ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
স্পেন-বেলজিয়াম ম্যাচ পরিচালনার দায়িত্বে ইংলিশ রেফারি দাওয়াতের আড়ালে চুরির চেষ্টা, ‘মুরুব্বী’ বিবেচনায় রেহাই শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন সালাহরা বন্যা মোকাবিলায় ৭ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলা, তদন্তে ধীরগতিতে ক্ষোভ চুয়েট হলে গাঁজাসহ ৯ শিক্ষার্থী আটক স্পেনে নিয়ন্ত্রণের বাইরে দাবানল, বাড়ছে প্রাণহানি জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর ট্রাম্পকে হত্যার ছক: ইসরায়েলের গোয়েন্দা তথ্য ওয়াশিংটনের হাতে বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশন বেরোবিতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বৃষ্টিতে টেকনাফে ১২শ পরিবার পানিবন্দি, ৫০০ পরিবার পেল ত্রাণ সহায়তা মাদারীপুর থানায় নারী আসামি পালানোর অভিযোগ ফ্যামিলি কার্ড কার্যক্রমে অবহেলা, ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা কিয়ার স্টারমারের উত্তরসূরি হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম কুষ্টিয়ার খোকসায় খবরের কাগজ ‘বন্ধুজন’-এর কমিটি গঠন টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চবিতে শাটল ট্রেন চলাচল বন্ধ রাষ্ট্রের অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি ফার্মা ও বিজনেস খাতের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ঢাবিতে আইএসবিএম ক্যারিয়ার ওয়ার্কশপ বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু ফ্লোরিডার বিমানবন্দরের নাম হলো ‘ট্রাম্প’ আবুল কাসেম ফজলুল হক নীতিবাদী রাজনৈতিক দার্শনিক: ন্যাপ মহাসচিব ব্র্যাক ব্যাংক-তরুপল্লবের পরিবেশ পদকে সম্মানিত ৬ প্রকৃতি সংরক্ষক দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে শ্রেণিকক্ষে শিশুদের প্রশ্ন করতে দিন প্রকৃতির নয়, লোভের ধসে মরছে মানুষ

চুয়েট হলে গাঁজাসহ ৯ শিক্ষার্থী আটক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:৪৮ পিএম
চুয়েট হলে গাঁজাসহ ৯ শিক্ষার্থী আটক
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক হলে রাতে অভিযান চালিয়ে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ ৯ শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১২টার দিকে শহিদ আবু সাইদ হলের ৫২৯ নম্বর কক্ষে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিদর্শক দল এ অভিযান চালায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আটক শিক্ষার্থীদের মধ্যে ২০২১-২২ শিক্ষাবর্ষের দুইজন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের পাঁচজন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দুইজন রয়েছেন।

তাদের মধ্যে চারজন শহিদ আবু সাইদ হলের, তিনজন মুক্তিযোদ্ধা হলের, একজন ড. কুদরাত-ই-খুদা হলের এবং একজন কবি কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী।

শহিদ আবু সাইদ হলের সহকারী প্রভোস্ট আব্দুল্লাহ আল রিফাত বলেন, ‘রাতে শিক্ষার্থীদের একটি সমস্যার ব্যাপারে হলে যাই। পরে একটি কক্ষ সন্দেহজনক মনে হলে সেখানে অভিযান চালানো হয়। কক্ষে থাকা কয়েকজন শিক্ষার্থীকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।’

তিনি আরও জানান, ঘটনার পর আটক শিক্ষার্থীদের পরিচয় যাচাই করে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ বিষয়ে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদক ও র‍্যাগিংয়ের মত বিষয়ে কোনো ধরনের ছাড় দেয় না। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আগামী রবিবার স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

চুয়েটে মাদক ও র‍্যাগিং-এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে চুয়েট প্রশাসন। এরই অংশ হিসেবে ভবিষ্যতেও নিয়মিত তদারকি ও আকস্মিক অভিযান পরিচালনা করা হবে বলে জানায় প্রশাসন।

