ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
রেফারিং নিয়ে সন্তুষ্ট মার্তিনেজ পাটগ্রাম সীমান্তে ৩ নারীকে পুশইনের চেষ্টা রোনালদো চাইলে পর্তুগাল দলেই থাকবেন: নতুন কোচ জেসুস বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণেই রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেনাপোল বন্দরে জলাবদ্ধতায় শত কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত ৪ সমুদ্রবন্দরের সতর্কসংকেত প্রত্যাহার ঘরেই বানান প্রাকৃতিক সাবান জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা আর্জেন্টিনার দুর্বলতা খুঁজে পেয়েছে সুইজারল্যান্ড শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার দাবি বিএসকেএফ সভাপতির ইরানের দিকে তাক করা আছে ১০০০ ক্ষেপণাস্ত্র: ট্রাম্প শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিসরকে হারানোর পর এএফএর ই-মেইল সিস্টেমে সাইবার হামলা বৃক্ষরোপণে নিষেধাজ্ঞা জাককানইবি প্রশাসনের শত বছরের অমলিন কীর্তি তাজহাট জমিদারবাড়ি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ময়মনসিংহে লালনের গানে শেকড়ের সংস্কৃতি তুলে ধরল ‘ভাব তরঙ্গ’ নীলাম্বরী সাজে লালপুরে মেয়ের ধর্ষণের মামলায় গ্রেপ্তার বাবা কোয়ার্টারের আগে রক্ষণে সতর্ক আর্জেন্টিনা জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফিফা বিক্রি করছে, আপনি কিনবেন বিশ্বকাপ ফাইনাল ভেন্যুর মাঠের ঘাস? প্রধানমন্ত্রীর দেশপ্রেম দেখে অনেকেই অপপ্রচারে লিপ্ত: এমপি খোকন কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ খুলনায় নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার, দুই বার পালিয়ে বিয়ে করায় হত্যা! মিসর কোচের অভিযোগ ভিত্তিহীন: লিওনেল স্কালোনি ১১ দলের রংপুর বিভাগীয় সমাবেশ বয়কট : সহকারী পরিচালক

‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম
‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি
ছবি: সংগৃহীত

ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় করে তুলতে নিজেদের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ডিজিব্যাংকিং‘- এ বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রবর্তিত ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি।

বুধবার (৮ জুলাই) তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমানসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এখন থেকে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ ডিজিব্যাংকিং অ্যাপ-এর মাধ্যমে বাংলা কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। ‘বাংলা কিউআর’ বাংলাদেশে সহজ ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের একটি সময়োপযোগী উদ্যোগ।

বিজ্ঞপ্তি/

ব্র্যাক ব্যাংক-তরুপল্লবের পরিবেশ পদকে সম্মানিত ৬ প্রকৃতি সংরক্ষক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম
ব্র্যাক ব্যাংক-তরুপল্লবের পরিবেশ পদকে সম্মানিত ৬ প্রকৃতি সংরক্ষক
ছবি: সংগৃহীত

জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশবিষয়ক গবেষণা, বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্র্যাক ব্যাংক ও তরুপল্লব যৌথভাবে ছয়জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৫’ দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ঢাকার বাংলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এই পদক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

বাংলাদেশের প্রখ্যাত উদ্ভিদবিজ্ঞানী ও প্রকৃতিবিদ প্রয়াত অধ্যাপক দ্বিজেন শর্মার নামে প্রবর্তিত এই পদক প্রকৃতি সংরক্ষণে নিবেদিতপ্রাণ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করে, যাঁদের কাজ দেশজুড়ে মানুষকে পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করছে।

বিরল ও বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ, প্রায় ১,৮০০ প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ এবং ১২০টিরও বেশি গবেষণাপত্রের মাধ্যমে জীববৈচিত্র্য গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য নিসর্গ সম্মাননা পেয়েছেন অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান।

প্রাকৃতিক কৃষি চর্চা, দেশীয় বীজ ও কৃষি ঐতিহ্য সংরক্ষণ এবং টেকসই কৃষি ও কৃষিভিত্তিক পর্যটনের সফল মডেল গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ জীববৈচিত্র্য সম্মাননা পেয়েছে প্রাণ বৈচিত্র্য খামার।

দুই দশক ধরে ৩০ হাজারেরও বেশি ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ এবং রংপুর অঞ্চলে তৃণমূল পর্যায়ে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তোলার জন্য বৃক্ষসখা সম্মাননা পেয়েছেন মো. বাদশা মিয়া।

