ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
এআই ব্যবহারে কম বয়স বলতে কতটুকু বয়স বোঝায়? এ মাসেই ঢাকায় আতিফ আসলামের কনসার্ট দুর্যোগ মোকাবিলায় দ্রুত পদক্ষেপ, প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ তুলে ধরলেন মুখপাত্র চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার গ্রহণ করলেন ৬ লেখক টানা বৃষ্টিতে বিপর্যস্ত কক্সবাজার, খোলা হয়েছে ৬৪০ আশ্রয়কেন্দ্র ভারতে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যু চট্টগ্রাম বোর্ডে শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ফ্রান্সে বন্দুকধারীদের গুলিতে আহত ৪ চুয়াডাঙ্গায় টানা ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত সাতক্ষীরায় নিখোঁজের ২ দিন পর কিশোরের মরদেহ উদ্ধার কোটি কোটি নতুন সমর্থকই বেলজিয়ামের প্রেরণা: গার্সিয়া তিস্তার 'ক্রেডিট' নিতে জামায়াতের আন্দোলন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ভেজা বাতাস চারিত্রিক অবক্ষয় রোধে পর্দা রক্ষাকবচ কালো মেঘ শাদা মেঘ কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী: প্রস্তুতি শেষ, শিগগিরই চালু হচ্ছে জুলাই জাদুঘর বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও, সড়ক যোগাযোগ এখনও ব্যাহত সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার শ্রাবণের চিঠি জলছবি কক্সবাজারে সৈকতে গলিত কঙ্কাল দিনাজপুরে ট্রাকের ধাক্কায় আরোহী মৃত্যু, স্ত্রী আহত আদি বৃষ্টি সাজেকে আটকা পড়া ৩১১ পর্যটককে উদ্ধার করল সেনাবাহিনী চকরিয়ায় আশ্রয়ের খোঁজে নৌকাডুবিতে কিশোরী নিখোঁজ মৌলভীবাজারে বন্যার পানিতে বৃদ্ধের মৃত্যু ব্যাঙের শিক্ষা নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫ জলের আঙুল

ভারতে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যু

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম
ভারতে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মৌসুমি বৃষ্টির তীব্রতায় ভারতের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দুর্ভোগ নেমে এসেছে। টানা ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে গেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট, ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির বিভিন্ন স্থানে প্রবল বর্ষণে রাস্তাঘাট ডুবে যায়। অনেক এলাকায় হাঁটুপানির মধ্যে দিয়ে হেঁটে যেতে দেখা যায় মানুষকে। জলাবদ্ধতার কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রাজধানী দিল্লি এবং আশপাশের জাতীয় রাজধানী অঞ্চলে বৃহস্পতিবার কয়েক দফা ভারি বৃষ্টি হয়। এতে একদিকে যেমন ২০২৩ সালের সেপ্টেম্বরের পর সবচেয়ে পরিষ্কার বাতাসের রেকর্ড গড়েছে দিল্লি, অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, গাছ উপড়ে পড়া এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পূর্ব দিল্লি, সাঙ্গাম বিহার, নিউ দিল্লি রেলস্টেশন এলাকা, বুরারি এবং আরও কয়েকটি এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। এছাড়া আইটিও, রোহতক রোড এবং মেহরাউলি-বাদারপুর সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

এদিকে দিল্লির রোহিণীতে বৃষ্টির মধ্যে একটি ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ইস্ট অব কৈলাশ এলাকার রাজা ধীর সিং মার্গে পৃথক দুটি স্থানে দুটি গাছ উপড়ে পড়ে। এছাড়া কালকাজি-গোবিন্দপুরি এলাকার গুরু রবিদাস মার্গ, ধিংরা মার্গ এবং রণজিৎ নগরে আরও কয়েকটি গাছ পড়ে যায়। এর মধ্যে একটি গাছ পার্কিংয়ে থাকা একটি গাড়ির ওপর ভেঙে পড়ে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন ভারতের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই নিচু এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। সূত্র: হিন্দুস্তান টাইমস।

এএফ/

ভারতে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যু

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম
ভারতে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

মৌসুমি বৃষ্টির তীব্রতায় ভারতের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দুর্ভোগ নেমে এসেছে। টানা ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে গেছে, সৃষ্টি হয়েছে তীব্র যানজট, ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির বিভিন্ন স্থানে প্রবল বর্ষণে রাস্তাঘাট ডুবে যায়। অনেক এলাকায় হাঁটুপানির মধ্যে দিয়ে হেঁটে যেতে দেখা যায় মানুষকে। জলাবদ্ধতার কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রাজধানী দিল্লি এবং আশপাশের জাতীয় রাজধানী অঞ্চলে বৃহস্পতিবার কয়েক দফা ভারি বৃষ্টি হয়। এতে একদিকে যেমন ২০২৩ সালের সেপ্টেম্বরের পর সবচেয়ে পরিষ্কার বাতাসের রেকর্ড গড়েছে দিল্লি, অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, গাছ উপড়ে পড়া এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পূর্ব দিল্লি, সাঙ্গাম বিহার, নিউ দিল্লি রেলস্টেশন এলাকা, বুরারি এবং আরও কয়েকটি এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। এছাড়া আইটিও, রোহতক রোড এবং মেহরাউলি-বাদারপুর সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

