ঢাকা ২৬ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সর্বশেষ
পেনাল্টি নিতে এমবাপ্পেকে অপেক্ষায় রাখায় ক্ষুব্ধ দেশম ঢাকাসহ ১৪ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা ইরানে দুই দিনে ৯০টির বেশি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮১১ মোদির বিদেশ সফর মানেই কী আন্তর্জাতিক সম্মাননা! সোনারগাঁয় ছাত্র হত্যা মামলার আসামি কামরুজ্জামান গ্রেপ্তার ন্যাটোতে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইউরোপ বিভাজন কাপ্তাই থেকে রাঙ্গুনিয়ার নিখোঁজ ব্যবসায়ী মরদেহ উদ্ধার জার্মানিতে তাপপ্রবাহে প্রাণহানি ৫ হাজারের বেশি মনির খানের ‘মন ভালো নাই’ মুখোমুখি স্পেন-বেলজিয়াম: লড়াইটা কর্তোয়া বনাম ইয়ামালেরও আট কারণে প্রত্যেক মুসলমানের পবিত্র কোরআন বুঝে পড়া আবশ্যক হরমুজ প্রণালীতে ৮০০ জাহাজ পারাপারে মার্কিন সহায়তা: সেন্টকম বরিশালে অনিশ্চয়তার মুখে ২০ নার্সিং কলেজের শিক্ষার্থীরা স্পেনের দক্ষিণাঞ্চলে দাবানলে ১২ জনের মৃত্যু ৩১ আগস্ট ভোটার তালিকা প্রকাশ, ভোটকেন্দ্র নীতিমালায় পরিবর্তন পাহাড়ধস ও ডুবে আরও ১০ জনের মৃত্যু প্রাণ গেলেও তারা পাহাড় ছাড়তে রাজি নন ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি, নতুন বার্তা নেতানিয়াহুর ন্যাটোর সংবাদ সম্মেলনে ট্রাম্পের মিথ্যাচার তত্ত্বাবধায়কের অধীনে আগামী নির্বাচন কুমিল্লায় পাহাড়ি ঢলে ভাসল কৃষকের স্বপ্ন পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: ডিসি ফরিদা ডাবল পাপড়ির অলকানন্দা ফুল বৃষ্টি হলেই ডোবে খুলনা এক মোহনায় তিন স্বাগতিক তুলা, বৃশ্চিক, ধনু , মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল লা রোজারার সামনে রেড ডেভিলস সাত প্রাচীরের বিশ্বকাপ

আট কারণে প্রত্যেক মুসলমানের পবিত্র কোরআন বুঝে পড়া আবশ্যক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১০:০০ এএম

ছবি: সংগৃহীত

আমাদের ঘরে কোরআন আছে, তাকেও আছে, শেলফেও আছে–কিন্তু আমাদের জীবনে কতটুকু আছে? আমরা প্রতিদিন অসংখ্য বই, সংবাদ, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট ও নানা ধরনের তথ্য পড়ি; অথচ সেই কিতাবটির দিকে অনেক সময় ফিরেও তাকাই না, যা আমাদের স্রষ্টা নিজ হাতে হেদায়েতের আলো হিসেবে নাজিল করেছেন। কোরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এটি জীবন গড়ার পথনির্দেশিকা, হৃদয়ের প্রশান্তি, জ্ঞানের উৎস এবং নাজাতের দিশারি। কেন একজন মুসলমানের কোরআন বুঝে পড়া জরুরি, কেন এটি দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি–সেই গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ নিয়েই আজকের আলোচনা।

১. সৃষ্টির কাছে স্রষ্টার পাঠানো চিঠি, যা এখনো খোলা হয়নি
কল্পনা করুন, আপনার দরজায় একটি চিঠি এসেছে। চিঠিটি পাঠিয়েছেন আকাশ ও পৃথিবীর মালিক। চিঠিতে লেখা আছে, আপনি কে, কেন এসেছেন, কীভাবে বাঁচবেন এবং শেষে কোথায় যাবেন। আপনি কি সেই চিঠি না পড়ে রেখে দেবেন? অথচ ঠিক এটাই আমরা করছি। 
কোরআন হলো আল্লাহর সেই চিঠি, যা সমগ্র মানবজাতির উদ্দেশে পাঠানো হয়েছে। এটি কোনো একটি সম্প্রদায়ের বই নয়, এটি প্রতিটি মানুষের। কিন্তু আমরা কোরআন পড়ছি না। আল্লাহতায়ালা এরশাদ করেছেন, এটি সমগ্র মানবজাতির জন্য একটি সুস্পষ্ট বার্তা এবং তাকওয়াবানদের জন্য হেদায়েত ও উপদেশ। (সুরা আলে ইমরান, ১৩৮)