ডিজিটাল প্ল্যাটফর্মে টেকসই কৃষি, ছাদবাগান, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের প্রথম নারী অ্যাগ্রো-ইনফ্লুয়েন্সার হিসেবে লাখো মানুষের কাছে পৌঁছে যাওয়ার স্বীকৃতিস্বরূপ সবুজ সারথী সম্মাননা পেয়েছেন উম্মে কুলসুম পপি।

বিজ্ঞান ও ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহারের মাধ্যমে জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, বিশেষ করে ‘ট্রি সেনসাস ২০২৫’ প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য নবীন নিসর্গী সম্মাননা পেয়েছেন সুমাইয়া মারিয়ম।

সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রবালপ্রাচীর গবেষণা এবং বাংলাদেশের ব্লু ইকোনমি বিকাশে অগ্রণী অবদানের পাশাপাশি দেশের নথিভুক্ত সামুদ্রিক মাছের প্রজাতির সংখ্যা ৪৭৫ থেকে ৭৪০-এ উন্নীত করার স্বীকৃতিস্বরূপ পরিবেশ কীর্তিমান সম্মাননা পেয়েছেন অধ্যাপক ড. কাজী আহসান হাবিব।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘প্রকৃতি সংরক্ষণ এখন আর কোনো বিকল্প নয়; এটি আমাদের জাতীয় দায়িত্ব। আজকের সম্মাননাপ্রাপ্তরা প্রমাণ করেছেন, একজন মানুষের নিষ্ঠা ও উদ্যোগও পরিবেশে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং অন্যদের অনুপ্রাণিত করতে পারে। প্রকৃতি রক্ষার এই প্রচেষ্টা সমাজজুড়ে ছড়িয়ে দিতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে নাজমা মোবারেক বলেন, ‘টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার, আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি খাত ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। আজকের সম্মাননাপ্রাপ্তরা দেখিয়েছেন, স্থানীয় পর্যায়ের উদ্যোগও জাতীয় উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘দায়িত্বশীল ব্যাংকিং আমাদের কাছে শুধু আর্থিক সেবা প্রদান নয়; এটি মানুষ, সমাজ ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির অঙ্গীকার। ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক’-এর মাধ্যমে আমরা সেই মানুষদের সম্মান জানাচ্ছি, যাঁরা তাদের কাজের মাধ্যমে একটি সবুজ, টেকসই ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে অনন্য অবদান রেখে চলেছেন।’

তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন বলেন, ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক শুধু একটি সম্মাননা নয়; এটি পরিবেশ সংরক্ষণে নিবেদিত মানুষদের প্রতি জাতির কৃতজ্ঞতার প্রকাশ। একইসঙ্গে এটি নতুন প্রজন্মকে বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।’

২০২৫ সালে প্রবর্তিত ব্র্যাক ব্যাংক-তরুপল্লব ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক’ পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করে। গত বছর এই দুই প্রতিষ্ঠান প্রকৃতি সংরক্ষণে অসাধারণ অবদানের জন্য চারজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়।

বিজ্ঞপ্তি/

বাংলাদেশের টেক্সটাইল খাতে প্রযুক্তি, বিনিয়োগ ও অংশীদারিত্ব সম্প্রসারণে ইতালির আগ্রহ

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৫:১৪ পিএম
বাংলাদেশের টেক্সটাইল খাতে প্রযুক্তি, বিনিয়োগ ও অংশীদারিত্ব সম্প্রসারণে ইতালির আগ্রহ
ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে প্রযুক্তিগত সহযোগিতা, উন্নত যন্ত্রপাতি, বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি শিল্প অংশীদারিত্ব সম্প্রসারণে ইতালির দৃঢ় আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) আয়োজিত ‘Italian Textile Technologies with B2B Meetings’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, ইতালি ও বাংলাদেশের মধ্যে বর্তমানে দুই বিলিয়ন ইউরোরও বেশি বাণিজ্য বিদ্যমান, যার মধ্যে প্রায় ১.৬ বিলিয়ন ইউরো মূল্যের পণ্য ইতালি বাংলাদেশ থেকে আমদানি করে।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিকাশে ইতালীয় অংশীদারদের অবদান চার দশকেরও বেশি সময়ের এবং ভবিষ্যতেও এ সহযোগিতা আরও জোরদার হবে।

তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আজ প্রযুক্তিগত সক্ষমতা, কর্মপরিবেশ ও কমপ্লায়েন্সের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে থাকতে উন্নত যন্ত্রপাতি, উদ্ভাবনী ফ্যাব্রিক, টেকসই উৎপাদন ব্যবস্থা এবং পণ্য বহুমুখীকরণের ওপর আরও গুরুত্ব দিতে হবে।