ইবাদ হোসেন/এএফ

টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চবিতে শাটল ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:৩৫ পিএম
টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চবিতে শাটল ট্রেন চলাচল বন্ধ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। ছবি: খবরের কাগজ

টানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

আজ শুক্রবার (১০ জুলাই) বিরূপ পরিস্থিতির কারণে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, অতিবৃষ্টির কারণে নগরের মুরাদপুর এলাকাসহ বিভিন্ন স্থানে রেললাইনের ওপর পানি জমে রয়েছে। পানি না নামা পর্যন্ত শাটল ট্রেন চালু করা সম্ভব নয়। রেললাইনের ওপর পড়ে থাকা গাছ সরিয়ে ফেলা হলেও জলাবদ্ধতার কারণে ট্রেন চলাচল শুরু করা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন বলেন, ‘মূল সমস্যা এখন রেললাইনের ওপর জমে থাকা পানি। পানি কমে যাওয়ার পর রেল কর্তৃপক্ষ লাইন পরিদর্শন করে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা নিশ্চিত হওয়ার পরই ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।’

চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবায়দুল সালমান বলেন, ‘মুরাদপুর এলাকায় রেললাইনের ওপর এখনও উল্লেখযোগ্য পরিমাণ পানি রয়েছে। রেলওয়ের নিয়ম অনুযায়ী পানি নিরাপদ পর্যায়ে না নামা পর্যন্ত ট্রেন চলাচল শুরু করা সম্ভব নয়।’

এর আগে টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে প্রশাসন।

এদিকে অতিবৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের কাটাপাহাড় সড়কের একটি অংশে পাহাড়ধসের ঘটনাও ঘটেছে, যা ওই সড়কে চলাচলে ঝুঁকি তৈরি করেছে। পাশাপাশি চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং সড়ক ও রেলযোগাযোগ ব্যাহত হওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়েছে।

আল আরাফ/এএফ

ফার্মা ও বিজনেস খাতের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ঢাবিতে আইএসবিএম ক্যারিয়ার ওয়ার্কশপ

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:১৭ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৮:১৯ পিএম
ফার্মা ও বিজনেস খাতের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ঢাবিতে আইএসবিএম ক্যারিয়ার ওয়ার্কশপ
ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল সোসাইটি অব বাংলাদেশ-অ্যাফিলিয়েটেড মাইক্রোবায়োলজিস্টস (ISBM)-এর উদ্যোগে সম্প্রতি (৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের আনোয়ারুল আজিম চৌধুরী লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী বিশেষ ক্যারিয়ার ওয়ার্কশপ। "ISBM Career Workshop: Pathway for Future Leaders in Pharma & Business" শীর্ষক এই আয়োজনের মূল লক্ষ্য ছিল তরুণ শিক্ষার্থীদের কর্পোরেট ও ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা।

কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ISBM এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডঃ মঞ্জুরুল করিম খান। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং পেশাজীবিদের কাছে কর্মশালার বিশেষজ্ঞ বক্তাদের শিক্ষাগত ও পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতা তুলে ধরেন। উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি (Guest of Honor) হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (BSM)-এর সম্মানিত প্রেসিডেন্ট ড. লতিফুল বারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান। উদ্বোধনী পর্বে বিশেষ বক্তব্য দেন আইএসবিএম (ISBM)-এর বর্তমান সাধারণ সম্পাদক ড. ফখরুল মনোয়ার হোসেন। 

তিনি বাংলাদেশে সোসাইটির প্রথম একক এই কর্মশালাকে সফল করায় সকল আমন্ত্রিত বক্তা, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও উদ্যোক্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশের মাইক্রোবায়োলজি সংশ্লিষ্ট সকল পেশাজীবী ও শিক্ষার্থীদের অণুজীববিজ্ঞানের জয়যাত্রায় একসাথে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা ও টেকসই ক্যারিয়ার উন্নয়নমূলক ইভেন্ট আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