২. এই বই পড়লে প্রতিটি অক্ষরে মেলে ১০টি নেকি, পৃথিবীর আর কোনো বইতে এমন পুরস্কার নেই
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পড়বে, তার জন্য একটি নেকি। আর একটি নেকি ১০ গুণে পরিণত হয়। আমি বলি না আলিফ-লাম-মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। (তিরমিজি, ২৯১০) 

৩. হৃদয়ের মরিচা পড়েছে; আপনি হতাশ-বিষণ্ন, এসব দূর করার একমাত্র ওষুধ
আধুনিক পৃথিবীতে সবচেয়ে বড় মহামারি কোনটি জানেন? ক্যানসার নয়, করোনা নয়–বিষণ্নতা। হতাশা, যাকে বলা হয় হৃদয়ের মরিচা। 
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যানুযায়ী, পৃথিবীতে প্রায় ৩০ কোটিরও বেশি মানুষ বিষণ্নতায় ভুগছেন। কারণটা কী? মানুষ বাইরে অনেক কিছু পেয়েছে কিন্তু ভেতরে কিছু একটা হারিয়ে ফেলেছে। সেই ‘কিছু একটা’ হলো আত্মার সঙ্গে সৃষ্টিকর্তার সম্পর্ক।

আল্লাহতায়ালা এরশাদ করেছেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। (সুরা রাআদ, ২৮) আরও এরশাদ হয়েছে, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি, যা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত। (সুরা বনি ইসরাইল, ৮২)। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, হৃদয়ে মরিচা ধরে, যেমন লোহায় মরিচা পড়ে। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসুলাল্লাহ, পরিষ্কারের উপায় কী? তিনি বললেন, মৃত্যুকে বেশি স্মরণ করা এবং কোরআন তিলাওয়াত করা। (বায়হাকি, শুআবুল ঈমান, ১৮৫৯)

২০১৯ সালে জার্নাল অব রিলিজিয়ন অ্যান্ড হেলথে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যে মুসলমানরা নিয়মিত কোরআন পড়েন তাদের কর্টিসল (stress hormone) মাত্রা উল্লেখযোগ্যহারে কম এবং সেরোটোনিনের মাত্রা বেশি। অর্থাৎ কোরআন তিলাওয়াত শুধু আধ্যাত্মিক নয়, জৈবিকভাবেও মানুষকে সুস্থ রাখে। 
৪. ১৪০০ বছরে একটি শব্দও বদলায়নি, এর কারণ কী?

পৃথিবীর প্রতিটি মহাগ্রন্থই সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে। বাইবেলের শত শত সংস্করণ আছে। তাওরাত সম্পাদিত হয়েছে বারবার। বেদের মূল পাণ্ডুলিপি আর অবিকৃত নেই। কিন্তু কোরআন? ৬১০ খ্রিষ্টাব্দ থেকে আজ পর্যন্ত একটি শব্দ, একটি হরফ, একটি জবর পর্যন্ত পরিবর্তন হয়নি। আজ আপনি বাংলাদেশে যে কোরআন পড়ছেন–সেটি হুবহু একই যা সৌদি আরবে, ইন্দোনেশিয়ায়, আমেরিকায় পড়া হচ্ছে। পৃথিবীতে এখন অসংখ্য হাফেজ আছেন যারা বুকে সম্পূর্ণ কোরআন ধারণ করেন। এটি ইতিহাসের সবচেয়ে বড় জীবন্ত সংরক্ষণ পদ্ধতি। আল্লাহতায়ালা এরশাদ করেছেন, নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি এবং নিশ্চয়ই আমিই এর সংরক্ষণকারী। (সুরা হিজর, ৯)

