ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে ব্যর্থ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৪ সমুদ্রবন্দরের সতর্কসংকেত প্রত্যাহার ঘরেই বানান প্রাকৃতিক সাবান জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা আর্জেন্টিনার দুর্বলতা খুঁজে পেয়েছে সুইজারল্যান্ড শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার দাবি বিএসকেএফ সভাপতির ইরানের দিকে তাক করা আছে ১০০০ ক্ষেপণাস্ত্র: ট্রাম্প শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিসরকে হারানোর পর এএফএর ই-মেইল সিস্টেমে সাইবার হামলা বৃক্ষরোপণে নিষেধাজ্ঞা জাককানইবি প্রশাসনের শত বছরের অমলিন কীর্তি তাজহাট জমিদারবাড়ি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ময়মনসিংহে লালনের গানে শেকড়ের সংস্কৃতি তুলে ধরল ‘ভাব তরঙ্গ’ নীলাম্বরী সাজে লালপুরে মেয়ের ধর্ষণের মামলায় গ্রেপ্তার বাবা কোয়ার্টারের আগে রক্ষণে সতর্ক আর্জেন্টিনা জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফিফা বিক্রি করছে, আপনি কিনবেন বিশ্বকাপ ফাইনাল ভেন্যুর মাঠের ঘাস? প্রধানমন্ত্রীর দেশপ্রেম দেখে অনেকেই অপপ্রচারে লিপ্ত: এমপি খোকন কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ খুলনায় নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার, দুই বার পালিয়ে বিয়ে করায় হত্যা! মিসর কোচের অভিযোগ ভিত্তিহীন: লিওনেল স্কালোনি ১১ দলের রংপুর বিভাগীয় সমাবেশ বয়কট : সহকারী পরিচালক মাগুরার সেতু ধস, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ সেন্টমার্টিনে কোস্টগার্ডের ত্রাণ বিতরণ সাঙ্গুর পানি বিপৎসীমার উপরে, লোকালয়ে কমছে বন্যার পানি পেনাল্টিতে মেসির সিদ্ধান্তই চূড়ান্ত: স্কালোনি বীরগঞ্জে ধানের চারা রোপণ করে শিশুদের নীরব প্রতিবাদ জ্বালানি সংকটে কিউবাজুড়ে লোডশেডিং

মিসরকে হারানোর পর এএফএর ই-মেইল সিস্টেমে সাইবার হামলা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম
মিসরকে হারানোর পর এএফএর ই-মেইল সিস্টেমে সাইবার হামলা
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে মিসরকে হারানোর পর বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। হ্যাকাররা সংস্থাটির ডিজিটাল অবকাঠামোয় অনুপ্রবেশ করে গুরুত্বপূর্ণ ডাটাবেজ ও অফিসিয়াল ই-মেইল সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মিসরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। তবে ম্যাচের কয়েকটি রেফারিং সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ম্যাচ শেষ হওয়ার পরপরই একদল হ্যাকার এএফএর ই-মেইল সিস্টেমের নিয়ন্ত্রণ নেয় এবং বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া সাংবাদিক ও সংবাদমাধ্যমের কাছে বার্তা পাঠাতে শুরু করে।

ওই ই-মেইলগুলোতে দাবি করা হয়, আর্জেন্টিনা মাঠের পারফরম্যান্সে ম্যাচটি জেতেনি; বরং রেফারিদের পক্ষপাতমূলক সিদ্ধান্ত ও দুর্নীতির সহায়তায় জয় পেয়েছে। এএফএর অফিসিয়াল ঠিকানা থেকে বার্তা পাঠানো হওয়ায় শুরুতে গণমাধ্যমকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

ঘটনার পর এএফএ একটি জরুরি বিবৃতি প্রকাশ করে। সংস্থাটি জানায়, তাদের ই-মেইল সিস্টেমে সাইবার হামলার ঘটনা ঘটেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এএফএ সাংবাদিক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ঠিকানা থেকে পাঠানো কোনো সন্দেহজনক ই-মেইল, লিংক বা অ্যাটাচমেন্টে ক্লিক না করতে।

এদিকে, এএফএর প্রযুক্তি দল সিস্টেম পুনরুদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের সাইবার হামলা প্রতিরোধে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে সংস্থাটি।

