ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
রাজনীতির প্রতিশ্রুতি বৃক্ষরোপণ ও ভবিষ্যৎ বাংলাদেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশ নেই মফস্বলে পারে, রাজধানীতে পারে না কেন? পুঁজিবাজারে স্থিতিশীল গতি প্রয়োজন বিশ্বকাপ থেকে বিদায়ের পর বরখাস্ত সেনেগাল কোচ পাপে থিয়াও বন্যাপ্লাবিত ১১ জেলায় বিজিবি মোতায়েন বিয়ের আনন্দ ম্লান, ডোমারে সড়কে ঝরল মা-দুই সন্তানসহ ৪ প্রাণ দুর্গতদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র টেকনাফ সীমান্তে বন্যার্ত পরিবারের মধ্যে বিজিবির ত্রাণ বিতরণ প্রাথমিকে বৃত্তির টাকা দ্বিগুণ, কার্যকর ২০২৬ থেকে নোবিপ্রবির সৈকতের অনন্য প্রত্যাবর্তন ঈশ্বরদীতে বৃত্তির হাসি ২০৬ শিক্ষার্থীর মুখে রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সামাজিক স্কুল ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার নিশ্চিত করা জরুরি মিয়ানমার সীমান্তে জেলের ছদ্মবেশে পাচারচক্র, আটক দুই যুবক নরওয়ে ‘ডাকাতির’ শিকার: আলফ-ইঙ্গে হালান্ড যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, হামলায় আহত ১০ সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডের চার পুরস্কার বাংলালিংকের ত্রাণ বিতরণের পর হারুয়ালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ১০ লাখ নগরবাসীর সেবায় কাজ করছে রসিক: প্রশাসক বীরের মর্যাদায় দলকে বিদায় জানালেন সুইসরা বাকৃবি অধ্যাপক আব্দুল বাতেনের রাজকীয় বিদায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু ‘আমি সকালে টাইগার খেয়ে আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে জানি না’ পাঠ্যপুস্তকের বাইরের এক জীবন্ত ক্যাম্পাসের গল্প এক দিনে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাঁশখালীতে ইসলামী আন্দোলন মহাসচিবের ত্রাণ বিতরণ বেলিংহাম হতে পারেন ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার: লিনেকার প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক-শিক্ষক দম্পতির মেয়ে

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৪:১৮ পিএম
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক-শিক্ষক দম্পতির মেয়ে
ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক-শিক্ষক দম্পতির মেয়ে মৌফিয়া মাফি/ খবরের কাগজ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক-শিক্ষক দম্পতির মেয়ে মৌফিয়া মাফি।

রবিবার (১২ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

মৌফিয়া মাফি খুলনা বিভাগের আওতাধীন ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার ভালকী সরকারি প্রাথমিক বিদ্যালয থেকে ২০২৬ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুলে বৃত্তি পায়।

মৌফিয়া মাফি খবরের কাগজের ঝিনাইদহ প্রতিনিধি মাহফুজুর রহমান ও ভালকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারমিন জোয়ার্দ্দারের মেয়ে।

তার এই গৌরবময় সাফল্যে ভালকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং তার পরিবার-পরিজন অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

মেয়ের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন সাংবাদিক মাহফুজুর রহমান ও সারমিন জোয়ার্দ্দার দম্পতি। তারা মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল কর্মময় জীবনের জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, মৌফিয়া মাফি শুরু থেকেই অত্যন্ত মেধাবী, বিনয়ী, ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই কৃতিত্ব বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও ভবিষ্যতে পড়াশোনায় আরও মনোযোগী, ও প্রতিযোগিতামূলক হতে দারুণভাবে অনুপ্রাণিত করবে। শিক্ষকমণ্ডলী মৌফিয়া মাফির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন। মৌফিয়া সকলের দোয়া প্রার্থী।

মাহফুজুর রহমান/তামান্না রুপা/

বিয়ের আনন্দ ম্লান, ডোমারে সড়কে ঝরল মা-দুই সন্তানসহ ৪ প্রাণ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৪৭ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম
বিয়ের আনন্দ ম্লান, ডোমারে সড়কে ঝরল মা-দুই সন্তানসহ ৪ প্রাণ
ছবি: খবরের কাগজ