দিনব্যাপী সেশনে দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস এবং কর্পোরেট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ জিএম ইসমাইল বাবলু তার দূরদর্শী প্রেজেন্টেশনে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ক্যারিয়ার গড়ার বাস্তবসম্মত রোডম্যাপ তুলে ধরেন। তিনি দেখান কীভাবে প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল (QC), কোয়ালিটি অ্যাসুরেন্স (QA) থেকে শুরু করে সেলস, প্রোডাক্ট ম্যানেজমেন্ট (PMD), এমনকি ক্লিনিক্যাল রিসার্চ ও রেগুলেটরি অ্যাফেয়ার্সের মতো বৈচিত্র্যময় ক্ষেত্রে মাইক্রোবায়োলজিস্টরা নেতৃত্ব দিতে পারেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শুধু সিজিপিএ (CGPA) নয়, বরং কর্পোরেট দুনিয়ায় সফল হতে হলে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি প্রোডাক্টিভিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, ইফেক্টিভ কমিউনিকেশন এবং সঠিক মানসিকতা বা 'অ্যাটিটিউড' অর্জন করা জরুরি।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (কোয়ালিটি) সুমনা লোহানী তার প্রেজেন্টেশনে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি অ্যাসুরেন্স ও কোয়ালিটি কন্ট্রোলের গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক বাজারে বাংলাদেশি ওষুধের সুনাম বজায় রাখতে অণুজীববিজ্ঞানীদের ভূমিকা অপরিসীম এবং ফ্রেশ গ্র্যাজুয়েটদের টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (GMP) সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

ইন্টারসায়েন্স টেকনোলজিসের সিইও এম. এ. বাতেন তার বক্তব্যে কর্পোরেট সেক্টরে মাইক্রোবায়োলজির বাণিজ্যিক ও প্রায়োগিক দিকগুলো আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের শুধুমাত্র ল্যাবরেটরির গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে মার্কেটিং, সেলস এবং বিজনেস স্ট্র্যাটেজিতে নিজেদের দক্ষ করে তোলার পরামর্শ দেন এবং কীভাবে অণুজীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হওয়া যায়, তার একটি দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ 'সিভি রাইটিং' মাস্টারক্লাস পরিচালনা করেন Bdjobs.com-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী। তিনি একটি মানসম্মত ও পেশাদার সিভি তৈরির খুঁটিনাটি কৌশল ও ইন্টারভিউতে সফল হওয়ার বিভিন্ন টিপস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

আয়োজনের শেষ পর্বে উপস্থিত সকলকে সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করেন ড. সংগীতা আহমেদ। তিনি এই সফল আয়োজনের পেছনে অক্লান্ত পরিশ্রম করা ভলান্টিয়ার, সহযোগী প্রতিষ্ঠান এবং সর্বোপরি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

দিনশেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অ্যাকাডেমিক শিক্ষার সাথে ইন্ডাস্ট্রির চাহিদার দূরত্ব কমিয়ে আনতে এই ধরনের আয়োজন ভবিষ্যতে আরও করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। 

এই ক্যারিয়ার ওয়ার্কশপ আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ISBM এর যুগ্ম সচিব ডঃ সংগীতা আহমেদ। এছাড়াও আয়োজক কমিটির অন্যান্য সদস্য ছিলেন ISBM ভাইস প্রেসিডেন্ট ডঃ মনজুরুল করিম খান (ঢাবি), বোর্ড অফ ডিরেক্টর মেম্বার ডঃ মিজানুর রহমান (NIH, USA), যুগ্মসচিব ফাহমিনা জামান মুনা (Toronto, Canada), ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ডঃ নাদিয়া দীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ জায়েদুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ডঃ সালমা আক্তার প্রমুখ।

উল্লেখ্য যে, ISBM Fellow মুহাম্মদ নাজমুস সাকিব এই কর্মশালা আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন।

এসএন/

চবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইসরাত ও বাবলু

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০১:০৯ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম
চবির লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইসরাত ও বাবলু
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসরাত জাহান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবুল হোসেন বাবলু।

বুধবার (৯ জুলাই) সংগঠনের পক্ষ থেকে নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নবনির্বাচিত সভাপতি ইসরাত জাহান অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাবুল হোসেন বাবলু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