পাপ্পু/অন্তরা/

আর্জেন্টিনার দুর্বলতা খুঁজে পেয়েছে সুইজারল্যান্ড

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৫৬ পিএম
আর্জেন্টিনার দুর্বলতা খুঁজে পেয়েছে সুইজারল্যান্ড
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী সুইজারল্যান্ড। দলটি একদিকে লিওনেল মেসির প্রশংসা করলেও অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়নদের কিছু দুর্বলতা খুঁজে বের করেছে, যা কাজে লাগিয়ে জয় পাওয়ার আশা করছে তারা।

সুইস মিডফিল্ডার দেনিস জাকারিয়া আর্জেন্টিনাকে বিশ্বের অন্যতম সেরা দল এবং মেসিকে বর্তমান ফুটবলের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে উল্লেখ করেছেন। তবে তিনি বিশ্বাস করেন, মেসিকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি দলগতভাবে ভালো খেলতে পারলে আর্জেন্টিনাকে হারানো সম্ভব।

জাকারিয়া বলেন, ‘তাদের হারাতে হলে আমাদের দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করতে হবে। মেসির মতো খেলোয়াড়কে থামানো সবসময়ই কঠিন, তবে আমার বিশ্বাস আমাদের দলে সেই মানসম্পন্ন খেলোয়াড়রা আছেন যারা এটি করতে পারবেন।’

নকআউট পর্বে আলজেরিয়া ও কলম্বিয়াকে বিদায় করে দীর্ঘ ৭২ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড।
জাকারিয়া আরও জানান, সুইজারল্যান্ডের কৌশল কেবল আর্জেন্টিনার অধিনায়কের ওপর একক মনোযোগ দেওয়া নয়, বরং একটি যৌথ দলীয় প্রচেষ্টার ওপর ভিত্তি করে সাজানো হবে।

ফরোয়ার্ড জেকি আমদুনি জানিয়েছেন, সুইজারল্যান্ড আর্জেন্টিনাকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছে এবং এমন কিছু জায়গা খুঁজে পেয়েছে যেখানে তারা আঘাত হানতে পারে।

আমদুনি বলেন, ‘আমার মনে হয় (মাঠে) ফাঁকা জায়গা তৈরি হবে। আর আমরা আজ এখানে পৌঁছাতে পেরেছি কারণ আমরাও তাদের ক্ষতি করার ক্ষমতা রাখি। আমরা মাঠে আমাদের সর্বোচ্চটা উজাড় করে দেব এবং আর্জেন্টিনাকে হারানোর জন্য নিজেদের সেরা চেষ্টাটাই করব।’

পাপ্পু/অন্তরা/

মিসরকে হারানোর পর এএফএর ই-মেইল সিস্টেমে সাইবার হামলা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৩৪ পিএম
মিসরকে হারানোর পর এএফএর ই-মেইল সিস্টেমে সাইবার হামলা
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে মিসরকে হারানোর পর বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। হ্যাকাররা সংস্থাটির ডিজিটাল অবকাঠামোয় অনুপ্রবেশ করে গুরুত্বপূর্ণ ডাটাবেজ ও অফিসিয়াল ই-মেইল সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মিসরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। তবে ম্যাচের কয়েকটি রেফারিং সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। ম্যাচ শেষ হওয়ার পরপরই একদল হ্যাকার এএফএর ই-মেইল সিস্টেমের নিয়ন্ত্রণ নেয় এবং বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়া সাংবাদিক ও সংবাদমাধ্যমের কাছে বার্তা পাঠাতে শুরু করে।

ওই ই-মেইলগুলোতে দাবি করা হয়, আর্জেন্টিনা মাঠের পারফরম্যান্সে ম্যাচটি জেতেনি; বরং রেফারিদের পক্ষপাতমূলক সিদ্ধান্ত ও দুর্নীতির সহায়তায় জয় পেয়েছে। এএফএর অফিসিয়াল ঠিকানা থেকে বার্তা পাঠানো হওয়ায় শুরুতে গণমাধ্যমকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

ঘটনার পর এএফএ একটি জরুরি বিবৃতি প্রকাশ করে। সংস্থাটি জানায়, তাদের ই-মেইল সিস্টেমে সাইবার হামলার ঘটনা ঘটেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এএফএ সাংবাদিক ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ঠিকানা থেকে পাঠানো কোনো সন্দেহজনক ই-মেইল, লিংক বা অ্যাটাচমেন্টে ক্লিক না করতে।

এদিকে, এএফএর প্রযুক্তি দল সিস্টেম পুনরুদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। ভবিষ্যতে এ ধরনের সাইবার হামলা প্রতিরোধে আরও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে সংস্থাটি।

