ঢাকা ২৮ আষাঢ় ১৪৩৩, রোববার, ১২ জুলাই ২০২৬

সর্বশেষ
আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশ নেই মফস্বলে পারে, রাজধানীতে পারে না কেন? পুঁজিবাজারে স্থিতিশীল গতি প্রয়োজন বিশ্বকাপ থেকে বিদায়ের পর বরখাস্ত সেনেগাল কোচ পাপে থিয়াও বন্যাপ্লাবিত ১১ জেলায় বিজিবি মোতায়েন নীলফামারীর ডোমারে ট্রাকচাপায় নিহত ৪ দুর্গতদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র টেকনাফ সীমান্তে বন্যার্ত পরিবারের মধ্যে বিজিবির ত্রাণ বিতরণ প্রাথমিকে বৃত্তির টাকা দ্বিগুণ, কার্যকর ২০২৬ থেকে নোবিপ্রবির সৈকতের অনন্য প্রত্যাবর্তন ঈশ্বরদীতে বৃত্তির হাসি ২০৬ শিক্ষার্থীর মুখে রাজশাহী কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সামাজিক স্কুল ঝুঁকিপূর্ণ ভবনের সংস্কার নিশ্চিত করা জরুরি মিয়ানমার সীমান্তে জেলের ছদ্মবেশে পাচারচক্র, আটক দুই যুবক নরওয়ে ‘ডাকাতির’ শিকার: আলফ-ইঙ্গে হালান্ড যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, হামলায় আহত ১০ সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডের চার পুরস্কার বাংলালিংকের ত্রাণ বিতরণের পর হারুয়ালছড়িতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ১০ লাখ নগরবাসীর সেবায় কাজ করছে রসিক: প্রশাসক বীরের মর্যাদায় দলকে বিদায় জানালেন সুইসরা বাকৃবি অধ্যাপক আব্দুল বাতেনের রাজকীয় বিদায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু ‘আমি সকালে টাইগার খেয়ে আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে জানি না’ পাঠ্যপুস্তকের বাইরের এক জীবন্ত ক্যাম্পাসের গল্প এক দিনে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বাঁশখালীতে ইসলামী আন্দোলন মহাসচিবের ত্রাণ বিতরণ বেলিংহাম হতে পারেন ইংল্যান্ডের সর্বকালের সেরা ফুটবলার: লিনেকার প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, সাঙ্গু-মাতামুহুরীর পানি বিপৎসীমার ওপরে

সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডের চার পুরস্কার বাংলালিংকের

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম
সিআইপিএস এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ডের চার পুরস্কার বাংলালিংকের
ছবি: সংগৃহীত

‘সিআইপিএস এশিয়া এক্সিলেন্স ইন প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই অ্যাওয়ার্ডস ২০২৬’-এ চারটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক। এ অর্জনের মাধ্যমে উদ্ভাবন, টেকসই উন্নয়ন, সামাজিক প্রভাব সৃষ্টি এবং কার্যকর প্রকিউরমেন্ট ব্যবস্থাপনার প্রতি বাংলালিংকের অঙ্গীকার আন্তর্জাতিক পরিসরে আরও দৃঢ় হয়েছে।

চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস) আয়োজিত এ পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৭ থেকে ৯ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রকিউরমেন্ট ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনার অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয় এ অ্যাওয়ার্ড। এ খাতে উদ্ভাবন, কৌশলগত প্রভাব এবং উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।

এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে চারটি বিভাগে স্বীকৃতি পেয়েছে বাংলালিংক। সামাজিক মূল্য সৃষ্টি, টেকসই উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট নেতৃত্বে উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতি মিলেছে এসব বিভাগে।

পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে বাংলালিংকের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিরেক্টর আশিক সোবহান বলেন, ‘এই স্বীকৃতি আমাদের প্রকিউরমেন্ট দলের নিষ্ঠা, উদ্ভাবনী সক্ষমতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে চারটি বিভাগে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটি বাংলালিংকের প্রকিউরমেন্ট কার্যক্রমে টেকসই উন্নয়ন, সামাজিক মূল্যবোধ এবং পরিচালনাগত উৎকর্ষকে আরও নিবিড়ভাবে যুক্ত করার আমাদের প্রচেষ্টার স্বীকৃতি। এ অসামান্য অর্জনের জন্য আমাদের দলের প্রতিটি সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই।’ 

চারটি স্বীকৃতির মধ্যে ‘প্রকিউরমেন্ট এনাবলিং ইনক্লুসিভ ডিজিটাল এডুকেশন’ প্রকল্পের জন্য ‘বেস্ট ইনিশিয়েটিভ টু ডেলিভার সোশ্যাল ভ্যালু থ্রু প্রকিউরমেন্ট’ বিভাগে বিজয়ী হয়েছে বাংলালিংক। প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দেন ক্যাটাগরি ম্যানেজার কাজী সানজিদ আহমেদ।

