যেতে পারলেই কি অভিসার ভেঙে যেতে হয়
বৃষ্টি ভেজার কাঁপন নিয়ে ফিরতাম সনদে
তুমুল স্রোতে। আষাঢ়স্য দিনে কদম তোড়া
খুঁজে খুঁজে নিয়ে দাঁড়াতাম উষ্ণ বারান্দায়।
পেতাম তোমার নিঃশ্বাস–দরোজায় নয়ন
চালকুমড়ো ডগা ঝুলছে–ফুল–জালি দ্রষ্টব্যে বাড়ে
যেতে পারলে? কূপমণ্ডকদের পুকুর নদীর
দুরন্তে না পাঠিয়ে! চলে গেলে দুস্থ প্লাবনে রেখে।