এদিকে দিল্লির রোহিণীতে বৃষ্টির মধ্যে একটি ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ইস্ট অব কৈলাশ এলাকার রাজা ধীর সিং মার্গে পৃথক দুটি স্থানে দুটি গাছ উপড়ে পড়ে। এছাড়া কালকাজি-গোবিন্দপুরি এলাকার গুরু রবিদাস মার্গ, ধিংরা মার্গ এবং রণজিৎ নগরে আরও কয়েকটি গাছ পড়ে যায়। এর মধ্যে একটি গাছ পার্কিংয়ে থাকা একটি গাড়ির ওপর ভেঙে পড়ে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিন ভারতের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তাই নিচু এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। সূত্র: হিন্দুস্তান টাইমস।

এএফ/

ফ্রান্সে বন্দুকধারীদের গুলিতে আহত ৪

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম
ফ্রান্সে বন্দুকধারীদের গুলিতে আহত ৪
ছবি: সংগৃহীত

দক্ষিণ ফ্রান্সের মার্সেই শহরে বন্দুকধারীদের গুলিতে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটের দিকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।

ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, একদল হামলাকারী গাড়িতে করে এসে চারজনের ওপর গুলি চালায়। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

এএফ/

ইরানে দুই দিনে ৯০টির বেশি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম
ইরানে দুই দিনে ৯০টির বেশি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা
উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাতের প্রভাব ছড়াতে শুরু করেছে/ ছবি: সংগৃহীত

ইরানে দ্বিতীয় দিনের মতো চলছে যুক্তরাষ্ট্রের হামলা। দুই দিনে ৯০টির বেশি সামরিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণের দাবি মার্কিন বাহিনীর। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছে। (বৃহস্পতিবার, ৯ জুলাই) দক্ষিণ ইরানে বুশের পারমাণবিক কেন্দ্রের কাছে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়।

কোনারাক ও সিরিকসহ দক্ষিণের বিভিন্ন এলাকা লক্ষ্য করে চলে হামলা। জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, ইরানে টানা দ্বিতীয় রাতের হামলায় তারা সেখানে প্রায় ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

এক্সে প্রকাশিত তাদের একটি পোস্টে বিমান হামলার ভিডিও সংকলনও যুক্ত রয়েছে। সেন্টকম বলেছে, 'এই হামলার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং নিরীহ বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতাকে আরও দুর্বল করা।'

যুদ্ধরত দুই দেশের মধ্যে কৌশলগত আলোচনাও চলছে। উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল কমে এসেছে উল্লেখযোগ্য মাত্রায়।

তামান্না রুপা/

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮১১

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৩৩ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:৪১ এএম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮১১
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৮১১ জনে দাঁড়িয়েছে। গত বুধবার দেশটির জাতীয় পরিষদের স্পিকার হোর্হে রদ্রিগেজ এ তথ্য জানান। সর্বশেষ হিসাব অনুযায়ী, ভূমিকম্পে আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন এবং গৃহহীন হয়েছেন ১৭ হাজার ৯০৭ জন।

অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য ভেনেজুয়েলার ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিদেশে আটকে থাকা দেশের সম্পদ ছেড়ে দিলে পুনর্গঠনের ব্যয় নির্বাহে তা ব্যবহার করা সম্ভব হবে।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ভিটিভিকে তিনি বলেন, ‘ভেনেজুয়েলার এমন সম্পদ বিশ্বের বিভিন্ন দেশে আটকে রয়েছে, যা পুনর্গঠন প্রক্রিয়ায় কাজে লাগানো যেতে পারে। কর্মসংস্থান ও শিক্ষা কর্মসূচির জন্যও এসব তহবিল প্রয়োজন।’

গত দুই দশকে সরকারবিরোধী কর্মকাণ্ড দমন ও মাদক পাচারের নিরাপদ আশ্রয়স্থল হওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ ধাপে ধাপে ভেনেজুয়েলার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।

এসব নিষেধাজ্ঞার অনেকগুলো এখনো বহাল রয়েছে। তবে চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর ওয়াশিংটন দেশটির তেল খাতের ওপর নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র চার মাসের জন্য মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম-সংক্রান্ত লেনদেনের অনুমতি দেয়, যা আগে নিষেধাজ্ঞার কারণে বন্ধ ছিল।

ব্যাংক অব ইংল্যান্ডে সংরক্ষিত স্বর্ণ ছাড়ের অনুরোধ জানিয়ে ডেলসি রদ্রিগেজ ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছে চিঠি পাঠিয়েছেন। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধানের সঙ্গেও জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা করেছেন।

প্রসঙ্গত, ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে ভেনেজুয়েলার প্রায় ৩১ টন স্বর্ণ সংরক্ষিত রয়েছে। ওই স্বর্ণের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে ব্রিটিশ আদালতে আইনি লড়াই চলছে। সেই কারণে ব্যাংকটি এখনো স্বর্ণ ছাড় দেয়নি। সূত্র: রয়টার্স

মোদির বিদেশ সফর মানেই কী আন্তর্জাতিক সম্মাননা!