ইসরাত জাহান বলেন, ‘লাকসাম ও মনোহরগঞ্জের সকল শিক্ষার্থীকে একটি সংগঠিত, ঐক্যবদ্ধ ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্মে যুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য। পারস্পরিক ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের একাডেমিক, ব্যক্তিগত ও নেতৃত্ব বিকাশে কার্যকর ভূমিকা রাখতে আমরা কাজ করব। নবীন থেকে প্রবীণ, সবার অংশগ্রহণে একটি প্রাণবন্ত, মানবিক ও আদর্শ সংগঠন গড়ে তুলতে চাই।’

সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবলু বলেন, ‘এই সংগঠন শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি লাকসাম ও মনোহরগঞ্জের চবিয়ান শিক্ষার্থীদের একটি পরিবার। শিক্ষার্থীদের প্রয়োজন ও প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দলীয় চেতনার ভিত্তিতে সংগঠনের কার্যক্রম পরিচালনা করব। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতা, ক্যারিয়ার গাইডলাইন, দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা, সামাজিক ও মানবিক কার্যক্রম এবং সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদারের মাধ্যমে সংগঠনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।’

২০১৪ সালে প্রতিষ্ঠিত লাকসাম-মনোহরগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন দৃঢ় করতে কাজ করছে। সংগঠনটি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত সহায়তা, বিশ্ববিদ্যালয়ে যাতায়াত ও আবাসনের ব্যবস্থা, নবীনবরণ, অগ্রায়ণ, ফল উৎসব, ইফতার মাহফিল, ঈদ পুনর্মিলনী, ক্যারিয়ার গাইডলাইন, উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার, দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

আল আরাফ/থিওটোনিয়াস/

গ্রাফিতিতে বিশ্বকাপ, ফুটবল উন্মাদনায় ভাসছে জাককানইবি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:১৩ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম
গ্রাফিতিতে বিশ্বকাপ, ফুটবল উন্মাদনায় ভাসছে জাককানইবি
ছবি: খবরের কাগজ

আমেরিকা, কানাডা ও মেক্সিকোর সবুজ গ্যালারিতে চলছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। বাংলাদেশ থেকে প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে অনুষ্ঠিত এই মহাযজ্ঞের উত্তাপ শুধু মাঠেই সীমাবদ্ধ নেই, তার ঢেউ পৌঁছে গেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) প্রাণচঞ্চল ক্যাম্পাসেও। বিশ্বকাপের সেই রঙিন উন্মাদনা যেন নতুন প্রাণ পেয়েছে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের গ্রাফিতিতে।

বিশ্ববিদ্যালয়ের টিএসসির দেয়ালে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের উদ্যোগে আঁকা হয়েছে ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতিকৃতি। মেসির মুখচ্ছবিতে ফুটে উঠেছে স্বপ্ন, সংগ্রাম ও কোটি ভক্তের ভালোবাসার প্রতিচ্ছবি আর মেসির বিশ্বকাপ চুম্বনের ঐতিহাসিক মুহূর্ত।

অন্য দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের দেয়ালে ব্রাজিল ফ্যান ক্লাবের আয়োজনে ও চারুকলার শিক্ষার্থী নাসিরুল ইসলামের সহযোগিতায় অঙ্কিত হয়েছে ব্রাজিলের তারকা নেইমার জুনিয়রের প্রতিকৃতি। দুই তারকার এই শিল্পরূপ যেন ক্যাম্পাসে বিশ্বকাপের দুই বড় ফুটবল দর্শনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

মেসি-নেইমারের গ্রাফিতি জাককানইবির বিশ্বকাপ উন্মাদনায় এনে দিয়েছে এক অনন্য আবেগঘন আমেজ। প্রতিদিনই টিএসসি ও দ্বিতীয় গেটের দেয়ালের সামনে ভিড় করছেন শিক্ষার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে উচ্ছ্বাস ভাগ করে নিচ্ছেন, আবার কেউ মুগ্ধ দৃষ্টিতে শিল্পকর্মগুলো দেখছেন। শুধু শিক্ষার্থীরাই নন, বহিরাগত দর্শনার্থীরাও ছুটে আসছেন এই গ্রাফিতির সামনে স্মৃতি ধরে রাখতে।

