ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা কিয়ার স্টারমারের উত্তরসূরি হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম কুষ্টিয়ার খোকসায় খবরের কাগজ ‘বন্ধুজন’-এর কমিটি গঠন টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চবিতে শাটল ট্রেন চলাচল বন্ধ রাষ্ট্রের অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি ফার্মা ও বিজনেস খাতের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ঢাবিতে আইএসবিএম ক্যারিয়ার ওয়ার্কশপ বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু ফ্লোরিডার বিমানবন্দরের নাম হলো ‘ট্রাম্প’ আবুল কাসেম ফজলুল হক নীতিবাদী রাজনৈতিক দার্শনিক: ন্যাপ মহাসচিব ব্র্যাক ব্যাংক-তরুপল্লবের পরিবেশ পদকে সম্মানিত ৬ প্রকৃতি সংরক্ষক দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে শ্রেণিকক্ষে শিশুদের প্রশ্ন করতে দিন প্রকৃতির নয়, লোভের ধসে মরছে মানুষ রাঙামাটিতে পাহাড়ধস ও ভূমিধসের সতর্কতা থানার গ্রিল ভেঙে নারী আসামির পালানো, এসআই-কনস্টেবল প্রত্যাহার শৈলকুপায় সরকারি সহায়তার চেক ও পুরস্কার পেলেন উপকারভোগীরা বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুনামগঞ্জে বৃষ্টি কমলেও পাহাড়ি ঢলে বাড়ছে হাওর-নদীর পানি রাজপাল যাদবের তিন মাসের কারাদণ্ড তহবিল সংকটে ১০ লাখ নারী জরুরি সেবাবঞ্চিত: জাতিসংঘ চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গু, জুলাই-সেপ্টেম্বরে সর্বোচ্চ ঝুঁকি ফিলিপাইনে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫ মৌলভীবাজারে মনু নদের ভাঙনে পানিবন্দি ১০ হাজার মানুষ রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা কাটেনি, আশ্রয়কেন্দ্রে ২৩৬৬ জন ফিলিপাইনে ভূমিধসে ৫ জন নিহত বেলজিয়ামের বিরুদ্ধে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে স্পেন: দে লা ফুয়েন্তে চট্টগ্রামে টানা বৃষ্টি কমলেও নগরে রয়ে গেছে পাহাড়ধসের শঙ্কা ঝুঁকিতে থাকা ১০০ পরিবার পেল সেভ দ্য চিলড্রেন ও ইপসার সহায়তা চকরিয়ায় নৌকাডুবির পর নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার খোকসায় খবরের কাগজ ‘বন্ধুজন’-এর কমিটি গঠন

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৮:৪৩ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৮:৪৬ পিএম
কুষ্টিয়ার খোকসায় খবরের কাগজ ‘বন্ধুজন’-এর কমিটি গঠন
ছবি: খবরের কাগজ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় খবরের কাগজ ‘বন্ধুজন’-এর ১৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গতকাল শুক্রবার উপজেলার শিমুলিয়া ফুলতলা কমিউনিটি লাইব্রেরিতে আলোচনা সভা, বৃক্ষরোপণ, খুদে শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ ও পাঠচক্র অনুষ্ঠিত হয়। 

বন্ধুজনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন, প্রকৌশলী দিলীপ কুমার সেন, হারুন অর রশিদ, নাহিদুজ্জামান নাহিদ, জসিম উদ্দিন, সবুজ কুমার বিশ্বাস, ইঞ্জিনিয়ার  লিটন কুমার বিশ্বাস, ইঞ্জিনিয়ার মনোজিৎ কুমার বিশ্বাস ও সাংবাদিক রঞ্জন ভৌমিক। এ ছাড়া কমিটির সভাপতি স্বপন কুমার বিশ্বাস, সহ-সভাপতি বিপুল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক স্বপন আলী মৃধা, সহ-সাধারণ সম্পাদক মো. আক্কাস আলী, সাংগঠনিক সম্পাদক স্বজল কুমার বিশ্বাস, মহিলাবিষয়ক সম্পাদক পপি খাতুন, কোষাধ্যক্ষ পুলক শেঠ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হৃদয় কুমার বিশ্বাস, দপ্তর সম্পাদক মামুন শেখ।  সদস্য সচিবরা হলেন, অনুপ কুমার ভৌমিক, রচনা  ভৌমিক, মাসুদ রানা, সালাউদ্দিন মিঠু, ইমদাদুল  হক মানিক ও রনি মন্ডল।

আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক মনোজিৎ কুমার মন্ডল, স্বপন কুমার বিশ্বাস, নাহিদুজ্জামান  নাহিদ, স্বপন আলী মৃধা ও রঞ্জন ভৌমিক। আলোচনা শেষে পাঠচক্র ও শিক্ষার্থীদের  হাতে খাতা-কলম বিতরণ করা হয়। পরে বন্ধুজনের সদস্যরা কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে কমিউনিটি লাইব্রেরির পাশে একটি ফলদ বৃক্ষরোপণ করেন। এ সময় সমাজের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হন বন্ধুজনের সদস্যরা। 

ময়মনসিংহে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম
আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১১ পিএম
ময়মনসিংহে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন
ময়মনসিংহে খবরের কাগজের স্বেচ্ছাসেবী ও পাঠক সংগঠন "বন্ধুজন" কমিটি গঠন। ছবি: খবরের কাগজ

মুক্তচিন্তার স্বাধীন দৈনিক ‘খবরের কাগজ’ পত্রিকার স্বেচ্ছাসেবী ও পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর ময়মনসিংহ জেলা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে কমিটি গঠন উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। পরে ১৩ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।

দৈনিক ‘খবরের কাগজ’ পত্রিকার ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি কামরুজ্জামান মিন্টু'র উদ্যোগে ‘খবরের কাগজ বন্ধুজন’ ময়মনসিংহ জেলা কমিটি গঠনের লক্ষ্যে সভার আয়োজন করা হয়।

সভায় ময়মনসিংহের প্রবীণ সাংবাদিক এজেডএম ইমাম উদ্দিন মুক্তার সভাপতিত্বে ও 'খবরের কাগজ’-এর বিভাগীয় প্রতিনিধি কামরুজ্জামান মিন্টু'র সঞ্চালনায় দৈনিক জাহানের নির্বাহী সম্পাদক আব্দুল হাসিম, ডেইলি স্টারের ময়মনসিংহ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, ময়মনসিংহের সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ, সভায় অংশ নেওয়া ফাহমিদা সরকার সায়মা ও মো. হাসিবুল হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পরে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ১৩ সদস্যের জেলা কমিটি চূড়ান্ত করা হয়। ময়মনসিংহের প্রবীণ সাংবাদিক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা নবগঠিত ‘খবরের কাগজ বন্ধুজন’ জেলা কমিটির নাম ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি ফাহমিদা সরকার সায়মা এবং সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন শাকিল, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রাহাত, দপ্তর সম্পাদক অলি উল্লাহ, অর্থ সম্পাদক মিজানুর রহমান শান্তনু, মানবসম্পদ বিষয়ক সম্পাদক শিহাব শারার নিরব, নারী বিষয়ক সম্পাদক ইলা আক্তার, যোগাযোগ ও প্রচার সম্পাদক এ.কে.এম. সাজিদ, সাংস্কৃতিক সম্পাদক ইয়ানূর আছাদ পৃথ্বী, পরিবেশ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আলফি শাহরিন আশা, সমাজকল্যাণ সম্পাদক সাদিয়া পারভীন জুঁই এবং ক্রিড়া সম্পাদক সানজিদা জাহান ফারিয়া।