একই সঙ্গে ‘কার্বন-স্মার্ট গ্রিন মাইক্রোওয়েভ কানেক্টিভিটি’ উদ্যোগের জন্য ‘বেস্ট সাসটেইনেবিলিটি প্রজেক্ট অব দ্য ইয়ার’ বিভাগে বিজয়ী হয়েছে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগের প্রতিনিধিত্ব করেন ক্যাটাগরি ম্যানেজার নাজিরুল ইসলাম খান।

এ ছাড়া, সিনিয়র ক্যাটাগরি ম্যানেজার আবদুল্লাহ আল ফারুকের প্রতিনিধিত্বে ‘র‍্যান (রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক) ট্রান্সফরমেশন’ প্রকল্পের জন্য ‘বেস্ট অ্যাপ্রোচ টু রিস্ক মিটিগেশন’ বিভাগে রানার-আপ স্বীকৃতি পেয়েছে বাংলালিংক।

পাশাপাশি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিরেক্টর আশিক সোবহানের প্রতিনিধিত্বে ‘প্রকিউরমেন্ট টিম অব দ্য ইয়ার’ বিভাগেও রানার-আপ স্বীকৃতি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

আর্থিক সেবাকে আরও সহজলভ্য ও অর্থবহ করে তোলার লক্ষ্যে নিজেদের সেবামুখী দর্শনের ভিত্তিতে গড়ে ওঠা ‘পিপল-ফার্স্ট’ নীতির আলোকে কাজ করে প্রতিষ্ঠানটি। মাইবিএল সুপার অ্যাপ, দেশের সবচেয়ে বড় বিনোদন প্ল্যাটফর্ম টফি এবং তরুণদের জন্য দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজসহ বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা দিচ্ছে বাংলালিংক।

নাসডাক-তালিকাভুক্ত দুবাইভিত্তিক বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওনের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান বাংলালিংক।

বিজ্ঞপ্তি/

দেশজুড়ে আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম
দেশজুড়ে আকিজ পাইপস নিয়ে এলো ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ‘আকিজ পাইপস’ সারা দেশের ফুটবলপ্রেমীদের জন্য নিয়ে এলো এক অভিনব ও রোমাঞ্চকর উদ্যোগ ‘আকিজ পাইপস ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’।

রবিবার (১২জুলাই) সকালে আকিজ হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ব্যতিক্রমী ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। চলমান ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল ভক্তদের আবেগ ও উচ্ছ্বাসকে উদযাপন করতেই ব্র্যান্ডটি দেশব্যাপী এই ভিন্নধর্মী আয়োজন শুরু করতে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ক্যাম্পেইনের সবচেয়ে বড় আকর্ষণ হলো খেলার অনন্য নিয়ম। সাধারণ ফুটবল পায়ের কৌশলে খেলা হলেও, ‘আকিজ পাইপস ফুঁ-বল চ্যাম্পিয়নশিপে’ বল নিয়ন্ত্রণ করতে হবে মুখের ফুঁ দিয়ে। আকিজ পাইপস ব্যবহার করে তৈরি বিশেষ গেমিং প্ল্যাটফর্মে প্রতিযোগীরা পাইপের ভেতর ফুঁ দিয়ে, নিখুঁত নিয়ন্ত্রণ ও কৌশলের মাধ্যমে বলকে বিপক্ষ দলের গোলপোস্টে পাঠানোর লড়াই করবেন। খেলার এই মজার ও সহজ নিয়মের কারণে যেকোনো সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিতে পারবেন।

উদ্যোগটির অংশ হিসেবে আকিজ পাইপসের চারটি সুসজ্জিত ব্র্যান্ডেড ক্যারাভ্যান দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় ঘুরে বেড়াবে। খেলার পাশাপাশি মাঠে আসা দর্শকদের জন্য থাকবে বৈচিত্র্যময় বিনোদন, নানাবিধ কার্যক্রম এবং আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।

ক্যাম্পেইনটির উদ্দেশ্য সম্পর্কে আকিজ পাইপসের চিফ অপারেটিং অফিসার পরিতোষ চন্দ্র মিত্র বলেন, ‘আকিজ পাইপস সবসময় উদ্ভাবন ও গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দেয়। ‘ফুঁ-বল চ্যাম্পিয়নশিপ’ আমাদের সেই সৃজনশীল ভাবনারই একটি প্রতিফলন। এর মাধ্যমে একটি সাধারণ পণ্যকে আমরা আনন্দ ও উৎসবের এক অসাধারণ অভিজ্ঞতায় রূপ দিয়েছি, যা ফুটবলপ্রেমীদের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।’

