ঢাকা ২৭ আষাঢ় ১৪৩৩, শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বশেষ
কবি আল মাহমুদের ৯১তম জন্মদিন আজ হালান্ডের সঙ্গে তুলনায় যেতে চান না হ্যারি কেইন ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪১১৮ ঈশ্বরদীতে টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম দ্বিগুন বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি সৃজনশীল প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র বিয়েবাড়িতে খাসির মাংসের বদলে মুরগির মাংস দেওয়ায় মারামারি, আহত ১২ মুন্সীগঞ্জে ২৪ লাখ টাকার তেল ডাকাতি, গ্রেপ্তার ২ কৃষি কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে যুবদল নেতা বহিষ্কার ২০২৬ বিশ্বকাপে রেফারির পারিশ্রমিক কত? রেফারিং নিয়ে সন্তুষ্ট মার্তিনেজ পাটগ্রাম সীমান্তে ৩ নারীকে পুশইনের চেষ্টা রোনালদো চাইলে পর্তুগাল দলেই থাকবেন: নতুন কোচ জেসুস বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি আওয়ামী লীগ সরকারের ভুল নীতির কারণেই রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেনাপোল বন্দরে জলাবদ্ধতায় শত কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত ৪ সমুদ্রবন্দরের সতর্কসংকেত প্রত্যাহার ঘরেই বানান প্রাকৃতিক সাবান জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা আর্জেন্টিনার দুর্বলতা খুঁজে পেয়েছে সুইজারল্যান্ড শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার দাবি বিএসকেএফ সভাপতির ইরানের দিকে তাক করা আছে ১০০০ ক্ষেপণাস্ত্র: ট্রাম্প শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিসরকে হারানোর পর এএফএর ই-মেইল সিস্টেমে সাইবার হামলা বৃক্ষরোপণে নিষেধাজ্ঞা জাককানইবি প্রশাসনের শত বছরের অমলিন কীর্তি তাজহাট জমিদারবাড়ি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ময়মনসিংহে লালনের গানে শেকড়ের সংস্কৃতি তুলে ধরল ‘ভাব তরঙ্গ’ নীলাম্বরী সাজে

পাটগ্রাম সীমান্তে ৩ নারীকে পুশইনের চেষ্টা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম
পাটগ্রাম সীমান্তে ৩ নারীকে পুশইনের চেষ্টা
ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারও তিন নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) প্রতিরোধে তা ব্যর্থ হয়।

শনিবার (১১ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলসূতি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা তিন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে তাদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।

বর্তমানে ওই তিন নারী সীমান্ত পিলার ৮৩৩/৯-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

ঘটনার পর তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে পুশইনের চেষ্টার বিষয়ে প্রতিবাদ জানান। সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।

লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। পুশইন প্রতিরোধে বিজিবির কার্যক্রম অব্যাহত রয়েছে।

এমআই বকুল/খাদিজা রুমি/

ঈশ্বরদীতে টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম দ্বিগুন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:০৯ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০৩:২১ পিএম
ঈশ্বরদীতে টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম দ্বিগুন
বৃষ্টি উপক্ষো করে মানুষের চলাচল। শনিবার সকালে শহরের স্টেশন সড়ক/ খবরের কাগজ।

পাবনার ঈশ্বরদীর বাজারে কয়েক দিনের টানা বৃষ্টিতে কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুন হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে বাজারে গিয়ে জানা যায়, কাঁচা মরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি করছেন সবজি দোকানিরা।

৪০ টাকার কচু এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ৫০ টাকার বেগুন বিক্রি করছেন ৬০ টাকায়। স্বাভাবিক রয়েছে আলু, পেঁয়াজ, পটল, ঝিঙে, করলা, ঢ্যাঁড়শ, শসার দাম। প্রতি কেজি আলু ২৫, পেঁয়াজ ৩৫, পটল ৩০, ঝিঙে ৩০, করলা ৪০, ঢ্যাঁড়শ ৩০ ও শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বেড়েছে কচু, বেগুনের। এক সপ্তাহ আগেও কাঁচা মরিচের দাম ছিল ৪০-৫০ টাকা।

বাজারের সবজি দোকানি আামিন উদ্দিন জানান, আরও দু’একদিন টানা বৃষ্টি থাকলে সব সবজির দাম বেড়ে যাবে। বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম বেড়ে দ্বিগুন হয়েছে।

জাহাঙ্গীর হোসেন/তামান্না রুপা/

পাটগ্রাম সীমান্তে ৩ নারীকে পুশইনের চেষ্টা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:৩০ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০২:৩৫ পিএম
পাটগ্রাম সীমান্তে ৩ নারীকে পুশইনের চেষ্টা
ছবি: খবরের কাগজ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে আবারও তিন নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) প্রতিরোধে তা ব্যর্থ হয়।

শনিবার (১১ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলসূতি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিএসএফের খরখড়িয়া ক্যাম্পের সদস্যরা তিন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে তাদের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয়।

বর্তমানে ওই তিন নারী সীমান্ত পিলার ৮৩৩/৯-এস থেকে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন।