আলোচনার মাধ্যমে কমিটিতে পাঁচজন উপদেষ্টা মনোনীত হয়েছেন। তারা হলেন- ময়মনসিংহের প্রবীণ সাংবাদিক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, দৈনিক জাহানের নির্বাহী সম্পাদক আব্দুল হাসিম, ডেইলি স্টারের ময়মনসিংহ প্রতিনিধি মো. আমিনুল ইসলাম, ময়মনসিংহের সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদ এবং 'খবরের কাগজ’-এর বিভাগীয় প্রতিনিধি কামরুজ্জামান মিন্টু।

পরে অনুষ্ঠানে যোগ দিয়ে 'বন্ধুজন'- এর ভালো কাজে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম।

নবগঠিত কমিটির উপদেষ্টা প্রবীণ সাংবাদিক এজেডএম ইমাম উদ্দিন মুক্তা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তরুণদের দিকে তাকিয়ে আছে এই সমাজ। বর্তমানে দেশ অপসংস্কৃতিতে ভরে গেছে। এ থেকে উত্তরণের জন্য তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। যারা সমাজে মানবিক কাজ করে, সমাজ তাদের স্মরণ রাখে। সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ তাকে আলাদা চোখে দেখে। তরুণরা ভালো কাজে অংশগ্রহণ করতে 'বন্ধুজন'-এ অংশগ্রহণ করেছে, এটি সমাজের জন্য অত্যন্ত সুখবর। তাদের ভালো কাজ দেখে নিশ্চয়ই আরও অনেক তরুণ ভালো কাজে উৎসাহিত হবে। আমি আশা করি- 'বন্ধুজন- এর মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে সামাজিক কর্মকাণ্ড আরও বেশি বেশি দেখতে পারবো।

উপদেষ্টা আব্দুল হাসিম বলেন, ভালো কাজের ইচ্ছা থেকেই খবরের কাগজের 'বন্ধুজন' গঠিত হয়েছে। এজন্য পত্রিকা কর্তৃপক্ষ নিঃসন্দেহে প্রশংসা পাবে। কারণ, যাদের ভালো মন আছে, তারাই ভালো কাজ করতে এগিয়ে আসে। যুগ যুগ ধরে খবরের কাগজ টিকে থাকুক, 'বন্ধুজন' টিকে থাকুক সেটাই চাই। কারণ, পত্রিকা টিকে থাকলে বন্ধুজন টিকে থাকবে। আশা করছি, এটিই কমিটির মাধ্যমে ভালো কিছু হবে।

উপদেষ্টা মো. আমিনুল ইসলাম বলেন, সামাজিক কাজে প্রতিনিয়ত তরুণ- তরুণীদের আগ্রহ বাড়ছে। একজনকে ভালো কাজে দেখে আরেকজন উৎসাহ পাচ্ছে। ভালো কাজ করলে বন্ধুজন কখনোই হারিয়ে যাবে না। একে অন্যের পাশে থেকে সামাজিক কাজে অংশগ্রহণ করতে হবে। আশা করছি, ভালো কাজের মাধ্যমে যুগ যুগ ধরে টিকে থাকবে বন্ধুজন।

আরেক উপদেষ্টা ইমতিয়াজ আহমেদ বলেন, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। সমাজের জন্য ভালো কিছু করতে এরকম (বন্ধুজন) সংগঠনের প্রয়োজন আছে। আমি মনে করি, মানবিক- সামাজিক কাজই আসল কাজ। এজন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকতে হবে। প্রথমে ছোট ছোট মানবিক- সামাজিক কাজ করতে হবে। এসব কাজে আমি সর্বদা প্রস্তুত।

কমিটির সভাপতি ফাহমিদা সরকার সায়মা বলেন, ভালো কাজ করার মানসিকতা নিয়েই 'বন্ধুজন'- এ এসেছি। আমাকে সবাই মিলে সভাপতি নির্বাচিত করেছে। আমি আমার কাজের মাধ্যমেই নিজের যোগ্যতা প্রমাণ করবো। সবাই মিলে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করবো। পাশাপাশি সমাজের ভালো কাজগুলোতে অংশগ্রহণ করতে চেষ্টা করবো। কীভাবে কোন কাজে অংশগ্রহণ করা যায়, তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েই করা হবে।

সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান বলেন, অনেক আগে থেকেই সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। অনেকেই একসাথে ভালো কাজ করতে ভালো লাগে। এই মুহূর্তে 'বন্ধুজন' ময়মনসিংহের কমিটি নতুন। তবে ধীরে ধীরে পুরাতন হবে। আমাদের চেষ্টায় কমিটি পুরাতন হওয়ার সঙ্গে সঙ্গে 'বন্ধুজন'-এর জনপ্রিয়তাও বাড়বে। কারণ, আমরা সেভাবেই কর্মকাণ্ড পরিচালনা করবো।

‘বন্ধুজন’ সূত্রে জানা যায়, 'খবরের কাগজ বন্ধুজন' পাঠকদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এটি কেবল একটি সংগঠন নয়, সমাজ ও রাষ্ট্রের সৃষ্টিশীল একটি প্রতিষ্ঠান। সাহিত্য, শিল্প-সংস্কৃতি, খেলাধুলা ও জ্ঞান-বিজ্ঞানের চর্চা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশ নিয়ে কমিটির সদস্যরা মূল্যবোধে উজ্জীবিত হয়ে মানবতার কল্যাণে কাজ করার একটি প্ল্যাটফর্‌ম সৃষ্টি করবে। নতুন কমিটি মানবিক কর্মকাণ্ড, সামাজিক ব্যাধি প্রতিরোধ, পরিবেশ সচেতনতা এবং শিক্ষামূলক কার্যক্রমে জোর দেবে। 

কামরুজ্জামান মিন্টু/এসএন

খবরের কাগজ পত্রিকার পাঠক ফোরাম ‘বন্ধুজন’-এর উদ্যোগে ইফতার বিতরণ

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৬:৫১ পিএম
খবরের কাগজ পত্রিকার পাঠক ফোরাম ‘বন্ধুজন’-এর উদ্যোগে ইফতার বিতরণ
ছবি: খবরের কাগজ

পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়, গরিব ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে খবরের কাগজ পত্রিকার পাঠক ফোরাম ‘বন্ধুজন’-এর উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম নগরীর গরিব উল্ল্যাহ শাহ (র.) মাজার প্রাঙ্গনে মানবিক এই উদ্যোগে এলাকার অসংখ্য দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক জাহেদ বিন রহিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রমজান মাস হলো সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা নেওয়ার মাস। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী হবে। মানুষ মানুষের জন্য। সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে না পারছে এ জীবন স্বার্থক হবে না। মানবিক মানুষ হিসেবে আমরা নিজেরে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি খবরের কাগজ পত্রিকার পাঠক ফোরাম ‘বন্ধুজন’-এর এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে এখনও অনেক মানুষ আছেন যারা প্রতিদিনের খাবার জোগাড় করতেই হিমশিম খান। বিশেষ করে রমজান মাসে তাদের জন্য ইফতার আয়োজন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ বিষয়টি বিবেচনায় রেখে ‘বন্ধুজন’-এর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দরিদ্র মানুষ কিছুটা হলেও স্বস্তি পায়।

খবরের কাগজ চট্টগ্রামের ব্যুরো প্রধান এসএম ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন ডা. মাজেদ সুলতান, খবরের কাগজের চট্টগ্রাম অফিসের বিজ্ঞাপন ম্যানেজার নুরুল আজাদ, স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ ফারুক সিকদার, চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফোরামের মুখপাত্র মোহাম্মদ খুরশেদ আলম, সাদেক বাচচু, নাইমুল ইসলাম প্রমুখ। এ সময় পাঠক ফোরাম ‘বন্ধুজন’-এর সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। 

এসএন/