আকিজ গ্রুপের হেড অব ব্র্যান্ড মো. ছাকিবুল শাহিন বলেন, ‘এটি কেবল একটি ব্র্যান্ড ক্যাম্পেইন নয়, বরং বাংলাদেশের কোটি ফুটবল ভক্তের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ। বিশ্বকাপের উন্মাদনাকে আরও কাছ থেকে উপভোগ করার সুযোগ দিতেই আমরা এমন আয়োজন করেছি। ক্যারাভ্যানের মাধ্যমে আমরা দেশের প্রতিটি প্রান্তে এই নতুন অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই, কারণ একটি শক্তিশালী ব্র্যান্ড মানুষের আবেগ ও সুন্দর অভিজ্ঞতার সঙ্গেই বেড়ে ওঠে।’

বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, বরং কোটি মানুষের আবেগ ও একতার প্রতীক। সেই চিরচেনা ফুটবল-আবেগকে শ্রদ্ধা জানিয়ে, আকিজ পাইপস এই অভিনব আয়োজনের মাধ্যমে দেশের মানুষের কাছে ফুটবলকে আরও উৎসবমুখর করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞপ্তি/

এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার
ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার। ছবি: সংগৃহীত

এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬  হলো এশিয়ার তরুণ, গতিশীল এবং দূরদর্শী ব্যবসায়ী ও কর্পোরেট প্রধানদের জন্য একটি অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা। এশিয়ান অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও উদ্ভাবনে অসাধারণ অবদান রাখা ৫০ জন সিইও-কে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।

সম্প্রতি কম্বোডিয়ার নমপেনের শাংরি-লা হোটেলে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনে ২৮টি দেশের প্রায় ২৮০ জনেরও বেশি উচ্চপদস্থ সিইও এবং কর্পোরেট লিডার একত্রিত হন।

এবারের আয়োজনের অফিশিয়াল উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী, মহামান্য হেম ভান্দি। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো এন্টারপ্রেনিউর বা প্রতিষ্ঠাতা, ব্যবসায়ী, মালিক এবং ৫০ বছরের কম বয়সী সিইও-দের নেতৃত্ব, ব্যবসায়িক রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং সাসটেইনেবিলিটি বা টেকসই উন্নয়নকে বিশ্বমঞ্চে তুলে ধরা।

৩৩ বছরেরও বেশি গৌরব এবং কর্মময় জীবনে মো. নুরুল আফছার সবসময় উদ্ভাবনী, অংশগ্রহণ এবং উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপ এবং বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতকে সমৃদ্ধ করেছেন।

ইলেক্ট্রো মার্ট গ্রুপ যেমন তার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে একটি বিশেষ উচ্চতায় পৌঁছতে সক্ষম হয়, তেমনি নিত্য নতুন মার্কেটিং স্ট্র‍্যাটেজি, ইলেক্ট্রনিক্স পণ্যে বৈচিত্রতা, নিয়মিত মার্কেট রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, বিশ্বের শীর্ষ স্থানীয় কনকা ও গ্রী ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদনের জন্য কারখানা স্থাপন ও পণ্যের বাজার সম্প্রসারণ, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রতিষ্ঠানে টেকসই উন্নতি এবং উৎকর্ষ অর্জনসহ অংশগ্রহণমূলক কর্মক্ষেত্রের সংস্কৃতি তৈরি করতে পেরেছেন।

ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান বলেন, আমরা মো. নুরুল আফছারকে তার এই প্রাপ্য স্বীকৃতির জন্য অভিনন্দন জানাই। তার উদ্ভাবনী ও দূরদর্শীসম্পন্ন নেতৃত্ব ইলেক্ট্রো মার্ট গ্রুপকে অনেক দূর এগিয়ে নিয়েছে, উৎকর্ষ অর্জনের সংস্কৃতি গড়তে সহায়ক ভূমিকা পালন করেছে। এই পুরস্কার ও স্বীকৃতি তার অসামান্য অবদানকে প্রতিফলিত করে। শিল্পের প্রতি তার অবিচল নিষ্ঠা ও গুরুত্বপূর্ণ অবদান এবং এই স্বীকৃতি প্রাপ্তিতে ইলেক্ট্রো মার্ট পরিবার তাকে বিশেষ সম্মান ও অভিনন্দন জানায়।

এ স্বীকৃতির জন্য আয়োজনকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মো. নুরুল আফছার। তিনি বলেন আমরা বিশ্ব মঞ্চে স্বীকৃতি পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এ স্বীকৃতি মাধ্যমে আমাদেরকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। আগামীতে বাংলাদেশের ইলেকট্রক্সি ও হোম অ্যাপল্যায়েন্স খাতকে এগিয়ে নিতে আমরা এক সঙ্গে কাজ করবো।

