ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
হালান্ডের সঙ্গে তুলনায় যেতে চান না হ্যারি কেইন ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪১১৮ বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র মুন্সীগঞ্জে ২৪ লাখ টাকার তেল ডাকাতি, গ্রেপ্তার ২ কৃষি কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার ২০২৬ বিশ্বকাপে রেফারির পারিশ্রমিক কত? রেফারিং নিয়ে সন্তুষ্ট মার্তিনেজ পাটগ্রাম সীমান্তে ৩ নারীকে পুশইনের চেষ্টা রোনালদো চাইলে পর্তুগাল দলেই থাকবেন: নতুন কোচ জেসুস বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণেই রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেনাপোল বন্দরে জলাবদ্ধতায় শত কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত ৪ সমুদ্রবন্দরের সতর্কসংকেত প্রত্যাহার ঘরেই বানান প্রাকৃতিক সাবান জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা আর্জেন্টিনার দুর্বলতা খুঁজে পেয়েছে সুইজারল্যান্ড শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার দাবি বিএসকেএফ সভাপতির ইরানের দিকে তাক করা আছে ১০০০ ক্ষেপণাস্ত্র: ট্রাম্প শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিসরকে হারানোর পর এএফএর ই-মেইল সিস্টেমে সাইবার হামলা বৃক্ষরোপণে নিষেধাজ্ঞা জাককানইবি প্রশাসনের শত বছরের অমলিন কীর্তি তাজহাট জমিদারবাড়ি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ময়মনসিংহে লালনের গানে শেকড়ের সংস্কৃতি তুলে ধরল ‘ভাব তরঙ্গ’ নীলাম্বরী সাজে লালপুরে মেয়ের ধর্ষণের মামলায় গ্রেপ্তার বাবা কোয়ার্টারের আগে রক্ষণে সতর্ক আর্জেন্টিনা জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

রোনালদো চাইলে পর্তুগাল দলেই থাকবেন: নতুন কোচ জেসুস

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:১০ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম
রোনালদো চাইলে পর্তুগাল দলেই থাকবেন: নতুন কোচ জেসুস
ছবি: সংগৃহীত

পর্তুগাল জাতীয় ফুটবল দলের নতুন কোচ হয়েছেন হোর্হে জেসুস। দায়িত্ব নিয়েই তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন।

জেসুস জানান, রোনালদো চাইলে তাকে দলে নেওয়া হবে। তিনি ফিট থাকলে তাকে ডাকতে কোনো দ্বিধা করবেন না। 

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। এরপর কোচের পদ থেকে সরে দাঁড়ান রবার্তো মার্তিনেজ। তার জায়গায় দায়িত্ব পান ৭১ বছর বয়সী জেসুস।

এদিকে রোনালদো ইতোমধ্যেই নিজের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। তবে জাতীয় দলে খেলা চালিয়ে যাবেন কি না, তা জানাননি। তিনি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি।

দায়িত্ব নিয়ে জেসুস বলেন, ‘রোনালদো যতদিন খেলবেন, আমি তাকে দলে রাখব। তবে তার ফিটনেস থাকতে হবে। সবকিছুই দলের সর্বোচ্চ স্বার্থের ওপর নির্ভর করবে।’

রোনালদোর সঙ্গে এখনও জেসুসের সরাসরি কথা হয়নি। তবে খুব শিগগিরই তারা একসঙ্গে বসবেন। জেসুস বলেন, ‘ক্রিস পর্তুগিজ ফুটবলের প্রতীক। দেশের ইতিহাসে তার নাম সোনালি অক্ষরে লেখা থাকবে।’

আল-নাসর ক্লাবে রোনালদোর কোচ ছিলেন জেসুস। সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘তার সঙ্গে কাজ করা খুব সহজ। ক্যারিয়ার নিয়ে তার পরিকল্পনা জানতে আমরা আলোচনায় বসব।’

পাপ্পু/অন্তরা/

হালান্ডের সঙ্গে তুলনায় যেতে চান না হ্যারি কেইন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম
হালান্ডের সঙ্গে তুলনায় যেতে চান না হ্যারি কেইন
ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের সঙ্গে নিজের তুলনা করতে চান না ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।

চলমান বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে আছেন হালান্ড। নরওয়ের এই ফরোয়ার্ডের গোল ৭টি, যেখানে শীর্ষে থাকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের গোল ৮টি করে। এক গোল পিছিয়ে থাকা কেইনও রয়েছেন দৌড়ে।

সেরা স্ট্রাইকার কে-এমন প্রশ্নের জবাবে ২০১৮ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী কেইন বলেন, ‘এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আমরা দুজনই ভিন্ন ধরনের খেলোয়াড়। আমরা দুজনেই স্ট্রাইকার হলেও মাঠে আমাদের খেলার পজিশন একেবারেই আলাদা।’

