ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
কোটি কোটি নতুন সমর্থকই বেলজিয়ামের প্রেরণা: গার্সিয়া তিস্তার 'ক্রেডিট' নিতে জামায়াতের আন্দোলন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ভেজা বাতাস চারিত্রিক অবক্ষয় রোধে পর্দা রক্ষাকবচ কালো মেঘ শাদা মেঘ কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী: প্রস্তুতি শেষ, শিগগিরই চালু হচ্ছে জুলাই জাদুঘর বান্দরবান বন্যা পরিস্থিতির উন্নতি, তবে সড়ক যোগাযোগ ব্যাহত সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার শ্রাবণের চিঠি জলছবি কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল দিনাজপুরে ট্রাকের ধাক্কায় আরোহী মৃত্যু, স্ত্রী আহত আদি বৃষ্টি সাজেকে আটকা পড়া ৩১১ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী চকরিয়ায় আশ্রয়ের খোঁজে নৌকাডুবিতে কিশোরী নিখোঁজ মৌলভীবাজারে বন্যার পানিতে বৃদ্ধের মৃত্যু ব্যাঙের শিক্ষা নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫ জলের আঙুল মেঘ আষাঢ়ের জলাভিসার আষাঢ়ের মুখ চবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইসরাত ও বাবলু যদিও এই সজল বর্ষা প্রাইমারি স্কুলের অনিয়মে নজর দিন হবিগঞ্জে বাঁধ ভাঙনে ২৫ গ্রাম পানিবন্দি, ভোগান্তিতে ৩০ হাজার বাসিন্দা মেঘের সৌধ থেকে বিশ্বকাপে বাংলাদেশের ফুটবল আবেগ এক নতুন সম্ভাবনা বৃষ্টি ভেজার কাঁপন

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে ভারতের মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শুক্রবার (১০ জুলাই) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

অন্তরা/

তিস্তার 'ক্রেডিট' নিতে জামায়াতের আন্দোলন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম
তিস্তার 'ক্রেডিট' নিতে জামায়াতের আন্দোলন: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: খবরের কাগজ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারের একটি অংশ। সেই ইশতেহারের অংশ হিসেবে যখন বিএনপি সরকার কাজ করছে, ঠিক সে সময়ে ক্রেডিট নেওয়ার জন্য জামায়াতসহ ১১ দল আন্দোলনে নেমেছে বলে মন্তব্য করেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার সময় ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বরাদ্দের আওতায় জেলা পরিষদ পঞ্চগড়ের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে পঞ্চগড়-নীলফামারী সীমান্তে পঞ্চগড় গেইট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। তিস্তা নিয়ে বিএনপি যখন কাজ শুরু করে, তখন তাদের কোনো অস্তিত্ব ছিল না। এই তিস্তা নিয়ে তাদের কোনো স্বপ্ন ছিল না, কোনো কথাও ছিল না, তাই স্ট্যান্টবাজির রাজনীতির দিন বাংলাদেশে আর চলবে না। অচিরেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং তা বাস্তবায়ন হবে।

প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড়ের ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এবং আপামর জনসাধারণের দাবীর প্রেক্ষিতে এই পঞ্চগড় গেট নির্মাণ করা হচ্ছে।

পঞ্চগড় গেটের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত সাহা, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অঞ্জন কুমার সরকারসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মো. রনি/থিওটোনিয়াস/ 

কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী: প্রস্তুতি শেষ, শিগগিরই চালু হচ্ছে জুলাই জাদুঘর

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৫৬ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৩:০২ পিএম
কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী: প্রস্তুতি শেষ, শিগগিরই চালু হচ্ছে জুলাই জাদুঘর
ছবি: খবরের কাগজ

সারা দেশে ‘জুলাই জাদুঘর’ সর্বসাধারণের জন্য দ্রুত উন্মুক্ত করতে নতুন কমিটি গঠনসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

শুক্রবার (১০ জুলাই) সকালে কুমিল্লার ময়নামতি জাদুঘর ও শালবন বিহার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে , নতুন কমিটি গঠন করা হয়েছে। সবকিছু নিয়মতান্ত্রিকভাবেই হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই জাদুঘরের কমিটি কিছুটা এলোমেলো ছিল। বর্তমানে নতুন করে কমিটি করা হয়েছে। সংসদে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে গেজেট প্রকাশ ও সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। 

মন্ত্রী আরও বলেন, বিগত সরকার দেশের সংস্কৃতিক নিদর্শন ধ্বংস করেছে। গত ১৮-২০ বছর যাবত শিক্ষা, শিল্প, সংস্কৃতি, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব ধ্বংস করেছে। জনগণের মতামতের কোন মূল্য ছিলো না। নির্বাচনের নামে চলতো প্রহসন। লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে ব্যাংক বীমা খাতকে ধ্বংস করেছে।

বর্তমান সরকার হারিয়ে যাওয়া সকল ঐতিহ্য ফিরিয়ে আনতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম, কুমিল্লা জেলা প্রশাসক রোজী আকতারসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জহির শান্ত/খাদিজা রুমি/

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ আকারে ভারতের মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শুক্রবার (১০ জুলাই) আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

অন্তরা/

বাঁশখালীতে জামায়াত আমিরের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১১:৫১ এএম
বাঁশখালীতে জামায়াত আমিরের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন
বাঁশখালীতে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমিরের পরিদর্শন ও ত্রাণ বিতরণ। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান।

শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় বাঁশখালীতে পৌঁছে তিনি গুনাগারী এবং বাহারছড়ায় দুর্গত মানুষের খোঁজ খবর নেন এবং নগদ টাকা সহায়তা করেন।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন, বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সাতকানিয়া লোহাগড়া আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরীসহ জামায়াতের জেলা ও স্থানীয় নেতারা।

উল্লেখ্য, টানা ৬ দিনের ভারী বর্ষণে বাঁশখালীতে মারাত্মক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি হাজার হাজার বসতবাড়িতে পানি উঠেছে। এ ছাড়াও পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ।

শফকত হোসাইন/থিওটোনিয়াস/

ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৫০ এএম
ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা
ছবি: খবরের কাগজ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার সম্ভাবনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দুপুর ১টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।