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:২৬ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:২৯ এএম
মোদির বিদেশ সফর মানেই কী আন্তর্জাতিক সম্মাননা!
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মেডেল প্রদান করছেন ইসরায়েলি পার্লামেন্ট ‘নেসেট’-এর স্পিকার আমির ওহানা। ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক সেশেলস সফরে তাকে ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ নামে একটি বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে, যা তার সফর উপলক্ষে প্রথমবারের মতো প্রবর্তন করা হয়। তবে পুরস্কারটির আগে কোনো অস্তিত্ব ছিল না। এ ছাড়া এই পুরস্কারটির সঙ্গে দেওয়া প্রশংসাপত্রে দেশটির নামসহ একাধিক বানান ভুল পাওয়া যাওয়ায় সম্মাননাটি ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে যুক্তরাজ্যের ওয়েস্টমিনস্টার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিতাশা কাউল বলেছেন, প্রশংসাপত্রে থাকা এসব বানান ভুল একটি ‘তাড়াহুড়ার কাজের’ ফল। তার ভাষায়, “এমন ভুল সম্মাননাটির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে এবং এটি শেষ পর্যন্ত ‘উপহাসের’ জন্ম দিয়েছে।”

বিতর্ক সত্ত্বেও ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ এখন মোদির বিদেশ সফরে পাওয়া বিভিন্ন সম্মাননার তালিকায় যুক্ত হয়েছে। বিভিন্ন দেশে সফরে গেলে তিনি প্রায়ই বিশেষভাবে প্রবর্তিত কোনো না কোনো রাষ্ট্রীয় পুরস্কার নিয়ে দেশে ফেরেন। এ বিষয়ে কাউল বলেন, ‘এই পুরস্কারগুলো ভারতের কূটনীতি নয়, বরং মোদির ব্যক্তিগত ভাবমূর্তিকেই বেশি তুলে ধরে।’

মোদির সেশেলস পুরস্কার সম্পর্কে যা জানা গেছে

সেশেলসের সর্বোচ্চ বেসামরিক সম্মান হিসেবে পরিচিত ‘গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন’ পুরস্কারটি রাজধানী ভিক্টোরিয়ার স্টেট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনি নরেন্দ্র মোদির হাতে তুলে দেন। টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতায় তার ‘বিশিষ্ট নেতৃত্ব ও অঙ্গীকারের’ স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়। তবে মোদির হাতে দেওয়া বিশেষ সনদের ছবি প্রকাশ্যে আসার পর তাতে একাধিক মুদ্রণ ও বানান ভুল নজরে আসে। এর মধ্যে ‘Republic’-এর পরিবর্তে ‘Repubblic’ এবং ‘Seychelles’-এর পরিবর্তে ‘Seycheeles’ লেখা ছিল। এসব ভুল ঘিরে সমালোচনা শুরু হলে বিরোধী নেতারাও বিষয়টি নিয়ে কটাক্ষ করেন। ভারতের ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে এক্সে লিখেন, ‘সারা বিশ্ব মোদিকে চিনে ফেলেছে। তাকে যেকোনো পুরস্কার দিন, তিনি ছুটে আসবেন।’ তিনি আরও বলেন, ‘তারা এতটাই তাড়াহুড়া করেছিল যে সেশেলস প্রজাতন্ত্রের সরকারি নামটিও সঠিকভাবে লিখতে পারেনি।’

অন্য কোন কোন দেশ মোদিকে পুরস্কার দিয়েছে?

গত ১২ বছরে প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ সফরকালে ৩০টিরও বেশি আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন নরেন্দ্র মোদি। সর্বশেষ মঙ্গলবার ইন্দোনেশিয়া তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘বিনতাং আদিপূর্ণা’ প্রদান করে। এর আগে জুনে তিনি স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস, ফার্স্ট ক্লাস’ লাভ করেন। বিদেশি নাগরিকদের জন্য সংরক্ষিত এ সম্মাননা এর আগে পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ব্রোনিস্লাভ কোমোরোভস্কি ও অস্ট্রিয়ার সাবেক প্রেসিডেন্ট হাইঞ্জ ফিশারসহ বেশ কয়েকজন বিশ্বনেতা পেয়েছেন। এ ছাড়া ফেব্রুয়ারিতে ইসরায়েল সফরে মোদি ‘স্পিকার অব দ্য নেসেট’ পদকের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র প্রাপক হন। তার সফরের ঠিক আগেই এ সম্মাননা চালু করা হয়।

মোদি আর কোন কোন পুরস্কার পেয়েছেন?

২০১৮ সালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে যৌথভাবে জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশবিষয়ক সম্মান ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ অ্যাওয়ার্ড’ পান মোদি। ২০১৯ সালে ‘স্বচ্ছ ভারত’ কর্মসূচিতে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ‘গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড’ লাভ করেন। একই বছর তিনি ‘ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড’-এর প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র প্রাপ্তকারী। সূত্র: আল-জাজিরা