ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
চুয়াডাঙ্গায় টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার কোটি কোটি নতুন সমর্থকই বেলজিয়ামের প্রেরণা: গার্সিয়া তিস্তার 'ক্রেডিট' নিতে জামায়াতের আন্দোলন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ভেজা বাতাস চারিত্রিক অবক্ষয় রোধে পর্দা রক্ষাকবচ কালো মেঘ শাদা মেঘ কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী: প্রস্তুতি শেষ, শিগগিরই চালু হচ্ছে জুলাই জাদুঘর বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, সড়ক যোগাযোগ এখনও ব্যাহত সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার শ্রাবণের চিঠি জলছবি কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল দিনাজপুরে ট্রাকের ধাক্কায় আরোহী মৃত্যু, স্ত্রী আহত আদি বৃষ্টি সাজেকে আটকা পড়া ৩১১ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী চকরিয়ায় আশ্রয়ের খোঁজে নৌকাডুবিতে কিশোরী নিখোঁজ মৌলভীবাজারে বন্যার পানিতে বৃদ্ধের মৃত্যু ব্যাঙের শিক্ষা নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫ জলের আঙুল মেঘ আষাঢ়ের জলাভিসার আষাঢ়ের মুখ চবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইসরাত ও বাবলু যদিও এই সজল বর্ষা প্রাইমারি স্কুলের অনিয়মে নজর দিন হবিগঞ্জে বাঁধ ভাঙনে ২৫ গ্রাম পানিবন্দি, ভোগান্তিতে ৩০ হাজার বাসিন্দা মেঘের সৌধ থেকে

স্পেনকে হারাতে নিখুঁত ম্যাচ খেলতে হবে: লুকাকু

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৪১ এএম
স্পেনকে হারাতে নিখুঁত ম্যাচ খেলতে হবে: লুকাকু
লুকাকু। ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও স্পেন। এই ম্যাচে স্পেনের মতো শক্তিশালী দলকে হারাতে বেলজিয়ামকে একটি ‘নিখুঁত ম্যাচ’ খেলতে হবে। এমনটাই মনে করেন দলের অভিজ্ঞ ফরোয়ার্ড রোমেরু লুকাকু।

যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের এই দুই পরাশক্তি। এই ম্যাচে জয় পেলে বেলজিয়াম সেমিফাইনালে জায়গা করে নেবে। এর আগে ১৯৮৬ ও ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল তারা। তবে এবার তাদের সামনে বড় বাধা স্পেন। চলতি টুর্নামেন্টে স্প্যানিশরা এখনও অপরাজিত এবং কোনো গোল হজম করেনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লুকাকু বলেন, ‘আগামীকাল আমাদের একটি নিখুঁত ম্যাচ খেলতে হবে। টুর্নামেন্টে সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। স্পেন অসাধারণ একটি দল। ২০০৮ সাল থেকে তারা একই ধরনের চেনা ফুটবল খেলছে।’

স্পেনের কৌশল নিয়ে লুকাকু বলেন, ‘তারা সবসময় ফাঁকা জায়গায় থাকা তৃতীয় খেলোয়াড়কে খুঁজে নেয়। দুই উইংয়ে তাদের দারুণ গতি রয়েছে। ফেরান তোরেস আক্রমণে গভীরতা তৈরি করে। তবে আমাদেরও ভালো প্রস্তুতি রয়েছে। আমাদের এমন কিছু শক্তি আছে, যা তাদের কঠিন পরীক্ষায় ফেলবে।’

চলমান বিশ্বকাপে লুকাকুর ভূমিকা বদলে দিয়েছেন কোচ রুডি গার্সিয়া। শুরুর একাদশের বদলে তাকে ‘ইমপ্যাক্ট সাবস্টিটিউট’ হিসেবে নামানো হচ্ছে। কোচের এই সিদ্ধান্ত ইতোমধ্যেই সফল হয়েছে। টুর্নামেন্টে তিনটি গোল করেছেন লুকাকু। শেষ ষোলোর ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানে ঘুরে দাঁড়ানোর সূচনা হয়েছিল তার গোল থেকেই।