৫. জীবন বদলানোর, সফলতার ও বরকতের একমাত্র পথ কোরআন
মানুষ মাত্রই স্বপ্ন দেখে। একটু ভালো জীবন। একটু বেশি শান্তি। একটু বেশি সম্মান। একটু বেশি সুখ। কিন্তু প্রশ্ন হলো–সেই জীবন কোথায় খুঁজব? কোন পথে গেলে মিলবে সেই সফলতা যা ক্ষণিক নয়, টেকসই? কোথায় পাব সেই বরকত, যা শুধু দুনিয়ার সম্পদে নয়, আত্মার গভীরেও পৌঁছায়?
হাজারো বই পড়েছি। হাজারো গুরুর কাছে গেছি। কিন্তু সত্যিকারের শান্তি? সত্যিকারের সফলতার রহস্য? সেটা লুকিয়ে আছে একটি বইয়ে। যে বইটা হয়তো আপনার ঘরে আছে–কিন্তু পড়া হয়নি। যে বইয়ের মলাট হয়তো ধুলা জমে আছে–কিন্তু ভেতরে আছে আপনার পুরো জীবন বদলে দেওয়ার শক্তি। সেই বইয়ের নাম আল-কোরআন।
আল্লাহতায়ালা এরশাদ করেছেন, এটি একটি কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি, যাতে তুমি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারো। (সুরা ইব্রাহিম, ১)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, নিশ্চয়ই এই কোরআন আল্লাহর দস্তরখান। তোমরা যতটা পারো এই দস্তরখান থেকে শিক্ষা গ্রহণ করো। কারণ, এই কোরআন আল্লাহর রশি–স্পষ্ট আলো, উপকারী ওষুধ। যে এটি আঁকড়ে ধরবে সে রক্ষা পাবে, যে এটি অনুসরণ করবে সে নাজাত পাবে। (দারেমি, ৩৩৬৪)। এই কোরআনই বরকতের উৎস। সেই আলো, যা অন্ধকার দূর করে। আল্লাহতায়ালা এরশাদ করেছেন, এটি একটি বরকতময় কিতাব, যা আমি নাজিল করেছি। সুতরাং তোমরা এর অনুসরণ করো। (সুরা আনআম, ১৫৫)। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয়, সে ঘর তার বাসিন্দাদের জন্য প্রশস্ত হয়ে যায়, সেখানে কল্যাণ বৃদ্ধি পায়, ফেরেশতারা উপস্থিত হন এবং শয়তান পালিয়ে যায়। আর যে ঘরে কোরআন পড়া হয় না, সে ঘর তার বাসিন্দাদের জন্য সংকীর্ণ হয়, কল্যাণ কমে যায়, ফেরেশতারা চলে যান এবং শয়তান সেখানে থাকে। (দারেমি, ৩৩৯৩)

৬. কোরআনে আছে বিজ্ঞানের এমন সত্য, যা মানুষ আবিষ্কার করেছে শতাব্দী পরে
যদি বলি ১৪০০ বছর আগের একটি বই মহাবিশ্বের উৎপত্তি, মানব ভ্রূণের বিকাশ, সমুদ্রের গভীরতার রহস্য এবং পাহাড়ের শিকড়ের কথা বলেছে–আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাস করতে হবে না। শুধু যাচাই করুন। আল্লাহতায়ালা এরশাদ করেছেন, যারা কুফরি করে তারা কি দেখে না যে, আকাশমণ্ডলী ও পৃথিবী একসঙ্গে মিলিত ছিল, তারপর আমি তাদের আলাদা করে দিলাম? (সুরা আম্বিয়া, ৩০) 

বিগ ব্যাং তত্ত্ব প্রথম প্রস্তাবিত হয় ১৯২৭ সালে। কোরআন এই কথা বলেছে ৬১০ খ্রিষ্টাব্দে।
আল্লাহতায়ালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক (রক্তপিণ্ড/ঝুলন্ত বস্তু) থেকে। (সুরা আলাক, ২)
বিশ্বখ্যাত ভ্রূণবিদ্যার অধ্যাপক ড. কিথ মুর। যিনি The Developing Human গ্রন্থের রচয়িতা। তিনি বলেছেন, কোরআনে ভ্রূণবিদ্যার যে বর্ণনা আছে তা এতটাই নির্ভুল যে, এটি ১৪০০ বছর আগে জানা অসম্ভব ছিল।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ দেননি যার ওষুধ নেই, শুধু বার্ধক্য ছাড়া। (বুখারি, ৫৬৭৮) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ অধ্যাপক রবার্ট সাহাগুন বলেছেন, ইসলামের সোনালি যুগে (অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী) মুসলিম বিজ্ঞানীরা যখন কোরআন থেকে অনুপ্রেরণা নিয়ে গবেষণা করেছেন, তখনই সভ্যতার সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে। 

