ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
একদিনে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাঁশখালীতে ইসলামী আন্দোলন মহাসচিবের ত্রাণ বিতরণ বেলিংহাম হতে পারেন ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার: লিনেকার প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, সাঙ্গু-মাতামুহুরীর পানি বিপৎসীমার ওপরে সাতক্ষীরার কালীগঞ্জ থানার ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণ, ২ শ্রমিক আহত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক-শিক্ষক দম্পতির মেয়ে দেশজুড়ে আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ চুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবে সেরার মুকুট প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চিলমারীতে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু শিক্ষার্থীদের ‘আকর্ষণীয়’ পাঠ্যবই দেবে সরকার: শিক্ষামন্ত্রী মৌলভীবাজারে বন্যার শঙ্কা কেটেছে, কমছে নদ-নদীর পানি ‘পাওয়ারহাউস’ ইংল্যান্ডের  অপেক্ষায় মেসি সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান জনবল নেবে ব্যাংক এশিয়া এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প খাটের উপর ধসে পড়ল পাহাড়, অল্পে রক্ষা মা-ছেলের হিলিতে ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন রংপুরে বাসচাপায় মাদরাসাশিক্ষকের মৃত্যু, বাসে আগুন লক্ষ্মীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ ৯৭ পদ শূন্য, বন্ধ আছে অস্ত্রোপচার গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত পূর্বাচল ভ্যালীতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিচার শুরু রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধ অভিযান উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব কার্ড এড়াতে মায়ের কী পরামর্শ পেয়েছিলেন বেলিংহাম? বেরোবি অধ্যাপকের গবেষণা জালিয়াতির অভিযোগ, দেওয়া হলো লঘুদণ্ড বিয়েতে কুফুর গুরুত্ব টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হাতির মৃত্যু এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা

জবির বাসে ভেঙে পড়ল গাছ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম
জবির বাসে ভেঙে পড়ল গাছ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে পড়ে। ছবি: খবরের কাগজ

ভারী বৃষ্টি ও বাতাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের উপর পড়েছে। তবে এতে কেউ আহত হয়নি। 

রবিবার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহিদ মিনারের পাশে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় হঠাৎ করেই গাছটি বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাশে থাকা বাসের উপর পড়ে। ঘটনাটি দেখে শিক্ষার্থী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, সকালে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বাসের উপর গাছ ভেঙে পড়ে। তবে এখানে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। আনুমানিক তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হতে পারে।

মুজাহিদ বিল্লাহ/তামান্না রুপা/

চুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবে সেরার মুকুট প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:১০ পিএম
চুয়েটে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবে সেরার মুকুট প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের
ছবি: খবরের কাগজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিতর্ক সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটির (চুয়েটডিএস) আয়োজনে দুই দিনব্যাপী 'আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসব ২০২৬' অনুষ্ঠিত হয়েছে। ১০ ও ১১ জুলাই আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক দল অংশগ্রহণ করে। বাংলা এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে উক্ত প্রতিযোগিতা সম্পন্ন হয়।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং ডিবেটার্স অব চট্টগ্রাম ইউনিভার্সিটি। 'এই সংসদ মনে করে চট্টগ্রাম বন্দর থেকে প্রাপ্ত মুনাফার সিংহভাগ চট্টগ্রামের সমস্যা সমাধানে ব্যয় হওয়া উচিত'-এই প্রস্তাবের ওপর অনুষ্ঠিত চূড়ান্ত বিতর্কে সরকারি দলের ভূমিকায় থাকা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় জয়লাভ করে শিরোপা নিশ্চিত করে। রানার্সআপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল।

ফাইনালে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মোবারক হোসেন সজীব সেরা বিতার্কিক নির্বাচিত হন। অন্য দিকে পুরো প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিকের স্বীকৃতি যৌথভাবে পান প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তন্ময় তাহসিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইকরামুল হোসেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট ডিবেটিং সোসাইটির মডারেটর ও স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক সজীব পাল, মানবিক বিভাগের সহকারী অধ্যাপক ও ক্লাবের মডারেটর নাহিদা সুলতানা, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান ড. ফৌজিয়া গুলশানা রশিদ লোপা, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সহসভাপতি সোহানুর রহমান সোহান এবং চুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি কামরুল আহসান মাহির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়েটডিএস এর সহসভাপতি (প্রশাসন) আদিল রায়হান।