নিজের নতুন ভূমিকা নিয়ে লুকাকু বলেন, ‘আমার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দল সবসময় বড়। গত কয়েক বছর ধরে এটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি সবসময় নিজের আগে দলের কথা ভাবি।’

কোটি কোটি নতুন সমর্থকই বেলজিয়ামের প্রেরণা: গার্সিয়া

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
কোটি কোটি নতুন সমর্থকই বেলজিয়ামের প্রেরণা: গার্সিয়া
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে বেলজিয়াম। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসী বেলজিয়াম শিবির। দলটির কোচ রুডি গার্সিয়ার দাবি, বিশ্বজুড়ে এখন কোটি কোটি নতুন সমর্থক বেলজিয়ামের পাশে আছেন। এই জনসমর্থনই দলকে মাঠে বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল বেলজিয়াম। এবার তাদের সামনে শক্তিশালী স্পেন। লস অ্যাঞ্জেলেসের কোয়ার্টার ফাইনালে গ্যালারির সিংহভাগ স্পেনের দখলে থাকতে পারে। তবে এই প্রতিকূল পরিবেশ নিয়ে মোটেও ভাবছেন না গার্সিয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের সঙ্গে ১ কোটি ২০ লাখ বেলজিয়ান তো আছেনই। এর বাইরে গত কয়েক দিনে আরও কোটি কোটি মানুষ আমাদের সমর্থন দিয়েছেন। এই ভালোবাসা আমাদের অসাধারণ শক্তি জোগাবে। স্টেডিয়ামের পরিবেশ যেমনই হোক, আমরা নিজেদের খেলাতেই মন দেব।’

স্পেনকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মেনে নিয়েছেন গার্সিয়া। তিনি বলেন, ‘আমরা জানি ওরা কতটা শক্তিশালী। ওরা বল দখলে সেরা এবং এখনো কোনো গোল খায়নি। তবে পরিসংখ্যান তো ভাঙার জন্যই তৈরি হয়। আমরা গোল করতে এবং ম্যাচ জিততে মাঠে নামব।’

কোচ আরও বলেন, ‘সবাই ভাবছে আমরা হেরে বিদায় নেব। কিন্তু আমরা অঘটন ঘটাতে পারি। কঠিন সময়েই দলের আসল চরিত্র বোঝা যায়। আমার খেলোয়াড়রা সেই পরীক্ষায় পাস করেছে।’

পাপ্পু/নাঈম

ফ্রান্সের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন মরক্কোর কোচ

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম
ফ্রান্সের শ্রেষ্ঠত্ব মেনে নিলেন মরক্কোর কোচ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় নিল মরক্কো। ফ্রান্সের কাছে তারা ২-০ গোলে হেরেছে। ম্যাচ শেষে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি। তিনি জানান, ফ্রান্সের আক্রমণভাগের গতি ও দক্ষতার কাছে তার দল পরাস্ত হয়েছে।

২০২২ সালের সেমিফাইনালের পুনরাবৃত্তি করতে চায় নি মরক্কো। কিন্তু কিলিয়ান এমবাপ্পে ও উসমান ডেম্বেলের গোলে সেই স্বপ্ন ভেঙে যায়। কোচ ওয়াহবির মতে, প্রথমার্ধ থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ফরাসিদের হাতে।

তিনি বলেন, ‘প্রথমার্ধে ফ্রান্স বলের দখল রেখে দুই প্রান্ত দিয়ে আক্রমণ চালায়। আমরা বল পেলেও আক্রমণ ও রক্ষণে দ্রুত রূপান্তর ঘটাতে পারিনি।’ ফলে প্রতিপক্ষের চাপ সামলাতে মরক্কোকে বেশ ভুগতে হয়েছে।