৭. কোরআন তোমার প্রতিটি কষ্টের দিনে তোমার পাশে থাকে, যা কোনো মানুষ পারে না
জীবনে এমন মুহূর্ত আসে যখন সবাই চলে যায়। মানুষ ক্লান্ত হয়, সম্পর্ক শেষ হয়, সাফল্য মিলিয়ে যায়। কিন্তু কোরআনের একটি আয়াত সেই রাতে আলো হয়ে জ্বলে।
আল্লাহতায়ালা এরশাদ করেছেন, এবং অচিরেই তোমার রব তোমাকে এত দেবেন যে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। (সুরা দুহা, ৫) আরও এরশাদ হয়েছে, কষ্টের সঙ্গেই আছে স্বস্তি। নিঃসন্দেহে কষ্টের সঙ্গেই আছে স্বস্তি। (সুরা ইনশিরাহ, ৫-৬)
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মুমিনের ব্যাপারটাই অবাক করার মতো! তার সবকিছুই কল্যাণকর। সুখে শোকর করে, তা কল্যাণ। কষ্টে সবর করে, তাও কল্যাণ। (মুসলিম, ২৯৯৯)

৮. মৃত্যুর পরও কোরআন তোমার সঙ্গে থাকবে, আর কিছু থাকবে না
একটু থামুন। চোখ বন্ধ করুন। এমন একটি মুহূর্তের কথা ভাবুন, যখন সব শেষ হয়ে গেছে। পরিবার কাঁদছে। বন্ধুরা বিদায় নিয়েছে। সম্পদ রেখে চলে যেতে হচ্ছে। ক্ষমতা, পদ, পরিচয়–সব মিলিয়ে গেছে। শুধু একা একটি অন্ধকার ঘরে। সেই মুহূর্তে আপনার সঙ্গে কী থাকবে? শুধু একটাই জিনিস থাকতে পারে–কোরআনের সঙ্গে আপনার সম্পর্ক। আল্লাহতায়ালা এরশাদ করেছেন, প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। আর কিয়ামতের দিনই তোমাদের কর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হবে। (সুরা আলে ইমরান, ১৮৫)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোরআন পড়ো। কেননা কিয়ামতের দিন এটি তার তিলাওয়াতকারীদের জন্য সুপারিশকারী হয়ে আসবে। (মুসলিম, ৮০৪)
রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে, নয়তো তোমার বিরুদ্ধে। (মুসলিম, ২২৩)

লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক

১০ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:০০ এএম
১০ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি
জুলাই, ২০২৬ তারিখের নামাজের সময়সূচির ছবি

প্রতিদিন সময়মতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। নামাজ (সালাত) ইসলাজুলাইর পাঁচটি স্তম্ভের মধ্যে একটি এবং ইসলাজুলাইর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে জিজ্ঞাসা করলাম, (হে আল্লাহর রাসুল!) আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘নামাজ (বুখারি মুসলিম)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সেভাবে নামাজ আদায় করো, যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ।’ (বুখারি, ৬৩১)

সঠিকভাবে নামাজ আদায় করতে হলে, নামাজের সময় জানতে হবে।

আজ ১০ জুলাই ২০২৬, শুক্রবার ঢাকা পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো— 

জোহর

১২.০ মিনিট

আসর

৪.৩ মিনিট

মাগরিব

৬.৪ মিনিট

এশা

৮.১ মিনিট

ফজর (১১ জুলাই)

.৫২ মিনিট

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগকরতে হবে।

বিয়োগ

চট্টগ্রাম: মিনিট

সিলেট: মিনিট

যোগ

খুলনা: মিনিট

রাজশাহী: মিনিট

রংপুর: মিনিট

বরিশাল: মিনিট

সূত্র: ইসলামিক ফাউন্ডেশন

একটু অসচেতনতায় হারিয়ে যাচ্ছে অসামান্য উপহার

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম
একটু অসচেতনতায় হারিয়ে যাচ্ছে অসামান্য উপহার
ছবি: সংগৃহীত

