানে গেহি অনুশীলনে ফিরতে না পারলে শনিবারের (১১ জুলাই) ম্যাচে তার খেলা অসম্ভব হয়ে পড়বে।

তবে গেহি খেলতে না পারলে বিকল্প ব্যবস্থা প্রস্তুত আছে। অভিজ্ঞ জন স্টোন্স ও ড্যান বার্ন ব্যাক-আপ হিসেবে তৈরি আছেন। মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলের জয়ে দুজনই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।

দুশ্চিন্তা আছে মিডফিল্ডের বড় ভরসা ডেক্লান রাইসকে নিয়েও। অসুস্থতার কারণে তিনি শেষ দুই দিন অনুশীলনে অংশ নিতে পারেননি। এছাড়া পুরো টুর্নামেন্টজুড়েই হ্যামস্ট্রিং ও পিঠের ব্যথায় ভুগছেন এই আর্সেনাল তারকা। অবশ্য কোচ টুখেল আশাবাদী, ম্যাচের আগেই গেহি ও রাইস সুস্থ হয়ে উঠবেন।

ইংল্যান্ড শিবিরের জন্য একমাত্র স্বস্তির খবর রিস জেমসের ফেরা। দীর্ঘ বিরতির পর তিনি পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দিয়েছেন। নরওয়ের বিপক্ষে তার শুরুর একাদশে থাকার সম্ভাবনা প্রবল। গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচের পর থেকেই মাঠের বাইরে ছিলেন এই রাইট-ব্যাক।

পাপ্পু/রিফাত/

কোটি কোটি নতুন সমর্থকই বেলজিয়ামের প্রেরণা: গার্সিয়া

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
কোটি কোটি নতুন সমর্থকই বেলজিয়ামের প্রেরণা: গার্সিয়া
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে বেলজিয়াম। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী বেলজিয়াম শিবির। দলটির কোচ রুডি গার্সিয়ার দাবি, বিশ্বজুড়ে এখন কোটি কোটি নতুন সমর্থক বেলজিয়ামের পাশে আছেন। এই জনসমর্থনই দলকে মাঠে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল বেলজিয়াম। এবার তাদের সামনে শক্তিশালী স্পেন। লস অ্যাঞ্জেলেসের কোয়ার্টার ফাইনালে গ্যালারির সিংহভাগ স্পেনের দখলে থাকতে পারে। তবে এই প্রতিকূল পরিবেশ নিয়ে মোটেও ভাবছেন না গার্সিয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে ১ কোটি ২০ লাখ বেলজিয়ান তো আছেনই। এর বাইরে গত কয়েক দিনে আরও কোটি কোটি মানুষ আমাদের সমর্থন দিয়েছেন। এই ভালোবাসা আমাদের অসাধারণ শক্তি জোগাবে। স্টেডিয়ামের পরিবেশ যেমনই হোক, আমরা নিজেদের খেলাতেই মন দেব।’

স্পেনকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মেনে নিয়েছেন গার্সিয়া। তিনি বলেন, ‘আমরা জানি ওরা কতটা শক্তিশালী। ওরা বল দখলে সেরা এবং এখনো কোনো গোল খায়নি। তবে পরিসংখ্যান তো ভাঙার জন্যই তৈরি হয়। আমরা গোল করতে এবং ম্যাচ জিততে মাঠে নামব।’

কোচ আরও বলেন, ‘সবাই ভাবছে আমরা হেরে বিদায় নেব। কিন্তু আমরা অঘটন ঘটাতে পারি। কঠিন সময়েই দলের আসল চরিত্র বোঝা যায়। আমার খেলোয়াড়রা সেই পরীক্ষায় পাস করেছে।’

পাপ্পু/নাঈম

ফ্রান্সের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন মরক্কোর কোচ

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম
ফ্রান্সের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন মরক্কোর কোচ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিল মরক্কো। ফ্রান্সের কাছে তারা ২-০ গোলে হেরেছে। ম্যাচ শেষে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি। তিনি জানান, ফ্রান্সের আক্রমণভাগের গতি ও দক্ষতার কাছে তার দল পরাস্ত হয়েছে।

২০২২ সালের সেমিফাইনালের পুনরাবৃত্তি করতে চায় নি মরক্কো। কিন্তু কিলিয়ান এমবাপ্পে ও উসমান ডেম্বেলের গোলে সেই স্বপ্ন ভেঙে যায়। কোচ ওয়াহবির মতে, প্রথমার্ধ থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ফরাসিদের হাতে।

তিনি বলেন, ‘প্রথমার্ধে ফ্রান্স বলের দখল রেখে দুই প্রান্ত দিয়ে আক্রমণ চালায়। আমরা বল পেলেও আক্রমণ ও রক্ষণে দ্রুত রূপান্তর ঘটাতে পারিনি।’ ফলে প্রতিপক্ষের চাপ সামলাতে মরক্কোকে বেশ ভুগতে হয়েছে।

প্রথমার্ধে গোলরক্ষক ইয়াসিন বুনু চমৎকার পারফর্ম করেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে তিনি দলকে ম্যাচে রাখেন। এমনকি এমবাপ্পের একটি পেনাল্টিও ঠেকিয়ে দেন বুনু। বিরতির পর মরক্কো কিছুটা ছন্দে ফেরে। তবে ম্যাচের মোড় ঘোরানোর মতো বড় সুযোগ তারা তৈরি করতে পারেনি।

ওয়াহবি জানান, দ্বিতীয়ার্থেও ফ্রান্সের বিশ্বমানের খেলোয়াড়দের সামলানো সহজ ছিল না। ফরাসিরা চাইলে আরও আগেই গোল ব্যবধান বাড়াতে পারত। তিনি নিজেদের কিছু কৌশলগত সীমাবদ্ধতার কথাও মেনে নেন।

ফ্রান্সের ভূয়সী প্রশংসা করে মরক্কো কোচ বলেন, দলটি দীর্ঘদিন ধরে বিশ্বসেরা। তাদের ফুটবল কাঠামো অত্যন্ত সুসংগঠিত। দলে এমন অনেক ফুটবলার আছেন, যারা একাই ম্যাচের ফল নির্ধারণ করতে পারেন। আক্রমণভাগের ক্ষিপ্রতার কারণে ফ্রান্স আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠার অন্যতম দাবিদার বলে মন্তব্য করেন তিনি।