নীলফামারীর ডোমার উপজেলায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় ব্যাটারিচালিত মিশুক (ভ্যান) দুমড়ে-মুচড়ে গিয়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। 

রবিবার (১২ জুলাই) বিকেলে উপজেলার মটকপুর নদীরপাড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন— ডোমারের নাদিয়াপাড়া এলাকার প্রদীপ বর্মনের স্ত্রী প্রতিমা রানি (২৮) এবং তার দুই ছেলে পিতোসা (৮) ও যাদব (৪)। দুর্ঘটনায় নিহত অপরজন হলেন একই এলাকার অলি বর্মনের ছেলে ও মিশুকচালক পরিমল বর্মন (৪০)। 

এ ঘটনায় আহত হয়েছেন নমরতা ও মো. সাইদুল। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রংপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত মিশুক ডোমার-জলঢাকা আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মিশুকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মিশুকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মিশুকচালক পরিমল বর্মন এবং একই পরিবারের তিন আরোহীর মৃত্যু হয়।

নিহত পরিবারের স্বজনরা জানান, ‘প্রতিমা রানি তার দুই সন্তানকে নিয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু পথেই ঘটে যায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা, তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।’

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, ‘দুর্ঘটনার সময় বিকট শব্দ শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি মিশুকটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে। কয়েকজন রাস্তায় ছিটকে পড়ে ছিলেন। আমরা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। দুর্ঘটনার দৃশ্য ছিল অত্যন্ত হৃদয়বিদারক।'

ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘দুর্ঘটনার পরপরই আশপাশের মানুষ ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। ট্রাকের ধাক্কায় মিশুকটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি সড়ক থেকে অনেক দূরে সরে গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।’

মো. ফরহাদ হোসাইন/এসএন

টেকনাফ সীমান্তে বন্যার্ত পরিবারের মধ্যে বিজিবির ত্রাণ বিতরণ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পিএম
টেকনাফ সীমান্তে বন্যার্ত পরিবারের মধ্যে বিজিবির ত্রাণ বিতরণ
ছবি: খবরের কাগজ

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে উখিয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬৪)।

রবিবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোনাপাড়া গ্রামে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার সাধারণ মানুষ।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি সব সময় বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকার মানুষের সঙ্গে বিজিবির সুসম্পর্ক রয়েছে। স্থানীয় জনগণ বিজিবির ওপর আস্থা রাখে এবং বিভিন্ন কাজে সহযোগিতা করে।’ 

তিনি বলেন, ‘ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’ 

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমও পরিচালনা করছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০টি পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে।

শাহীন/রিফাত/

ঈশ্বরদীতে বৃত্তির হাসি ২০৬ শিক্ষার্থীর মুখে

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম
ঈশ্বরদীতে বৃত্তির হাসি ২০৬ শিক্ষার্থীর মুখে
সর্বোচ্চ বৃত্তিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: খবরের কাগজ

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাবনার ঈশ্বরদীর ১ হাজার ১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে বৃত্তি পেয়েছে ২০৬ জন শিক্ষার্থী। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৬ জন ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৮০ জন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ২১ জন ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২৯ জন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

রবিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঈশ্বরদীর সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বমোট ১ হাজার ১৮০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৯৪০ ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল ২৪০ জন।

উপজেলার স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ ২২ জন ট্যালেন্টপুলে এবং ৫ জন পেয়েছে সাধারণ বৃত্তি। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নেয়। শিক্ষা দ্বিতীয় স্থানে রয়েছে ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ট্যালেন্টপুলে ৭ ও সাধারণ বৃত্তি পেয়েছে ১০ জন।

জানা গেছে, বৃত্তি পরীক্ষার নিয়মানুযায়ী ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা পাবেন।

জাহাঙ্গীর হোসেন/এসএন

 

মিয়ানমার সীমান্তে জেলের ছদ্মবেশে পাচারচক্র, আটক দুই যুবক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম
মিয়ানমার সীমান্তে জেলের ছদ্মবেশে পাচারচক্র, আটক দুই যুবক
ছবি: সংগৃহীত