ঘটনার পর তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে পুশইনের চেষ্টার বিষয়ে প্রতিবাদ জানান। সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।

লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। পুশইন প্রতিরোধে বিজিবির কার্যক্রম অব্যাহত রয়েছে।

এমআই বকুল/খাদিজা রুমি/

জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ০১:১০ পিএম
জয়পুরহাট সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা
সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন বিজিবি ও বিএসএফের সদস্যরা/ ছবি: খবরের কাগজ

জয়পুরহাটের পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।

​শনিবার (১১ জুলাই) ভোরে সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮ এস সাব-পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার ভোরে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে দিয়ে বিএসএফ ওই তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসীরা তাদের আটকে দিয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নেয় এবং সীমান্তের শূন্যরেখায় অবস্থান জোরালো করে।

​আটকদের মধ্যে এক বৃদ্ধের নাম হাফিজুর রহমান (৬৫)। তার বাড়ি নড়াইল জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে সঙ্গে থাকা দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

​সবশেষ খবর পাওয়া পর্যন্ত, বিজিবি ও বিএসএফের সদস্যরা ওই তিন ব্যক্তিসহ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।

সাগর কুমার/তামান্না রুপা/

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম
আপডেট: ১১ জুলাই ২০২৬, ১২:৪৯ পিএম
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু
দ্বিতীয়বারের মতো হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনা শুরু হয়েছে। ছবি: খবরের কাগজ
দ্বিতীয়বারের মতো হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনা শুরু হয়েছে। প্রথমবার গণনার ১৯ দিনের ব্যবধানে শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হচ্ছে এই মাজারের টাকা। এই গণনা কার্যক্রমে অংশ নিচ্ছে শাহজালাল (রহ.) মাজার মাদ্রাসার শিক্ষার্থীরা।

এর আগে গত বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চ কমিটির বৈঠকে দানবাক্সের টাকা দ্বিতীয় দফায় গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শনিবার প্রকাশ্যে টাকা গণনার কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম শুরু করতে শনিবার সকাল ১০টার দিকে মাজারে আসেন মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চ কমিটির সদস্য ও সিলেট উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, একই কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছসহ মাজার সংশ্লিষ্টরা।

এবার বাক্স থেকে ৪ বস্তা টাকা পাওয়া গেছে। প্রথমবার গণনায় ১ হাজার ও পাঁচশ টাকার নোট বেশি পাওয়া গেলেও এবার সংখ্যার দিক থেকে লাল রংয়ের নোটের পরিমাণ সবচেয়ে বেশি বলে দেখা গেছে।

এর আগে গত ১২ জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার পরিদর্শনে যান। মাত্র চারদিকে ওই সময় দানবাক্সে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। টাকাগুলো জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে খোলা সিলেটের সোনালী ব্যাংকে রাখা হয়েছে।

উল্লেখ্য, মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে গত ১২ জুন প্রথমবারের মতো উদ্যোগ নেন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। এর ধারাবাহিকতায় ১৮ জুন মাজার প্রাঙ্গণে নতুন চারটি দানবাক্স স্থাপন করা হয়। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবহৃত তিনটি ঐতিহাসিক দানের ডেগ এবং দানবাক্সগুলো সিলগালা করা হয়।

এ উদ্যোগকে ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর মধ্যেই গত ২১ জুন সারওয়ার আলমকে জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। পরদিন ২২ জুন তিনি মাজারের সিলগালা করা ডেগ ও দানবাক্স খুলে প্রকাশ্যে অর্থ গণনার ব্যবস্থা করেন। ওইদিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। পরে অর্থগুলো সোনালী ব্যাংকে খোলা একটি নতুন হিসাবে জমা রাখা হয়।

পরবর্তীতে মাজারের আর্থিক কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা আনতে গত ২৬ জুন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে ১১ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিকে এক মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য আধুনিক ও কার্যকর কাঠামোর সুপারিশ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সিলেট সার্কিট হাউসে অনুষ্ঠিত কমিটির বৈঠকে দানবাক্সের টাকা দ্বিতীয় দফায় গণনার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

আজহার/

গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১২:৪৮ পিএম
গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
ছবি: খবরের কাগজ

ময়মনসিংহের গৌরীপুরে ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার ধান মহালে ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। 

প্রতিযোগিতায় রাইসা তাজরিয়ান প্রথম, মারিয়াম দ্বিতীয় এবং হোমায়রা তাসনিম হিমি তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার এবং অনুষ্ঠানের প্রধান বক্তা সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন সোহেল। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকার শামীম খান (ইসলামী ব্যাংক) ও সহকারী শিক্ষক আ. হামিদসহ ক্লাবের সদস্য, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্ম গড়ে তোলাই ক্লাবের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা, যুক্তিবাদী মনোভাব এবং গবেষণার আগ্রহ বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

তারা জানান, ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে বিজ্ঞানভিত্তিক কুইজ, বিজ্ঞান মেলা, উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী এবং প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী, অতিথি ও আয়োজকদের অংশগ্রহণে একটি ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রায়হান উদ্দিন সরকার/অন্তরা/