নিজের ভূমিকা ব্যাখ্যা করে কেইন বলেন, ‘আমি মাঠে বল পায়ে বেশি খেলতে পছন্দ করি। তবে প্রয়োজন হলে একজন নাম্বার নাইন হিসেবেও খেলতে পারি।’

তবে হালান্ডের প্রশংসা করতে কার্পণ্য করেননি ৩২ বছর বয়সী এই ইংলিশ তারকা। তিনি বলেন, ‘আর্লিংয়ের পারফরম্যান্স অবিশ্বাস্য। শারীরিকভাবে সে একটি মেশিন। তার ফিনিশিং অসাধারণ এবং গোল করার রেকর্ডই তার সামর্থ্যের প্রমাণ।’

ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের সাফল্যকেই বড় করে দেখছেন কেইন। তিনি বলেন, ‘আমার প্রধান লক্ষ্য ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা, গোল্ডেন বুট নয়। তবে আমি দলের মূল গোলস্কোরার, তাই আমার গোল দলকে জিততে সাহায্য করবে।’

পাপ্পু/অন্তরা/

২০২৬ বিশ্বকাপে রেফারির পারিশ্রমিক কত?

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:৫৩ পিএম
২০২৬ বিশ্বকাপে রেফারির পারিশ্রমিক কত?
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনাকারী রেফারিদের জন্য থাকছে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হতে যাওয়া এই আসরে ফিফা আগের সব বিশ্বকাপের তুলনায় রেফারিদের সম্মানী বাড়িয়েছে।

বিশ্বকাপের চূড়ান্ত তালিকায় থাকা একজন প্রধান রেফারি টুর্নামেন্ট শুরুর আগেই পাবেন ১ লাখ মার্কিন ডলার অংশগ্রহণ ফি। এর বাইরে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ পরিচালনার জন্য মিলবে ৩ থেকে ৫ হাজার ডলার। নকআউট পর্বে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এই ফি বেড়ে হবে ১০ হাজার ডলার পর্যন্ত।

সহকারী রেফারি ও ফোর্থ অফিশিয়ালদের জন্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার ডলারের ফিক্সড ফি। পাশাপাশি পারফরম্যান্সের ভিত্তিতে থাকছে বোনাস।

ফিফার হিসাব অনুযায়ী, পুরো টুর্নামেন্টে সেরা দায়িত্ব পালন করা একজন শীর্ষ রেফারি ফিক্সড ফি, ভাতা ও বিশেষ বোনাস মিলিয়ে সর্বোচ্চ ৩ লাখ মার্কিন ডলার পর্যন্ত আয় করতে পারেন, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকার বেশি।

রেফারিদের আর্থিক নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ম্যাচ পরিচালনায় নিরপেক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতেই এই উদ্যোগ নিয়েছে ফিফা।

পাপ্পু/অন্তরা/

রেফারিং নিয়ে সন্তুষ্ট মার্তিনেজ

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম
রেফারিং নিয়ে সন্তুষ্ট মার্তিনেজ
আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে রেফারিং নিয়ে চলমান সমস্ত বিতর্ককে উড়িয়ে দিলেন আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। ম্যাচ অফিশিয়ালদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, চলমান বিশ্বকাপে রেফারিরা চমৎকার দায়িত্ব পালন করছেন। শেষ ষোলোর নাটকীয় লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ ব্যবধানে হেরে যাওয়ার পর রেফারিংয়ের তীব্র সমালোচনা করেছিল মিসর। তারই জবাবে মার্তিনেজ এই মন্তব্য করেন।

উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে ১১ মিনিট বাকি থাকতেও ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচ শেষে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন। 

বিশ্বকাপে রেফারিং নিয়ে কোনো মন্তব্য আছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্তিনেজ স্পষ্ট করে বলেন, ‘না, একেবারেই কিছু বলার নেই। আমার মনে হয় তারা দারুণ কাজ করছেন। রেফারিং নিয়ে বিতর্ক তৈরি করাটা আপনাদের (গণমাধ্যম) কাজ। আমাদের একমাত্র মনোযোগ মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার দিকে, এর বাইরে কিছু নয়।’

কোয়ার্টার ফাইনালে কানসাস সিটিতে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইউরোপের এই দলটির প্রতি সমীহ প্রকাশ করে মার্তিনেজ বলেন, ‘বরাবরের মতোই প্রতিপক্ষকে সম্মান জানানো এই দলের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সুইজারল্যান্ড যদি এই পর্যায়ে এসে থাকে, তবে তারা নিজেদের যোগ্যতাবলেই এসেছে। কলম্বিয়ার বিরুদ্ধে ওদের ম্যাচটি আমরা দেখেছি; ওরা সবসময় ফুটবল খেলার চেষ্টা করে। শারীরিকভাবে ওরা বেশ শক্তিশালী এবং সেট-পিসেও দারুণ কার্যকর।’