জেলের ছদ্মবেশে মিয়ানমারে সার ও তেল পাচার করে বাংলাদেশে ফেরার সময় উখিয়ার পালংখালী সীমান্ত থেকে নগদ ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

রবিবার (১২ জুলাই) ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তের গুইল্লাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া দুই যুবক হলেন উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বি-৫ ব্লকের বাসিন্দা আমির হোসেনের ছেলে লোকমান হাকিম (২২) এবং পালংখালী বড়তলী এলাকার বাসিন্দা আজিম উদ্দিনের ছেলে আবছার (২০)।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম (জি) রবিবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ভোররাতে সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় গুইল্লাখালী সীমান্ত দিয়ে দুই যুবককে সন্দেহজনকভাবে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের গতিবিধি পর্যবেক্ষণ করার পর থামার সংকেত দেন। কিন্তু তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়।

পরে তাদের সঙ্গে থাকা মাছ বহনের ডোলা তল্লাশি করে নগদ বাংলাদেশি ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা বিজিবিকে জানান, তারা জেলের পরিচয়ে নাফ নদী সীমান্ত দিয়ে মিয়ানমারে সার ও তেল নিয়ে যান। সেখানে এসব পণ্য বিক্রি করে নগদ টাকা নিয়ে ফেরার সময় বিজিবির হাতে ধরা পড়েন।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে সার, তেলসহ বিভিন্ন পণ্যের অবৈধ পাচার রোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।

আটক দুই যুবকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

এদিকে আটক ব্যক্তিরা দাবি করেছেন, পালংখালী এলাকার নৌকার মাঝি ইসলাম ও লালুর নেতৃত্বে তারা এই টাকা বাংলাদেশে নিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী আরও তদন্ত করছে এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।

মো. শাহীন/এসএন

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, হামলায় আহত ১০

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, হামলায় আহত ১০
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেলার অভিযোগ উঠেছে আয়নাল হক নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ সময় বালু ফেলায় বাধা দেওয়ায় হামলায় নয়ন মোল্লা নামে এক ব্যবসায়ী ও তার স্ত্রীসহ ১০ জন আহত হয়েছেন। 

রবিবার (১২ জুলাই)  সকালে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবদল নেতা আয়নাল হক তারাব পৌর ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সহ সভাপতি।

ভুক্তভোগী ব্যবসায়ী নয়ন মোল্লা বলেন,যুবদল নেতা আয়নাল বেশ কিছুদিন যাবৎ চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় রবিবার ভোরে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেলে রাখে। খবর পেয়ে আমি ও আমার স্ত্রীসহ আত্মীয় স্বজনরা বাধা দেয়ার চেষ্টা করলে আমাদের উপর হামলা করে। হামলায় আমি আমার স্ত্রী পারভীন সুলতানা, মোমেন, সুমন,রোকন,হাসান, জাকারিয়াসহ ১০ জন আহত হয়। এ হামলার ঘটনায় সুস্পষ্ট বিচার চাই।

আহত স্ত্রী পারভীন সুলতানা বলেন, দীর্ঘদিন যাবত যুবদল নেতা আয়নাল আমার স্বামীর কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে দোকানে সামনে বালু ফেলে রাখে। এতে বাঁধা দিলে আমার উপর হামলা করে। এ হামলার বিচার চাই।

অভিযুক্ত যুবদল নেতা আয়নাল হক বলেন, আমার নামে যে চাঁদাবাজির অভিযোগ করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ২০১৮ সালে ব্যবসায়ী আমাদের কাছে জমি বায়না করেন। ৮ বছর হয়েছে আমাদের কাছ থেকে জমি না নিয়ে বিভিন্ন তালবাহানা করছে। আমার জমিতে আমি বালু ফেলেছি। আমি কোন চাঁদাবাজি ও হামলা করিনি এর সুষ্ঠু তদন্ত চাই।

এ ব্যাপার রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এএইচ এমএ সালাউদ্দিন বলেন, এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পায়নি, পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো: রুবেল শিকদার/এসএন