ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
আর্চবিশপের কণ্ঠে মেসির বার্তা স্পেন-বেলজিয়াম ম্যাচ পরিচালনার দায়িত্বে ইংলিশ রেফারি দাওয়াতের আড়ালে চুরির চেষ্টা, ‘মুরুব্বী’ বিবেচনায় রেহাই শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন সালাহরা বন্যা মোকাবিলায় ৭ উপজেলায় সেনাবাহিনী মোতায়েন ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলা, তদন্তে ধীরগতিতে ক্ষোভ চুয়েট হলে গাঁজাসহ ৯ শিক্ষার্থী আটক স্পেনে নিয়ন্ত্রণের বাইরে দাবানল, বাড়ছে প্রাণহানি জামালপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর ট্রাম্পকে হত্যার ছক: ইসরায়েলের গোয়েন্দা তথ্য ওয়াশিংটনের হাতে বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশন বেরোবিতে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় আনন্দ মিছিল বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বৃষ্টিতে টেকনাফে ১২শ পরিবার পানিবন্দি, ৫০০ পরিবার পেল ত্রাণ সহায়তা মাদারীপুর থানায় নারী আসামি পালানোর অভিযোগ ফ্যামিলি কার্ড কার্যক্রমে অবহেলা, ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা কিয়ার স্টারমারের উত্তরসূরি হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহাম কুষ্টিয়ার খোকসায় খবরের কাগজ ‘বন্ধুজন’-এর কমিটি গঠন টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চবিতে শাটল ট্রেন চলাচল বন্ধ রাষ্ট্রের অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি ফার্মা ও বিজনেস খাতের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ঢাবিতে আইএসবিএম ক্যারিয়ার ওয়ার্কশপ বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু ফ্লোরিডার বিমানবন্দরের নাম হলো ‘ট্রাম্প’ আবুল কাসেম ফজলুল হক নীতিবাদী রাজনৈতিক দার্শনিক: ন্যাপ মহাসচিব ব্র্যাক ব্যাংক-তরুপল্লবের পরিবেশ পদকে সম্মানিত ৬ প্রকৃতি সংরক্ষক দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে শ্রেণিকক্ষে শিশুদের প্রশ্ন করতে দিন

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন সালাহরা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:১৩ পিএম
দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন সালাহরা
ছাদ খোলা বাসে মিসর ফুটবল দলকে সংবর্ধনা। ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দারুণ লড়াই সত্ত্বেও পরাজয়ের বেদনায় পুড়তে হয়েছিল। সেই ক্ষত এখনো মুছে যায়নি। তবে মিসর ফুটবল দলে গর্বের অনুভূতিও কম নেই। বিশ্বকাপের মঞ্চে মোহামেদ সালাহরা যে স্বপ্নের যাত্রা উপহার দিয়েছেন, তার স্বীকৃতিই যেন মিলল দলটির দেশে ফেরার দিনে। পতাকার ঢেউ, ভালোবাসার স্লোগান আর হাজারও কণ্ঠের উচ্ছ্বাসে আলামেইন বিমানবন্দরে লেখা হলো এক আবেগময় প্রত্যাবর্তনের গল্প।

উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের অভিযান শেষে আজ দেশে ফিরেছে মিসর ফুটবল দল। সমর্থকরা এদিন রাজকীয় সংবর্ধনায় বরণ করেন ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যদের। শেষ ষোলো থেকে বিদায় নিলেও সালাহরা যে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ অর্জন নিয়ে দেশে ফিরেছে। তাই তো বিমানবন্দরের বাইরে হাজির হওয়া সমর্থকদের ব্যানারে লেখা ছিল, ‘মিসরের ছেলেরা আমাদের গর্বিত করেছে।’

অনেকের হাতে ছিল অধিনায়ক মোহামেদ সালাহর ছবি। সেখানে লেখা ছিল, ‘ধন্যবাদ’। কারও কারও হাতে ফিলিস্তিনের পতাকায় জড়ানো কোচ হোসাম হাসানের বড় পোস্টারও দেখা যায়। টুর্নামেন্ট চলাকালে হোসাম ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে গেছেন। এ কারণেই কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এমন উদ্যোগ নেন সমর্থকরা। যৌথভাবে মিসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হোসাম টুর্নামেন্ট চলাকালে কয়েকবার মাঠে ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং সংবাদ সম্মেলনেও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ছাদ খোলা বাসে করে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করে মিসর ফুটবল দল। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারও সমর্থকের উচ্ছ্বাসের মধ্যে খেলোয়াড়রা হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

শনিবার (১১ জুলাই) দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দলটির খেলোয়াড়, কোচিং স্টাফ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে।