আমন্ত্রিত অতিথির বক্তব্যে চুয়েট ডিবেটিং সোসাইটির মডারেটর ও মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাহিদা সুলতানা বলেন, ‘বৈরী আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। দেশের বর্তমান পরিস্থিতিতে চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সবাই দোয়া করবেন এবং তাদের পাশে থাকবেন। বিতর্ক আমাদের একে অপরের কথা মনোযোগ দিয়ে শুনতে, ভিন্নমত গ্রহণ করতে এবং যুক্তির মাধ্যমে নিজের মতামত উপস্থাপন করতে শেখায়। যারা আজ জয়ী হতে পারোনি, তারা হতাশ হবে না। লিওনেল মেসির মতো বারবার ফিরে এসে নিজেদের যোগ্যতা প্রমাণ করবে। আগামী মাসে আমি উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে যাচ্ছি। তবে যেখানেই থাকি না কেন, চুয়েট ডিবেটিং সোসাইটির প্রতি আমার শুভকামনা ও সমর্থন সবসময় থাকবে ‘

বাংলাদেশ ডিবেট ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুদ্দিন মুন্না বলেন, ‘চুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি কামরুল আহসান প্রায় দুই মাস ধরে এই আয়োজন সফল করতে আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন। আমি সিটি কলেজে অধ্যয়নরত অবস্থায় ২০০৭ সালে প্রথম চুয়েটে এসেছিলাম এবং ২০১২ সাল পর্যন্ত নিয়মিত বিতর্ক করেছি। চুয়েট ডিবেটিং সোসাইটি দীর্ঘদিন ধরে গৌরবের সঙ্গে পথচলা অব্যাহত রেখেছে। বর্তমানে দেশের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রামের দলগুলো ধারাবাহিকভাবে ভালো করছে। আমি বিশ্বাস করি, এই প্রতিযোগিতা থেকে তোমরা যে অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করেছ, তা ভবিষ্যতে ব্যক্তিগত ও পেশাগত জীবনে কাজে লাগবে।’

চুয়েট ডিবেটিং সোসাইটির সভাপতি কামরুল আহসান বলেন, ‘শেষ মুহূর্তে প্রতিযোগিতার সূচি পরিবর্তন করতে হলেও সবাই যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎসবে দেশের ২৬টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে। আমরা তারুণ্যের উৎসব নামে আমাদের সিগনেচার আয়োজনটি করার পরিকল্পনা করেছিলাম, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। ভবিষ্যতের আয়োজনগুলোতেও সবাইকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’

ইবাদ হোসেন/থিওটোনিয়াস/

বেরোবি অধ্যাপকের গবেষণা জালিয়াতির অভিযোগ, দেওয়া হলো লঘুদণ্ড

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:০০ পিএম
বেরোবি অধ্যাপকের গবেষণা জালিয়াতির অভিযোগ, দেওয়া হলো লঘুদণ্ড
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম। ছবি: খবরের কাগজ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলামের বিরুদ্ধে গবেষণা জালিয়াতির অভিযোগে গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে তাকে লঘুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. ইলিয়াছ প্রামানিক।

রবিবার (১২ জুলাই) তিনি বলেন, যেহেতু তিনি একজন গবেষক, তাই তাকে সতর্ক করা হয়েছে, যাতে তিনি গবেষণা কার্যক্রম থেকে নিরুৎসাহিত না হন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) বলেন, বিষয়টি সিন্ডিকেট সভায় উত্থাপন করা হয়েছে। ভবিষ্যতে বিদেশি গবেষকদের সঙ্গে যৌথভাবে কাজ করার ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২৮ জুন অনুষ্ঠিত ১১৩তম সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

জানা যায়, ২০২৫ সালে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলামের যৌথভাবে প্রকাশিত সাতটি গবেষণা আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের উচ্চ প্রভাবসম্পন্ন (হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর) জার্নাল থেকে প্রত্যাহার করা হয়।

অধ্যাপক তৌফিকুল ইসলাম জালিয়াতির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি এডিটর ও করেসপন্ডিং অথরের মধ্যকার বিষয়। এখানে অন্য অথরদের কোনো ভুল নেই। আমরা শুধু রিভিউ করেছি।’