কোনো নামিদামি শপিং মল, রাজকীয় প্রাসাদ কিংবা অভিজাত করপোরেট অফিসে ঢোকার সময় আমরা বেশ সচেতন থাকি চারপাশের জাঁকজমক দেখে আমাদের চোখ ধাঁধিয়ে যায় কিন্তু আমরা কি কখনো ভেবেছি, এই পৃথিবীর বুকে সবচেয়ে সম্মানিত এবং ভিআইপি জায়গা কোনটি? নিঃসন্দেহে তা হলো আল্লাহর ঘর মসজিদ প্রতিদিন কত শতবার আমরা চেনা এই আঙিনায় পা রাখি, অথচ একটুখানি অসচেতনতার কারণে হারিয়ে ফেলি এক অসামান্য আধ্যাত্মিক উপহার মসজিদে প্রবেশ বের হওয়ার সময় মাত্র দুটি ছোট্ট দোয়া পড়ার মাধ্যমে একজন মুমিন তার যান্ত্রিক জীবনের পুরো গতিপথ বদলে দিতে পারেন

মসজিদে যাতায়াতের এই বিশেষ শিষ্টাচার দোয়া রাসুলুল্লাহ (সা.)-এর এক অনন্য অতি প্রিয় সুন্নাহ হজরত আবু হুমাইদ আস-সায়েদী অথবা আবু উসাইদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহুআলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, তখন যেন বলে, ‘আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রাহমাতিক’ (হে আল্লাহ্! আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও) আর যখন বের হয়, তখন যেন বলে, ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফায-লীকা’ (হে আল্লাহ্! আমি তোমার অনুগ্রহ কামনা করছি) (মুসলিম, ৭১৩)

এই হাদিসের গভীরতা আমাদের জীবনের সঙ্গে চমৎকারভাবে মিশে আছে আমরা যখন দুনিয়ার সব কোলাহল, পেরেশানি আর ব্যস্ততা পেছনে ফেলে মসজিদে ঢুকি, তখন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহররহমতবা মানসিক শান্তি আবার নামাজ শেষ করে যখন আমরা জীবিকার সন্ধানে, ব্যবসা কিংবা চাকরিতে ফিরে যাই, তখন আমাদের প্রয়োজন আল্লাহরফজলবা বৈষয়িক অনুগ্রহ বরকত

ইসলাম কত সুন্দর! এটি কেবল একটি প্রার্থনা নয়, বরং আমাদের মনস্তত্ত্বকে দুনিয়া আখেরাতের সঙ্গে বেঁধে রাখার এক অপূর্ব সেতু ব্যস্ত এই নাগরিক জীবনে মসজিদের চৌকাঠে পা রাখার সময় প্রিয় নবির এই সুন্নতটি মনে রাখা মোটেও কঠিন নয় আসুন, আজ থেকেই সচেতনভাবে এই আমলটি শুরু করি এবং নিজেদের জীবনকে আল্লাহর রহমত অনুগ্রহের চাদরে জড়িয়ে নিই

লেখক: আলেম ও সাংবাদিক 

বদনজর লাগলে যে দুটি কাজ করবেন

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম
বদনজর লাগলে যে দুটি কাজ করবেন
ছবি: সংগৃহীত

হঠাৎ ভালো চলতে থাকা ব্যবসাটা ধসে গেল, সুস্থ-সবল শিশুটি মাঝরাতে কেঁদে কেঁদে নীল হয়ে যাচ্ছে, কিংবা আপনার কোনো সাফল্যে কারও চোখের চাউনি বুকটা কাঁপিয়ে দিল–বাঙালি সমাজে একে আমরা বলিনজর লাগা অনেকেই একে কুসংস্কার ভাবেন, কিন্তু আধুনিক মনোবিজ্ঞান যেখানেনেতিবাচক শক্তিবা নেগেটিভ এনার্জি নিয়ে কথা বলে, ইসলাম সেখানে ১৪শ বছর আগেইবদনজরবাআইন’-এর বাস্তব অস্তিত্ব নিশ্চিত করেছে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, বদনজর সত্য (বুখারি)