পাপ্পু/অন্তরা/

কোয়ার্টারের আগে রক্ষণে সতর্ক আর্জেন্টিনা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:১৭ পিএম
কোয়ার্টারের আগে রক্ষণে সতর্ক আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য এবার টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস গড়া। একই সঙ্গে এটি হতে পারে অধিনায়ক লিওনেল মেসির শেষ বিশ্বকাপ, যা রূপকথার সমাপ্তি এনে দিতে পারে আলবিসেলেস্তেদের।

তবে শিরোপার স্বপ্নের পথে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে দলের রক্ষণভাগ। নকআউট পর্বের টানা দুই ম্যাচে চার গোল হজম করায় কোয়ার্টার ফাইনালের আগে সতর্ক হয়ে উঠেছে আর্জেন্টিনা শিবির। সুইজারল্যান্ডের বিপক্ষে অ্যারোহেড স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রক্ষণে আরও দৃঢ় হওয়ার ওপর জোর দিয়েছেন দলের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেস।

রোমেরো বলেন, ‘আমরা ভালো খেলছি, তবে কিছু জায়গায় উন্নতির সুযোগ অবশ্যই রয়েছে। সাম্প্রতিক ম্যাচগুলোতে চার গোল হজম করেছি, যা আমাদের ভাবাচ্ছে। রক্ষণে আরও মনোযোগী হতে হবে। তবে দলের প্রয়োজনে আমরা সবসময় নিজেদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত এবং কোচের যেকোনো সিদ্ধান্ত মেনে নেব।’

গ্রুপ পর্বে আর্জেন্টিনার রক্ষণ ছিল বেশ দৃঢ়। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে কোনো গোল না খেয়ে মাঠ ছাড়ে তারা। জর্ডানের বিপক্ষে হজম করে মাত্র একটি গোল। কিন্তু নকআউট পর্বে এসে সেই দৃঢ়তা আর ধরে রাখতে পারেনি দল। শেষ ৩২ ও শেষ ১৬-দুই ম্যাচেই ৩-২ ব্যবধানে জয় পেলেও রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে।

দলের রক্ষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে লিসান্দ্রো মার্তিনেস বলেন, ‘আমরা গোল খেতে পছন্দ করি না। আরও বেশি মনোযোগী হতে হবে। আমি বিশ্বাস করি, মনোযোগ বাড়াতে পারলে অনেক গোলই এড়ানো সম্ভব। এটা খেলারই অংশ, তবে এখন এসব ভুল ধরা পড়া ভালো। এতে আমরা আরও সচেতন থাকতে পারব এবং প্রতিপক্ষকে সহজ সুযোগ দেওয়া থেকে বিরত থাকতে পারব।’

নকআউট পর্বের প্রথম ম্যাচে কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারায় আর্জেন্টিনা। এরপর শেষ ১৬-তে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও এনজো ফার্নান্দেজের শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

পাপ্পু/অন্তরা/

ফিফা বিক্রি করছে, আপনি কিনবেন বিশ্বকাপ ফাইনাল ভেন্যুর মাঠের ঘাস?

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম
ফিফা বিক্রি করছে, আপনি কিনবেন বিশ্বকাপ ফাইনাল ভেন্যুর মাঠের ঘাস?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ মানেই স্মৃতি। কেউ জমিয়ে রাখেন ম্যাচের টিকিট। কেউ কেনেন জার্সি, বল কিংবা অন্যকিছু। কিন্তু এবার সেই স্মৃতির সংজ্ঞাই বদলে দিল ফিফা। এবার চাইলে নিজের ঘরে তুলে রাখতে পারবেন বিশ্বকাপ ফাইনালের মাঠেরই এক টুকরো ঘাস। তবে সেই স্মৃতির মূল্যও কম নয়।

২০২৬ বিশ্বকাপজুড়ে টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনার মুখে থাকা ফিফা এবার আরও এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। ১৯ জুলাই নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত মাঠের ঘাসের টুকরো বিক্রির ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। প্রতিটি ঘাসের টুকরোর দাম রাখা হয়েছে ৪৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ হাজার ৪৮১ টাকা।

ফিফার অনলাইন স্টোরের তথ্য অনুযায়ী, প্রতিটি ঘাসের অংশের মাপ ১৭.৫ × ১৭.৫ × ১৭.৫। তবে এটি ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার- তা স্পষ্ট করে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে জানতে বিদেশি এক গনমাধ্যম ই-মেইলে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো উত্তর দেয়নি ফিফা।