বেলজিয়ামকে ১-১ গোলে রুখে এবারের আসর শুরু করেছিল মিসর। এরপর নিউজিল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে প্রতিযোগিতায় নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নেয়। এরপর ইরানের সঙ্গে ১-১ ড্রয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পা রাখে শেষ বত্রিশে। নকআউটের প্রথম ধাপে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে সালাহরা পৌঁছে যান শেষ ষোলোতে। আর এই মঞ্চে তারা উপহার দিয়েছেন প্রতিযোগিতার অন্যতম রোমাঞ্চকর লড়াই। এক পর্যায়ে ম্যাচে ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। তবে শেষ দিকে ১৩ মিনিটে ৩ গোল আদায় করে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ম্যাচশেষে অবশ্য রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানায় মিসর। 

এদিকে দলটির কোচ হোসাম হাসান ও তার যমজ ভাই ইব্রাহিম হাসানের সঙ্গে চুক্তি নবায়ন করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চুক্তি ২০৩০ সাল পর্যন্ত হতে পারে।

আর্চবিশপের কণ্ঠে মেসির বার্তা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৫৯ পিএম
আর্চবিশপের কণ্ঠে মেসির বার্তা
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি শুধু মাঠেই নন, আর্জেন্টিনার জাতীয় চেতনাতেও কতটা প্রভাব ফেলেন, তার আরেকটি উদাহরণ মিলল দেশটির স্বাধীনতা দিবসে। বুয়েনস এইরেসের ঐতিহাসিক ক্যাথেড্রালে আয়োজিত বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাতে মেসির চার বছর আগের একটি বার্তা উদ্ধৃত করেন আর্চবিশপ হোর্হে গার্সিয়া কুয়েরভা।

গত ৯ জুলাই আর্জেন্টিনার স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইও। বক্তব্যে আর্চবিশপ বলেন, দেশের মানুষ যেন বিভেদ ভুলে একই লক্ষ্যে একসঙ্গে এগিয়ে যায়। সেই আহ্বানকে আরও শক্তিশালী করতে তিনি স্মরণ করিয়ে দেন কাতার বিশ্বকাপ জয়ের পর মেসির দেওয়া বার্তাটি।

বিশ্বকাপ জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছিলেন, ‘যখন আমরা আর্জেন্টাইনরা একসঙ্গে লড়াই করি, ঐক্যবদ্ধ থাকি, তখন আমরা যে লক্ষ্য ঠিক করি, তা অর্জন করতে পারি।’ সেই বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আর্চবিশপ বলেন, ‘আসুন, আমরা এই জার্সি পরি এবং আবেগের সঙ্গে লিওনেল মেসির সেই বার্তাটিকে বাস্তবে রূপ দিই।’

প্রার্থনা সভায় মেসির এই বার্তা উচ্চারিত হওয়ার সময়টিও ছিল তাৎপর্যপূর্ণ। মাত্র দুই দিন আগে বিশ্বকাপের শেষ ষোলোয় মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টারে নাম লেখায় আর্জেন্টিনা। সেই জয়ে আবারও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মেসি।

কাতার বিশ্বকাপের মতো এবারও আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা ৩৯ বছর বয়সী এই মহাতারকা। টুর্নামেন্টে ইতোমধ্যে ৮ গোল করে গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন তিনি। এখন তার নেতৃত্বে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা।

স্পেন-বেলজিয়াম ম্যাচ পরিচালনার দায়িত্বে ইংলিশ রেফারি

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:৩০ পিএম
স্পেন-বেলজিয়াম ম্যাচ পরিচালনার দায়িত্বে ইংলিশ রেফারি
মাইকেল অলিভার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের মাইকেল অলিভার।

শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ।

স্পেন ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে। ২০১০ সালে দলটি প্রথম বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছিল। এরপর ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় স্পেনকে, আর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে তাদের যাত্রা শেষ হয় শেষ ষোলোতেই। এবার পর্তুগালের বিপক্ষে শেষ মুহূর্তে মিকেল মেরিনোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লা রোজারা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে দারুণ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বেলজিয়াম। শেষ ষোলোর ম্যাচে চার্লস ডি কেটেলারের জোড়া গোলের সঙ্গে হান্স ভানাকেন ও রোমেলু লুকাকুর একটি করে গোলে জয় পেয়ে শেষ আটে উঠে আসে রেড ডেভিলস।

এই গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করবেন ইংলিশ রেফারি মাইকেল অলিভার। এটি তার দ্বিতীয় বিশ্বকাপ। এর আগে তিনি ২০২২ বিশ্বকাপে তিনটি ম্যাচ পরিচালনা করেছিলেন। আর চলতি বিশ্বকাপে এটি হবে তার চতুর্থ ম্যাচ। এর আগে তিনি দুটি গ্রুপপর্বের ম্যাচ এবং একটি শেষ ষোলোর ম্যাচ পরিচালনা করেছেন।

এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৮১৩টি ম্যাচ পরিচালনা করেছেন অলিভার। এসব ম্যাচে তিনি মোট দুই হাজার ৬৬৩টি হলুদ কার্ড দেখিয়েছেন, যা ম্যাচপ্রতি গড়ে ৩.২৭টি। এ ছাড়া তিনি ১১৮টি লাল কার্ড দেখিয়েছেন, যা ম্যাচপ্রতি গড়ে ০.১৪টি।

নিজের ক্যারিয়ারে তিনি দুটি এফএ কাপ ফাইনাল পরিচালনা করেছেন। এছাড়া ২০২২-২৩ মৌসুমের উয়েফা সুপার কাপেরও রেফারি ছিলেন তিনি।

স্পেন বনাম বেলজিয়াম ম্যাচের ম্যাচ অফিশিয়ালদের তালিকা-
রেফারি: মাইকেল অলিভার
সহকারী রেফারি ১: স্টুয়ার্ট বার্ট
সহকারী রেফারি ২: জেমস মেইনওয়ারিং
চতুর্থ কর্মকর্তা: রামন আবাত্তি
রিজার্ভ সহকারী রেফারি: রাফায়েল আলভেস

এসজি/

দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন সালাহরা

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:১৩ পিএম
দেশে ফিরে রাজকীয় সংবর্ধনা পেলেন সালাহরা
ছাদ খোলা বাসে মিসর ফুটবল দলকে সংবর্ধনা। ছবি: সংগৃহীত

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দারুণ লড়াই সত্ত্বেও পরাজয়ের বেদনায় পুড়তে হয়েছিল। সেই ক্ষত এখনো মুছে যায়নি। তবে মিসর ফুটবল দলে গর্বের অনুভূতিও কম নেই। বিশ্বকাপের মঞ্চে মোহামেদ সালাহরা যে স্বপ্নের যাত্রা উপহার দিয়েছেন, তার স্বীকৃতিই যেন মিলল দলটির দেশে ফেরার দিনে। পতাকার ঢেউ, ভালোবাসার স্লোগান আর হাজারও কণ্ঠের উচ্ছ্বাসে আলামেইন বিমানবন্দরে লেখা হলো এক আবেগময় প্রত্যাবর্তনের গল্প।

উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের অভিযান শেষে আজ দেশে ফিরেছে মিসর ফুটবল দল। সমর্থকরা এদিন রাজকীয় সংবর্ধনায় বরণ করেন ফুটবলার ও কোচিং স্টাফের সদস্যদের। শেষ ষোলো থেকে বিদায় নিলেও সালাহরা যে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ অর্জন নিয়ে দেশে ফিরেছে। তাই তো বিমানবন্দরের বাইরে হাজির হওয়া সমর্থকদের ব্যানারে লেখা ছিল, ‘মিসরের ছেলেরা আমাদের গর্বিত করেছে।’

অনেকের হাতে ছিল অধিনায়ক মোহামেদ সালাহর ছবি। সেখানে লেখা ছিল, ‘ধন্যবাদ’। কারও কারও হাতে ফিলিস্তিনের পতাকায় জড়ানো কোচ হোসাম হাসানের বড় পোস্টারও দেখা যায়। টুর্নামেন্ট চলাকালে হোসাম ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে গেছেন। এ কারণেই কোচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই এমন উদ্যোগ নেন সমর্থকরা। যৌথভাবে মিসরের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হোসাম টুর্নামেন্ট চলাকালে কয়েকবার মাঠে ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং সংবাদ সম্মেলনেও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ছাদ খোলা বাসে করে নিউ আলামেইন শহর প্রদক্ষিণ করে মিসর ফুটবল দল। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারও সমর্থকের উচ্ছ্বাসের মধ্যে খেলোয়াড়রা হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

শনিবার (১১ জুলাই) দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দলটির খেলোয়াড়, কোচিং স্টাফ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে।

বেলজিয়ামকে ১-১ গোলে রুখে এবারের আসর শুরু করেছিল মিসর। এরপর নিউজিল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে প্রতিযোগিতায় নিজেদের ইতিহাসে প্রথম জয় তুলে নেয়। এরপর ইরানের সঙ্গে ১-১ ড্রয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পা রাখে শেষ বত্রিশে। নকআউটের প্রথম ধাপে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে সালাহরা পৌঁছে যান শেষ ষোলোতে। আর এই মঞ্চে তারা উপহার দিয়েছেন প্রতিযোগিতার অন্যতম রোমাঞ্চকর লড়াই। এক পর্যায়ে ম্যাচে ২-০ গোলে এগিয়ে ছিল মিসর। তবে শেষ দিকে ১৩ মিনিটে ৩ গোল আদায় করে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ম্যাচশেষে অবশ্য রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানায় মিসর। 