আজকের যুগে সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনের প্রতিটা মুহূর্ত শেয়ার করার প্রবণতা বদনজরের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে তবে আশার কথা হলো, ইসলাম শুধু সমস্যার কথা বলেই ক্ষান্ত হয়নি, এর চমৎকার এবং বিজ্ঞানসম্মত সমাধানও দিয়েছে, যারুকইয়াহবা আত্মিক চিকিৎসা নামে পরিচিত

বদনজরের চিকিৎসায় আল্লাহর রাসুল (সা.)-এর শেখানো একটি অনন্য জীবন্ত সুন্নত রয়েছে, যা আজ সমাজে প্রায় মৃত আসুন, নির্ভরযোগ্য রেফারেন্সের আলোকে সেই নিখাদ সুন্নতি আমল দোয়াগুলো জেনে নিই

. বদনজরকারীর অজুর পানি দিয়ে গোসল 

যদি সুনির্দিষ্টভাবে জানা যায় যে কার নজর লেগেছে, তবে ইসলামে একটি বিস্ময়কর এবং ফলপ্রসূ চিকিৎসা রয়েছে সাহাবি সাহল ইবনে হুনাইফ (রা.)-কে যখন আমের ইবনে রবীআ (রা.)-এর বদনজর লাগে, তখন নবিজি (সা.) আমের (রা.)-কে অজু করার নির্দেশ দেন

আমের (রা.) একটি পাত্রে মুখমণ্ডল, দুই হাত কনুই পর্যন্ত, দুই পা গোছা পর্যন্ত এবং লজ্জাস্থান ধৌত করেন এর পর সেই ব্যবহৃত পানি সাহল (রা.)-এর পেছন দিক থেকে তার মাথার ওপর ঢেলে দেওয়া হয় অলৌকিকভাবে সাহল (রা.) তখনই সুস্থ হয়ে ওঠেন (সুনান ইবনু মাজাহ, হাদিস: ৩৫০৯; মুয়াত্তা মালিক, হাদিস: ১৭৪৫/১৭৪৬)

অনেকেই মনে করেন পানিতে ফুঁ দিয়ে কুলি করার কথা, কিন্তু বিশুদ্ধ হাদিসে সরাসরি বদনজরকারীর অজুর পানি ব্যবহারের কথাই এসেছে

. ঝাড়ফুঁক বা পঠিতব্য দোয়া

যদি বদনজরকারী ব্যক্তি অজ্ঞাত হয়, তবে পবিত্র কোরআন হাদিসের নিচের দোয়াগুলোর মাধ্যমে আক্রান্ত ব্যক্তিকে নিয়মিত রুকইয়াহ করতে হবে:

সুরা ফালাক সুরা নাস: রাসুলুল্লাহ (সা.) জিন মানুষের বদনজর থেকে বাঁচতে এই দুটি সুরা নাজিল হওয়ার পর অন্য সব দোয়া ছেড়ে শুধু এগুলোর মাধ্যমেই আশ্রয় প্রার্থনা করতেন (সুনান ইবনু মাজাহ, ৩৫১১)

রাসুলুল্লাহ (সা.)-এর বিখ্যাত দোয়া: হাসান হুসাইন (রা.)-কে নজর থেকে বাঁচাতে নবিজি (সা.) এই দোয়াটি পড়তেন:

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لامَّةٍ

উচ্চারণ: আউযু বিকালিমা তিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আয়নিল লাম্মাতিন

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের উসিলায় প্রতিটি শয়তান, বিষাক্ত জীব অনিষ্টকারী বদনজর থেকে আশ্রয় চাচ্ছি (সুনান ইবনু মাজাহ, ৩৫২৫)

রোগমুক্তির সার্বজনীন দোয়া: বদনজর শারীরিক অসুস্থতায় এই দোয়াটি অত্যন্ত কার্যকরী:

بِاسْمِ اللَّهِ أَرْقِي نَفْسِي، مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِينِي، مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ، اللَّهُ يَشْفِينِي

