যে ভালোবাসা হারিয়ে গেছে
মুছে গেছে ফ্লাইওভারের তলায়
তাতে অশ্রুর সঙ্গে আগুন মিশিয়েছি।
এ বরষণে ফিরে পেতে
ইচ্ছেও নেই, আজ আর
কোনও অবেলার স্বজন।
যে বারিশ ঝাঁপিয়ে চল্লিশ পেরোয়,
খোঁজে শান্তি, সত্তা, ভবিষ্যৎ
হিয়া-টলটল ‘স্থিতি’।
এ মাঝবেলায় কে ঝরে যেতে চায়,
কেইবা চায় হারাতে