সরেজমিনে দেখা গেছে, শুধু টিএসসির দেয়াল বা দ্বিতীয় গেটেই নয়, দোলনচাঁপা হলসংলগ্ন দেয়ালেও আঁকা হয়েছে আর্জেন্টিনার জার্সি ভিত্তিক একটি থিম। বিদ্রোহী হল ও বিবিএ ভবনে শোভা পাচ্ছে বিশাল আকৃতির আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা, হলের বারান্দা ও খোলা প্রাঙ্গণে উড়ছে অসংখ্য পতাকা। কোথাও বিশ্বকাপ ট্রফির প্রতীক, কোথাও জাতীয় পতাকা, আবার কোথাও ফুটবল তারকাদের প্রতিকৃতি, সব মিলিয়ে পুরো ক্যাম্পাস যেন রঙিন এক ফুটবল উৎসবে পরিণত হয়েছে।

বিশ্বকাপকে ঘিরে এই সাজসজ্জা শুধু খেলাপ্রেম নয় বরং শিক্ষার্থীদের শিল্পবোধ, সৃজনশীলতা ও সম্মিলিত আবেগেরও প্রকাশ। গ্রাফিতির সামনে দাঁড়িয়ে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা যেমন স্মৃতি ধরে রাখছেন, তেমনি প্রবীণ ফুটবলপ্রেমীরা স্মরণ করছেন ফুটবলের সোনালি দিনের গল্প। মেসির জাদু, নেইমারের নৈপুণ্য আর বিশ্বকাপের আবেগ মিলেমিশে জাককানইবি ক্যাম্পাসকে পরিণত করেছে ফুটবল ভালোবাসার এক উজ্জ্বল মিলনমেলায়।

কথা হয় ব্রাজিল সমর্থক নাসিরুল ইসলামের সঙ্গে। তার কাছে নেইমার শুধুই একজন ফুটবলার নন, বরং এক টুকরো আবেগ। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, 'ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকেই এই গ্রাফিতি আঁকা। ব্রাজিল ফ্যানস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য ভাইদের সহযোগিতায় প্রায় ১৮ ফুট লম্বা ও ৮ ফুট চওড়া এই দেয়ালচিত্রটি সম্পন্ন করেছি। নেইমার আমার সবচেয়ে প্রিয় ফুটবলার, তাই তাকে এই গ্রাফিতিতে বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, এটি ব্রাজিল সমর্থকদের ভালো লাগবে। ব্রাজিল হয়তো বিশ্বকাপের নকআউট পর্বে বাদ পড়েছে। কিন্তু ব্রাজিল এবং নেইমারের প্রতি ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে আমাদের। সামনের দিনগুলোতে ব্রাজিল আবারও নিজেদের সেরা ফুটবল খেলবে বলে আশা রাখছি।’

এ দিকে আর্জেন্টিনা ফ্যানস ক্লবের অন্যতম পৃষ্ঠপোষক সাকিবুল হাসান সজীব খবরের কাগজকে বলেন, এই গ্রাফিতিটি শুধু একটি দেয়ালচিত্র নয়, এটি বাংলাদেশ আর্জেন্টিনা ফ্যানদের ভালোবাসা, আবেগ ও শ্রদ্ধার প্রতীক। বিশ্বকাপ ট্রফিতে মেসির চুম্বনের মুহূর্তটি আর্জেন্টিনা সমর্থকদের জন্য ইতিহাসের অন্যতম স্মরণীয় ও গর্বের মুহূর্ত, তাই সেটিই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন একটি শিল্পকর্ম ফুটবলপ্রেম, সৃজনশীলতা ও ঐক্যের বার্তা বহন করছে। আমরা আশা করি, এই গ্রাফিতি ভবিষ্যৎ প্রজন্মের কাছেও সেই ঐতিহাসিক অর্জনের স্মৃতি হয়ে থাকবে।