প্রথমার্ধে গোলরক্ষক ইয়াসিন বুনু চমৎকার পারফর্ম করেন। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে তিনি দলকে ম্যাচে রাখেন। এমনকি এমবাপ্পের একটি পেনাল্টিও ঠেকিয়ে দেন বুনু। বিরতির পর মরক্কো কিছুটা ছন্দে ফেরে। তবে ম্যাচের মোড় ঘোরানোর মতো বড় সুযোগ তারা তৈরি করতে পারেনি।

ওয়াহবি জানান, দ্বিতীয়ার্থেও ফ্রান্সের বিশ্বমানের খেলোয়াড়দের সামলানো সহজ ছিল না। ফরাসিরা চাইলে আরও আগেই গোল ব্যবধান বাড়াতে পারত। তিনি নিজেদের কিছু কৌশলগত সীমাবদ্ধতার কথাও মেনে নেন।

ফ্রান্সের ভূয়সী প্রশংসা করে মরক্কো কোচ বলেন, দলটি দীর্ঘদিন ধরে বিশ্বসেরা। তাদের ফুটবল কাঠামো অত্যন্ত সুসংগঠিত। দলে এমন অনেক ফুটবলার আছেন, যারা একাই ম্যাচের ফল নির্ধারণ করতে পারেন। আক্রমণভাগের ক্ষিপ্রতার কারণে ফ্রান্স আবারও বিশ্বকাপের ফাইনালে ওঠার অন্যতম দাবিদার বলে মন্তব্য করেন তিনি।

মরক্কোকে বেছে নেওয়ায় আফসোস নেই বুয়াদির

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:১০ পিএম
মরক্কোকে বেছে নেওয়ায় আফসোস নেই বুয়াদির
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে গেছে মরক্কো। এই হারের মাধ্যমে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ‘অ্যাটলাস লায়ন্স’রা। ম্যাচে ফ্রান্সের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও উসমান ডেম্বেলে। এই জয়ের মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করল ফরাসির দল। ম্যাচটি যেন ছিল ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি।

মরক্কো বিদায় নিলেও আলোচনায় আছেন তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদি। ১৮ বছর বয়সী বুয়াদি চলমান বিশ্বকাপের অন্যতম উদীয়মান তারকা। তিনি জন্মভূমি ফ্রান্সের বদলে মরক্কোর জার্সি বেছে নিয়েছিলেন। দল হারলেও নিজের এই সিদ্ধান্তে কোনো অনুশোচনা নেই বলে জানিয়েছেন তিনি।

বুয়াদি এর আগে বয়সভিত্তিক পর্যায়ে ফ্রান্সের হয়ে খেলেছেন। গত মার্চে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায়কও ছিলেন। তবে গত মে মাসে তিনি মরক্কোর সিনিয়র দলে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

ম্যাচ শেষে বুয়াদি বলেন, ‘মরক্কোকে বেছে নেওয়ার জন্য আমার কোনো আফসোস নেই। এটি ছিল আমার হৃদয়ের টানে নেওয়া সিদ্ধান্ত। মাঠের ফলাফল যেমনই হোক, মরক্কোর প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’

তিনি আরও বলেন, ‘আমরা সবাই এই জার্সির জন্য নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছি। মরক্কোর মানুষকে আমরা আরও আনন্দ দিতে চেয়েছিলাম। তা সম্ভব না হলেও, ভবিষ্যতে উন্নতির জন্য আমাদের কোন কোন জায়গায় কাজ করতে হবে তা আমরা বুঝতে পেরেছি।’

পাপ্পু/নাঈম

স্পেনকে হারাতে নিখুঁত ম্যাচ খেলতে হবে: লুকাকু

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৪১ এএম
স্পেনকে হারাতে নিখুঁত ম্যাচ খেলতে হবে: লুকাকু
লুকাকু। ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও স্পেন। এই ম্যাচে স্পেনের মতো শক্তিশালী দলকে হারাতে বেলজিয়ামকে একটি ‘নিখুঁত ম্যাচ’ খেলতে হবে। এমনটাই মনে করেন দলের অভিজ্ঞ ফরোয়ার্ড রোমেরু লুকাকু।