উচ্চারণ: বিসমিল্লাহি আরক্বী নাফসী, মিন কুল্লি শাইয়িন ইউযীনী, মিন শাররি কুল্লি নাফসিন, আও আইনি হাসিদিন, আল্লাহু ইয়াশফীনী

অর্থ: আল্লাহর নামে আমি নিজেকে রুকইয়াহ করছি, প্রতিটি ক্ষতিকারক জিনিস হিংসুক ব্যক্তির বদনজর থেকে আল্লাহ আমাকে আরোগ্য দান করুন

আমাদের উচিত লোকজ কুসংস্কার বা কবিরাজি চিকিৎসার পেছনে না ছুটে, রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো এই খাঁটি বিজ্ঞানসম্মত সুন্নতের চর্চা সমাজজুড়ে ছড়িয়ে দেওয়া

লেখক: আলেম ও সাংবাদিক 

সাহাবিদের গল্প-০৭ ‘আমাকে শুধু বাজারটা দেখিয়ে দাও’

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১১:১১ এএম
‘আমাকে শুধু বাজারটা দেখিয়ে দাও’
ছবি: সংগৃহীত

মদিনার মাটিতে পা রেখেছেন এক মুহাজির। মক্কায় তিনি ছিলেন সফল ব্যবসায়ী, আজ তার হাতে কিছুই নেই। ঘর নেই, পুঁজি নেই, সম্বল বলতে শুধু ঈমান। নাম তার আবদুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু।

নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে ভাই বানিয়ে দিলেন মদিনার ধনাঢ্য আনসারি সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। সাদ দরাজ গলায় প্রস্তাব দিলেন, ‘আনসারদের মধ্যে আমি সবচেয়ে ধনী। আমার সম্পদের অর্ধেক আপনার!’ ইতিহাসে এমন প্রস্তাবের নজির বিরল–বিনা শর্তে, বিনা দ্বিধায় অর্ধেক সাম্রাজ্য।

আবদুর রহমানের জবাবটি ছিল আরও বিস্ময়কর, ‘আল্লাহ আপনার পরিবার ও সম্পদে বরকত দিন। আমার এসবের প্রয়োজন নেই, আমাকে শুধু বাজারটা দেখিয়ে দিন!’ তিনি কাইনুকার বাজারে গেলেন, পনির আর ঘি নিয়ে ব্যবসা শুরু করলেন। কিছুদিনের মধ্যেই নিজের উপার্জনে বিয়ে করলেন, মোহরানা দিলেন খেজুরের আঁটি পরিমাণ স্বর্ণ। (সহিহ বুখারি, হাদিস ২০৪৮-২০৪৯)

লক্ষ করুন দুটি চরিত্রকেই। সাদ ইবনে রাবি শেখালেন দানের সর্বোচ্চ উদারতা, ভাইয়ের জন্য অর্ধেক সম্পদ ছেড়ে দিতে এতটুকু দ্বিধা নেই। আর আবদুর রহমান শেখালেন আত্মমর্যাদার সর্বোচ্চ সৌন্দর্য, সুযোগ পেয়েও কারও বোঝা না হয়ে নিজের পায়ে দাঁড়ানো। ইসলাম দুটোকেই ভালোবাসে; দাতার উদার হাত, আর গ্রহীতার স্বনির্ভর মন।

পরবর্তী জীবনে এই আবদুর রহমানই হয়েছিলেন মদিনার শীর্ষ ধনী, আর তার সম্পদের স্রোত বইত আল্লাহর পথে। কারণ যে ব্যবসার ভিত্তি হালাল পরিশ্রম আর তাওয়াক্কুল, আল্লাহ তাতে এমন বরকত দেন, যা কোনো হিসাবের ছকে ধরে না।

আজ আমরা শর্টকাট খুঁজি; লটারি, ঘুষ, তদবির, অন্যের করুণা। অথচ সুন্নাহ শেখায়, হাত পাতার চেয়ে হাতের কামাই উত্তম। রিজিকের মালিক আল্লাহ; বান্দার দায়িত্ব শুধু সৎ পথে চেষ্টা।

হে আল্লাহ! আমাদের হালাল উপার্জনে বরকত দিন, আত্মমর্যাদা দিন এবং অন্যের জন্য সাদ ইবনে রাবির মতো উদার হৃদয় দিন। আমিন।

লেখক: আলেম ও সাংবাদিক