গবেষণার প্রথম অথর ছিলেন অধ্যাপক তৌফিকুল ইসলামের ছাত্র মেহেদি হাসান এবং দ্বিতীয় অথর ছিলেন অধ্যাপক নিজেই। তৃতীয় ও চতুর্থ অথর হিসেবেও বেরোবির দুই শিক্ষার্থীর নাম রয়েছে। গবেষণাপত্রে অধ্যাপক তৌফিকুল ইসলামের দায়িত্ব হিসেবে মূল ধারণা প্রদান, ড্রাফট প্রস্তুত, পর্যালোচনা, সম্পাদনা ও তত্ত্বাবধানের কথা উল্লেখ করা হয়েছে।

গাজী আজম/থিওটোনিয়াস/

জবির বাসে ভেঙে পড়ল গাছ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম
জবির বাসে ভেঙে পড়ল গাছ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে পড়ে। ছবি: খবরের কাগজ

ভারী বৃষ্টি ও বাতাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের উপর পড়েছে। তবে এতে কেউ আহত হয়নি। 

রবিবার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহিদ মিনারের পাশে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় হঠাৎ করেই গাছটি বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের পাশে থাকা বাসের উপর পড়ে। ঘটনাটি দেখে শিক্ষার্থী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, সকালে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের বাসের উপর গাছ ভেঙে পড়ে। তবে এখানে শিক্ষার্থীদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। আনুমানিক তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হতে পারে।

মুজাহিদ বিল্লাহ/তামান্না রুপা/

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চার দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সিরিজ সম্পন্ন করল ইউল্যাব

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:৩৯ এএম
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চার দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ সিরিজ সম্পন্ন করল ইউল্যাব
ছবি: সংগৃহীত।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সেন্টার ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) এবং অফিস অব ফ্যাকাল্টি রিসার্চ (ওএফআর)-এর যৌথ উদ্যোগে আয়োজিত উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষাদান বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ সিরিজ বৃহস্পতিবার (৯ জুলাই) শেষ হয়েছে।

সমাপনী সেশন পরিচালনা করেন অধ্যাপক ড. নাফিস মনসুর। সমাপনী সেশনে উচ্চশিক্ষায় গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অধ্যাপক ড. নাফিস মনসুর দেখান কীভাবে গবেষণার বিভিন্ন ধাপে এআই একটি কার্যকর রিসার্চ কো-পাইলট হিসেবে কাজ করতে পারে। গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের কথা উল্লেখ করে তিনি বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাকে গণতান্ত্রিক করেছে। এখন প্রত্যেকেরই একটি গবেষণা সহকারী থাকতে পারে।”

সেশনে অংশগ্রহণকারী শিক্ষকরা এআই গবেষণাপত্রের পর্যালোচনা, গবেষণার ধারণা এবং গবেষণা ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করেন। ব্যবহারিক প্রদর্শন ও অংশগ্রহণমূলক আলোচনার মাধ্যমে এমন সব কৌশল তুলে ধরা হয়েছে, যার সাহায্যে গবেষণার কর্মপ্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে দায়িত্বশীলভাবে অন্তর্ভুক্ত করা সম্ভব, পাশাপাশি বজায় রাখা যায় প্রাতিষ্ঠানিক সততা ও সমালোচনামূলক চিন্তাধারা।

চার দিনব্যাপী এই প্রশিক্ষণ সিরিজের সমাপ্তির মধ্য দিয়ে শিক্ষক সদস্যদের ডিজিটাল দক্ষতায় সমৃদ্ধ করা এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাদান ও গবেষণা চর্চাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইউল্যাবের অব্যাহত প্রতিশ্রুতিরই প্রতিফলন ঘটেছে।

টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১০:৩০ পিএম
টানা বর্ষণে আগামীকালও বন্ধ থাকবে চবির সব পরীক্ষা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি: খবরের কাগজ

টানা ছয় দিনের ভারী বর্ষণ, বন্যা পরিস্থিতি এবং যাতায়াতে অনিশ্চয়তা অব্যাহত থাকায় আগামীকালও বন্ধ থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের পরীক্ষা। তবে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাসসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে যাতায়াতের অনিশ্চয়তা এখনো সম্পূর্ণ দূরীভূত হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১২ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে একাডেমিক কার্যক্রম সচল রাখতে ক্লাসসমূহ যথারীতি পরিচালিত হবে।

এদিকে টানা ছয় দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে বন্ধ থাকার পর শনিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল শুরু হয়েছে। ফলে শিক্ষার্থীদের যাতায়াতে কিছুটা স্বস্তি ফিরেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউট পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।

আল আরাফ/নাঈম