ইতালীয় কোম্পানিগুলো এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধান নিয়ে বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

চট্টগ্রামকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ইতালীয় ব্যবসায়ীদের জন্য এখানকার সম্ভাবনা অত্যন্ত আশাব্যঞ্জক। বর্তমান স্থিতিশীল পরিবেশ ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য বাংলাদেশে বিনিয়োগ ও নতুন ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে তোলার উপযুক্ত সময়।

চিটাগং চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হচ্ছে। অর্থনৈতিক অঞ্চল, ফ্রি ট্রেড জোন এবং আঞ্চলিক সংযোগের সুযোগ কাজে লাগিয়ে চট্টগ্রাম দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য ও লজিস্টিকস হাবে পরিণত হতে পারে।

তিনি ইতালীয় কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদার হওয়ার আহ্বান জানান এবং টেক্সটাইল, লেদার, স্টিলসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে প্রযুক্তি ও যন্ত্রপাতি সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ইতালির অনারারি কনসাল এবং ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি বলেন, বাংলাদেশের টেক্সটাইল শিল্পে ইতালীয় যন্ত্রপাতির ব্যাপক চাহিদা রয়েছে। এ ধরনের বিজনেস-টু-বিজনেস (B2B) কর্মশালা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান, উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী শিল্প সহযোগিতা ও বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তুলতে সহায়ক হবে।

কর্মশালায় ইতালিয়ান ট্রেড এজেন্সি, ACIMIT-এর প্রতিনিধি, ইতালির ১১টি টেক্সটাইল যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের শীর্ষ উদ্যোক্তারা অংশ নেন।

বিজ্ঞপ্তি/

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ উদ্বোধন

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১১:২৭ এএম
আপডেট: ১০ জুলাই ২০২৬, ১১:৪৯ এএম
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফরেন ল্যাংগুয়েজ সেন্টার’ উদ্বোধন
ছবি: সংগৃহীত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কর্মসংস্থান, বৈশ্বিক সংযোগ, সাংস্কৃতিক বোঝাপড়া এবং ভাষা শিক্ষায় উৎকর্ষ সাধনে ফরেন ল্যাংগুয়েজ সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী অডিটোরিয়ামে এই সেন্টার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, সাইদা শিনইচি।

রাষ্ট্রদূত বলেন, ‘বিশ্বের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে ফরেন ল্যাংগুয়েজ সেন্টার চালু সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের উদ্যোগে বাংলাদেশ এবং জাপানের বন্ধন আরও দৃঢ় হবে। একই সঙ্গে এই সেন্টারের প্রথম ভাষা হিসেবে জাপানি ভাষাকে বেছে নেওয়ায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘তৃতীয় ভাষা শেখার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানকে গুরুত্ব দিয়ে এই ফরেন ল্যাংগুয়েজ সেন্টার চালুর মাধ্যমে, শিক্ষার্থীরা দেশের সীমানা ছাড়িয়ে নিজেদের বৈশ্বিক গ্রাজুয়েট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপসচিব জনাব হেদায়তুল ইসলাম। তিনি এ ধরনের কাজের সঙ্গে সরকারের একাত্মতার কথা উল্লেখ করেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান বলেন, নতুন এই ল্যাংগুয়েজ সেন্টার একাডেমিক ও সাংস্কৃতিক আদান প্রদানের একটি কেন্দ্র হিসেবে কাজ করবে।

এ অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থীসহ জাপান এলামনাই এসোসিয়েশনের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তর এবং জাপান দূতাবাসের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তি/

সিএফমোটো ও ব্রেম্বোর নতুন অধ্যায় শুরু

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১০:২০ পিএম
সিএফমোটো ও ব্রেম্বোর নতুন অধ্যায় শুরু
ছবি: বিজ্ঞপ্তি

একটি বাইকের পারফরম্যান্স কখনো একটি মাত্র উপাদানে তৈরি হয় না। এটি তৈরি হয় প্রযুক্তি, দক্ষতা এবং কিছু দক্ষ মানুষের একসঙ্গে কাজ করার মধ্য দিয়ে।