নিজেদের ওয়েবসাইটে এই বিশেষ সংগ্রহযোগ্য সামগ্রী সম্পর্কে ফিফা বলেছে, ‘২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে ব্যবহৃত মাঠের একটি আসল অংশের মালিক হয়ে ফুটবল ইতিহাসের একটি বাস্তব স্মৃতি নিজের করে নিন। এটি প্রিমিয়াম অ্যাক্রিলিকের (কাঁচের চেয়ে হালকা ও অধিক মজবুত) মধ্যে স্থায়ীভাবে সংরক্ষিত থাকবে এবং এর সঙ্গে থাকবে একটি ইউএসবি স্মারক (পেনড্রাইভ)। প্রতিটি অংশে ফাইনালের ঐতিহাসিক খেলার মাঠের আসল ঘাসের একটি টুকরো রয়েছে। ফলে এটি বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া আসরের স্মৃতি বহনকারী একটি অনন্য সংগ্রহযোগ্য বস্তু।’

ফিফা আরও জানিয়েছে, ‘ইউএসবিতে একটি অথেনটিসিটি ফিল্ম রয়েছে, যা এটিকে আধুনিক ও আকর্ষণীয় প্রদর্শনযোগ্য স্মারকে পরিণত করেছে। সংগ্রাহক, সমর্থক এবং ফুটবলপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ সংগ্রহযোগ্য পণ্য।’

তবে এই স্মারক সবার জন্য নয়। আপাতত শুধু যুক্তরাষ্ট্র ও ইউরোপের ঠিকানায়ই পাঠানো হবে এই ঘাসের টুকরো। ফিফা স্পষ্ট করে জানিয়েছে, ‘২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল শেষ হওয়ার আগে কোনো অর্ডার পাঠানো হবে না।’

এদিকে যে মাঠের ঘাস বিক্রি করা হচ্ছে, সেই মাঠ নিয়েই এরই মধ্যে সমালোচনা করেছেন একাধিক খেলোয়াড় ও কোচ। নিউ জার্সি স্টেডিয়াম মূলত এনএফএলের নিউইয়র্ক জায়ান্টস ও নিউইয়র্ক জেটসের হোম ভেন্যু। সেখানে সাধারণত কৃত্রিম ঘাসের মাঠ ব্যবহৃত হয়। বিশ্বকাপের জন্য তৈরি করা মাঠের মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

অবশ্য শুধু মাঠের ঘাসই নয়, এবারের বিশ্বকাপে ফাইনালের টিকিটের দামও আকাশছোঁয়া। সাধারণ টিকিটের সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ৩২ হাজার ৯৭০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪০ লাখ টাকার চেয়েও বেশি। আর খাবার ও পানীয়সহ হসপিটালিটি টিকিটের দাম ৩৪ হাজার ৫০০ মার্কিন ডলার (৪২ লাখ ৫৩ হাজার টাকার বেশি)।

অনিক/

মিসর কোচের অভিযোগ ভিত্তিহীন: লিওনেল স্কালোনি

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১১:৫৮ এএম
মিসর কোচের অভিযোগ ভিত্তিহীন: লিওনেল স্কালোনি
কোচ লিওনেল স্কালোনি। ছবি: খবরের কাগজ

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ওঠা রেফারিংয়ের পক্ষপাতিত্বের অভিযোগকে সরাসরি নাকচ করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। মিসরের কোচ হোসাম হাসানের তোলা এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, আর্জেন্টিনার সাফল্যকে খাটো করতে এমন বিতর্ক ছড়ানো নতুন কিছু নয়।

সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘আর্জেন্টিনাকে নিয়ে এ ধরনের অভিযোগ নতুন নয়। ১৯৮৬ সালেও, যখন ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছিলেন, তখনও একই ধরনের কথা বলা হয়েছিল।’

মিসরের বিপক্ষে ম্যাচে ভিএআরের সাহায্যে প্রতিপক্ষের একটি গোল বাতিল হয়। স্কালোনির মতে, সেই সিদ্ধান্তটি সম্পূর্ণ সঠিক ছিল। তিনি জানান, বিশ্বকাপ শুরুর আগেই রেফারিরা নিয়মের ব্যাখ্যা পরিষ্কার করেছিলেন। মাঠে এখন সেই নিয়ম অনুযায়ীই সিদ্ধান্ত দেওয়া হচ্ছে।

স্কালোনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম অনেক সময় সাধারণ ঘটনাকে অতিরঞ্জিত করে বিতর্ক তৈরি করে। আধুনিক প্রযুক্তির যুগে রেফারিংয়ে পক্ষপাতিত্বের সুযোগ আসলে অত্যন্ত সীমিত।

পাপ্পু/অন্তরা/