এদিকে দলটির কোচ হোসাম হাসান ও তার যমজ ভাই ইব্রাহিম হাসানের সঙ্গে চুক্তি নবায়ন করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চুক্তি ২০৩০ সাল পর্যন্ত হতে পারে।

বেলজিয়ামের বিরুদ্ধে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে স্পেন: দে লা ফুয়েন্তে

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:৪৩ পিএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৫:৪৪ পিএম
বেলজিয়ামের বিরুদ্ধে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে স্পেন: দে লা ফুয়েন্তে
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে স্পেন। কঠিন এই ম্যাচের আগে বেশ সতর্ক স্প্যানিশ শিবির। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে মনে করেন, চলতি টুর্নামেন্টে এটাই তাদের সবচেয়ে কঠিন পরীক্ষা।

স্পেন কোচ বলেন, ‘আগামীকালের ম্যাচটি টুর্নামেন্টে আমাদের খেলা সবচেয়ে কঠিন ম্যাচ হতে যাচ্ছে।’ বেলজিয়ামের অভিজ্ঞ স্কোয়াডের প্রশংসা করে তিনি জানান, দলটিতে ইউরোপের বড় বড় ক্লাবে খেলা ফুটবলাররা আছেন। তারা বড় ম্যাচের চাপ সামলাতে অভ্যস্ত।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। কোনো গোল হজম না করেই তারা শেষ আটে জায়গা করে নিয়েছে। শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছিল দে লা ফুয়েন্তের দল। বলের দখল, শক্তিশালী রক্ষণ ও ধারালো আক্রমণ মিলিয়ে স্পেন এখন টুর্নামেন্টের অন্যতম সেরা দল।
বেলজিয়ামকে নিয়ে স্পেন কোচ বলেন, ‘ওরা অত্যন্ত শক্তিশালী একটি দল। ওদের খেলোয়াড়রা ম্যাচ জিততে অভ্যস্ত। তাই এটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে।’

লস অ্যাঞ্জেলেসের এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে। তবে ফ্রান্সকে নিয়ে এখনই ভাবছেন না দে লা ফুয়েন্তে। তিনি স্পষ্ট বলেন, ‘বিশ্বাস করুন, আমরা এখন শুধুই বেলজিয়াম ম্যাচ নিয়ে ভাবছি।’

স্পেনের আক্রমণভাগের মূল ভরসা বার্সেলোনার তরুণ লামিন ইয়ামাল এবং টুর্নামেন্টে ৪ গোল করা মিকেল ওয়ারজাবাল। ইয়ামাল এবার গোল কম পেলেও তার ওপর কোচের পূর্ণ আস্থা আছে।

দে লা ফুয়েন্তে বলেন, ‘ইয়ামাল দিন দিন আরও পরিণত হচ্ছে। পর্তুগালের বিপক্ষে ও রক্ষণেও দারুণ খেলেছে। আক্রমণভাগেও ও নিজের সেরাটা দিতে প্রস্তুত।’

পাপ্পু/রিফাত/

আরও ভালো করতে পারতাম: ডেম্বেলে

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম
আরও ভালো করতে পারতাম: ডেম্বেলে
ওসমানে ডেম্বেল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। মরক্কোর বিপক্ষে গোল করে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন ওসমানে ডেম্বেলে। ফরাসি এই ফরোয়ার্ডের বিশ্বাস, টুর্নামেন্ট যত এগোচ্ছে তিনি ততই নিজের সেরা ছন্দ ফিরে পাচ্ছেন। তবে এখনো উন্নতির যথেষ্ট সুযোগ রয়েছে বলেই মনে করেন তিনি।

বস্টন স্টেডিয়ামে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ চারে জায়গা নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। ম্যাচে ফ্রান্সের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও ডেম্বেলে। জয়ের পর সম্প্রচারকারী প্রতিষ্ঠান ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে ডেম্বেলে বলেন, ‘আমি খুব ভালো অনুভব করছি। ফ্রান্স ও পিএসজির হয়ে এই পজিশনে খেলার অভিজ্ঞতা আমার আছে। প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’

নিজের বর্তমান ফর্ম নিয়ে ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘টুর্নামেন্ট যত এগোচ্ছে, আমি আমার চেনা ছন্দ ফিরে পাচ্ছি। নিজের পারফরম্যান্সে আমি খুশি, তবে আরও একটু ভালো করতে পারতাম। কিন্তু দিনশেষে দলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য একটাই-শেষ পর্যন্ত গিয়ে ট্রফি জেতা।’

মরক্কোর বিপক্ষে জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। ফাইনালে ওঠার লড়াইয়ে দেশমের দলের প্রতিপক্ষ হবে বেলজিয়াম অথবা স্পেন।

পাপ্পু/রিফাত/