মো. তাসনিম/থিওটোনিয়াস/

শেবাচিমে ইন্টার্নশিপ বন্ধ বরিশালে অনিশ্চয়তার মুখে ২০ নার্সিং কলেজের শিক্ষার্থীরা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৯:৪৭ এএম
বরিশালে অনিশ্চয়তার মুখে ২০ নার্সিং কলেজের শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে বেসরকারি নার্সিং ও স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেবাচিমের এ সিদ্ধান্তের ফলে বরিশাল বিভাগে বেসরকারি ২০ নার্সিং ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পেশাগত জীবন অনিশ্চয়তার মুখে পড়বে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানগুলোর প্রধানরা। তবে শেবাচিম কর্তৃপক্ষ বলছে, সরকারি নার্সিং কলেজের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা থাকায় শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল বিভাগে প্রায় ২০টি বেসরকারি নার্সিং কলেজ ছাড়াও ম্যাটস, আইএইচটি, হেলথ প্রফেশনাল, কমিউনিটি প্যারামেডিক ও কেয়ারগিভার প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে প্রতিবছর প্রায় দুই হাজার শিক্ষার্থী পাস করে শেবাচিম হাসপাতালে ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ সম্পন্ন করে আসছিলেন।

সম্প্রতি বরিশালের একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের বিরুদ্ধে শেবাচিম হাসপাতালের নাম ব্যবহার করে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনও করেন। এর পরিপ্রেক্ষিতে শেবাচিম কর্তৃপক্ষ নতুন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

বেসরকারি নার্সিং কলেজ ও স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বলেন, ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ ছাড়া নার্সিং শিক্ষা সম্পন্ন করা সম্ভব নয়। নতুন শিক্ষার্থীদের জন্য শেবাচিম হাসপাতালে এ সুযোগ বন্ধ থাকলে তাদের কোর্স সম্পন্ন, নিবন্ধন (রেজিস্ট্রেশন) এবং ভবিষ্যৎ পেশাজীবন অনিশ্চয়তার মুখে পড়বে। 

তাই দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে আগের মতো প্রশিক্ষণের সুযোগ চালুর দাবি জানান তারা।

ইসলামী ব্যাংক নার্সিং ইনস্টিটিউট বরিশালের অধ্যক্ষ আকলিমা বেগম বলেন, ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) এবং স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ নার্সিং শিক্ষার বাধ্যতামূলক অংশ। এসব প্রশিক্ষণ সম্পন্ন না হলে কোনো শিক্ষার্থী কোর্স শেষ করতে, নিবন্ধন পেতে কিংবা পেশায় যুক্ত হতে পারবেন না। তাই শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত প্রশিক্ষণ কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।’ 

বরিশালের জমজম নার্সিং কলেজের চেয়ারম্যান এস এম সাজ্জাদুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে শেবাচিম হাসপাতাল দক্ষিণাঞ্চলের বেসরকারি নার্সিং শিক্ষার্থীদের প্রধান ক্লিনিক্যাল প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। নতুন শিক্ষার্থীদের জন্য এ সুযোগ বন্ধ থাকলে প্রতিবছর প্রায় দুই হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো ধরনের অনিয়মের পক্ষে নই। অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তার দায় যেন নিরীহ শিক্ষার্থীদের ওপর না পড়ে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় দ্রুত বিষয়টির সমাধান করে আগের মতো ক্লিনিক্যাল প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ চালুর ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই।’

শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আবদুল মুনয়েম সাদ বলেন, সম্প্রতি একটি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে শেবাচিম হাসপাতালের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যায়। বিষয়টি তদন্ত ও যাচাইয়ের স্বার্থে সাময়িকভাবে বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীদের সরাসরি হাসপাতালে ইন্টার্নশিপ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি নার্সিং কলেজের মাধ্যমে বেসরকারি কলেজের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সম্পন্ন করতে কোনো সমস্যা হবে না।