যুক্তরাষ্ট্রের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের এই দুই পরাশক্তি। এই ম্যাচে জয় পেলে বেলজিয়াম সেমিফাইনালে জায়গা করে নেবে। এর আগে ১৯৮৬ ও ২০১৮ বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল তারা। তবে এবার তাদের সামনে বড় বাধা স্পেন। চলতি টুর্নামেন্টে স্প্যানিশরা এখনও অপরাজিত এবং কোনো গোল হজম করেনি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে লুকাকু বলেন, ‘আগামীকাল আমাদের একটি নিখুঁত ম্যাচ খেলতে হবে। টুর্নামেন্টে সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। স্পেন অসাধারণ একটি দল। ২০০৮ সাল থেকে তারা একই ধরনের চেনা ফুটবল খেলছে।’

স্পেনের কৌশল নিয়ে লুকাকু বলেন, ‘তারা সবসময় ফাঁকা জায়গায় থাকা তৃতীয় খেলোয়াড়কে খুঁজে নেয়। দুই উইংয়ে তাদের দারুণ গতি রয়েছে। ফেরান তোরেস আক্রমণে গভীরতা তৈরি করে। তবে আমাদেরও ভালো প্রস্তুতি রয়েছে। আমাদের এমন কিছু শক্তি আছে, যা তাদের কঠিন পরীক্ষায় ফেলবে।’

চলমান বিশ্বকাপে লুকাকুর ভূমিকা বদলে দিয়েছেন কোচ রুডি গার্সিয়া। শুরুর একাদশের বদলে তাকে ‘ইমপ্যাক্ট সাবস্টিটিউট’ হিসেবে নামানো হচ্ছে। কোচের এই সিদ্ধান্ত ইতোমধ্যেই সফল হয়েছে। টুর্নামেন্টে তিনটি গোল করেছেন লুকাকু। শেষ ষোলোর ম্যাচে সেনেগালের বিপক্ষে ৩-২ ব্যবধানে ঘুরে দাঁড়ানোর সূচনা হয়েছিল তার গোল থেকেই।

নিজের নতুন ভূমিকা নিয়ে লুকাকু বলেন, ‘আমার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দল সবসময় বড়। গত কয়েক বছর ধরে এটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আমি সবসময় নিজের আগে দলের কথা ভাবি।’

নরওয়ের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কম: হালান্ড

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:২৩ এএম
নরওয়ের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা কম: হালান্ড
নরওয়ের জাতীয় দলের খেলোয়ার হালান্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের দৌড়ে নিজেদের সম্ভাবনাকে এখনো ‘খুবই কম’ মনে করছেন আর্লিং হালান্ড। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে এই মন্তব্য করলেন নরওয়ের তারকা স্ট্রাইকার। 

চলমান বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে আছেন হালান্ড। ৫ ম্যাচে ৭ গোল করে নরওয়েকে ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে তুলেছেন তিনি। তবুও তিনি মনে করেন, থমাস টুখেলের ইংল্যান্ডই শিরোপার অন্যতম প্রধান দাবিদার।

বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হেসে বলেন, ‘এখনো বলব খুবই কম। টুর্নামেন্টে কয়েকটি স্পষ্ট ফেভারিট দল আছে। ইংল্যান্ড তাদের একটি। তাই সব চাপ ইংলিশদের ওপরই থাকা উচিত।’

হালান্ড আরও বলেন, ‘এটি আমার জন্য বিশেষ একটি ম্যাচ। আমার জন্ম ইংল্যান্ডে এবং আমি সেখানেই খেলি। তাছাড়া ক্লাবের সতীর্থদের বিপক্ষেও খেলতে হবে। ম্যাচটি বেশ উপভোগ্য হবে।’

২০২৪ সালে আর্সেনালের বিপক্ষে ম্যাচের পর ইংলিশ সমর্থকদের ‘স্টে হাম্বল’ বলেছিলেন হালান্ড। সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় সবারই বিনয়ী থাকা উচিত। তবে ইংল্যান্ডের আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ তারা ইংল্যান্ড।’

আগামী রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩ টায় মায়ামিতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।