পাপ্পু/অন্তরা/

আর্জেন্টিনার দুর্বলতা খুঁজে পেয়েছে সুইজারল্যান্ড

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
আর্জেন্টিনার দুর্বলতা খুঁজে পেয়েছে সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী সুইজারল্যান্ড। দলটি একদিকে লিওনেল মেসির প্রশংসা করলেও অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়নদের কিছু দুর্বলতা খুঁজে বের করেছে, যা কাজে লাগিয়ে জয় পাওয়ার আশা করছে তারা।

সুইস মিডফিল্ডার দেনিস জাকারিয়া আর্জেন্টিনাকে বিশ্বের অন্যতম সেরা দল এবং মেসিকে বর্তমান ফুটবলের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি বিশ্বাস করেন, মেসিকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি দলগতভাবে ভালো খেলতে পারলে আর্জেন্টিনাকে হারানো সম্ভব।

জাকারিয়া বলেন, ‘তাদের হারাতে হলে আমাদের দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করতে হবে। মেসির মতো খেলোয়াড়কে থামানো সবসময়ই কঠিন, তবে আমার বিশ্বাস আমাদের দলে সেই মানসম্পন্ন খেলোয়াড়রা আছেন যারা এটি করতে পারবেন।’

নকআউট পর্বে আলজেরিয়া ও কলম্বিয়াকে বিদায় করে দীর্ঘ ৭২ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড।
জাকারিয়া আরও জানান, সুইজারল্যান্ডের কৌশল কেবল আর্জেন্টিনার অধিনায়কের ওপর একক মনোযোগ দেওয়া নয়, বরং একটি যৌথ দলীয় প্রচেষ্টার ওপর ভিত্তি করে সাজানো হবে।

ফরোয়ার্ড জেকি আমদুনি জানিয়েছেন, সুইজারল্যান্ড আর্জেন্টিনাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছে এবং এমন কিছু জায়গা খুঁজে পেয়েছে যেখানে তারা আঘাত হানতে পারে।

আমদুনি বলেন, ‘আমার মনে হয় (মাঠে) ফাঁকা জায়গা তৈরি হবে। আর আমরা আজ এখানে পৌঁছাতে পেরেছি কারণ আমরাও তাদের ক্ষতি করার ক্ষমতা রাখি। আমরা মাঠে আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব এবং আর্জেন্টিনাকে হারানোর জন্য নিজেদের সেরা চেষ্টাটাই করব।’

পাপ্পু/অন্তরা/

মিসরকে হারানোর পর এএফএর ই-মেইল সিস্টেমে সাইবার হামলা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম
মিসরকে হারানোর পর এএফএর ই-মেইল সিস্টেমে সাইবার হামলা
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে মিসরকে হারানোর পর বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। হ্যাকাররা সংস্থাটির ডিজিটাল অবকাঠামোয় অনুপ্রবেশ করে গুরুত্বপূর্ণ ডাটাবেজ ও অফিসিয়াল ই-মেইল সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মিসরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। তবে ম্যাচের কয়েকটি রেফারিং সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ম্যাচ শেষ হওয়ার পরপরই একদল হ্যাকার এএফএর ই-মেইল সিস্টেমের নিয়ন্ত্রণ নেয় এবং বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া সাংবাদিক ও সংবাদমাধ্যমের কাছে বার্তা পাঠাতে শুরু করে।

ওই ই-মেইলগুলোতে দাবি করা হয়, আর্জেন্টিনা মাঠের পারফরম্যান্সে ম্যাচটি জেতেনি; বরং রেফারিদের পক্ষপাতমূলক সিদ্ধান্ত ও দুর্নীতির সহায়তায় জয় পেয়েছে। এএফএর অফিসিয়াল ঠিকানা থেকে বার্তা পাঠানো হওয়ায় শুরুতে গণমাধ্যমকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

ঘটনার পর এএফএ একটি জরুরি বিবৃতি প্রকাশ করে। সংস্থাটি জানায়, তাদের ই-মেইল সিস্টেমে সাইবার হামলার ঘটনা ঘটেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এএফএ সাংবাদিক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ঠিকানা থেকে পাঠানো কোনো সন্দেহজনক ই-মেইল, লিংক বা অ্যাটাচমেন্টে ক্লিক না করতে।

এদিকে, এএফএর প্রযুক্তি দল সিস্টেম পুনরুদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের সাইবার হামলা প্রতিরোধে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে সংস্থাটি।

পাপ্পু/অন্তরা/