বিজ্ঞপ্তি/

পূর্বাচল ভ্যালীতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম
আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম
পূর্বাচল ভ্যালীতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন, আস্থার নতুন দৃষ্টান্ত স্থাপন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবাসন খাতে নির্ভরযোগ্যতা, পরিকল্পিত উন্নয়ন ও প্রতিশ্রুতি বাস্তবায়নের ধারাবাহিকতায় সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ‘পূর্বাচল ভ্যালী’ প্রকল্পে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ জুলাই) এই প্লট হস্তান্তর করা হয়।

পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন ১৮০ ফুট এশিয়ান হাইওয়ের পাশে গড়ে ওঠা এই আধুনিক আবাসন প্রকল্পে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের জন্য নির্মিতব্য নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি (NOHS)-এর সদস্যদের নিকট দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তরের মাধ্যমে পূর্বাচল ভ্যালী তার প্রতিশ্রুতি বাস্তবায়নের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনী ইতোমধ্যে তাদের কর্মকর্তাদের আবাসন নিশ্চিত করার লক্ষ্যে পূর্বাচল ভ্যালী প্রকল্পে প্রায় ১,০০০টি প্লট ক্রয় করেছে।

এই বিনিয়োগ প্রকল্পটির প্রতি তাদের আস্থা, স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতি দৃঢ় বিশ্বাসেরই প্রতিফলন। নির্ধারিত সময় অনুযায়ী ধাপে ধাপে প্লট হস্তান্তর কার্যক্রম পরিচালনার মাধ্যমে পূর্বাচল ভ্যালী সেই আস্থার যথাযথ মর্যাদা রক্ষা করে চলেছে।

পূর্বাচল ভ্যালী শুধুমাত্র একটি আবাসন প্রকল্প নয়; এটি একটি পরিকল্পিত, আধুনিক ও সমন্বিত স্মার্ট টাউনশিপ। প্রকল্পে বিদ্যমান ও পরিকল্পনাধীন বিভিন্ন নাগরিক সুবিধার মধ্যে রয়েছে বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ, এংকোরেজ স্কুল অ্যান্ড কলেজ, দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স, সুইমিং পুল, খেলার মাঠ, সুপার শপ, লেক, আধুনিক বিশ্ববিদ্যালয়, জেনারেল হাসপাতাল, আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল, কনভেনশন সেন্টার, শপিং মল, ফুড কোর্ট, বোট ক্লাব, এমিউজমেন্ট পার্ক, জিমনেশিয়াম, ক্লাব হাউজ এবং অন্যান্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা।

এছাড়াও এই প্রকল্পের জন্য আধুনিক স্মার্ট নিরাপত্তা ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, বিশুদ্ধ পানির সরবরাহ এবং অভ্যন্তরীণ চলাচলের জন্য পরিবেশবান্ধব ইলেকট্রিক ভেহিকেল সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলছে।

সিটিমেড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড দৃঢ়ভাবে বিশ্বাস করে, সময়মতো প্লট হস্তান্তর, আইনি স্বচ্ছতা এবং মানসম্পন্ন অবকাঠামো
নির্মাণের মাধ্যমে পূর্বাচল ভ্যালী দেশের অন্যতম নির্ভরযোগ্য ও মর্যাদাপূর্ণ আবাসন প্রকল্প হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত হবে।ভবিষ্যতেও সকল গ্রাহকের নিকট নির্ধারিত সময়ের মধ্যে প্লট হস্তান্তরের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ।

বিজ্ঞপ্তি/

মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি শীর্ষক প্রশিক্ষণ

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০১:২১ পিএম
মিডল্যান্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি শীর্ষক প্রশিক্ষণ
ছবি: সংগৃহীত

মিডল্যান্ড ব্যাংক পিএলসির এমডিবি ট্রেনিং ইনস্টিটিউটে ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক বিষয়াবলি শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী এ কর্মসূচি ৪ জুলাই ও ১১ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হয়।

অংশগ্রহণকারীদের ইসলামী ব্যাংকিংয়ের মৌলিক নীতিমালা, শরিয়াহ্-সম্মত ব্যাংকিং পণ্য, কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া বিষয়ক ধারণা প্রদান করাই ছিল এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণের প্রথম দিনের সেশন পরিচালনা করেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফরিদউদ্দিন আহমেদ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম।

দ্বিতীয় দিনের সেশন পরিচালনা করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর সাদেক, এফসিএ এবং সিটি ব্যাংক পিএলসির সহকারী ভাইস প্রেসিডেন্ট ড. মো. হাফিজুর রহমান, সিএসএএ।

প্রশিক্ষণ কর্মসূচিতে মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) মো. নজমুল হুদা সরকার উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষণের মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক শরিয়াহ্-ভিত্তিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

বিজ্ঞপ্তি/