CFMOTO ও Brembo তাদের দীর্ঘদিনের পার্টনারশিপে যুক্ত করছে এক নতুন অধ্যায়। ইঞ্জিনিয়ারিং এক্সিলেন্স, ইনোভেশন আর একটি অভিন্ন লক্ষ্য নিয়ে এই দুই জায়ান্ট এখন একসঙ্গে কাজ করবে CFMOTO-এর পরবর্তী প্রজন্মের হাই-ডিসপ্লেসমেন্ট মোটরসাইকেলগুলোর জন্য নতুন ব্রেকিং সলিউশন করতে।

এটা শুধু একটি পার্টনারশিপ নয়-এটা পারফরম্যান্স, কন্ট্রোল আর রাইডার কনফিডেন্সের সীমানা ছাড়িয়ে যাওয়ার এক অভিন্ন প্রতিশ্রুতি। লক্ষ্য একটাই-বিশ্বজুড়ে রাইডারদের জন্য সেরা রাইডিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করা।

বিজ্ঞপ্তি/

আরও দুটি নতুন ইলেকট্রিক বাইক আনলো রিভো বাংলাদেশ

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম
আরও দুটি নতুন ইলেকট্রিক বাইক আনলো রিভো বাংলাদেশ
ছবি: বিজ্ঞপ্তি

ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ দেশের বাজারে দুটি নতুন ইলেকট্রিক বাইক— রিভো সি৩৫ ও রিভো সি৩৫-ওয়াই— উন্মোচন করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর রেডিসন ব্লু ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মডেল দুটি উদ্বোধন করা হয়।

নগর এলাকায় দৈনন্দিন যাতায়াতের কথা বিবেচনায় রেখে বাইক দুটি তৈরি করা হয়েছে। কমপ্যাক্ট ডিজাইন ও আধুনিক প্রকৌশল প্রযুক্তিতে তৈরি রিভো সি৩৫-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯০০ টাকা। অন্যদিকে, প্রিমিয়াম ফিচারসমৃদ্ধ ও রিভো সি৩৫-ওয়াই পাওয়া যাবে ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকায়।

রিভো বাংলাদেশের তথ্য অনুযায়ী, একবার পূর্ণ চার্জে বাইক দুটি প্রায় ১৩০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এতে রিয়েল-টাইম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (বিএমএস)-এর চার্জের শতাংশ প্রদর্শনের সুবিধা রয়েছে, যা চালককে ব্যাটারির অবস্থা সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দেয়। এছাড়া রয়েছে ৮ ইঞ্চির ইন্টিগ্রেটেড ফুল-স্ক্রিন এলসিডি ডিসপ্লে, যেখানে প্রয়োজনীয় রাইডিং তথ্য দেখা যায়। 

"রাইড ডিফারেন্ট" প্রতিপাদ্যে উন্মোচিত রিভো সি৩৫ ও রিভো সি৩৫-ওয়াই-এ “মেকা” (Mecha) অনুপ্রাণিত ডিজাইন, ব্লেড-স্টাইল এয়ার গাইড সাইড গ্রিল এবং অ্যারোডাইনামিক বডি ব্যবহার করা হয়েছে। মডেল দুটি জেট ব্ল্যাক, স্পেস গ্রে, মেমফিস গ্রিন এবং গ্লো রেড—এই চারটি রঙে পাওয়া যাবে।

উভয় মডেলে ৭২ ভোল্ট ৩৫ এম্পিয়ার আওয়ার গ্রাফিন ব্যাটারি এবং উচ্চ-দক্ষতার পাওয়ার ট্রেইন ব্যবহার করা হয়েছে। রিভো সি৩৫-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার, আর রিভো সি৩৫-ওয়াই-এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৫৫ কিলোমিটার। প্রতিষ্ঠানটির দাবি, বাইক দুটি নগর যাতায়াতের জন্য পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মি. ভেন নি বলেন, "রিভো উদ্ভাবনী প্রকৌশলকে এমন স্মার্ট, শূন্য-নির্গমন প্রযুক্তিতে রূপ দিয়েছে, যা বাংলাদেশের আধুনিক নগর জীবনের চালকদের প্রতিদিনের যাতায়াতের প্রয়োজন মেটাতে সহায়তা করে।"

নতুন মডেল দুটি বাজারে আনা উপলক্ষে সীমিত সময়ের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে রিভো বাংলাদেশ। রিভো সি৩৫ কিনলে ক্রেতারা পাবেন ৫,০০০ টাকা ক্যাশব্যাক, একটি টি-শার্ট এবং একটি কীরিং। রিভো সি৩৫-ওয়াই কিনলে পাওয়া যাবে একটি হেলমেট, একটি টি-শার্ট এবং একটি কীরিং।

মডেল দুটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনুমোদিত শোরুমে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তি/